সর্বশেষ সংবাদ-
আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচারInstant casino’s bieden meer dan alleen snelheid: een diepgaande analysePianificazione Strategica del Cool‑Off nel Gioco d’Azzardo Online – Come Trasformare le Pause in Strumenti di Benessereการเลือกเกมที่ตอบโจทย์สไตล์การเล่นของคุณใน playbet casino

দৌড় শেষে যা করা উচিত

স্পোর্টস ডেস্ক: সকাল, বিকেল বা সন্ধ্যায় যখনই দৌড়ানো হোক না কেন দৌড় ব্যায়ামের সেরা একটা উপায়। এটা এমনই এক ব্যায়াম যা কখনো পুরনো হয়নি, হবেও না। তবে দৌড়ানোর পর অনেক সময় শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ ঝক্কি পোহাতে হয়। কারো কারো ক্ষেত্রে হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কারো কারো আবার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। দৌড়ের পর বিরামহীন ঘাম হওয়ার অভিযোগও আছে। এসব সমস্যা সত্যিই ভয়ংকর, সেই সঙ্গে অস্বস্তিকরও বটে। আরো ভয়ংকর ব্যাপার, এসব সমস্যার সমাধানে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয়। এসব অবস্থা থেকে রেহাই পাওয়ার উপায় জানতে হবে। দৌড় শেষে যেন কোনো সমস্যা না হয় সে জন্য কিছু নিয়ম রয়েছে। সেসব পালন করলে দৌড়ের উপকারিতা পুরোপুরি কার্যকর হবে।

গতি কমাতে হবে
দৌড় অনুশীলনের সময়ে হঠাৎ করে দৌড় থামিয়ে দেওয়া ঠিক না। আস্তে আস্তে গাড়ির মতো গতি কমিয়ে থামা ভালো। কেননা যখন দৌড় শুরু করা হয় তখন হঠাৎ করেই গতি বাড়ে না, ধীরে ধীরে বাড়ে; তেমনি থামার সময়ও একই নিয়ম অনুসরণ করা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হঠাৎ করে দৌড় থামিয়ে দিলে রক্ত চলাচলে সমস্যা হয়, যে কারণে বমি ভাব, ক্লান্তি, দুর্বল ভাব আসতে পারে। এমনকি জ্ঞান হারানোর আশঙ্কাও থাকে। ধীরে ধীরে দৌড় থামালে ইনজুরির আশঙ্কাও থাকে না।

প্রচুর পরিমাণে পানি পান
পানিশূন্যতা রোধে দৌড়ানোর আগে, দৌড়ানোর সময় এমনকি দৌড়ানোর পরে পানি পান গুরুত্বপূর্ণ। কেননা দৌড়ানোর সময় ঘাম হওয়ায় শরীর থেকে অনেক পানি ঝরে যায়। পানি, ফলের রস বা এনার্জি ড্রিংক শরীর থেকে ঝরে যাওয়া পানির ঘাটতি পূরণ করে। তা ছাড়া এ সময় পানি পান দৌড়বিদকে শান্ত রাখতেও সহায়ক ভূমিকা পালন করে।

গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়া
গভীরভাবে নিঃশ্বাস নিলে শরীরে অক্সিজেন এবং রক্ত চলাচলে সহজ হয়। তা ছাড়া দৌড় শেষে গভীরভাবে নিঃশ্বাস নিলে হারানো শক্তি দ্রুত ফিরে পাওয়ার কাজটা সহজ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি ট্যাঙ্কের আঘাতে আরও দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্ব অংশে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্কের হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে দুই মাসের কম সময়ের মধ্যে বর্বর ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১৩’তে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ইসরায়েলি সেনারা রাফাহ শহরের কাছে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করলে ২৫ বছর বয়সী হোসেইন আল আমর এবং ২৮ বছর বয়সী আব্দুল হালিম আল নাকা নামে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের মালিকানাধীন একটি পর্যবেক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করলে এসব ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি, গাজা সীমান্ত বেড়ার কাছে বোমা বিস্ফোরণ ঘটায় পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার অভিযান চালানোর সময় উচু ভবন থেকে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত একটি বড় পাথরের টুকরার আঘাতে আহত সেনা নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

ন্যাশনাল ডেস্ক: দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এযাবৎ কালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
গত শনিবার এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয় বলে আজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। চলতি বছর ১৯ মার্চ বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট ও ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লর্ডস টেস্টে পাকিস্তানের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: লর্ডস টেস্টে ইংল্যান্ডকে নিজেদের মাটিতে চারদিনেই ধরাশায়ী করল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট ৯ উইকেটের বড় ব্যবধানে দাপটের সঙ্গেই জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ১৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৩৬৩ রানে। ১৭৯ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর পাকিস্তানকে আর আটকাতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ২৪২ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে সফরকারীদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি ইংল্যান্ড। চতুর্থ দিনে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৪ রান।

দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে আজহার আলীকে ফেরান জেমস অ্যান্ডারসন। এরপর হারিস সোহেল ৩৯ আর ইমাম-উল-হকের অপরাজিত ১৮ রানেই জয় এনে দেয় পাকিস্তানের। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন থেকে ৫ জুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের এক সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শান্তিরক্ষীরা দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

এ সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। কনভয়ের কাঠ বহনকারী একটি ভারি যান নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৈনিক আরজান হাওলাদার, ৩৪ ই বেঙ্গল (ফরিদপুর) ও সৈনিক (টিএ) মো. রিপুল মিয়া, ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারী আর্টিলারি (রংপুর)।

আহতরা হলেন, সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ, ৩৪ ই বেঙ্গল (ফরিদপুর) ও সৈনিক মো. মজাহিদুল ইসলাম, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি (নওগাঁ)।

আহতদের উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানীতে পাঠানো হয়েছে।

হতাহতরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য।

এ ব্যাটালিয়নটি ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

ওইদেশে কর্মরত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবার জুটি বাঁধলেন ইমন ও পূর্ণিমা

বিনোদন ডেস্ক: আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়ক ইমন ও এক সময়ের পর্দা কাঁপানো অনন্য সুন্দরী চিত্রনায়িকা পূর্ণিমা। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে চলছে ঈদের বিশেষ একটি টেলিফিল্মের শুটিং। সেখানেই অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় এ দুই তারকা।

গতকাল থেকেই এ টেলিছবিটির শুটিং শুরু হয়। টেলিছবির নাম ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’। এটি রচনা ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব।

ইমন বলেন, ‘ঈদের নাটক বা টেলিছবির গল্পগুলো পছন্দ হলেই অভিনয় করার চেষ্টা করি। সেই জায়গা থেকে এটার গল্পটা ভালো লেগেছে। রোমান্টিক একটা গল্প।’ পূর্ণিমার সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর পূর্ণিমা এর আগেও একসাথে কাজ করেছি নাটক ও চলচ্চিত্রে। সেগুলো প্রশংসিত হয়েছে। আশা করছি এবারও ভালো কিছুই হবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদেই চ্যানেলে আইতে এই টেলিছবিটি প্রচার করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার চিনেডাঙ্গা মহিলা শাখা আহছানিয়া মিশনের ভিত্তি প্রস্তর স্থাপন

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা মহিলা শাখা আহছানিয়া মিশনের ভিত্তি প্রস্তর স্থাপন রবিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মহিলা মিশনের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। মিশনের সহ-সভাপতি হাফেজ জি.এম আব্বাসউদ্দীন মোনাজাত পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নির্বাহী পরিষদের সদস্য মহাসিন আলী হালদার, জমিদাতা আব্দুস সালেক (মানিক ভাই), মিশনের সভাপতি শফিকুল ইসলাম সরদার, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল, সাধারন সম্পাদক হারুন-অর রশিদ, যুগ্ম সম্পাদক নাসিরউদ্দীন, সহ-সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবুর আলী, মুক্তিযোদ্ধা এছাহাক আলী, আবু সাঈদ সরদার, আনসার আলী সরদার, নুর ইসলাম, রুহুল আমিন, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আব্দুল খালেক সহ মিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৯ম শ্রেণির ছাত্রীকে বিয়ের সময় বহুবিবাহের নায়ক রহিম আটক

আসাদুজ্জামান: পেশায় ভ্যান চালক। বয়স চল্লিশ। আগে দুই বিয়ে করেছেন। ঘরে দু’টি সন্তানও রয়েছে। এই ভ্যান চালক রহিম সানা নবম শ্রেণিতে পড়–য়া এক তরুণিকে ফুসলিয়ে সাতক্ষীরায় এনে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করার চেষ্টার সময় ধরা খেয়েছে পুলিশের হতে।
রোববার সাতক্ষীরা আদালত চত্বর থেকে পুলিশ তাদের আটক করে। এখন তারা সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে।
বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য এড. সাকিব হোসেন জানান, তিনি খবর পান যে যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর এলাকা থেকে তাসলিমা খাতুন নামের ওই ছাত্রীকে তার বাড়ি থেকে ফুসলিয়ে এনেছে আশাশুনি উপজেলার কেয়ারগাতি গ্রামের শামসুর সানার ছেলে রহিম সানা। তাকে সহায়তা করেছে একই এলাকার আবির হোসেন। তিনি জানান, তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করার কথা বলতেই পুলিশে খবর দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা থানার পুলিশ তাসলিমা, রহিম সানা ও তার বন্ধু আবিরকে থানায় নিয়ে যায়। তাসলিমা জানিয়েছে, রহিম সানা তার আগেও দুটি বিয়ে রয়েছে সেটি গোপন রেখে আমাকে মিথ্যা বলে নিয়ে এসেছে। সে মনিরামপুরের বালিয়াডাঙ্গা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। অপরদিকে রহিম সানা স্বীকার করেছে যে তার দুই বিয়ে। এখন তার বয়স ৪০। বাড়িতে দুটি সন্তানও রয়েছে তার।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক অনুপ কুমার জানান তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest