সর্বশেষ সংবাদ-
আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচারInstant casino’s bieden meer dan alleen snelheid: een diepgaande analysePianificazione Strategica del Cool‑Off nel Gioco d’Azzardo Online – Come Trasformare le Pause in Strumenti di Benessereการเลือกเกมที่ตอบโจทย์สไตล์การเล่นของคุณใน playbet casino

দুই প্রতিবেশী দেশ এক হয়ে চলতে চাই: শেখ হাসিনা

মুক্তিযুদ্ধ ও ছিটমহল বিনিময়সহ ভারতের সঙ্গে বাংলাদেশের সৌহর্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দুই প্রতিবেশী দেশ এক হয়ে চলতে চাই।

ভারত সফরে শান্তিনিকতেনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুক্তিযুদ্ধের বিষয়ে শেখ হাসিনা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনো দিন ভুলে যাওয়ার নয়। এ সময় মুক্তিযুদ্ধকালীন ভারতে এক কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় ও মুক্তিযুদ্ধাদের ট্রেনিং দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, কবি গুরুর হাতে গড়া এই শান্তিনিকেতন। তিনি শুধু ভারতের কবি নন, তিনি আমাদেরও (বাংলাদেশ) কবি। তার (রবীন্দ্রনাথ) অধিকাংশ কবিতা বাংলাদেশে বসে লেখা। তাই কবি গুরুর ওপর বাংলাদেশের অধিকারও বেশি বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় বিষয়ে শেখ হাসিনা বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সোহার্দ্য ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়- বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনার গ্রুপপর্ব পার হওয়া নিয়েই ম্যারাডোনার সংশয়
স্পোর্টস ডেস্ক: রাশিয়ায় অনুষ্ঠেয় ২১তম ফিফা বিশ্বকাপের আগে নিজ দেশকে নিয়ে সমালোচনা মুখরিত হলেন আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা। আসন্ন বিশ্বকাপে বড় ধরনের বিপদে পড়বে আর্জেন্টিনা বলে মনে করেন তিনি। তার মতে, ‘গ্রুপপর্বে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। এই পর্বের বাঁধা টপকে যাওয়া কঠিনই হবে মেসি-মারিয়াদের।’
আসন্ন বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হলো- আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন বিশ্বকাপে যাত্রা শুরু করবে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপপর্ব টপকানোটাই আর্জেন্টিনার জন্য কঠিন বলে মনে করেন দেশটির অন্যতম সেরা খেলোয়াড় ম্যারাডোনা।
গ্রুপপর্বে নাইজেরিয়াকে তো বটেই অন্যান্য দলকেও আর্জেন্টিনা হারাতে পারবে না বলেও মন্তব্য করেন জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করা ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমি খুব সন্দিহান এবং সত্যিই অনেক বেশি সংশয়ের ব্যাপার এটি। আশা করি প্রথম পর্বে সবকিছু ভালোভাবেই করতে পারবে তারা। এই গ্রুপে আইসল্যান্ড, নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া আছে এবং এজন্যই এটি সহজ হবে না, মোটেও সহজ হবে না।’
১৯৭৮ ও ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপের জয়ের সদস্য ম্যারাডোনা আবুধাবি স্পোর্টকে দেয়া একটি সাক্ষাতকারে জাতীয় দল নিয়েই বেশিরভাগ কথা বলেন। কোচ জর্জ সাম্পাওলির সমালোচনা করে ৫৭ বছর বয়সী ম্যারাডোনা বলেন, ‘এটি এমন একটা দল যাদের কোনও অভিজ্ঞতা নেই, তাদের কোন নেতা নেই এবং তাদের ম্যাচ নিয়ে নেই কোন পরিকল্পনাও। মনে হচ্ছে এবার আমাদের মানসম্মান অনেক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে, মানসম্মান বিসর্জন হতে যাচ্ছে।’
দল নিয়ে সমালোচনার পাশাপাশি আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার ফরমেশন নিয়েও কথা বলেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘আর্জেন্টিনা থেকে জানতে পেরেছি তিনি (কোচ) ২-৩-৩-২ ফরমেশনে খেলতে চায়। এটা অদ্ভুত। ১৯৩০ সালে এভাবে খেলা হতো।’
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালেশিয়ায় সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পুলিশ শুক্রবার বলেছে, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে তারা নাজিব রাজাকের বিলাসবহুল বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ ৩০ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করেছে।

গত সপ্তাহে নাজিবের বাড়ি এবং অন্যান্য সাইটের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়।

গত ৯ মে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায়।

পুলিশ কর্মকর্তা অমর সিং সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরণের মুদ্রা রয়েছে। গতকাল পর্যন্ত এই অর্থের পরিমাণ ১১৪ মিলিয়ন রিংগিট (২৮ দশমিক ৬ মিলিয়ন ডলার)।
৩৫টি ব্যাগে এই অর্থ পাওয়া যায়। অপর ৩৭টি ব্যাগে ঘড়ি ও অলঙ্কার ভর্তি। এর অর্থমূল্য পরে হিসেব করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দুই ভাইয়ের বিরোধে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: বসত ঘরের চাল উঠানো নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ছুড়ে মারা ইটের আঘাতে আহত শিশু তৈয়বুর রহমানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত শিশু তৈয়বুর রহমান সাতক্ষীরা আশাশুনি উপজেলার পূর্ব নাকনা গ্রামের আব্দুল গণি পাড়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পূর্ব নাকনা গ্রামের আব্দুল গণি পাড় ও আব্দুল খলিল পাড় নামে দুই ভাইয়ের মধ্যে ঘরের চাল উঠানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এসময় খলিল ও তার দুই ছেলে মহাসিন ও ইয়াসিন ক্ষিপ্ত হয়ে গণি পাড়কে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। কিন্তু সেই ইট ঘরের পাশে দাঁড়িয়ে থাকা গনি পাড়ের শিশু পুত্র তৈয়বুরের মাথায় গিয়ে লাগে। এতে ১০ বছরের শিশু তৈবুর গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবণতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করে। এরপর সেখানেও তার অবস্থার অবণতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন।

ফলে শুক্রবার সকালে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শান্তিনিকেতনে এক মঞ্চে শেখ হাসিনা-মোদি-মমতা

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে এক কাতারে দাঁড়ালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যোগ দিয়েছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি রবীন্দ্র চেয়ারে ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে কলকাতার স্থানীয় সময় ৯টা ২৫-এ নেতাজি সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা।

সেখান থেকে হেলিকপ্টারে করে বীরভূমে শান্তিনিকেতনে পৌঁছালে বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন তাকে অভ্যর্থনা জানান।

এই সমাবর্তন ঘিরে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বিশ্বভারতীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি বিশ্বভারতীর আচার্য।

এদিকে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে নির্মিত বাংলাদেশ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। এ ভবনে নির্মিত হয়েছে আধুনিক থিয়েটার, প্রদর্শনী কক্ষ, বিশাল লাইব্রেরি। এই লাইব্রেরিতে রয়েছে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারতের স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক সম্পর্কিত গ্রন্থ।

এ ছাড়া ভবনের প্রবেশদ্বারের দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুর‌্যাল স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এখান থেকে শেখ হাসিনা কলকাতা ফিরে এসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন।

সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে কলকাতা চেম্বার নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার প্রধানমন্ত্রী আসানসোলে যাবেন। সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনে শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কক্সবাজারে বন্দুকযুদ্ধে এমপি বদির ‘বেয়াই’ নিহত

ন্যাশনাল ডেস্ক: কক্সবাজারের রামুতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই আকতার কামাল (৪১) নিহত হয়েছেন।

পুলিশ জানায়, কামাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় পাঁচটি মামলা রয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার খুনিয়াপালংয়ের দুই নম্বর ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী সিকদার।

নিহত কামাল এমপি বদির বড় বোন শামসুনাহারের দেবর এবং টেকনাফের সাবরাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য।

ওসি লিয়াকত আলী সিকদার জানান, ভোরে ইয়াবার লেনদেনকে কেন্দ্র করে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামালের মরদেহ খুঁজে পায়। ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেল কলেজে চুরির সময় চোর আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজে ল্যাপটপ ও মোবাইল চুরির সময় এক চোরকে হাতে নাতে আটক করেছে শিক্ষার্থীরা। আটককৃত চোর কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার মেহেদী হাসান(২৫)।
২৪ মে ইফতারের পর চোর মেহেদী কলেজের আবাসিক এলাকায় প্রবেশ করে একটি ল্যাপটপ ও ২টি মোবাইল চুরির করার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা তাকে হাতে নাতে আটক করে। পরে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
কলেজের শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায়ই এখানে কিছু কিছু চুরি হচ্ছে। এতদিন পর আমরা মেহেদীকে আটক করতে সক্ষম হয়েছি।
ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্ররা আটক করে ফাঁড়িতে দিয়েছিলো। পরবর্তীতে আমরা থানায় পাঠিয়ে দিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগের কেন্দ্র থেকে জেলা সর্বত্র সংস্কার চান শেখ হাসিনা, কমিটি চূড়ান্তের পথে

রাজনীতির সংবাদ: ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে শেষ হলেও কমিটি ঘোষণা হয়নি। কাউন্সিল অধিবেশনে ছাত্রলীগের গঠনতান্ত্রিক সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার ওপর নেতৃত্ব বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়। ওই সময় দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রী নতুন কমিটি ঘোষণা করবেন বলা হলেও দুই সপ্তাহ পেরিয়ে তা ঘোষিত হয়নি। কমিটি গঠনে আওয়ামী লীগ সভানেত্রীর সতর্কতা অবলম্বনই এই বিলম্বের কারণ। কমিটির প্রস্তাবিত প্রতিটি নেতা সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণের পাশাপাশি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন শেখ হাসিনা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিচ্ছন্ন ইমেজ ও ব্যাকগ্রাউন্ডের নেতাদেরই ছাত্রলীগের কমিটিতে স্থান দিতে চান প্রধানমন্ত্রী। এরই মধ্যে ব্যাপক যাচাই-বাছাইয়ের পর কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পছন্দের প্রাথীদের নামও চূড়ান্ত করেছেন তিনি। ছাত্রলীগের নেতা কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে কোনো সময় নতুন কমিটির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী একটি সূত্র।

সূত্র জানায়, কেবল কেন্দ্রীয় কমিটি নয়, সারাদেশের ছাত্রলীগে ব্যাপক সংস্কার আনতে চান শেখ হাসিনা। তাই কেন্দ্রীয় কমিটির পদ প্রত্যাশী নেতাদের পাশাপাশি সারাদেশের সব জেলা কমিটির বিষয়েও খোঁজ নিচ্ছেন তিনি। কেন্দ্রের মতো অনেক জেলা ইউনিটেই অনুপ্রবেশকারী, চাঁদাবাজ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নেতা বনে যাওয়ার অভিযোগকে ব্যাপক গুরুত্বের সঙ্গে নিয়েছেন আওয়ামী লীগ প্রধান। তার নির্দেশে কেন্দ্রীয় কমিটির পদ প্রত্যাশীদের পাশাপাশি জেলা কমিটি ও অন্যান্য ইউনিটের ছাত্রলীগ নেতাদের ব্যাকগ্রাউন্ডও রয়েছে প্রধানমন্ত্রীর হাতে। কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র সংস্কার আনতে চান তিনি।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অধিকতর যোগ্য প্রার্থীকে খুঁজে বের কারতেই তিনি ছাত্রলীগের কমিটি গঠনে সময় নিচ্ছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কাজের ব্যস্ততার মধ্যেও কমিটির পদপ্রত্যাশীদের ডাটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ছাত্রলীগ নিয়ে তিনি এবার অন্য কারও ওপর আর ভরসা রাখতেও চাচ্ছেন না। কারণ সামনে জাতীয় নির্বাচন, এতে ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। সার্বিক দিক চিন্তা করেই নেতৃত্ব বাছাইয়ের কাজটি প্রায় চূড়ান্ত করে এনেছেন তিনি। ভারত সফর শেষে ফিরে কমিটি ঘোষণা করতে পারেন তিনি।

সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটির প্রধান সাংগঠনিক পদে নেতা নির্বাচন ছাড়াও ঢাকা বিশবিদ্যালয় ও ঢাকা মহানগরের আংশিক কমিটি করে দিতে পারেন তিনি নিজেই। এছাড়া ঢাকা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ ইউনিটেও যোগ্য ও দক্ষ ছাত্রনেতাদের নেতার নাম দিয়ে দিতে পারেন নতুন নির্বাচিত সভাপতি-সম্পাদকের কাছে। তারা পরবর্তীতে এসব ইউনিটে কমিটি গঠন করবেন। মেয়াদপূর্তি না হলেও সাংগঠনিক গুরুত্ব বিবেচনায় অনেক জেলায় আসতে পারে নতুন কমিটি।

ছাত্রলীগের কমিটি গঠনে পদপ্রত্যাশীদের যাচাইবাছাইয়ে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় একনেতা বলেন, প্রায় সপ্তাহখানেক আগেই আমরা যাচাইবাছাই শেষে ক্লিন ইমেজের সাতজন ছাত্রনেতার নামের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছি। এদের থেকেই প্রধানমন্ত্রী যোগ্যদের বেছে নিবেন। প্রধানমন্ত্রী ছাত্রলীগের কমিটি ঘোষণায় বিলম্ব করার মূল কারণ হলো, ছাত্রলীগে যেন আর অনুপ্রবেশকারী না ঢোকে। ছাত্রলীগকে কেউ যেন বিপথে নিয়ে যেতে না পারে।

কেন্দ্রীয় কমিটি গঠনে প্রধানমন্ত্রী বয়সসীমা ২৮ বছরের মধ্যে রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দি্চ্ছেন। পাশাপাশি তিনি দুটি খতিয়ে দেখছেন। প্রথমত, সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, অভিযোগগুলো অদৌ সত্য কি না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কার ব্যাপারে কত উৎসাহী? বেশ ক’জন নেতা আছেন যারা তাদের পছন্দের ছেলেমেয়েদের কমিটিতে রাখতে চান। ওই কমিটি যেন নিজেদের পকেট কমিটি হিসেবে কাজ করে। এসব বিবেচনায় ছাত্রলীগের কমিটি নিয়ে এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সব সিন্ডিকেট অকার্যকর করতে চান। ছাত্রলীগের দুই-তিনজন শীর্ষনেতার গতিবিধি নজরদারিতে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্রলীগের কমিটি বিলম্ব হওয়ার কারণ ছাত্রলীগকে কেন্দ্র করে উদ্ভূত নানামুখী সমস্যার পর্যবেক্ষণ ও নীরিক্ষণ শেষে তার সুষ্ঠু সমাধান বের করা। বিভিন্ন জেলায় শীর্ষ পদে অনুপ্রবেশ ঘটেছে। রয়েছে মাদক ব্যবসায়ী। ঢাকা মহানগরের কয়েকটি কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষ পদধারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ঢাকার একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকও এ তালিকায়। এসব বিষয় ভাবিয়ে তুলেছে আওয়ামী লীগের শীর্ষ মহলকে। এজন্য দলের নেতারা এর সমাধানের পুরো দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। রাষ্ট্রীয় ও দলীয় কার্যক্রমের পাশাপাশি আপাতত যেটুকু সময় বের করতে পারেন তখনই ছাত্রলীগের বিভিন্ন বিষয়ে সমাধান খোঁজেন শেখ হাসিনা।

সূত্র জানায়, ছাত্রলীগ নেতাদের কার্যক্রমের কয়েকটি ভয়াবহ চিত্র ও তথ্য-উপাত্ত গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে দিয়েছেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রলীগকে পরিকল্পিতভাবে জঙ্গি সংগঠনে পরিণত করার টার্গেট ছিল অনুপ্রবেশকারীদের। ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদের পাশাপাশি সারাদেশের বিভিন্ন জেলা ইউনিটে শিবির, ছাত্রদল, শান্তি কমিটির সন্তান-স্বজনসহ স্বাধীনতাবিরোধী মতাদর্শের ছাত্রদের ছাত্রলীগে অনুপ্রবেশ করানো হয়েছে। প্রধানমন্ত্রী সম্প্রতি অওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকে আলোচনাকালে বলেছেন, ‘ছাত্রলীগকে পরিকল্পিতভাবে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দেবো না।’

জানা গেছে, ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে পদ প্রত্যাশী সবাইকে প্রধানমন্ত্রী ডেকে কথা বলবেন না। তবে যাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাবেন সেই ২৫-৩০ জনের সঙ্গে তিনি কথা বলতে পারেন। তাদের বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপন্থা বলে দিবেন।

সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকে ছাত্রলীগের কমিটি নিয়ে বিলম্বের বিষয়ে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ মন্ত্রী জিজ্ঞেস করলে জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ৩২৩ জন পদ প্রত্যাশীর অতীত, পারিবারিক পরিচয়সহ জীবনবৃত্তান্ত এবং সাংগঠনিক ও গোয়েন্দা সংস্থার ৫ স্তরের রিপোর্ট মিলিয়ে দেখছেন। এজন্য সময় লাগছে।

সূত্রমতে, বিগত দুটি কমিটির প্রথম সারির কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছে প্রধানমন্ত্রীর হাতে। দেশ-বিদেশে তাদের জাঁকজমকপূর্ণ রাজসিক জীবনযাপনে আয়ের উৎস খোঁজা হচ্ছে। অনেকের আন্তর্জাতিক কানেকশন রয়েছে। এসব বিষয় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। আর এ কারণেই কেন্দ্রীয় কমিটর প্রধান সাংগঠনিক পদ নেতা নির্বাচন চূড়ান্ত হওয়ার পরও কমিটি ঘোষণার আগে নিবিড় পর্যবেক্ষণ চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest