সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শেষ আটে স্বাগতিক রাশিয়া

খেলার খবর: টাইব্রেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল স্বাগতিক রাশিয়া।

উত্তেজনাকর ম্যাচের ১১ মিনিটেই আত্মঘাতী গোলে স্পেনকে এগিয়ে দেন ইগনাশেভিচ। এতে অবদান আছে সার্জিও রামোসেরও। মার্কো আসেননিওর ফ্রি কিকের পর রামোসকে ট্যাকেল করা চেষ্টা করেছিলেন ইগনাশেভিচ। হুড়োহুড়ির মাটিতে পড়ার সময় অভিজ্ঞ এই ডিফেন্ডার পায়ে লেগে বল জালে জড়ায়। চলতি বিশ্বকাপে এটি ১০ম আত্মঘাতী গোল।

বিরতির আগে আগে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ সমতায় আসে রাশিয়া। পেনাল্টি নিয়ে বিতর্কের অবকাশ আছে। ডি বক্সের ভেতর হেড করতে লাফিয়ে উঠা জেরার্ড পিকের উঁচিয়ে থাকা হাতে পেছন থেকে জুবার হেড লাগলে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। এটা বোঝার কোনো উপায় ছিল না পিকের। রেফারির সঙ্গে বাকবিতণ্ডা করে কার্ডও দেখতে হয়েছে তাকে। ৪১তম মিনিটে পেনাল্টি শ্যুটআউটে বল জালে জড়া জুবা।

বাকী সময় আর কোনো গোল হয়নি। ১-১ সমতা নিয়েই পূর্ণ সময় শেষ করে দুই দল। যেহেতু এটা নক-আউট পর্ব, তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের এই ম্যাচে সর্বশেষ একাদশ থেকে ৩টি পরিবর্তন এনেছে স্পেন। বাদ পড়েছেন অভিজ্ঞ আন্দ্রেস ইনিয়েস্তা, দানি কারভাহাল ও তিয়াগো আলকান্তারা। অন্যদিকে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রাশিয়া। ‘ড্রাগ গুঞ্জন’ এর কারণে বাদ পড়েছেন ৩ গোল করা ডেনিস চেরিশেভ। লাল কার্ড দেখে বাদ ইগর স্মলনিকভ। এছাড়া ইউরি গাজিনস্কি ও আলেক্সি মিরানচুকও জায়গা পাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রাবন্তীর সংসারে ভাঙনের সুর, মামলা

বিনোদন সংবাদ: একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর সংসারে ভাঙানের সুর বাজছে। গত ৭ মে স্বামী মোহাম্মদ খোরশেদ আলম তালাকের নোটিশ পাঠিয়েছেন। এর প্রেক্ষিতে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর যৌতুকের মামলা করেছেন শ্রাবন্তী।

২০১০ সালের ২৯ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ৭ আর ছোট মেয়ের সাড়ে ৩ বছর।

জানা গেছে, শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রপ্রবাসী। গত ২৫ জুন তিনি দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে থাকতেই স্বামীর পাঠানো তালাকের এই নোটিশের খবর পেয়েছেন তিনি। এরপর দ্রুত দুই মেয়েকে সঙ্গে নিয়ে দেশে এসেছেন।

তালাকনামা ও মামলা সম্পর্কে শ্রাবন্তীর স্বামী মোহাম্মদ খোরশেদ আলম গণমাধ্যমে বলেন, ‘ডিভোর্স পেপার পাঠানো তথ্য সত্যি। তবে আমার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি-না এখনও জানি না।’

গণমাধ্যমে তিনি আরও বলেন, ‘আমাদের ভেতরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। যেটা একসঙ্গে থাকলে আরও ধ্বংস হবে। আরও খারাপ দিকে যাবে বলে আমি মনে করছি। সরে আসাই দুজনের জন্য ভালো হবে।’

এর আগে, গত শনিবার শ্রাবন্তী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কেন এমন করছ? দাও না আমাদের মাফ করে। এক ঘর দরকার নাই, কিন্তু এক ছাদের নিচে থাকি আমরা। বাচ্চাদের প্রতি একটু দয়া করো।’ ওই স্ট্যাটাসে শ্রাবন্তী আরও লিখেছনে, ‘তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, কখনও ছেড়ে যাবে না। এখন কেন ছেড়ে গেছ? আমাদের বাচ্চাদের ভাঙা পরিবারে বড় হতে দিয়ো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাদের বাচ্চাদের মানসিকভাবে ভেঙে দিয়ো না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সড়ক পরিবহন শ্রমিক লীগের কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শেখ মকছুর রহমানকে সভাপতি, কাজী আক্তারুজ্জামান মহব্বত কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের (রেজিঃ নং- বি-২০৯১) সাধারণ সম্পাদক মোঃ ইনছুর আলী স্বাক্ষরিত একপত্রে এ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কার্যকরি সভাপতি মোঃ আরশাদ আলী, সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, মোঃ ইদ্রিস আলী, মোঃ আব্দুল ওহাব, শেখ মিরাজুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ তবিবুর রহমান, মোঃ নূরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, মোঃশিমুল হোসেন, মোঃ শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কাজী,মোঃ রওনাক, মোঃ শওকত আলী, মোঃ শাকিল হোসেন, প্রচার সম্পাদক মোঃ ইবাদুল্লাহ হাজরা, মোঃ আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ শেখ সেলিম উল্লাহ, দপ্তর সম্পাদক শেখ কবিরুল ইসলাম কবির, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইয়াকুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ বাকী, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ রেজওয়ান আলী, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ রেজাউল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম মুকুল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ আতিয়ার রহমান, সড়ক বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক খোকা, সহ-সড়ক বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান, কার্যকরি সদস্য শেখ হারুন উর রশিদ, মোঃ মোশাররফ হোসেন ও জি এম রুহুল আমিন।
এদিকে আগামী ২বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনছুর আলীকে অভিনন্দন জানিয়েছেন জেলা কমিটির নেতৃবৃন্দ। এছাড়া আগামী ৫ জুলাই সকাল ১১টায় সাতক্ষীরা জেলা কার্যালয়ে নতুন কমিটির পরিচিত সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় বসত বাড়ীতে দুর্ধর্ষ চুরি

তরিকুল ইসলাম লাভলু: রাতের আধারে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় মো. হাবিবুর রহমান সরদার (বাবলু) এর বাড়ীতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ভুক্তভোগী বাবলু নলতা ইউপির প্রাক্তন চেয়ারম্যান মরহুম আলহাজ্জ এছাহক আলী সরদারের ৪র্থ পুত্র ও জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান সেলিম এর আপন ভ্রাতা। ঘটনাটি ঘটেছে, ১জুলাই’১৮ রবিবার দিবাগত রাতের কোনো এক সময় বাবলু সরদারের নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন একতলা বিশিষ্ট নিজস্ব বাসভবনে। দুর্ধর্ষ চুরির মাধ্যমে বাবলু সরদারের নগদ টাকা, স্বর্ণ, রৌপ্য সহ লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার সকালে ঘটনাস্থলে গেলে হাবিবুর রহমান সরদার (বাবলু) ও তার স্ত্রী কান্নাজনিত কন্ঠে জানান, আমাদের ২টি কন্যা মৌমিতা ও সিলভিয়া। বড় মেয়ে মৌমিতা বাসা ভাড়া নিয়ে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়াশুনা করে। আর ছোট মেয়ে সিলভিয়া নলতা শরীফের কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে ৮ম শ্রেণিতে পড়াশুনা করে। বিভিন্ন সময়ে বাসাভাড়া, খাওয়া, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যয় তাৎক্ষনিকভাবে প্রয়োজন পড়ে। সে কারণে অতি আত্মবিশ্বাসে অন্যান্য সময়ের ন্যায় সাম্প্রতিক সময়েও বড় মেয়ের লেখাপড়ার খরচ বাবদ টাকা চাওয়া মাত্রই যেন দিতে পারি সেজন্য আমরা অতি গোপনে নিজের একতলা বিশিষ্ট পাকা বিল্ডিংয়ের দক্ষিণ-পূর্ব কোনের তালাবদ্ধ ও দরজা-জানালা আটকানো একটি রুমের স্টিলের আলমারির মধ্যে কিছু নগদ টাকা, স্বর্ণ ও রৌপ্যের গহণা সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেই। এত গোপনীয়তার পরও রবিবার ভোরে ফজরের নামাজের জন্য উঠে দেখতে পাই উক্ত ঘরের ভিতরের দিকে ভেজানো দরজায় ভিতর থেকে ছিটকিন দেয়া। তখন সন্দেহ হলে ভাল করে চারদিকে ঘুরে দেখি ঘরের পূর্ব দিকের কাঠের মজবুত বাইলয়ের জানালার ছিটকিন বিশেষ ব্যবস্থায় চাড় দিয়ে খুলে জানালার গ্রিল কেটে রুমের ভিতর ঢুকে কে বা কারা স্টিলের আলমারির মধ্য থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণের গহণা (যার বর্তমান মূল্য ৬ লক্ষ ৯৭ হাজার ৫শত টাকা) ও রৌপ্যের ৭ ভরি গহণা (যার বর্তমান মূল্য ৫হাজার ৬শত টাকা) চুরি করে নিয়ে গেছে। সর্বমোট আনুমানিক ৮ লক্ষ ৮৩ হাজার ১০০ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশঘটনাস্থলে হাজির হন। পরবর্তীতে এ ব্যাপারে মো.হাবিবুর রহমান( বাবলু) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজে নবীন বরন

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জাফরপুর অবস্থিত কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ জুলাই সকাল ১০ টায় কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের মিলনায়তনে কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ মো. আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং অধ্যাপক প্রশান্ত কুমার রায়ের পরিচালনায় নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী অধ্যক্ষ বাবু জয়দেব ঘোষ, অধ্যাপক বাবু রাম প্রসাদ ঘোষ, অধ্যাপক মো. এবাদুল হকসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটাঃবর্ষ ২০১৮-১৯ কে স্বাগত জানিয়ে রোটারী ক্লাবের র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি :
রোটাঃবর্ষ ২০১৮-১৯ কে স্বাগত জানিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরা এবং রোটারেক্টর ক্লাব অব সাতক্ষীরার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ জুলাই রোটাঃবর্ষের প্রথম দিনে সকাল ৭টায় শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এবি ব্যাংক চত্বরে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটাঃ হাসিবুর রহমান রনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্রেটারী রোটাঃ আখতারুজ্জামান কাজল, আই.পিপি রোটাঃ এনছান বাহার বুলবুল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মীর মোশাররফ হোসেন মন্টু, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি বিশ্বনাথ ঘোষ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ মিজানুর রহমান(জেবিসি), রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ ডা: গোপাল সরদার, রোটাঃ প্রভাষক সালেহা আকতার, রোটারেক্টর ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোঃ এজাজ আহমেদ, আই.পিপি রোঃ আবুল হোসেন, সেক্রেটারী আরিফুল ইসলাম, রোঃ কাইয়ুম হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দৃষ্টিপ্রতিবন্ধি কণ্ঠশিল্পী নজরুলের বাড়িতে হামলা, ভাঙচুর !


নিজস্ব প্রতিবেদক : পুলিশের উপস্থিতিতে নারী অপহরণের পর ধর্ষণ ও মাদক মামলার আসামীর নেতৃত্বে এক দৃষ্টি প্রতিবন্ধির বাড়ির গেট ভাঙচুর করা হয়েছে। প্রতিবাদ করায় তার ছেলেকে আটক করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনার পর ওই প্রতিবন্ধি পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
খুলনা বেতারের এক সময়কার তুখর গজল ও সঙ্গীত পরিবেশক দৃষ্টিপ্রতিবন্ধি সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ার নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা খাতুন জানান, সরকারপাড়ায় কাটিয়া মৌজায় চার কাঠা জমি কিনতে চাইলে তাদেরই দোকানের কর্মচারি আব্দুস সামাদ দলিল লেখকের সঙ্গে যোগসাজস করে ২০০২ সালের ২৯ অক্টোবর সদর সাব রেজিষ্ট্রি অফিসের ৯৬৭২ নং রেজিষ্ট্রি কোবালা মূলে একটি দলিল সম্পাদন করেন। দলিলে কৌশলে সামাদ তার নাম বসিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পাওয়ায় তাকে অর্ধেক টাকা পরিশোধ করার অঙ্গীকার করে সামাদ। জমি কেনার পরপরই তাতে বাড়ি তৈরি করে নিরাপত্তার জন্য লোহার গেট লাগানো হয়। পরবর্তীতে আব্দুস সামাদ তাদের (তাছলিমা) ভাড়া দোকান থেকে সমস্ত মালামাল তিন লাখ টাকায় বিক্রি করে দিয়ে অন্যত্র হস্তান্তর করে দেন সামাদ। এমনকি তার ছেলের মোটর সাইকেলটি বিক্রি করে দিয়ে আত্মসাৎ করে।
তাছলিমা খাতুন আরো বলেন, কালিগঞ্জ উপজেলার চাঁদখালি গ্রামের আব্দুস সামাদ সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই মোমরেজ হোসেনের ২০১৩ সালের ২৯ এপ্রিল দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার(মাদক) প্রধান আসামী। মামলাটি বর্তমানে জজ কোর্টে বিচারাধীন। এ ছাড়া কালিগঞ্জের চাঁচাই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মাইমুনা আক্তার মুন্নি অপহরণ ও ধর্ষণ মামলার(২০১৭ সালের ৬ ডিসেম্বর সদর থানার জিআর-৯৩৮/১৭) এজাহারভুক্ত আসামী। টাকা না দিয়ে জমি দাবি করলে হুমকি দেওয়ায় তিনি ২০১৭ সালের ২৪ আগষ্ট সদর থানায় ১৫০৪ নং সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা সদর সহকারি জজ আদালতে চলতি বছরের ২৪ এপ্রিল দেঃ ৫২/১৮ মামলা (জালিয়াতি)করেন। মামলার খবর পেয়ে তাকে হুমকি দেওয়ায় গত ২১ মে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সস্মেলন করেন। তাতেও হুমকি বেড়ে যাওয়ায় সামাদের বিরুদ্ধে তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ১৪ জুন পিটিশন ৫৫৪/১৮ মামলা করেন। পথেঘাটে জীবননাশের হুমকি, চাঁদা দাবি ও বাড়িতে এসে আলমারি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত ৬ জুন তিনি আমলী আদালতে সামাদ ও তার সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা(সিআরপি-১১৬/১৮) করেন। বিচারক সিআইডি’র একজন সহকারি পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাতে আগামি ১৪ আগষ্টের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
তিনি অভিযোগ করে বলেন, টাকা না দিয়ে জমি দখলের পায়তারার অংশ হিসেবে আব্দুস সামাদ গত ৪ জুন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় পিটিশন মামলা করে(৯৬২/১৮) জমিতে তার বসতবাড়ি ও বৈদুতিক লাইন ও রাস্তা আছে দাবি করেন। নোটিশ দেওয়ার আগেইগত ১৫ জুন বিকেল তিনটার দিকে সামাদ স্থানীয় এক জনপ্রতিনিধির সহায়তায় স্থানীয় কাজী মোস্তাক, আব্দুল গফফার কালু, সরকারপাড়ার সালাম, মধ্য কাটিয়ার হান্নান, পুরাতন সাতক্ষীরার আবুল কাশেমকে নিয়ে তার বাড়ির লোহার গেট ভাঙচুর চালায়। ভাঙচুর করা গেটটি নিয়ে যায় সামাদ। বিষয়টি তিনি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েও প্রতিকার পাননি। একপর্যায়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের ক্রাইম সেকশানে গত ২১ জুন অভিযোগ করলে গেট লাগিয়ে দেওয়ার ব্যাপারে সদর থানার উপপরিদর্শক হাসানকে নির্দেশ দেওয়া হয়। ২৩ জুন উপপরিদর্শক হাসান ঘটনাস্থল পরিদশন করে গেট নির্মাণের পরামর্শ দিয়ে সমস্যা দেখা দিলে তাকে অবহিত করার কথা বলেন। সে অনুযায়ি তিনি গত ২৮ জুন শুক্রবার সকালে গেট লাগিয়ে ফেলে ভাঙচুর হতে পারে এমন আশঙ্কায় থানায় ১৫০৫ নং জিডি করেন। শুক্রবার বিকেল তিনটার দিকে সামাদের দায়েরকৃত পিটিশন মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলামের উপস্থিতিতে তার লোহার গেট ভাঙচুর করে কাজী মোস্তাক, আব্দুল গফফার কালু, সামাদসহ কয়েকজন। প্রতিবাদ করায় তার ছেলে মনিকে থানায় ধরে নিয়ে আটক রাখেন সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলাম। সন্ধ্যায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
জানতে চাইলে আব্দুস সামাদ বলেন, তিনি টাকা দিয়ে জমি কিনেছেন। তাছলিমা তাকে জমি না দেওয়ার জন্য নানাভাবে হয়রানি করছে। তবে গেট ভেঙে দিয়ে জমিতে যাওয়ার রাস্তা বের করা ছাড়া তার কোন উপায় নেই বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর থানার সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ১৪৫ ধারার নোটিশ ভঙ্গ করে গেট লাগানোয় তার উপস্থিতিতে সামাদসহ কয়েকজন গেট ভেঙে দিয়েছে বলে স্বীকার করেন। তবে নোটিশ দেওয়ার আগে পুরাতন গেটটি ভেঙে ফেলা হয়েছে বলে তিনি শুনেছেন।
সদর থানার উপপরিদর্শক হাসান আলী জানান, পুলিশ সুপারের ক্রাইম সেকশান থেকে প্রতিপক্ষের ভেঙে দেওয়া গেটটি নতুন করে বসানোর জন্য তাছলিমা খাতুনকে সহযোগিতা করতে বলা হয়। গেট লাগানোর বিষয়টি তিনি জানতে পারার আগেই প্রতিপক্ষ সামাদের নেতৃত্বে ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, ১৪৫ ধারার নোটিশ না মেনে গেট লাগানোয় পুলিশ মাকে না পেয়ে ছেলেকে ধরে এনেছে। তাছলিমা স্থানীয় জনপ্রতিনিধিকে মানে না। তবে পুলিশের উপস্থিতিতে এভাবে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করা আইন সম্মত কিনা জানতে চাইলে তিনি বলেন, মুচলেকা নিয়ে মায়ের জিম্মায় ছেলে মনিকে ছেড়ে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে প্রতিবাদসভা

নিজস্ব প্রতিবেদক :
তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করেছে ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সকাল ১০টায় ধানদিয়া ইউনিয়নের ফুলবাজারে এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: সহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক সন্তোষ বিশ্বাস, ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম খাঁন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি মোমিন, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান খাঁ, আকতারুজ্জামান, আবুল কালাম খাঁ, আব্দুর রকিব, সুকুমার দাশ, জাকির হোসেন, যুবলীগ নেতা রিপন হোসেন, মিলন, হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা রাজু ইসলাম, আফজাল খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নাহিদ হাসান প্রান্তকে মনোনীত করা হয়েছে। কিন্তু নাহিদ হাসান প্রান্তের পরিবারের সকলেই জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে নিজেও ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত ছিলো। বিগত ২০১৩ সালে বর্তমান সরকার উৎখাতের জন্য প্রান্তের নেতৃত্বে ধানদিয়া বাজারে নাশকতা ও মিছিল করেছিল। যা অত্র এলাকার সকলেই অবগত আছেন। আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে আওয়ামীলীগের সংগঠনকে ক্ষতিগ্রস্থ করতে ওইসব ব্যক্তিরা দলে অনুপ্রবেশ করে দলকে ক্ষতিগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলের মধ্যে বিভেদ থাকবে। নতুন নেতৃত্ব আসবে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে কোন স্বাধীনতা বিরোধীরা দলের গুরুত্বপদ দখল করবে তা হতে পারে না। অবিলম্বে ওই কমিটি বিলুপ্তি করে ত্যাগী এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের মধ্যে থেকে নেতা নির্বাচিত করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে ওই কমিটির নেতৃবৃন্দকে ইউনিয়ন থেকে বিতাড়িত করা হবে। এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest