সর্বশেষ সংবাদ-
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  সাতক্ষীরায় আইসক্রিম কারখানায় র‍্যাবের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

হাসপাতালে ভর্তি সানি লিওন

বিনোদন সংবাদ: আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লেন সানি লিওন। এরপর তাঁকে ভর্তি করা হয়েছে ভারতের উত্তরাখন্ডের কাশিপুরের একটি হাসপাতালে।

জানা গেছে, স্প্লিস্টভিলা ১১-এর শুটিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করেন সানি লিওন। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরাখন্ডের কাশিপুরের হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, পাকস্থলিতে সংক্রমণের জন্যই আচমকা অসুস্থ হয়ে পড়েন সানি।

স্প্লিস্টভিলার শুটিংয়ের জন্য উত্তরাখন্ডের রামনগরে যান সানি লিওন, রণবিজয় সিং সহ প্রতিযোগিতার গোটা দল। সেখানেই শুটিংয়ের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন সানি।

এদিকে ‘ফাদার্স ডে’ উপলক্ষে সম্প্রতি মেয়ে নিশা এবং স্বামী ড্যানিয়েল ওয়েবার-এর সঙ্গে ছবি শেয়ার করেন সানি। মায়ের শরীরের উর্ধাংশ ঢেকে সেখানে বসে থাকে ছোট্ট নিশা। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। ফাদার্স ডে-তে সানি লিওন কীভাবে ওই ধরনের বিতর্কিত ছবি শেয়ার করলেন, তা নিয়ে উঠতে শুরু করে। যদিও, এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি বলিউড অভিনেত্রী। জিনিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭০ বছরে আওয়ামী লীগ

রাজনীতির খবর: আগামিকাল ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এদিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্বের নেতৃত্ব দানকারী এ দলটির ৬৯ বছর শেষ করে ৭০ বছরে পর্দাপনের দিনটিও কাল।

১৯৪৯ সালের এদিনে প্রতিষ্ঠিত এ দলটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।

এ বিশেষ দিনটির সাথে এবার যোগ হতে চলেছে একটি নতুন মাত্রা। কালেই উদ্বোধন হবে দলটির ১০ তলা সুরম্য নিজস্ব কার্যালয়ের। নবনির্মিত এই কার্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আওয়ামী লীগ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন, সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধন।

অনেকেই মনে করেন, আওয়ামী লীগের অর্জন পাকিস্তান আমলের গণতান্ত্রিক মানুষের অর্জন, এই দলের অর্জন বাংলাদেশের অর্জন। জাতির জন্য যখন যা প্রয়োজন মনে করেছে, সেটি বাস্তবায়ন করেছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি হচ্ছে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অন্যতম পুরনো, অসাম্প্রদায়িক, সর্ববৃহৎ ও বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার কাজ প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ দলটিকে দেশের অন্যতম প্রাচীন সংগঠন হিসাবে আখ্যায়িত করে বলেন, ভাষা, স্বাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনে মহোত্তম গৌরবে অভিষিক্ত আওয়ামী লীগের সাত দশকের অভিযাত্রায় শান্তি, সমৃদ্ধি ও দিন বদলের লক্ষ্যে অবিচল বাঙালি জাতির মুক্তির দিশারী।

ইতিহাসবিদ, লেখক ও লোক সাহিত্যিক শামসুজ্জামান খান এই দলকে মূল্যায়ন করে বলেছেন, আওয়ামী লীগ ‘পাকিস্তান’ নামের অবৈজ্ঞানিক এবং ভৌগোলিক ও নৃতাত্ত্বিকভাবে এক উদ্ভট রাষ্ট্রের পূর্ব বাংলার বাঙালি জনগোষ্ঠী ও অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তাকে অবজ্ঞায়, অবহেলায় ও ঔপনিবেশিক কায়দায় শোষণ-পীড়ন-দমন ও ‘দাবিয়ে রাখা’র বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ, প্রতিরোধ এবং গণসংগ্রামের মধ্যদিয়ে গড়ে ওঠা বিপুল জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এই দলের নেতা-কর্মীদের ত্যাগ-তিতিক্ষা ও অঙ্গীকারদীপ্ত সংগ্রামী ভূমিকা ইতিহাসবিদিত।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন বলেন, এ দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে সফলতার নতুন পথ দেখিয়েছেন, দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ শুরু করার সুবাদে বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিকভাবে সৃষ্টি করেছে এবং আমরা মর্যাদাশীল জাতিতে রূপান্তরিত হয়েছি।

পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে।

প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এ দলটি।

’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

ওই বছরের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ কে ইতিহাস থেকে মুছে ফেলার ব্যার্থ চেষ্টা হলেও দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের নির্বাচনে দলটির প্রধান শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। ২০০১ এবং ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আর এক দফা বিপর্যয় কাটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এই দলটি। পরবর্তিতে ২০১৪ সালের ৫ জানুযারীর সাধারন নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে সরকার পরিচালনা করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ এক বিবৃতিতে দলের গৌরবোজ্জ্বল ৬৯ বছর পূর্তিতে গৃহিত কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল জেলা, উপজেলাসহ সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘর ভাঙলো  মডেল-অভিনেত্রী তাসনুভা তিশার

বিনোদন ডেস্ক: ঘর ভাঙলো মডেল অভিনেত্রী তাসনুভা তিশার। তার এই বিবাহ বিচ্ছেদের খবর তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন।

নিজের ডিভোর্সের কথা স্বীকার করে তাসনুভা তিশা বৃহস্পতিবার (২১ জুন) রাতে নিজের ফেসবুকে লিখেছেন, ‘অনেকেই আমার কাছে জানতে চাইছে এবার ঈদে কেন আমার এতো কম কাজ। তো সবাইকে আমি কিছু সত্য বিষয় জানাতে চাই। গত ফেব্রুয়ারি মাসে আমাদের ডিভোর্সের লিগ্যাল ফরমালিটিজ শেষ হয়েছে। এবং গত ছয় মাস যাবত আমি প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যদিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি কয়েকমাস আগে খুব অসুস্থ হয়ে পড়ি এবং হসপিটালাইজড হই। আর এ সমস্ত সিচুয়েশনের জন্য অনেক কাজ করতে পারিনি। কারো সঙ্গে কন্টাক্টও করতে পারিনি। কষ্টের বিষয় হচ্ছে আমার এই দুরবস্থার কারণ একেকজন একেকভাবে চিন্তা করে সেটাকে নিয়ে নিজেদের মতো মিসইন্টারপ্রিট করেছে। আমার ডিভোর্সের কারণ একেবারেই আমাদের নিজস্ব কিছু ইস্যুজ। এখন আমি নতুন করে ভালোভাবে কাজ শুরু করতে চাই। আর আমার ছেলে যেন তার মায়ের কাছ থেকে ডিপ্রাইভ না হয় সেটা নিশ্চিত করব। ইনশাআল্লাহ নেক্সট ঈদে ভালো ভালো কাজ আপনাদের দিতে পারব। দোয়া করবেন।’

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন তিশা ও ফারজানুল হক। ফারজানুল হক পেশায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার। তাদের ঘরে সন্তানও রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা ইছামতির বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার গা ঘেষে বয়ে যাওয়া ভারত-বাংলাদেশের সীমান্ত নদী ইছামতির কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভেড়ীবাধের ভাঙন ব্যাপক দেখা দেয়ায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। সহায় সম্পদ রক্ষার জন্য তাদের খাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ভেড়িবাধ ভাঙতে ভাঙতে সামান্য কিছু অংশ বাকি আছে। যদি পানির চাপে সেটুকুও ভেঙ্গে যায় তাহলে নাংলা, ছুটিপুর, ঘোনাপাড় সহ কয়েকটি গ্রাম ইছামতি নদীর পানিতে তলিয়ে যেতে পারে। নষ্ট হতে পারে ফসলি জমি, প্রানহানি ঘটতে পারে মানুষ সহ প্রানী সম্পদের। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর আতংক আরও বেড়ে চলেছে। অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ এবং গুটিকয়েক মানুষের ঠেলা জাল নদীতে ফেলার কারণে দেবহাটা উপজেলার চরকোমরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, সুশীলগাতী, শীবনগর ও নাংলা সহ কয়েকটি স্থানের ভেড়ীবাধে ভাঙ্গন দেখা দিয়েছে। গত বছরে যে সামান্য পরিমানের কাজ করা হয়েছিল সেসব স্থানে ছাড়াও নতুন নতুন স্থানে আবারো ভাঙ্গন দেখা দিয়েছে। গ্রামবাসীরা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে নদীপাড় থেকে বালু তোলার কারনে নদীর বাধ নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে উপজেলার সুশীলগাতি এলাকায় মেশিনের সাহায্যে বালু তোলা হচ্ছে। বড় কোন জোয়ার বা বৃষ্টি হলেই ভেড়ীবাধগুলো যেকোন সময় ভেঙ্গে যেতে পারে। সরেজমিনে দেখা গেছে, ঝুকিপূর্ন ভেড়ীবাধগুলোর মধ্যে রয়েছে নাংলা ছুটিপুর, সুশীলগাতী এলাকার বিজিবি পোষ্টের সামনে, টাউনশ্রীপুর ও ভাতশালা। বাধ ভেঙ্গে গেলে দেশের কোটি টাকার সম্পদ যেমন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তেমনি অসংখ্যা প্রানহানী ঘটারও সম্ভাবনা আছে। তাছাড়া ভাতশালা থেকে খানজিয়া পর্যন্ত বালু ব্যবসায়ীরা ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু ব্যবসায়ীদের এই কাজ বন্ধ করার মতো কেউ আছে বলে মনে করেননা এলাকাবাসী। তাদের বক্তব্য, প্রতিবছর বর্ষা মৌসুমে ভেড়ীবাধগুলো ঝুকির মধ্যে থাকে। পাউবো মাঝে মাঝে সংষ্কার কাজ করেন। কিন্তু সেটাও নামমাত্র। তার মধ্যে এভাবে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে বালু ও নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে অথচ প্রশাসন নীরব। গ্রামবাসী আরও জানান, চিংড়ি চাষীরা খেয়াল খুশী মতো মূল বাধের গা ঘেষে ছোট বাঁধ দিয়ে মুল বাঁধের সর্বনাশ ডেকে এনেছে। বেড়ি বাঁধের গা ঘেঁষে পোনা ধরা এবং বালু তোলার কারনে বাঁধগুলো ক্রমেই ঝুঁকিপূর্ন হয়ে ওঠে। কয়েক বছর আগে বাংলাদেশের শীবনগরের পাশে রাজনগর মৌজা ইছামতির নদী গর্ভে বিলীন হয়ে যায়। গত কয়েকদিন আগে এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাতি হলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যক কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি লাভলু বিশ^াস জানান, নাংলা এলাকার ভেড়ীবাধটি অত্যন্ত ঝুকিপূর্ন হওয়ায় তারা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড- ১ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু অনেক দিন পার হলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান জানান, নাংলা এলাকার ভেড়ীবাধ সংষ্কারের বিষয়ে তিনি সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রুহুল হক কে নিয়ে সরেজমিনে দেখিয়েছেন এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন। কিন্তু তারা এখনো কোন ব্যবস্থা গ্রহন করেনি। পানি উন্য়ন বোর্ড ১ এর আওতাধীন ৩ নং ফোল্ডারের কালীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও ওবায়দুল হক মল্লিক জানান, নাংলা এলাকার বাধ সংস্কারে এবং পাকা ব্লক দেয়ার জন্য প্রজেক্ট দেয়া আছে। বাজেট পাওয়া গেলেই কাজ শুরু করা হবে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, তিনি ইতিমধ্যে ভেড়ীবাধ সংষ্কারের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এ পরিস্থিতিতে অসহায় ও আতঙ্কিত গ্রামবাসী নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করে দেশের ভূখন্ড রক্ষা সহ তাদের বেচে থাকার নিশ্চয়তা প্রদানে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আ. লীগ নেত্রী মমতাজুন নাহার ঝর্ণা আর নেই

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজুন নাহার ঝর্ণা (৭০) হৃদরোগে আক্রান্ত হয়েছেমেৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহে … রাজেউন)। তিনি ছিলেন শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত এড. শাসসুর রহমান এর স্ত্রী।
শুক্রবার বেলা ১টা ১০টার দিকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোপালগঞ্জে অর্ধশতাধিক মানুষকে ডাব খাওয়ালেন এমপি জগলুল

প্রেস বিজ্ঞপ্তি: অাগামী ২৩ শে জুন গণভবনে বাংলাদেশ অাওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে শুক্রবার ঢাকায় যাওয়ার পথে সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার পথিমধ্যে গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের সামনে, বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের সংযোগ স্থলে বাকুড়া কোনাপাড়া মোড়ে প্রখর রোদে প্রায় অর্ধশতাধিক ভ্যানচালক ও অন্যান্য যানবাহন চালকদের দেখে গাড়ি থামিয়ে সকলকে একত্রিত করে ডাব খাওয়ান এবং তাদের সাথে নিজেও ডাবের পানি পান করেন এমপি জগলুল।
এসময় হতদরিদ্র, খেটে খাওয়া মানুষগুলো তার জন্য দোয়া করেন। সেসময় সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ অাওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির জন্য দোয়া চান এমপি জগলুল। একই সাথে বরাবরের মত অাগামী সংসদ নির্বাচনে সকলকে অাবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলে-মেয়ে ও বাবার লাশ উদ্ধার

দেশের খবর: নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ি থেকে ছেলে-মেয়ে ও বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে তুলাটুলি গ্রাম থেকে মোখলেসুর রহমান (৩৫) ও তার দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তের তথ্যে তিনি বলেন, মোখলেস তার সাত বছরের ছেলে ও ছয় বছরের মেয়েকে রাতে পুকুরে ডুবিয়ে হত্যার পর দড়ির ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

“মোখলেস বিদেশ যাওয়ার জন্য বছর দুই আগে দালালদের দেড় লাখ টাকা দিয়েছেন। কিন্তু বিদেশ যেতে পারেননি। আবার টাকাও ফেরত পাননি। পুলিশ সবকিছু ধরে তদন্ত করছে।”

মোখলেসের স্ত্রী শোকাচ্ছন্ন থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। অন্য স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানান ওসি দেলোয়ার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিভির পর্দায় আজকের বিশ্বকাপ
ব্রাজিল-কোস্টারিকা সরাসরি সন্ধ্যা ৬টা।
নাইজেরিয়া-আইসল্যান্ড সরাসরি রাত ৯টা।
সার্বিয়া-সুইজারল্যান্ড সরাসরি রাত ১২টা।
খেলাগুলো সরাসরি দেখতে চোখ রাখুন- বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভিতে।
বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও খেলাগুলো দেখা যাবে-
ভারত: সনি টেন ১ ও ২
রাশিয়া: আইটিভি
যুক্তরাষ্ট্র: ফক্স ও ফক্স স্পোর্টস ১
স্পেন: টেলিমন্ডো ও এনবিসি ইউনিভারসো
অস্ট্রেলিয়া: এসবিএস, অপটাস স্পোর্টস
ব্রাজিল: গ্লোবো, স্পোর্টস টিভি, ফক্স স্পোর্টস টিভিতে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest