সর্বশেষ সংবাদ-
বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদনমির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিলদেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যুসাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনদেবহাটায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত : উদ্বিগ্ন অভিভাবকরাভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার সাতক্ষীরার মামুন : উদ্বিগ্ন পরিবারদেবহাটায় শিশু শ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণাদেবহাটায় অপসিজন তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষীরা

হেমা মালিনীর সঙ্গে আফজাল

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বেভারলি কানেকশনসের টার্গেট সুপারশপে গিয়েছিলেন আফজাল হোসেন ও তাজিন হালিম (মনা) দম্পতি। সেখানেই হঠাৎ দেখা বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে।

আফজাল নিজের ফেসবুকে জানান সেই মুহূর্তের গল্প। বলেন, ‘শুরুতে মনা ও হেমা মালিনীর ছবিটি আমি তুললাম। কিন্তু তিনজনের ছবিটা তোলার জন্য দূরে দাঁড়িয়ে থাকা লম্বা মেয়েটাকে নাম ধরে ডাকলেন হেমা নিজেই। ছবি তুলে দিলে ধন্যবাদ জানিয়ে মনা বলে—অহনা, আমরা তোমাকেও চিনি। তুমি বিখ্যাত এই মায়েরই মেয়ে। নায়িকা মনে হলো না হেমাকে। কন্যাটিও তেমনই। একেবারে সাধারণ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজেপি জঙ্গি সংগঠন অভিযোগ মমতার

বিদেশের খবর: ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে জঙ্গি সংগঠন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে একে একটি জঙ্গি সংগঠনের সাথে তুলনা করেন। এই গেরুয়া দলটি হিন্দুদের মধ্যেও বিভেদ সৃষ্টি করছে বলেও তাঁর দাবি।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বৈঠক থেকে মমতা বলেন ‘আমরা বিজেপির মতো মিলিট্যান্ট অর্গানাইজেশন (জঙ্গি সংগঠন) নই। তাদের মধ্যে উগ্রতা বোধ আছে, একটা ধর্মীয় বিদ্বেষ আছে। কাউকেই পছন্দ করে না-সে মুসলিম, খ্রীষ্টান বা শিখ হোক। আমি বুঝি না কাকে পছন্দ করে। হিন্দুদের মধ্যেও দলাদলি লাগিয়ে দিচ্ছে। পিটিয়ে খুন করছে’।
গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা শাসক দফতরের সামনে এক বিক্ষোভ কর্মসূচী থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস নেতাদের ‘এনকাউন্টার’ করার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। দিলীপ বলেন ‘তৃণমূলের অনেক নেতা দাদাগিরি করে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আগামীদিনে তাদের কারাগারে পাঠানো হবে, নয়তো সোজা এনকাউন্টার করা হবে। গুনে গুনে গুলি চলবে আর, গুনে গুনে লাশ তোলা হবে। কেষ্ট-বিষ্টু কেউ বাঁচবে না’। দিলীপের ওই বিতর্কিত মন্তব্যের পর পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
দিলীপের ওই মন্তব্যের প্রেক্ষিতেই মমতা এদিন বলেন ‘ওদের এক প্রেসিডেন্ট আছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে, যা ইচ্ছে বলে যাচ্ছে। কেউ বলছেন এনকাউন্টার করে দেবো, কেউ বলছেন গুলি চালাবো, কেউ বলছে বোমা মারবো, কেউ বলছে শেষ করে দেবো। আমি বলছি আয় না, কত ক্ষমতা দেখা না…’।
এদিনের বৈঠকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ছাড়াও বিধায়ক, সাংসদ সহ দলের সব স্তরের নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘দেশের ৯০ ভাগ গ্রামে বিদ্যুৎ পৌঁছানো হয়েছে’

দেশের খবর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন দেশের ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছানো হয়েছে।

তিনি বলেন, বাকি ১০ শতাংশ গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।

তিনি আজ সংসদে সরকারি দলের মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সরকারি দলের আ. ফ. ম বাহাউদ্দিন (নাছিম)’র অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে।

তিনি বলেন, এ পরিকল্পনার আওতায় উৎপাদন ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে। ২০০৯ সালের তুলনায় বর্তমানে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে (ক্যাপটিভসহ) উন্নীত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুতের বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের পরিমাণ ১১ হাজার ৬০ সার্কিট কিলোমিটার এবং গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।

তিনি বলেন, দেশের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের শতকরা ৯০ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয়েছে (নবায়নযোগ্য জ্বালানিসহ) এবং প্রতি মাসে প্রায় ৩ লাখ গ্রাহক সংযুক্ত করার মাধ্যমে আগামী অর্থ-বছরে শতভাগ বিদ্যুতায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার দক্ষতা ও সুরক্ষা বাড়াতে সরকার এক দশকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেরুকে হারিয়ে শেষ ষোলতে ফ্রান্স

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ফরাসিরা। এটি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোল। অার এ গোলের সুবাদেই শেষ ষোল নিশ্চিত করেছে ফ্রান্স। দুই ম্যাচ শেষে ফ্রান্সের পয়েন্ট ৬।

এর আগে ইয়েকাতেরিনবার্গে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি শুরু হয় রাত ৯টায়। প্রথমার্ধের ৩০ মিনিট পর্যন্ত ফ্রান্সের সঙ্গে সমানে সমান লড়ে গেছে পেরু। বল দখলে দুই দলই ৫০-৫০ ছিল। এর মধ্যে ফ্রান্স ৪ বার আক্রমণ করে আর পেরু ২ বার। তবে ফ্রান্সের মাতুইদি হলুদ কার্ড দেখেছেন। কিন্তু বিরতির আগে এমবাপ্পের গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ফরাসিরা।

দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ধার বাড়ায় পেরু। গোলের জন্য মরিয়া হয়ে উঠে লাতিন দেশটি। ৭বার ফ্রান্সের গোল মুখে আক্রমণ করে পেরু। আর ফ্রান্স ৫ বার। তবে ফ্রান্সের রক্ষণভাগে ছিঁড় ধরাতে পারেনি তারা। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেরু। আর এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে ফ্রান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ফিংড়ীর সভাপতি আক্তার সম্পাদক মুজিবর

প্রেস বিজ্ঞপ্তি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফিংড়ী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান যৌথ স্বাক্ষরিত এক পত্রে আক্তারজ জামানকে সভাপতি ও মুজিবর রহমান কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ফিংড়ী ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাতক্ষীরার মাঈনের দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: খুলনা বিশ্ববিদ্যালয়ের আই সিটি বিভাগের মেধাবী ছাত্র মাঈন মোহাম্মদ হকের (২১) জানাজা শেষে কামাননগর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বায়থল্লাহ জামে মসজিদ ঈদগাহ মাঠে গতকাল সকাল ১০ টায় জানাজা নামাজ সম্পন্ন হয়। ঝিনাইদহ কালিগঞ্জের এমপি আনোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগীয় প্রধান অধ্যাপক মো: আনিসুর রহমান, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বন্ধুরা জানাজা নামাজে শরীক হন।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্নসচিব মো: আহমেদুর রহিম ও পত্রদুত সম্পাদকমন্ডলীর সভাপতি মো: আনিসুর রহিমের চাচাত ভাই আজিজুল হক বিরুর একমাত্র সন্তান মাঈন মোহাম্মদ হক দুরারোগ্য ব্যধি ব্লাড ক্যানসারে ভারতের এ্যাপলো হাসপাতালে চিকিৎসাসাধীন অবস্থায় গত ২০ জুন বেলা ১১ টা ১৫ মিনিটে মারা যান। আজ বাদ জুম্মা সুলতানপুরস্থ মসজদিয়ে দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা যুবদলের নেতৃবৃন্দকে দেবহাটা যুবদল নেতৃবৃন্দের অভিনন্দন

দেবহাটা ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্তৃক সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুকে সভাপতি, আসাদুর রহমান আসাদকে সহ-সভাপতি, হাফিজুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক, শাহিনুল ইসলাম শাহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা আহাদুজ্জামান আজ্জেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেবহাটা উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এক লিখিত বিবৃতিতে দেবহাটা উপজেলা যুবদল নেতৃবৃন্দ এই অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, দেবহাটা উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, যুগ্ম সাধারন সম্পাদক রওশন আলী, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা যুবদল নেতা এবাদুল ইসলাম। বিবৃতিদাতারা নবগঠিত নেতৃবৃন্দের সংগ্রামী নেতৃত্বে যুবদল তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
শ্যামনগর ডেস্ক: দেশে যখন একদিকে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে অন্যদিকে বিশ্বকাপ ফুটবল উত্তেজনায় কাঁপছে সারা দেশ তখন আয়তনে বাংলাদেশের বৃহত্তর উপজেলা সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক  প্রীতি ফুটবল ম্যাচ।
২২ শে জুন বিকাল ৪টায় শ্যামনগর ফুটবল একাডেমীর আয়োজনে “ক্রীড়াকে আঁকড়ে ধরি,মাদককে না বলি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার’র ঐকান্তিক প্রচেষ্টা ও দিকনির্দেশনায় ঐতিহ্যবাহী শ্যামনগর নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হতে যাচ্ছে মাদক বিরোধী এক প্রীতি ফুটবল খেলা। মাদক বিরোধী এই ম্যাচে একদিকে খেলবে ঢাকার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে গাজীর হাট প্রগতি সংঘ ফুটবল একাদশ এবং অপর দিকে খেলবে বিকেএসপি ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সমন্বয়ে শ্যামনগর ফুটবল একাডেমী ফুটবল একাদশ। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের ফুটবলার ও শ্যামনগর ফুটবল একাডেমীর চেয়ারম্যান আলমগীর কবির রানা ও সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন বাবু।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest