সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতারি বিতরণসাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতারদেবহাটার দর্জিরা আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যস্ত সময় পার করছেনবেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনদেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলা- নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে– সাবেক এমপি হাবিবসাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতারInsider Bonus Secrets at Sweety Win for Seasonal Celebrationsবাগেরহাটে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাস সংঘর্ষে বর ও নববধূসহ প্রাণ গেল ১৪ জনের

ফিংড়িতে রেকর্ডীয় সম্পত্তিতে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : আইন আদালতের তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান ও মেম্বরের নেতৃত্বে খালের পার্শ্ববতী সংখ্যালঘু এক সদস্যের রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুল বাড়িয়ায় এঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী জমির মালিক বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও তেমন কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন।
ওই সম্পত্তির মালিক শহরের পলাশপোল এলাকার মৃত পরিমল ঘোষের ছেলে প্রদীপ কুমার বলেন, ওয়ারেশ সূত্রে তিনি শিমুল বাড়িয়া মৌজায় জে এল নং-৩০, এস এ খতিয়ান- ২১৬,২১৭ দাগ, ৪৮৪, ৮০৮ দুটি মোট ১ একর ৯ শতক সম্পত্তি প্রাপ্ত হন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ভোগদখলে থেকে মৎস্য ঘের পরিচালনা করে আসছিলেন। এদিকে এলাকার কতিপয় কুচক্রী ব্যক্তি ওই রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে খাল খননের পায়তারা শুরু করে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন প্রদীপ কুমার ঘোষ। যার মামলা নং টি এস ৫৮/১৬। কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় আদালতের তোয়াক্কা না করে ওই মহলটি অবৈধভাবে খাল খননের পায়তারা শুরু করে। এঘটনায় প্রতিকার চেয়ে গত ২২ এপ্রিল’১৮ তারিখে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন তিনি। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এঘটনা কোন পদক্ষেপ গ্রহণ করেন নি।
এরপর ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামসুর রহমান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর মিজানুর রহমান ঢালীর নেতৃত্বে ১৩ মে ইউনিয়নের কর্মসূচির কাজের আনুমানিক ৩৬০ জন শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে ওই রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ শুরু করেন। প্রকল্পের শর্ত অনুযায়ী রাস্তা নির্মানের জন্য মাটি খালের মধ্যে থেকে নেওয়ার কথা থাকলেও মেম্বর মিজানের নেতৃত্বে ওই প্রদীপ ঘোষের রেকর্ডীয় চাষাবাদের জমির মাটি কেটে জমির আকৃতি নষ্ট করে।
তিনি আরো জানান, ওই সম্পত্তি নিয়ে জেলা ম্যজিস্ট্রেট আদালতে ৮মে’১৮ তারিখে মামলা দায়ের করি। যার নং- পি ৭৭১/১৮। আদালত মামলাটি আমলে নিয়ে ১৪৫ ধারা জারি করেন। উক্ত সম্পত্তিতে ১৪৫ ধারা জারি থাকার পরও আইন ও আদালতের তোয়াক্কা না করে চেয়ারম্যান ও মেম্বর জোরপূর্বক সম্পত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রদীপের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ঘটনাস্থলে সরেজমিনে গেলে সাংবাদিকদের সাথে মেম্বর মিজানুর রহমান কোন কথা বলতে রাজি হননি।
এদিকে প্রদীপ ঘোষ জেলা ভূমিহীন ঐক্য পরিষদের একজন সদস্য। তার রেকর্ডীয় সম্পত্তি অবৈধভাবে দখলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন এক্য পরিষদের নেতৃবৃন্দ। অবিলম্বে এঘটনার সুষ্ঠ সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা ভূমিহীন ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
এবিষয়ে ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামসুর রহমান বলেন, ওই সম্পত্তি খাস। তারপরও তার রেডর্কীয় বলে প্রদীপ ঘোষ অভিযোগ দিয়েছিলেন ইউএনও অফিসে। এরপর নায়েব সেখানে গিয়ে মাপ জরিপ করে রাস্তা করার অনুমতি দিয়েছেন। আর রেকর্ডীয় সম্পত্তিতে যদি গিয়ে থাকে তাহলে মামলা করলে তো আমার জেল হবে। ওই সম্পত্তি খাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে নৌকাডুবি: ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে একটি নৌকা ডুবে গিয়ে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলার বিকেলে নৌকায় করে প্রায় ৫০ জন যাত্রী কন্দমোদালু থেকে রাজামুন্দ্র্যতে ফিরছিলেন। দেবীপটন ব্লকের মন্টুর গ্রাম থেকে একটু দূরে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়।

স্থানীয় এক ব্যক্তি জানান, ১০ জন যাত্রী সাতরিয়ে নদীর তীরে চলে আসেন। ধারণা করা হচ্ছে, বাকি যাত্রীরা ডুবে মারা গেছে।

যাত্রীদের কয়েকজন জানান, নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিল। এদের বেশিরভাগই উপজাতি। প্রবল বাতাসে নৌকা চালাতে নিষেধ করলেও যাত্রীদের কথা শোনেনি চালক।

এদিকে, নৌকাডুবির ঘটনার পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অন্ধ্রপ্রদেশে নদীতে নৌকো উলটে যাওয়ার ঘটনা দুঃখজনক। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনা রইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবনের নিরাপত্তা চেয়ে কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন

ন্যাশনাল ডেস্ক: শাহবাগ থানায় সাধারণ ডায়েরি গ্রহণ না করায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় আন্দোলনকারীরা জিডি করতে গেলে ‘সময় লাগবে’ বলে জানায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, মঙ্গলবার দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১১৯ নম্বর কক্ষে কোটা আন্দোলেনের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর ও রাশেদ খানকে ছাত্রলীগের সদ্যবিদায়ী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পী, মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম লিমনসহ ১৫-২০ জন এসে হত্যার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে নূর বলেন, জীবনের নিরাপত্তা চেয়ে আমাদের সাধারণ ডায়েরি (জিডি) না নেয়াটা পুলিশ বাহিনীর জন্য লজ্জার। আমরা পুলিশের কাছে এটি আশা করি না। জিডি না নিয়ে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমাদের নিরাপত্তা জিডি না নিয়ে সন্ত্রাসীদের হামলা করার সুযোগ করে দেওয়া হয়েছে। পুলিশের এ ধরনের আচরণ ছাত্রসমাজ ভালোভাবে নেবে না।
নিজেদের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমাদের আন্দোলনের শুরু থেকে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হয়েছে। আমাদের কর্মসূচি চলমান রয়েছে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। হামলা-মামলা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবো।
আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আমাদের যারা হত্যার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
কোটা আন্দোলনকারীদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্য পরীক্ষার নীতিমালা প্রণয়নে কমিটি গঠন

স্বাস্থ্য ডেস্ক: রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার মানোন্নয়ন এবং সমন্বিত মূল্য নির্ধারণের জন্য নীতিমালা করবে সরকার। এজন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বুধবার সচিবালয়ে প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সভায় কমিটি করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (হাসপাতাল) করা হয়েছে ওই কমিটির প্রধান। কমিটিতে অন্যদের মধ্যে সরকারি হাসপাতালের চারজন এবং বেসরকারি হাসপাতালের ছয়জন থাকবেন। কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে নীতিমালা সংক্রান্ত খসড়া প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় অন্যদের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) বাবলু কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের চিকিৎসার মানের অনেক উন্নতি সাধিত হয়েছে। তারপরও মাঝে মাঝে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার ভুলের কারণে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হয়। হাসপাতাল ভেদেও একই টেস্টের ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যায়। এই সমস্যা উত্তরণের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রয়োজন।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রোগ নির্ণয়ের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন। সরকার চায় দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা অটুট থাকুক। তাই দেশের সব হাসপাতালে প্যাথলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে একই মান বজায় রাখার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তি পেল ‘রেস-৩’ ট্রেলার

বিনোদন ডেস্ক: একদম নতুন মোড়কে আসছে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজি। এ বছর ঈদে সালমান খানের উপহার ‘রেস ৩’। টিপস ফিল্মস’র হাত থেকে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি এখন গেছে সালমান খান ফিল্মস’র হাতে। এবার আর আব্বাস-মাস্তান নয়, ‘রেস ৩’-এর পরিচালক রেমো ডিসুজা। আগামী ১৫ জুন মুক্তি পাবে এই ছবি।

রেমো এবং সালমান জুটি যে সম্পূর্ণ মেকওভার ঘটাতে চলেছে এই সিরিজের তার জলজ্যান্ত প্রমাণ ‘রেস ত’ ট্রেলার। রেস-অ্যাডভেঞ্চার ছবি হিসেবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এখন একটি মাইলস্টোন। নতুন এই বলিউড ছবির ট্রেলার বলে দিল, যে সেই মাইলস্টোনকেই ছুঁতে চায় এই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি।

এই তৃতীয় ছবিতে যে অ্যাকশন দৃশ্যগুলি রয়েছে সেগুলি আগের ছবিগুলির থেকে অনেক বেশি শিহরণ জাগানো। রেসের মূল আকর্ষণ অবশ্যই সালমান খান কিন্তু এই ছবিতে ববি দেওল, অনিল কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ ও ডেইজি শাহ-এর অ্যাকশন দর্শক টানবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমার রিয়ালে গেলে ‘ভয়াবহ’ অবস্থার সৃষ্টি হবে : মেসি

স্পোর্টস ডেস্ক: সাবেক ক্লাব সতীর্থ নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিলে ‘ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে’ বলে মন্তব্য করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন মেসির সাবেক বার্সা সতীর্থ ব্রাজিল সুপারস্টার। তবে প্যারিসে গোটা মৌসুম জুড়ে নেইমারকে নিয়ে চলেছে নানা গুঞ্জন।

২৬ বছর বয়সী নেইমার প্যারিসে সুখে নেই বলে যে গুঞ্জন শুরু হয়েছে তার ঢেউ আছড়ে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ পর্যন্ত। তিনি পিএসজি ছেড়ে দেয়ার জন্য ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে।

ক্যাম্প ন্যুতে নেইমারকে সঙ্গী করে চারটি ট্রফি জিতেছেন মেসি। টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘বিষয়টি হবে ভয়াবহ। কারণ নেইমারের নামের পাশে জড়িয়ে আছে বার্সেলোনার নাম। যদিও এখন বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক চুকে গেছে, তারপরও এখানে থেকেই সে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার মত গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছে। তাই সে যদি মাদ্রিদে যোগ দেয়, তাহলে সেটি হবে আমাদের জন্য তথা বার্সেলোনার জন্য একটি বড় বিপর্যয়। আর ফুটবলের কথা যদি বলি, তাহলে এমনিতেই শক্তিশালী রিয়াল মাদ্রিদ আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে।’

নেইমার চলে যাবার পরও চলতি মৌসুমে বার্সেলোনা জয় করেছে লাল লিগা ও কোপা দেল রের শিরোপা। অপরদিকে ঘরোয়া ফুটবলে সুবিধা করতে না পারলেও ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ মে ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০০ কোটি রুপি দিয়ে বিধায়ক কিনতে চায় বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটক রাজ্যে সরকার গঠনের জোর তৎপরতা শুরু হয়েছে কংগ্রেস, জনতা দল (জেডিএস) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোটা অঙ্কের টাকায় এরইমধ্যে বিধায়ক কেনাবেচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। কর্নাটকের জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী নিজেই জানালেন, বিজেপি কর্নাটকে সরকার গঠন করার জন্য ১০০ কোটি রুপি দিয়ে জেডিএসের বিধায়ক কিনতে চাইছে!

কর্নাটক বিধানসভা নির্বাচনে ২২৪ টি আসনের মধ্যে ১০৪টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বিজেপি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে বেশ কিছুটা দূরেই আছে তারা। সেক্ষেত্রে সরকার গঠন করতে গেলে ম্যাজিক ফিগার ১১২টির মধ্যে বিজেপির দরকার আরো আটজন বিধায়ক। অন্যদিকে কংগ্রেস ও জেডিএস জোট গড়ার ফলে সংখ্যা হচ্ছে ১১৬। যা ম্যাজিক ফিগার পার করে ফেলেছে। আর এখানেই কংগ্রেস ও জেডিএসকে আটকাতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে মোটা অঙ্কে বিধায়ক কেনাবেচার খেলা বিজেপি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

জেডিএস প্রধান কুমারস্বামী বলেন, ‘বিজেপি আমার দলের বিধায়কদের প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রিসভায় পদ এবং ১০০ কোটি রুপি ঘুষ দেওয়ার। বিজেপি এখন কর্নাটকে ক্ষমতা দখল করতে কোটি কোটি রুপি দিয়ে আমার দলের বিধায়কদের কিনতে চাইছে।’

কুমারস্বামী বলেন, ‘কিছুতেই বিজেপিকে সরকার গড়তে দেব না।’ কংগ্রেস ও জেডিএসের বিধায়কদের সুরক্ষা দিতে নির্বাচিত দুই দলের বিধায়কদের আজ বুধবার সন্ধ্যার পরই কোনো একটি ‘রিসোর্টে’ পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে।

তবে কর্নাটকে কে সরকার গড়বে তা পুরোপুরি নির্ভর করছে কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালার ওপর। জানা যায়, কর্নাটকের এই রাজনৈতিক সমস্যার মধ্যে পড়ে রাজ্যপাল এরইমধ্যে আইন ও সাংবিধানিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা করেছেন।

তবে কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম নবী আজাদ বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় অনুসারে যে রাজনৈতিক দলের ক্ষমতা বেশি তারাই সরকার গঠন করতে পারবে। বিজেপি যেখানে ১০৪টি আসন পেয়েছে সেখানে আমাদের আসন সংখ্যা মিলিতভাবে ১১৬টি। রাজ্যপাল পক্ষপাত করবেন না বলেই আমাদের বিশ্বাস।’ পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কর্নাটকের রাজ্যপাল বিজেপিকে সরকার গড়ার অনুমতি দিলে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজ্যপাল বিজেপিকেই প্রথমে সরকার গঠনের জন্য ডাকতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন। দাবি জানানো হয়েছে কংগ্রেস ও জেডিএসের পক্ষ থেকেও। তবে বিজেপির বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাঁদের আছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভডেকর জানিয়েছেন, কর্নাটকে সরকার গঠন নিয়ে অস্বাভাবিক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।

এদিকে গুজব ছড়িয়েছে জেডিএসের পরিষদীয় দলের বৈঠকে নাকি হাজির ছিলেন না দলের দুই নবনির্বাচিত বিধায়ক রাজা ভেঙ্কটপ্পা নায়াকা এবং ভেঙ্কট রাও নাদাগৌড়া। পাশাপাশি কংগ্রেসের নয়া নির্বাচিত তিন বিধায়কের খোঁজ মিলছে না বলেও খবর পাওয়া যায়। যদিও কংগ্রেস এই খবর অস্বীকার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় জাতীয় পার্টির প্রাপ্ত ভোট এক হাজার ! কমিটি বিলুপ্ত

খুলনা ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এস এম মুশফিকার রহমান। এই বিপর্যয়ের কারণে দলটির খুলনা মহানগর আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
আজ বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পান এক লাখ ৯ হাজার ২৫১ ভোট। তৃতীয় হন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুজ্জাম্মিল হক। হাতপাখা প্রতীক নিয়ে তিনি পান ১৪ হাজার ৩৬৩ ভোট। চতুর্থ হন জাতীয় পার্টির এস এম মুশফিকার রহমান। লাঙল প্রতীক নিয়ে তিনি পান এক হাজার ৭২ ভোট। পঞ্চম হন সিপিবির মিজানুর রহমান বাবু। কাস্তে প্রতীক নিয়ে তিনি পান ৫৩৪ ভোট।
আজ জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন- যা ইতিমধ্যে কার্যকর হয়েছে।
সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে পার্টির ভোট বিপর্যয়ের জন্য মহানগর কমিটির ব্যর্থতাকে দায়ী করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে খুলনা মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হবে।’
খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest