সর্বশেষ সংবাদ-
শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটকসাতক্ষীরায় পরিত্যাক্ত ভাবন থেকে দুই দিন ধরে নিখোজ এক নারীর মরদেহ উদ্ধারউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণাশ্যামনগরে তিন বেকারীতে অভিযান: ২৫ হাজার টাকা জরিমানাপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার সুপারিশ

দেশের খবর: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। বুধবার (২৭ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই। প্রধানমন্ত্রীও এর আগে সংসদে প্রশ্নোত্তরে চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি নাকচ করে দিয়েছেন।

বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ পদ্ধতি বাতিল করে আগের মতো স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।

কমিটি বলেছে, এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ হলে দীর্ঘসূত্রতা ও অনিয়মের সুযোগ থাকে। সে কারণে এ পদ্ধতি বাতিল করার সুপারিশ করা হয়। কমিটি নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বাতিল করার সুপারিশও করে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে উপজেলার আকার, ইউনিয়ন সংখ্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বিবেচনা করে বাস্তব অবস্থা বিবেচনার মাধ্যমে স্কুল-কলেজ সরকারিকরণের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দফতরে ‘বিশেষ অনুরোধে’ ৪ জন সচিব, ৩৬ জন অতিরিক্ত সচিব, ১১১ জন যুগ্ম সচিব এবং ২০০ জন উপসচিব তিন বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে রয়েছেন।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, মো. আব্দুল্লাহ ও খোরশেদ আরা হক অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘটে গেল রাশিয়া বিশ্বকাপের প্রথম বড় অঘটন

খেলার খবর: কী খেলাটাই না খেলল দক্ষিণ কোরিয়া! যেমন দুর্ভেদ্য ডিফেন্স, তেমনি শান দেওয়া দুর্দান্ত আক্রমণ! এই দলটি আগের দুই ম্যাচ হেরে নিজেদের বিদায় নিশ্চিত করেছে। আজ যেন কী হয়ে গেল তাদের, চোখ ধাঁধানো ফুটবল খেলে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে! ২-০ ব্যবধানের এই জয়ে গোলদুটি এসেছে যোগ করা সময়ে। নিঃসন্দেহে এটি রাশিয়া বিশ্বকাপের প্রথম বড় অঘটন।

এশিয়ার দেশটির এই দুর্দান্ত জয়ে গোলকিপার চু হিয়ুং য়ুর অসামান্য অবদান ছিল। দুর্দান্ত কিছু শট প্রতিহত করে বেশ কয়েকবার নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছেন জার্মানিকে। এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন রেফারি; যা জার্মানির পক্ষে গেছে। অন্তত একটি নিশ্চিত পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে কোরিয়া।

কাজানে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জার্মানির জালে বল জড়ায় কোরিয়ার কিম ইয়ং গন। রেফারি প্রথমে এটাকে অফসাইড ঘোষণা করলেও রিভিউ নিয়ে গোল আদায় করে নেয় দক্ষিণ কোরিয়া। এরপর যোগকৃত সময়ের ৬ষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন সন। এবারও রিভিউ নিয়ে গোল আদায় করতে হয় কোরিয়াকে। রেফারি যথারীতি অফসাইড ঘোষণা করেছিলেন।

জার্মানির এই অবিশ্বাস্য বিদায়ে একটি ধারাবাহিকতা বজায় থাকল। ২০০২ বিশ্বকাপ থেকে ইউরোপের দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার পরের টুর্নামেন্টেই বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকে। জার্মানি এবার সেই ধারাটাই বজায় রাখল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য আরও একটি লজ্জার ব্যাপার হলো, সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের তৃতীয় দল হয়ে গেল দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্ব থেকেই জমজমাট হয়ে ওঠা রাশিয়া বিশ্বকাপ আরও কত বিস্ময় উপহার দেবে তা দেখার বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৮৩৫৩ মেগাওয়াটে উন্নীত-প্রধানমন্ত্রী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ক্যাপটিভসহ ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের নূরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। সরকার বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ‘সবার জন্য বিদ্যুৎ’ সুবিধা নিশ্চিত করতে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে।

তিনি বলেন, এ পরিকল্পনার আওতায় উৎপাদন ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাসের স্থাপিত ক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে (ক্যাপটিভসহ) উন্নীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত মোট ১০ হাজার ৭৩৫ মেগাওয়াট ক্ষমতার ৯৬টি নতুন বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে।

তিনি বলেন, ভারত থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা শতকরা ৪৭ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে শতকরা ৯০ ভাগে উন্নীত হয়েছে (নবায়নযোগ্য জ্বালানিসহ)।

প্রধানমন্ত্রী বলেন, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে বৃদ্ধি পেয়ে ৪৩৩ কিলোওয়াট ঘন্টা দাঁড়িয়েছে (ক্যাপটিভসহ)। সঞ্চালন লাইন ৭ হাজার ৯৯১ সার্কিট কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৬০ সার্কিট কিলোমিটারে উন্নীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, নতুন ১ লাখ ৮৯ হাজার ৬৩১ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে বিতরণ লাইনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার। নতুন ১ কোটি ৮৫ লাখ সংযোগের মাধ্যমে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ২ কোটি ৯৩ লাখে উন্নীত হয়েছে।

তিনি বলেন, বিদ্যুতের সামগ্রিক সিস্টেম লসের পরিমাণ শতকরা ১৬ দশমিক ৮৫ ভাগ থেকে হ্রাস পেয়ে শতকরা ১২ দশমিক ১৯ ভাগে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে সঞ্চালন ও বিতরণ লাইনের ক্ষমতা যথাক্রমে ২১ হাজার সার্কিট কিলোমিটার এবং ৪ লাখ ৭৮ হাজার কিলোমিটার উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, ২০২১ সাল নাগাদ ২ কোটি ২ লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে স্মার্ট গ্রিড এবং আন্ডার গ্রাউন্ড বিতরণ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। গ্রাহক সেবা নিশ্চিতকরণে আইসিটি ভিত্তিক সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে এলএনজি টার্মিনাল, কোল টার্মিনালসহ ‘ফ্লুটিং স্টোরেজ এন্ড রিগ্যাসিফেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারত থেকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে মোট ২ হাজার ৩৩৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ আমদানির লক্ষ্যে কার্যক্রম চলছে। এ বছরই ভারত থেকে আরও ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হবে বলে আশা করা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায়

বিশ্বকাপে গ্রুপ পর্ব চালুর পর জার্মানি কখনো বাদ পড়েনি। কথাটা এখন থেকে ভুল। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলের অবিশ্বাস্য হারে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা! এই বিশ্বকাপে এটাই সবচেয়ে বড় অঘটন।

এফ’ গ্রুপে ভীষণ জটিল সমীকরণের মধ্যে পড়েছিল চার দল। শেষ ষোলোয় উঠতে কাজানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে নিজেদের কাজটা সেরে রাখতে হতো জার্মানিকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হতো মেক্সিকো-সুইডেন ম্যাচের ফলেও। ইয়েকাতেরিনবুর্গে সুইডেন ৩-০ ব্যবধানে মেক্সিকোকে হারানোয় জার্মানির জন্য কাজটা অনেক কঠিন হয়ে পড়ে। কোরিয়ার বিপক্ষে জিততেই হতো জার্মানিকে। কিন্তু জোয়াকিম লোর শিষ্যরা এই কাজটাই করতে পারলেন না!

জার্মানির এই অবিশ্বাস্য বিদায়ে একটি ধারাবাহিকতা বজায় থাকল। ২০০২ বিশ্বকাপ থেকে ইউরোপের দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার পরের টুর্নামেন্টেই বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকে। জার্মানি এবার সেই ধারাটাই বজায় রাখল। বিশ্বকাপের ইতিহাসে এর আগে জার্মানি কখনোই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি। ব্যতিক্রম শুধু ১৯৩৮ বিশ্বকাপ। সেবার টুর্নামেন্ট শুরুই হয়েছিল শেষ ষোলোর নকআউট পর্ব থেকে। সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে সেবার বাদ পড়েছিল জার্মানি।

‘এফ’ গ্রুপের শেষ দিনে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল মেক্সিকো। সমান ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল জার্মানি ও সুইডেন। কিন্তু সুইডেন নিজেদের ম্যাচটা জিতে শেষ ষোলোয় উঠেছে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ‍+৩ গোল ব্যবধান দলটির। সুইডেনের সমান ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠেছে মেক্সিকো। আর জার্মানি ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চতুর্থ দল হয়ে বিদায় নিল বিশ্বকাপ থেকে। জার্মানদের সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের তৃতীয় দল হওয়ার সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরল দক্ষিণ কোরিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলায় দেবহাটা মডেল স্কুল জয়ী

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলায় দেবহাটা মডেল সরকারী স্কুল বিজয়ী হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা উভয়ই খেলায়ই দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে বিজয়ী হয়েছে। বুধবার সকাল ৯ টায় দেবহাটা ফুটবল মাঠে এই ইউনিয়ন পর্যায়ের খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ সোহেল রানা। সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন পিন্টু ও জাকির হোসেন। খেলা শেষে বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল হক, প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক হযরত আলী প্রমুখ। একই দিনে নওয়াপাড়া ইউনিয়ন সহ সকল ইউনিয়নে এই খেলার ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে ২২ পিচ ইয়াবা সহ ২ আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে ২২ পিচ ইয়াবা সহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামালের নির্দেশনা মোতাবেক এসআই ইয়ামিন আলী, এসআই রাজীব কুমার, এএসআই আব্দুল গনি, এএসআই শামীম হোসেন, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সখিপুর এলাকা থেকে দক্ষিন সখিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের আকবর আলী খাঁর ছেলে জামাল আলী খাঁ (৩৫) কে ২২ পিচ ইয়াবা সহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানার এসআই রাজিব কুমার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১৪। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদ গাইনকে (৩২) আটক করেছে। সে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের নুর হোসেন গাইনের ছেলে। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান নেতৃত্বে পুলিশ মঙ্গলবার গভীর রাতে হামিদ গাইনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন আটক হামিদ সিআর ৭৯/১৩ মামলার সাজা প্রাপ্ত আসামি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পিতা-পুত্রকে পিটিয়ে গুরুতর জখম

আরাফাত আলী : কালিগঞ্জে তুচ্ছ ঘটনার শত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়ে পিতা-পুত্রকে জখম সহ আসবাবপত্র ভাংচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘঠেছে বুধবার সকাল সাড়ে ৯ টার উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে।থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বাথুয়াডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে মিনারুল ইসলামের (২১) সাথে প্রতিবেশী সাঈদ খাঁর ছেলে আনিচ (২২) ও ইউনুচ আলীর (১৮) তুচ্ছ কারণে সামান্য বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে এলাকায় বখাটে হিসেবে পরিচিত আনিচ বিভিন্ন সময়ে মিনারুল ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ খুনজখমের হুমকি প্রদর্শন করছিল। এক পর্যায়ে দিকে আনিচ, ইউনুচ আলী, তাদের পিতা সাঈদ খাঁ (৪৫) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে সেলিম গাজী (৩২) লাঠি, শাবল, রড নিয়ে আব্দুস সাত্তার গাজীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এঘটনার প্রতিবাদ করলে তারা আব্দুস সাত্তার গাজী ও তার ছেলে মিনারুল ইসলামকে বেধড়ক মারপিট করে জখম করে। তাদের রক্ষা করতে যেয়ে আহত হন আব্দুস সাত্তার গাজীর স্ত্রী রাবেয়া খাতুন (৪২)। প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আবারও তাদের উপর হামলা চালানো হয়। গুরুতর আহত আব্দুস সাত্তার গাজী ও মিনারুল ইসলাম বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এঘটনায় রাবেয়া খাতুন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest