সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে খুলনায় তদন্ত সোমবারদেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অতিবর্ষণে জেলার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধহাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনাশেষের ঝড়ে আর্জেন্টিনা সেমিফাইনালে, প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ডপাহাড় ধস – বন্যা: নিহত ৪৪- ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশিযুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার বাঁশদহার কৃতি সন্তান নূরুল হাফিজসাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদকইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে খুলনা বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করল সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা

গোপন বৈঠক; দেবহাটায় ৩৪ জন নারী ও ২ জন পুরুষ আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের অভিযানে জামায়াতের গোপন বৈঠক করার অভিযোগে ৩৪ জন নারী ও ২ জন পুরুষ আটক হয়েছে। আটককৃতদের দেবহাটা থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মহিউদ্দীনের বাড়ি থেকে তার স্ত্রী জেবুন্নেছা সহ ৩৪ জন মহিলা ও ২ জন পুরুষ রয়েছে। তাদেরকে জামায়াতের গোপন বৈঠক করার অভিযোগে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে তাছলিমা, জোহরা খাতুন, মানু বিবি , শাহিদা প্রমুখ রয়েছে। আটককৃতরা সবাই দেবহাটা উপজেলার সখিপুর, পারুলিয়া, কুলিয়া ও গাজীরহাট এলাকার বাসিন্দা বলে প্রাথমকিভাবে জানা গেছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্য্যক্রম চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্মানিতে চিড়িয়াখানা থেকে পালাল বাঘ-সিংহ, লোকালয়ে সতর্কতা

পশ্চিম জার্মানির লুনেবাকের চিড়িয়াখানা থেকে শুক্রবার বেশ কয়েকটি হিংস্র পশু পালিয়েছে। তারা কোথায় গেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে লোকালয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানাো হয়েছে, পালিয়ে যাওয়া পশুদের মধ্যে রয়েছে দু’টি সিংহ, দু’টি বাঘ ও একটি জাগুয়ার।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে দিয়ে বাসার ভেতরে অবস্থান করতে বলেছে। পাশাপাশি ওই পাঁচটি শিকারি পশুর কোনোটিকে দেখা গেলে পুলিশে খবর দিতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের একসঙ্গে অক্ষয়-কারিনা

বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার ও কারিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। এ জুটির কাছ থেকে এতরাজ, তাশান, কমবখত ইশক, গাব্বার ইজ ব্যাক এর মতো বেশকয়টি ব্যবসা সফল ছবি উপহার পেয়েছে বলিউড। ফের পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন অক্ষয়-কারিনা।

করন জোহরের পরবর্তী সিনেমাতে দেখা যাবে এ জুটিকে। সিনেমাটিতে কারিনার বিপরীতে থাকছেন অক্ষয়। চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হবে।

এর আগে কারিনার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রাকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু পর্দায় অক্ষয়-কারিনা জুটির জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। অক্ষয়-কারিনা ছাড়াও এ সিনেমায় আরো একটি জুটিকে দেখা যাবে। শ্রীদেবী কন্যা জানভি কাপুরও সিনেমাটিতে অভিনয় করবেন।

এদিকে গতকাল মুক্তি পেয়েছে কারিনা অভিনীত সিনেমা বীরে ডি ওয়েডিং। মা হওয়ার পর এটিই তার প্রথম সিনেমা। এতে এ অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে। কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া প্রমুখ। এটি পরিচালনা করেছেন শশাংক ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবিশ্বাস্য পারিশ্রমিকে কাতারের কোচ হচ্ছেন জিদান!

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় পুরো ফুটবল বিশ্ব চমকে গেলো ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের সিদ্ধান্তে। গুঞ্জন ওঠে হয়তো ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্যই এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু সে গুঞ্জনকেও রহস্যজনকভাবে ভুল প্রমাণ করলেন জিদান।

নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন জিদান। ফ্রান্স নয়, কাতারে যাচ্ছেন রিয়ালের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ। বৃহস্পতিবার (৩১ মে) তার রিয়াল ছাড়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই নতুন করে ধাক্কা খেলো ফুটবল বিশ্ব।

নাররগিব সাউরিস নামে এক মিশরীয় ব্যবসায়ী কাতারের সাথে জিদানের চুক্তি প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘২০২২ সালের বিশ্বকাপকে সামনে রেখে কাতার জাতীয় দলের কোচ হচ্ছেন জিদান। ৫০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য। অর্থ কথা বলে?’

হ্যা আসলেই অর্থ কথা বলে। কারণ যে পারিশ্রমিকের বিনিমিয়ে কাতারে যাচ্ছেন জিদান, তার হিসেব করতে গেলে মাথা ঘুরে যাবে। বার্ষিক ৫০ মিলিয়ন পাউন্ডে কাতার জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন জিনেদিন জিদান। যেখানে ১ লাখ ২০ হাজার ইউরো দেওয়া হবে দৈনিক ভাতা হিসেবে। সব মিলিয়ে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চার বছরে জিদানের আয় হবে ১৭৬ মিলিয়ন ইউরো! আর এই চুক্তি হয়ে গেলে জিদানই হবেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ।

২০২২ সালের বিশ্বকাপের আসর বসবে কাতারে। আর ওই বিশ্বকাপকে সামনে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে কাতার ফুটবল ফেডারেশন। বর্তমানে ফিফার র‌্যাংকিংয়ে ১০৩ নম্বরে অবস্থান করছে দলটি। তাই কাতার ফুটবলের কর্মকর্তারা চাচ্ছেন জিদানকে নিয়োগ দিয়ে চমক দেখাতে। এখন অপেক্ষা, আসলেই টাকা কথা বলে কিনা তা দেখার।

রিয়ালের কোচ হয়ে ১৪৯ ম্যাচে ১০৪ জয়ের দেখা পেয়েছেন জিদান, ড্র ২৯ ম্যাচে। তার সময়ে ৩৯৩ গোল করেছে দল। শিরোপা জিতেছেন ৯টি। টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি একবার লা লিগা, দুইবার ক্লাব বিশ্বকাপ এবং দুইবার উয়েফা সুপার কাপ জিতেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশীপ হাসপাতালের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সোয়ালিয়া গ্রামে হাসপাতালটির সামনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জমি দাতা পরিবার ও শ্যামনগরবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জমিদাতা আলহাজ্ব আব্দুল হামিদ, মোকছেদ আলী গাজী, আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক ও আব্দুর রহিম প্রমুখ। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোয়ালিয়া, দেবীপুর, যাদবপুর ও গোপালপুর গ্রামের বাসিন্দারা।
বক্তারা বলেন, ফ্রেন্ডশীপ হাসপাতালের কর্তৃপক্ষ তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে জমিদাতাদের অবমূল্যায়ন, ট্রেনিং সেন্টারে মরহুম শহিদুজ্জামান সৈকত নামকরণ না করা, জমিদাতা পরিবারসহ স্থানীয় জনবল না নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা মামলার ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ফ্রেন্ডশীপ প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান ও ঠিকাদার ইঞ্জিনিয়ার এহসানুল হক রতন জমিদাতাদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র, স্বেচ্ছাচারিতা ও জামায়াত-বিএনপি সমর্থনপুষ্ট জনবল নিয়োগের জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান।
তবে, এ ব্যাপারে ফ্রেন্ডশীপ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বুদ্ধি-প্রতিবন্ধি ও অটিজম শিক্ষার্থীদের পোশাক সামগ্রী প্রদান

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ঈদুল ফিতর উপলক্ষে বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিজম ছাত্রছাত্রীদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সুইড খাতিমুনেচ্ছা হানিফ লস্কার বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে উক্ত পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত পোশাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা, এ্যাড: শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবার প্রফেশনাল কর্মকর্তা মিজানুর রহমান, অধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি এ সময় বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের সঠিক গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে।
উক্ত অনুষ্ঠান থেকে ৯৩ জন বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিজম ছাত্রছাত্রীদের মঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এতিম শিশুদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ শিশুর হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুর হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি। দেশের বিভিন্ন জেলায় এসব এতিম শিশুদের বাড়ি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে দেওয়া ঈদ উপহার সামগ্রী এবারের ঈদে তাদের জীবনে একটা অন্য রকম আনন্দ জোগাবে। প্রধানমন্ত্রী হাত থেকে ঈদের উপহার পেয়ে আনন্দে আত্মহারা মমতাজ, সাফিয়া ও মারিয়ামসহ অন্য শিশুরা। তারা জানায়, জীবনেও ভাবতে পারেনি এমন মুহুর্ত আসবে তাদের জীবনে। সত্যিই ভাবতে অবাক লাগছে। কোনদিন তারা এ মুহূর্তের কথা ভুলবে না।

এসব এতিম শিশু দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে এসব শিশুদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন। শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও শেখ জামিল যুব প্রশিক্ষণ কেন্দ্রের মোট ৩০০ এতিম ও দুস্থ শিশুকে পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে- ‘বন্দুকযুদ্ধ’ প্রসঙ্গে সুলতানা কামাল

ন্যাশনাল ডেস্ক: মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, সমস্যা সমাধানে সরকারের মনে হয় এই একটিই উপায় আছে। তা হচ্ছে ‘বন্দুকযুদ্ধ’। যখন দেশে সুশাসন ও জবাবদিহির চরম অভাব হয়, তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ জাতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে।

‘পরিবেশ আন্দোলনকর্মী উত্তম হত্যার বিচার, সড়কপথে পরিবহন নৈরাজ্য ও মানুষ হত্যা বন্ধের দাবিতে’—আজ এক প্রতিবাদ সভায় কথাগুলো বলেন সুলতানা কামাল। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আজ সকালে এ সভার আয়োজন করে ২৪টি নাগরিক সংগঠন। গত ২১ মে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কার পর ট্রাকচাপায় নিহত হন পরিবেশ আন্দোলনকর্মী উত্তমকুমার দেবনাথ।

সমাবেশে বাপার সহসভাপতি সুলতানা কামাল বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৫ থেকে ১৬ জন মানুষ মারা যাচ্ছে। তিনি বলেন, ‘এ দেশের মানুষ যেখানেই যাচ্ছে, মরিয়া হয়ে ছুটে যাচ্ছে। অন্যকে মাড়িয়ে কেন সামনের দিকে এগিয়ে যাওয়ার এ অসুস্থ প্রতিযোগিতা? এর কারণ পুরো সমাজে অনাচার ঢুকে পড়েছে, যার খেসারত দিচ্ছি আমরা সবাই মিলে।’

সুলতানা কামাল বলেন, ‘আমাদের দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই, সংবেদনশীলতা ভোঁতা হয়ে গেছে। যাঁরা দেশ পরিচালনা করছেন, এ বিষয়গুলো নিয়ে তাঁদের ভাবতে হবে। আমরা সচেতনতা সৃষ্টির জন্য দাঁড়িয়েছি।’
সমাবেশে বাপার আরেক সহসভাপতি রাশেদা কে চৌধূরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীদের কান্না নীতিনির্ধারকদের কানে পৌঁছায় না। আমরা তাঁদের দেশ পরিচালনার অর্থ জোগান দিচ্ছি, তাঁরা আমাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে পারছেন না। সড়ক দুর্ঘটনা রোধে এ দেশের মানুষকে সোচ্চার হতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, পিএসসির সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, সড়ক পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ কাজে সরকারকে সহায়তা করতে প্রস্তুত তাঁরা।
সমাবেশে উত্তমের পরিবারের দায়িত্ব গ্রহণ ও ১৬টি দাবি জানিয়েছে ২৪টি সংগঠন।
সড়ক দুর্ঘটনা রোধে ২৪ সংগঠনের ১৬ দাবি:
১. উত্তম দেবনাথ হত্যার জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার ও উত্তমের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ২. মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর যুগোপযোগী সংশোধনী আনা ও তা বাস্তবায়ন ৩. পথচারী ও অযান্ত্রিক যানে নিরাপদে চলাচলের উপযোগী পরিবেশ তৈরি ৪. উল্টোপথে গাড়ি চালানো বন্ধ করা ৫. যথাযথভাবে বিদ্যমান সড়কপথ পরিচালনা ও মেরামত করা ৬. ভুয়া লাইসেন্সধারী চালকদের নিষিদ্ধ ও শাস্তি প্রদানের ব্যবস্থা করা ৭. পরিবহন মালিকদের জবাবদিহির আওতায় আনা এবং অপরাধের ভিত্তিতে শাস্তির বিধান চালু করা ৮. ত্রুটিযুক্ত গাড়ি বাতিল করা ৯. ট্রিপের পরিবর্তে চালকদের মাসিক বেতনে নিয়োগের ব্যবস্থা ১০. সড়ক ব্যবহারকারী সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ১১. যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা ১২. বিআরটিএকে স্বচ্ছ ও কার্যকর করা ১৩. রেল ও নৌব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণ করা এবং সড়কনির্ভরতা কমানো ১৪. প্রশিক্ষিত দক্ষ চালক তৈরিতে প্রতিটি জেলায় প্রশিক্ষণ একাডেমি চালু ১৫. যাত্রী, যানবাহনের মালিক, চালক ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সবার সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং ১৬. পেশাদার চালকের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে মালিকপক্ষ থেকে নিয়োগপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest