স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গুরুতর চোটে পড়লেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিয়ো রামোসের টানে কাঁধে ব্যথা নিয়ে মাঠে পড়ে যান মিশরীয় ফরোয়ার্ড। অনেক চেষ্টা করেও আর মাঠে থাকতে পারেননি তিনি। কেঁদে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে তাকে।
এই মৌসুমে ৪৪ গোল করা সালাহ ছিলেন লিভারপুলের প্রাণভোমরা। কিয়েভে শনিবারের ফাইনালেও তিনিই ছিলেন ভরসা। অথচ মাত্র ৩০ মিনিট পরই তাকে মাঠ ছাড়তে হয় নির্মম এক ইনজুরিতে।
কিয়েভেও দারুণ পারফরম্যান্স করছিলেন সালাহ। কিন্তু আচমকা ইনজুরিতে বিদায় নিতে হয় প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ীকে।
২৫ মিনিটে স্পেনের ডিফেন্ডারকে কাটিয়ে সামনে বল নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন সালাহ। কিন্তু রামোসের কঠিন চ্যালেঞ্জে আর পেরে ওঠেননি। তার হাত আটকা পড়ে রিয়াল অধিনায়কের হাতের মধ্যে। এরপর ভারসাম্য রক্ষা করতে পারেননি কেউ। দুজনেই মাটিতে পড়ে যান। কাঁধে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে যান সালাহ। প্রায় ৫ মিনিট চেষ্টা করেও তার ব্যথা সারাতে পারেননি চিকিৎসকরা।
যেই রাতটা নিজের করে নেওয়ার কথা, সেই রাতে এমন ইনজুরিতে আবেগ লুকাতে পারেননি সালাহ। কেঁদে বুক ভাসিয়ে মাঠ ছাড়েন তিনি। অ্যাডাম লালানা তার বদলি হয়ে মাঠে নামেন।
সালাহর ইনজুরির কয়েক মিনিট পর মাঠ ছাড়তে বাধ্য হন রিয়ালের রাইট ব্যাক দানি কারভাহাল। হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোট নিয়ে স্পেনের জার্সিতে বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ল তার।

আহত শেখ ইমরান হোসেন জানান, শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হঠাৎ আমাদেরকে ফোনে জানানো হয় শনিবার উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা করতে হবে। সে মোতাবেক আমরা শনিবার বিকালে কলারোয়া কাছারী মসজিদ এলাকায় বর্ধিত সভার আয়োজন করি। সভায় আমি সভাপতির বক্তব্যে স্পষ্টভাবে বলি যে, ভবিষ্যতে কলারােয়া উপজেলা ছাত্রলীগের যে কমিটি হবে সেখানে যেন কোনভাবে কোন মাদকাসক্তকে স্থান দেয়া না হয়। জননেত্রী শেখ হাসিনার সারাদেশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং, ছাত্রলীগও যেন বিষয়টি খেয়াল রাখে। কোন মাদকাসক্ত দিয়ে ছাত্রলীগের কমিটি করা হলে কলারোয়ার ছাত্রলীগ তা মেনে নেবে না। আমার এ বক্তব্যে পদ প্রত্যাশী তিন চিহ্নিত মাদকাসক্ত সাঈদ, জনি ও শাকিল অসন্তুষ্ট হয়ে থাকবে। আমরা শুনেছি এরা টাকা-পয়সা বিনিময়ে ছাত্রলীগের মত ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্ব কেনার চেষ্টা করছে। এরাই পরবর্তীতে সংঘবদ্ধ হয়ে আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।