সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বেসরকারি স্কুল–কলেজে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর

শিক্ষা সংবাদ: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স হবে ৩৫ বছর। এই বিধান রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এই নীতিমালা জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ওই নীতিমালায় বলা হয়, এমপিও ভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাইয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (মাধ্যমিক) আহ্বায়ক করে একটি কমিটি থাকবে। এই কমিটি নীতিমালা ও বাজেট বরাদ্দের আলোকে এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাই করে সরকারের কাছে সুপারিশ করবে। প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠানের প্রাপ্যতাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে এই নীতিমালা বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় বেশ কয়েকটি শর্ত দিয়েছে। এই নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবলের সংখ্যা বাড়ানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম ম্যাচেই সালাহকে পাচ্ছে মিসর

খেলার খবর: চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচে কাঁধের চোটে পড়ে শেষ হয়ে গিয়েছিল মোহাম্মদ সালাহর গোটা ফাইনালটাই। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডের শঙ্কা ছিল বিশ্বকাপে মাঠে নামা নিয়েও। তবে রাশিয়া বিশ্বকাপের একদম শুরু ম্যাচ থেকেই দেখা মিলবে দলের সেরা তারকার এমনইটাই আশ্বাস মিসর দলের কোচ হেক্টর কুপার।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিয়েভের সেই ফাইনালে সার্জিও রামোসের ট্যাকলে কাঁধের ওপর ভর দিয়ে মাটিতে পড়ে যান সালাহ। বিশ্বকাপ নিয়ে সংশয় থাকলে মিসরীয় ফুটবল ফেডারেশন জানিয়েছিল তিন সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে রাশিয়ার মাঠে দেখা যাবে সালাহকে।

অবশ্য তেমনটা হলে সালাহকে অপেক্ষা করতে হতো গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচটা পর্যন্ত। কিন্তু এর আগেই দ্রুত অবস্থার উন্নতি হওয়ায় ‘এ’ গ্রুপে বিশ্বকাপে নিজেদের একদম প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে সালাহকে পাওয়ার আশ্বাস জানালেন হেক্টর।

এমনকি সালাহর মাঠে নামা নিয়ে আর্জেন্টাইন এই কোচ শতভাগ আশাবাদী, ‘সত্যিই সালাহ অনেক ভালো করছে। দ্রুতই চোট কাটিয়ে উঠছে সে। তবুও আমরা দেখব আজকের দিনটা (বৃহস্পতিবার)। অলৌকিক কোনো কিছু না ঘটলে আমি শতভাগ নিশ্চিত করতে পারি আগামীকাল সালাহ খেলছে।’

২৮ বছর পর বিশ্বকাপে উঠেছে মিসর। রাশিয়া বিশ্বকাপে আগামীকাল শুক্রবার সন্ধ্যে ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বহুল প্রচারিত দৈনিক খালিজ টাইমস্ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় জানায়, সৌদি আরবের আকাশে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত চাঁদ দেখা কমিটির সুপারিশ শিগগিরই ঘোষণা করতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্বোধনী ম্যাচে আয়োজক রাশিয়ার উড়ন্ত সূচনা

খেলার খবর: গত সাতটি ম্যাচে নিজেদের হারিয়ে খুজঁছিল স্বাগতিক রাশিয়া। দলটা স্বাগতিক বলেই সৌদি আরবকে পাত্তা দেয়নি ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে।। পুরনো পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে এই দলটিই যেন বদলে যাওয়া এক দল। চেরিশভের জোড়া গোলে সৌদি আরবকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আয়োজকরা।  

অথচ গত সাতটি ম্যাচেই জয়ের দেখা পায়নি স্বোরনাইয়ারা। তাই রণ কৌশলে আক্রমণাত্মক ফরমেশন বেছে নেয়। দুই দলের ফরমেশনে চোখ রাখলেই পার্থক্যটা টের পাওয়া যায়। তুলনামূলক রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে নেমেছিল সৌদি। তাদের ফরমেশন ছিল ৪-৫-১। উল্টো দিকে রাশিয়া ছিল আরও আক্রমণাত্মক ফরমেশনে ৪-২-৩-১।

লুঝনিকি স্টেডিয়ামে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে বিশ্বকাপের প্রথম গোল পায় রাশিয়া। বিশ্বকাপের প্রথম গোল আসে ১২ মিনিটে। রাশিয়ান মিডফিল্ডার ইউরি গাজিনিস্কির অসাধারণ হেডে প্রথমার্ধে তারা এগিয়ে যায়। এই গোলে আরেকটি রেকর্ডও সঙ্গী হলো রাশিয়ান এই মিডফিল্ডারের। ২০০৬ বিশ্বকাপের পর প্রথম কোনও ফুটবলার প্রথম শটেই অনটার্গেটে জালে বল জড়ালেন। সবশেষটি করেছিলেন জার্মানির ফিলিপ লাম।

রাশিয়া ১৪ মিনিটে আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। যদিও জালে বল জড়ায়নি সেই বল। জালে জড়ালে ভিএআর-এর দ্বারস্থ হতেই হতো। কারণ মারিও ফের্নাদেন্স ছিলেন অফসাইড পজিশনে।

২১ মিনিটে প্রতি আক্রমণে সুর্বণ সুযোগ পেয়েছিল সৌদি। মোহাম্মদ আল-শাহলাই স্কোর করতে এগিয়ে গিয়েছিলেন, যদিও তার ওপর পাল্টা চাপ প্রয়োগ করেন রাশিয়ান ডিফেন্ডার ইলা কুতেপোভ। তাতে বল চলে যায় পোস্টের বাইরে।

২৩ মিনিটে বিশাল ধাক্কা হয়ে আসে রাশিয়ান মিডফিল্ডার আলান জাগোভের হ্যামস্ট্রিংয়ের চোট। তাতে দ্রুত মাঠ ছেড়ে যেতে হয় তাকে। বদলি হয়ে মাঠে নামেন আরেক মিডফিল্ডার দেনিস চেরিশেভ। এই চেরিশভই রাশিয়াকে পাইয়ে দেন দ্বিতীয় গোল। ৪৩ মিনিটে সৌদি রক্ষণাত্মক ভঙ্গিতে বল চ্যালেঞ্জ করেছিল। জটলা থেকে বল কাটিয়ে সৌদি গোলকিপার আবদুল্লাহ আল-মাইউফকে বোকা বানিয়ে দর্শনীয় এক গোল করে রাশিয়াকে ২-০ লিড এনে দেন চেরিশেভ।

এর আগে ৩৬ মিনিটে সৌদি আরবের বিপজ্জনক এলাকায় ওসামা হাউসায়ির ট্যাকেলের মুখোমুখি হয়েছিলেন রাশিয়ান মিডফিল্ডার আলেক্সান্দার গোলোভিন। তিনি রেফারির কাছে পেনাল্টির আবেদন করলেও তা বাতিল করে দেন রেফারি।

প্রথমার্ধে দুটি গোল হলেও দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী মনোভাবে ছিল রাশিয়ানরা। যদিও গোলমুখ খুলতে দেরি হচ্ছিল। বিপরীত ধারায় সৌদিও চেষ্টা করেছিল। কিন্তু রাশিয়ার আক্রমণে তাদের অসহায়ত্ব বার বার চোখে ধরা পড়ছিল।

৫৮ মিনিটে ফ্রি কিক থেকে গোলের সুযোগ পেয়েও জালে বল জড়াতে পারেনি সৌদি। আল-জসিমের কাছ থেকে বল পেয়ে হেড করেছিলেন আরেক মিডফিল্ডার সালমান আল-ফারাজ। বৃথা চেষ্টায় বল চলে যায় পোস্টের বাইরে।

৭০ মিনিটে ফেয়েদোর স্মোলোভের বদলি হয়ে নামেন আরেক ফরোয়ার্ড জিউবা। নেমেই পাল্টে দেন স্কোর লাইনের চেহারা। দীর্ঘক্ষণ আক্রমণ প্রতিআক্রমণের পর মিডফিল্ডার আলেক্সান্দার গোলোভিনের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন ফরোয়ার্ড আরতিম জিউবা।

শেষ দিকে ইনজুরি টাইমে আরও খুনে মেজাজে ছিল স্তানিসলাভ চেরচিয়েসোভের শিষ্যরা। স্কোর লাইন হয় ৪-০। ৯০+১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান চেরিশভ। ৯০+৪ মিনিটে এই অতিরিক্ত সময়ে আগুণে ফর্মে থাকা রাশিয়ার হয়ে আরেকটি গোল করেন আলেক্সান্দার গোলোভিন। বাঁকানো ফ্রি কিক থেকে দর্শনীয় এক গোল করেন এই মিডফিল্ডার। এই জয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অজেয় থাকার রেকর্ড এখনও অক্ষুণ্ণ রাখলো রাশিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের বস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পৌর সভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে এ শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলন শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ান চন্দ্র, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, আবুল কালাম, ফজলু ঢালী, মিজানুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওয়াপাড়া ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ডায়মন্ড ক্লাবের আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডায়মন্ড ক্লাব চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খলিল হাসান বাবু। প্রধান পৃষ্টপোশক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ আফসার আলী বাবলু। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও আবু সাঈদ, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, সাবেক মেম্বর বাবলুর রহমান শুক্র, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সেক্রেটারী আবু জাফর বাবুল সহ ক্লাবের সদস্যবৃন্দ। এসময় ক্লাবের পক্ষ থেকে সমাজের বিত্তশালীদের উন্নয়ন মুলক কাজের এগিয়ে আসার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের উদ্যোগে ইফতার

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশির পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার রায়, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর লিয়াকত পারভেজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল করিম ধনী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আনিছ খান চৌধুরী বকুল, সাংগঠনিক সম্পাদক খোকন, সহ-সাংগঠনিক আব্দুর রশিদ, তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ আলী সুমন, কার্যকারী সদস্য আব্দুস সবুর খান, নূর মনোয়ার হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা সাগর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, লাভলু সহ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সুন্দরবন কুরিয়ারে গ্রাহক হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার সুন্দরন কুরিয়ার সার্ভিস লিমিটেড এর বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অশালিন আচারনে অভিযোগ উঠেছে। সূত্রে জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাতক্ষীরা অফিসে বিভিন্ন গ্রাহকের ডকুমেন্ট পার্সেল যথাসময়ে পৌছানোর জন্য সাধারণ সার্ভিস,জরুরি অতি জরুরিসহ বিভিন্ন সার্ভিস চালু রয়েছে। সেখানে গ্রাহকদের জরুরি, অতি জরুরি সার্ভিসের কথা বলে অতিরিক্ত অর্থ গ্রহন করে সাধারণ সার্ভিসের সেবা প্রদান করা হচ্ছে। এদিকে অপর দিক থেকে আসা চিঠি বা ডকুমেন্ট, পার্সেল পাওয়ার পর মোবাইল করে জানানোর নিয়ম থাকলেও তা করা হচ্ছে না। আবার গ্রাহকরা যোগাযোগ করলেও তাদের কোন প্রকার তথ্য না দিয়ে বা সহযোগিতা না করে কর্মকর্তারা অশালীন আচারণ করছেন। শহরের সুলতানপুর এলাকার আব্দুল্লাহ আল মামুন জানান, তার একটি ডকুমেন্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঢাকার বারিধারা অফিস থেকে গত ১১জুন বুকিং করা হয়। যা এক দিনের মধ্যে পৌছানোর কথা বলে জরুরি পৌছানোর জন্য একটি হলুদ পলিব্যাগে দিয়ে বাড়তি টাকা গ্রহণ করে। কিন্তু ডকুমেন্টটি সাতক্ষীরা অফিসে পৌছানোর পর তাকে কোন ভাবে মোবাইল করা হয়নি। পরে গত ১২জুন সন্ধ্যায় জরুরি ডকুমেন্টটি নিতে সে সাতক্ষীরা অফিসে গেলে তারা বলে জানেন না ফেরিঘাটে জ্যাম যান কাল সকালে আসবেন। পরদিন ১৩জুন সকালে ১০টার দিকে অফিসে গেলে একটি ঝাপি টেবিলের উপরে দিয়ে বলে এখন থেকে খুজে নেন আপনার ডকুমেন্ট আমাদের খোজার সময় নেই। ঝাপিতে ডকুমেন্টটি না পাওয়ায় চলে আসে। পরে বিকাল সাড়ে ৫টায় পুনরায় অফিসে গেলে সাতক্ষীরা অফিসের কাউন্টারের কর্মকর্তার সাথে ডকুমেন্টটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বারবার ঝামেলা করছেন কেন। যেখান থেকে পাঠিয়েছেন সেখানে খোজ নেন। বুকিং এর পরে তারা না পাঠালে আমরা কি করবো। এসময় মামুন বারিধারা অফিসের মোবাইল নম্বর চাইলে বলে আমাদের কাছে মোবাইল নম্বর নেই, যান বলে তিনি কাউন্টার থেকে উঠে ভিতরে চলে যান। উপরে না দেখে সে ডকুমেন্ট এর জন্য বারিধারা অফিসের মোবাইল সংগ্রহ করে যোগাযোগ করা হলে তারা বলেন যে দিন বুকিং করা হয়েছে সে দিন আমরা ডকুমেন্টটি পাঠিয়েছে এরপর মামুন কুরিয়ার নং ৩০৫৪৪৪৬৪ নিয়ে এক কর্মকর্তার কাছে গিয়ে বলেন, ভাই আমার ডকুমেন্টটি জরুরি এই নম্বর নিয়ে আপনি একটি খোজ নেন। সে কর্মকর্তা বলে আমরা খোজ নেওয়ার সময় নেই। পরে রাত সাতে ৯টার দিকে তাকে ডকে ডকুমেন্টটি দেয়া হয়। এব্যাপারে উক্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন ভাবে মিসটেক হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest