সর্বশেষ সংবাদ-
হাইকোর্টের নির্দেশ উপেক্ষা: মাউশি মহাপরিচালকের বিরুদ্ধে রুল জারিএরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: সাবেক এমপি আশুনৌ-কমান্ডারসহ ৪ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলেরসংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশকালিগঞ্জে হেমায়েত বাহিনীর বিরুদ্ধে কর্মজীবী নারীকে ধর্ষনচেষ্টাসহ বিস্তর অভিযোগঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণদেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দফের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সেঁজুতিআসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রীসাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে খুলনায় তদন্ত সোমবার

ধর্ষণে অভিযুক্ত বাবার আশ্রম থেকে ৬শ’ তরুণী উধাও

আন্তর্জাতিক খবর: ধর্ষণে অভিযুক্ত বাবার আশ্রম থেকে নিখোঁজ হয়েছে ৬শ’ তরুণী। ভারতের রাজস্থানের আলাওয়াজে দাতী মহারাজের আশ্রম থেকে আশ্রিতারা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সেখানে মাত্র ১০০ জন রয়েছে বলে জানা গেছে।

কয়েকদিন আগেই ধর্ষণের অভিযোগ ওঠে দিল্লির স্বঘোষিত ধর্মগুরু দাতী মহারাজের বিরুদ্ধে৷ ফতেপুর বৈরি এলাকার জনপ্রিয় শনিধাম মন্দিরের দাতী মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ আনেন পঁচিশ বছর এক তরুণী৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই ধর্মগুরুর বিরুদ্ধে আইপিসি ৩৫৪, ৩৭৬ এবং ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ প্রায় ২ বছর আগে মন্দিরের মধ্যে তাকে ধর্ষণ করেছিল দাতী মহারাজ এমনই অভিযোগ তরুণীর৷

দাতী মহারাজ জানিয়েছিলেন যে তাঁর আশ্রমে ৭০০ জন রয়েছেন। বাকি মেয়েরা কোথায় গেল, তা জানতে তদন্ত করছে পুলিশ। তাদের কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে, নাকি তারা ছুটিতে বাড়ি গিয়েছে, তা জানার চেষ্টা চলছে। এদিকে, দাতী মহারাজ নিজেও পলাতক রয়েছে। তার খোঁজে চলছে তল্লাশি।

অভিযোগকারী জানিয়েছেন, শনিধাম মন্দিরের মধ্যে ওই তরুণীকে প্রায় দুবছর আগে ধর্ষণ করেছিল দাতী মহারাজ৷ নির্যাতিতার বাবা জানায়, সে সময় ওই তরুণী দাতী মহারাজের আশ্রমেই থাকত৷ তার আগে নিয়মিতভাবে ওই ধর্মগুরুর উপদেশ শুনতে তার আশ্রমে যেত নির্যাতিতা৷ এরপর দাতী মহারাজের সঙ্গে তার সরাসরি আলাপ-পরিচয় হয়৷ তরুণীর বক্তব্য অনুযায়ী, আশ্রমের মধ্যে বহুবার তাকে যৌন হেনস্তা করেছে দাতী মহারাজ৷ শুধু তাই নয়, এই বিষয়ে কারও কাছে মুখ না খোলারও হুমকি দেওয়া হয়েছিল তাকে৷

এই ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই নিরুদ্দেশ ওই স্বঘোষিত ধর্মগুরু৷ পুলিশ জানিয়েছে, দাতী মহারাজ ছাড়াও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলেকে নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

বিনোদন খবর: সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ছেলের দুটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ছবিতে ছোট্ট আব্রামকে ঈদের পাঞ্জাবী আর মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায়।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা অপু এবং তার সন্তানকে শুভকামনা জানাতে থাকেন।

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলা সিনেমা দাপিয়ে বেড়ানো দুই অভিনয়শিল্পী শাকিব খান এবং অপু বিশ্বাস বিয়ে করেন। এরপর ৯ বছর তারা বিষয়টি গোপন রাখেন ‘ক্যারিয়ারের স্বার্থে’। এক পর্যায়ে শাকিব খান নবাগত নায়িকা বুবলির সঙ্গে বেশ কিছু সিনেমায় সাক্ষর করলে অপু নিজেকে বঞ্চিত মনে করেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে একটি বেসরকারি টিভিতে সন্তানসহ উপস্থিত হন অপু। এরপর অনেক নাটকীয়তা শেষে অপুকে ডিভোর্স দেন শাকিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ মাঠে নামছে পরাক্রমশালী ব্রাজিল ও জার্মানি

খেলার খবর: একদলের রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব। অন্য দলটি গতবারের বিশ্বকাপ নিজেদের দখলে রেখেছে। পাশাপাশি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ারও খেতাব রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বিশ্ব ফুটবলের সর্বকালের এই সেরা দুটি দল ব্রাজিল ও জার্মানি আজ রবিবার রাশিয়া বিশ্বকাপে প্রথমবার মাঠে নামছে।

২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে সাত গোল হজম করেছিল ব্রাজিল। তাই এই দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে বিশ্ব। তবে ফুটবল প্রেমীদের সেই আশা কিন্তু এখনই পূর্ণ হচ্ছে না। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামলেও সেই লড়াই ব্রাজিল বনাম জার্মানি নয়।

রস্তোভে বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিলের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।
অন্যদিকে লুজিনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো।

বিশ্বের সবচেয়ে দামী ফরোয়ার্ড নেইমার ছাড়াও ফিলিপ কুটিনহো, গ্র্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনোর, থিয়াগো সিলভার মত অস্ত্র রয়েছে ব্রাজিলের স্কোয়াডে। বিশ্বকাপের আগে কোয়ালিফায়ারে ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি।

এদিকে, দলে বড় তারকা প্লেয়াররা না থাকলেও বিশ্ব ফুটবলে জার্মানির পারফরম্যান্স সবচেয়ে ধারাবাহিক। এক বছর আগে রাশিয়ার মাটিতে হওয়া কনফেডারেশন কাপও নিজেদের দখলে রেখেছে ফিফা ব়্যাংকিংয়ে এক নম্বরে থাকা দলটি। টনি ক্রুজ, থমাস মুলার, জেরম বোটেং, ইলকাই গুন্দোয়ান, মারিও গোমেজের মত ফুটবলার রয়েছেন জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে।

পর্তুগাল থেকে আর্জেন্টিনা হয়ে ব্রাজিল যেখানে কম বেশি ‘ওয়ান ম্যান আর্মি-ফুটবলে’ অভ্যস্ত হয়ে উঠেছে সেখানে জার্মানির প্রধান শক্তিই ‘টিম গেম’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমনি

বিনোদন সংবাদ: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

ঈদের দিন শনিবার বাসায় অসুস্থতা বোধ করায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এই নায়িকা।

সেখানে তিনি ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, তেমন গুরুতর কিছু নয়। উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্নতা—এই আরকি। খাবার খাওয়া থেকেও হতে পারে কিংবা অন্য কিছু।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাসায় থাকতে পারতেন। তারপরও তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে চেয়েছেন। তাই তাকে ভর্তি করে নেয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা থেকেছেন। আজ সকালেই তিনি বাসায় ফিরে গেছেন।

এদিকে বাসায় ফিরে বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে পরীমনি একটি পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল বড় আঁচড়ায় অন্তসত্তা গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বন্দরনগরী বেনাপোলে সারমিন আক্তার সীমা(২৪) নামে অন্তসত্তা এক গৃহবধুকে স্বামী কর্তৃক শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলে বাড়ি ছেড়ে পালাতক রয়েছে।
শনিবার(১৬জুন) সকালে পুলিশ ওই গৃহবধুর স্বামীর বাড়ি থেকে তার মরাদেহ উদ্ধার করেছে।
সারমিন বেনাপোল পৌরসভার বড়আঁচড়া টার্মিনাল পাড়ার নাজমুলের স্ত্রী।
নিহতের পিতা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শফিকুল ইসলাম জানান, ঈদের দিন সকালে জামাইয়ের পরিবারের লোকজনদের সবাইকে বাড়ি থেকে বের হতে দেখে সন্দেহ হয় প্রতিবেশিদের। পরে তারা ঘরে গিয়ে তার মেয়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। তার শরীরে মারধোরের চিহ্ন রয়েছে।
এসময় তিনি আরো জানান, তার মেয়েকে জামাইসহ শশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। এর আগে প্রায়ই তার জামাই মেয়েকে মারধোর করতো। গত মাসে অন্য একটি মেয়েকে নিয়ে তার জামাই এক মাস ঢাকায় অবস্থান করে। এতে সংসারে অশান্তি চলছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মনির হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্বামীসহ শশুর বাড়ির লোকজন সবাই পালাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে এসব উপহার শেরেবাংলা নগরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পাঠানো হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেইজে জানানো হয়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবসে তাদের স্মরণ রাখার জন্য মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন খালেদা- বিএনপি

দেশের খবর: যেকোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কার কথা জানান।

ফখরুল বলেন, ঈদের দিন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক নাজুক। তিনি একা হাঁটতে পারছেন না।

আজকের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ইউনাইটেড হাসাপাতালের প্রতি খালেদা জিয়ার আস্থা রয়েছে। অন্য জায়গায় তার আস্থা নেই। তিনি অন্য কোথাও চিকিৎসা নিবেন না। তাকে রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার সঙ্গে রাজনৈতিকসুলভ আচরণ করা হচ্ছে না। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদ নির্বাচনে কোনোদিন পরাজিত হননি। তার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জনগণের সম্পদ, জনগণের নেত্রী। তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবো। জনগণই খালেদা জিয়াকে মুক্ত করবে। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো, গণতন্ত্রকেও মুক্ত করবো ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে।

প্রসঙ্গত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রখর রোদে জনসাধারণের সাথে এমপি জগলুলের ইদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: অাজ রবিবার ঈদের পরদিন সকাল থেকে তীব্র রোদের মাঝেও নিজ নির্বাচনী এলাকার জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে শত শত মানুষকে মিষ্টিমুখ করান সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।

শত শত নারী, পুরুষ, কিশোর, কিশোরীর সাথে কুশল বিনিময় করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান জগলুল হায়দার এমপি। সকলের মুখে নিজ হাতে মিষ্টি তুলে দিয়ে মিষ্টিমুখ করান। গরীব অসহায় বৃদ্ধ ব্যক্তিদের বুকে জড়িয়ে নেন এমপি জগলুল। এসময় তার সাথে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জি, এম অাকবর কবীর, নূরনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবুসহ দলীয় বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest