সর্বশেষ সংবাদ-
আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

অদ্ভুত বিয়ের প্রস্তাব পেলেন তাপসী পান্নু!

ভক্তের কাছ থেকে অদ্ভুত এক বিয়ের প্রস্তাব পেলেন তাপসী পান্নু। প্রস্তাবটা এসেছে ই-মেইলে।

৩০ বছর বয়সী অভিনেত্রীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য ভক্ত লিখেছেন, ‘তাপসী, আই লাভ ইউ। তুমি কি আমাকে সারা জীবনের জন্য বিয়ে করবে? আমি ভার্জিন, মদ্যপান করি না, ভেজিটারিয়ান। মিথ্যা শনাক্তকরণ টেস্ট, নার্কো টেস্ট, এমনকি মস্তিষ্কের পরীক্ষা দিতেও রাজি আমি।’

এমন মেইল পেয়ে ভীষণ আপ্লুত ‘পিংক’ অভিনেত্রী। মেইলের স্ক্রিনশট নিয়ে সেটা প্রকাশ করলেন নিজের টুইটারে। অবশ্য প্রেরকের নাম মুছে দিয়েছেন কালো কালিতে।

ক্যাপশনে লেখেন, ‘ব্যস, জীবনে আর কী চাই!’ হ্যাশট্যাগ দিয়েছেন দুটি—‘বেস্ট প্রপোজাল এভার’ ও ‘ভেজিটারিয়ান লাভ’।

তাপসীর টুইটের মন্তব্যের ঘরে চলছে ভক্তদের লড়াই। সবার একই প্রশ্ন, কালো কালিতে মুছে দেওয়া নামটা কার? একজন নাম আবিষ্কার করলেন—রবীন্দ্র শর্মা।

আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘নিশ্চয়ই লোকটা ফ্রি মেডিক্যাল টেস্ট করিয়ে নিতে চায়।’

অবশ্য কয়েকজন সন্দেহ প্রকাশ করছেন এই মেইল নিয়ে। তাঁদের বক্তব্য, প্রচার পাওয়ার জন্য ভুয়া মেইল পোস্ট করেছেন তাপসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদত্যাগ করছেন অং সান সু চি!

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি যেকোনো মুহূর্তে অবসরে যেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলটির কার্য নির্বাহী কমিটির এক বৈঠকে সু চি সম্ভব হলে নিজেকে সরিয়ে নিতে চান বলে জানানোর পর এ গুঞ্জন আরো জোরালো হয়েছে।

তবে রোববার এনএলডি’র এক মুখপাত্র সু চির পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। মুখপাত্র ইউ মিও নিউন্ত বলেছেন, ‘খবর বেরিয়েছে যে অং সান সু চি অবসরে যাবেন। আমি বললাম, না। তবে দলের কর্মীরা যদি কঠোর পরিশ্রম করেন, তবেই তিনি অবসরে যাবেন। এটা তিনি (সু চি) সব সময়ই বলেন। কিন্তু তার মানে এই নয় যে, তিনি শিগগিরই অবসরে যাবেন।’

এর আগে শনিবার দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল এনএলডি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) সদস্যদের এক বৈঠকে সু চি বলেন, সম্ভব হলে তিনি পদত্যাগ করতে চান। এনএলডি প্রধান সু চির এ মন্তব্যের পর দেশটির গণমাধ্যমে তার পদত্যাগের ব্যাপারে খবর প্রকাশিত হয়।

এনএলডি’র মুখপাত্র ইউ মিও নিউন্ত শনিবারের ওই বৈঠকের ব্যাপারে বলেন, ‘নেইপিদোতে যে বৈঠক হয়েছে সেটি ছিল শুধুমাত্র সামাজিক সমাবেশ। বৈঠকে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘এটি ছিল অনিয়মিত একটি আলোচনা। সিইসির সদস্যদের সঙ্গে দীর্ঘসময় ধরে এ বৈঠক হয়েছে। প্রেসিডেন্ট পদত্যাগ করায় ভাইস প্রেসিডেন্ট ইউ উইন মিন্ত দেশের শীর্ষ এ পদের দায়িত্ব পালন করছেন। আমরা কার্যনির্বাহী কমিটির পুরনো এবং নতুন সদস্যদের সঙ্গে সামাজিক আড্ডা দিয়েছি।’

এনএলডির এই মুখপাত্র বলেন, ২০০৮ সালে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির সংবিধানে সংশোধনী আনে। এতে সরকারি কর্মকর্তারা দলীয় রাজনীতিতে অংশ নিতে পারবেন না বলে বিধান করা হয়। যে কারণে সামাজিক সমাবেশ অবৈধ নয়।

এনএলডির সংসদ সদস্য ইউ ন্যা মিও তুন বলেন, ‘ধৈর্য এবং প্রভাব বিবেচনায় অবশ্যই তিনি (সু চি) দেশের প্রধান থাকবেন। তার (বয়স এবং কাজের চাপ বিবেচনায়) প্রতি আমাদের সহানুভূতি নেই; বিষয়টি তেমন নয়। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি বিশ্বাস করি, তিনি এতে দ্বিমত করবেন না।’

দলটির এই সংসদ সদস্য বলেন, ‘তিনি বলেছেন তার বয়স বেড়েছে। কর্মীদের কঠোর পরিশ্রমে উৎসাহ দিতেই তিনি অবসরে যেতে চান বলে জানিয়েছেন।’

গত সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করেন মিয়ানমারের এ নেত্রী। সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় পরিশ্রান্ত-ক্লান্ত দেখা যায় ৭৩ বছর বয়সী সু চিকে। এনএলডির কার্যনির্বাহী কমিটির সদস্য ইউ উইন হতেইন সু চির সঙ্গে অস্ট্রেলিয়া সফর করেছেন। ইউ উইন হতেইন বলেন, অস্ট্রেলিয়ায় অধিকাংশ সময়ই বিছানায় কাটিয়েছেন সু চি।

এনএলডির কার্যনির্বাহী কমিটির এ সদস্য বলেন, দীর্ঘ বিমান ভ্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েন সু চি। এসময় তার সঙ্গে কথা বলা থেকেও বিরত থাকা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ ও একটি বৈঠকে বক্তৃতা দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির দিন রোববার চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় মিসরীয় এক নাগরিক নিহত ও আরো দু’জন আহত হয়েছেন।

সৌদি সেনাবাহিনী বলছে, রোববার ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, সাতটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে ভূপাতিত করার পর ধ্বংস করা হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেছেন, ‘রিয়াদের দিকে ধেয়ে আসছিল তিনটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র। এছাড়া আসির প্রদেশের খামিস মুশাইতের দিকে একটি, নাজরান প্রদেশের দিকে একটি ও জিজান প্রদেশের দিকে দুটি।’

ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় গুলির বিভিন্ন অংশ শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আল মালকি বলছেন, কাছের একটি আবাসিক এলাকার ওপর উড়তে থাকা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় মিসরীয় এক নাগরিক নিহত হয়েছেন।

ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি ওই মুখপাত্র।

সৌদির এই মুখপাত্র বলেন, এই আগ্রাসন ও হুথি বিদ্রোহীদের বিক্ষিপ্ত হামলা প্রমাণ করেছে যে, ইরানি শাসকগোষ্ঠী হুথিদের অস্ত্র দিয়ে সমর্থন অব্যাহত রয়েছে। ইয়েমেনের এই হামলা সৌদি আরবের পাশাপাশি এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব জেলা-উপজেলায় হবে স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা ও বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে স্মৃতিসৌধ নির্মাণ করবে সরকার। এজন্য ‘জেলা ও উপজেলা পর্যায়ে স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্প’ হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের সময় আমরা কেন্দ্রীয়ভাবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। একুশে ফেব্রুয়ারিতে জেলায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করি। স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা জেলা-উপজেলায় আলাদা একটি স্মৃতিস্তম্ভ করব। যাতে সেখানে সবাই শ্রদ্ধা নিবেদন করতে পারে’।

জেলা-উপজেলায় স্মৃতিসৌধ নির্মাণের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে স্থাপত্য নকশা প্রণয়নের কাজ চলমান আছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে একগুচ্ছ প্রকল্প : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ১৭৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় একই নকশায় সারাদেশে ৩৬০টি স্থানে স্মৃতিস্তম্ভ ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ শুরু হয়েছে, প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় দরপত্র কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এ ছাড়া ১৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মিত্রবাহিনীর শহীদ সদস্যদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৪১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আরেকটি প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৩৪২টি স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মেরামত ও পুনর্নিমাণ করা হবে।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ৪৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প নেয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে ভাষণের স্থান এবং ইন্দিরা মঞ্চ চিহ্নিত করে ম্যুরালসহ সীমানা দেয়াল নির্মাণ এবং শিশু পার্কে নতুন রাইডস স্থাপনে ২৬৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প নেয়া হয়েছে।

‘ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ-৩য় পর্যায়’ প্রকল্পটি গত ৯ জানুয়ারি একনেক সভায় অনুমোদিত হয়েছে। শিগগিরই প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হবে।

এ ছাড়া ৪৫৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক সৃষ্ট বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পটিও অনুমোদনের অপেক্ষায় আছে। এর মাধ্যমে ২৮১টি বধ্যভূমি সংরক্ষণ করা হবে।

‘মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপন প্রকল্প’, স্বাধীনতা ও ‘বিভাগীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প’ অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

‘মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরমা নির্মাণ প্রকল্প’, মুক্তিযোদ্ধাদের যুদ্ধের স্মৃতি রেকর্ড করে রাখতে ‘বীরের কণ্ঠে বীরগাঁথা কর্মসূচি’ ও ‘ঢাকায় একটি ঘৃণাস্তম্ভ ও টর্চারসেল নির্মাণ কর্মসূচি’ হাতে নেয়া হচ্ছে।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে কিছু প্রকল্প : দুই হাজার ২৭৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রতি জেলা/উপজেলায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৯৮২ বর্গফুটের ৮ হাজার ফ্ল্যাট হবে।

এ ছাড়া ‘মুক্তিযুদ্ধকালে শহীদ ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন (প্রথম পর্যায়) প্রকল্প’ হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৮৫ কোটি ৮১ লাখ টাকা। প্রথম পর্যায়ে ২০ হাজার শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল একই নকশায় সংরক্ষণ করা হবে। প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।

একই সঙ্গে সারাদেশে হাট-বাজারের ইজারা থেকে পাওয়া ৪ শতাংশ অর্থ দিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী এপ্রিল মাস থেকে সব মুক্তিযোদ্ধা এই সেবা পাবেন।

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মোবাইলে পরিশোধের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আগামী জুলাই থেকে সব মুক্তিযোদ্ধা মোবাইলের মাধ্যমে ভাতা পাবেন। তাদের আর উপজেলায় ব্যাংকে গিয়ে ভাতা নিতে হবে না বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলির ব্যাটে ইংল্যান্ডের কাছে হারল ভারত!

ভারতের চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের কাছে হেরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে হার নিয়ে যতটা না উত্তাপ ছড়াচ্ছে তার চেয়ে বেশি আলোচনায় ম্যাচে ড্যানিয়েল ওয়েটের সেঞ্চুরি। কারণ তিনি যে ব্যাট দিয়ে এদিন ভারতীয় বোলারদের চড়াও হন, সেই ব্যাটটি ইংলিশ ক্রিকেটারকে উপহার হিসেবে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের কথা। ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং দেখে তার এতটাই অনুরাগী হয়ে ওঠেন যে, তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ড্যানিয়েল ওয়েটে। ওই বছরেরই শেষের দিকে ড্যানিয়েলকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি।

ভারতের আসার আগে এক সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছিলেন, ত্রিদেশীয় সিরিজে তিনি কোহলির দেওয়া সেই ব্যাট নিয়েই নামবেন। তিনি বলেন, যে ব্যাটে তিনি সেঞ্চুরি করেছিলেন, তা ভেঙে গেছে কিছুদিন আগে। তাই এখন তিনি কোহলির দেওয়া ব্যাটে খেলবেন।

রবিবার মুম্বাইয়ে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। দুই ওপেনার মিতালি রাজ এবং স্মৃতি মান্ধানার দাপটে ভাল শুরু করে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন স্মৃতি। ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ডও গড়েন তিনি। শেষ পর্যন্ত ৪০ বলে ৭৬ রান করেন স্মৃতি মান্ধানা। এছাড়া মিতালি রাজের ৫৩ এবং হরমনপ্রীতের ৩০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে ভারত।

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি ইংলিশদের। আর তার কারণ ওই কোহলির ব্যাট। ওপেনার ড্যানিয়েল ওয়েট কোহলির ব্যাট দিয়ে ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে ৬৪ বলে তুলে নেন ১২৪ রান। ফলে ১০ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটা এবিসি কেজি স্কুলে স্বাধীনতা দিবস পালন

মইনুল ইসলাম : আশাশুনি উপজেলা বুধহাটা এবিসি কেজি স্কুলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে স্কুল চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. শহিদুর ইসলাম বাচ্চু। শিক্ষক আছাফুর রহমানের পরিচালনায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক পাপিয়া সরকার, রাফিজা খাতুন, তাহেরা খাতুন, তাছলিমা খাতুন, শামীমা সুলতানা, ইয়াসিন আলী, আমিনুর রহমান প্রমূখ। এসময় ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা শিক্ষকদের জাতীয় দায়িত্ব- ডা. রুহুল হক এমপি

নলতা প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৮টা হতে বিভিন্ন অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। নলতা ইউনিয়ন অওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল- প্রধান অতিথির উপস্থিতিতে কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের দলীয় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। অতিথিদের আসন গ্রহণ। নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতার কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে বি মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুল, আহ্ছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুল এর স্ব স্ব শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীবৃন্দ দিবসের উপর প্রতিষ্ঠানভেদে পারফরমেন্সের তারতম্য হলেও সর্বপোরি বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেন-পাকিস্তানের সাথে আমাদের সাথে শুধু ধর্মের মিল থাকলেও আর সবদিক থেকে পাকিস্তানের সাথে আমাদের ছিল মতের পার্থক্য। ৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সকল পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও পাকিস্তানিরা বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর না করে নানা নাটকীয়তা শুরু করে। তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব বাংলায় আন্দোলন দিনে দিনে তীব্র আকার ধারণ করতে থাকে। বঙ্গবন্ধুর ঢাকা রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে মূলত এদেশ স্বাধীনতার চূড়ান্ত লক্ষে এগিয়ে যায়। আমার সৌভাগ্য হয়েছিলো তৎকালিন মেডিকেল কলেজের ভিপি হিসেবে স্ব শরীরে রেসকোর্স ময়দানে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শ্রবণ করার। তাই ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি দোশররা এদেশের মানুষের উপর নির্মম গণহত্যা চালিয়ে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডীর ৩২ নম্বর বাসা থেকে গ্রেফতার করে। কিন্তু বাঙালী দামাল ছেলেদের ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের বেগবান আন্দোলনের কারণে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে শেষ পর্যন্ত মুক্তি দিতে বাধ্য হয়। আর সেই মুক্তিযোদ্ধাদের অবদান আমাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। তাদেরকে যথাযত মর্যাদা দিতে হবে। শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, স্বাধীনতার বিরোধীতাকারীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ ৭১ সালের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ধামাচামা দিয়ে রাখছিলো। তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। আমি মনে করি এটা আপনাদের জাতীয় দায়িত্ব। সর্বপোরি লেখাপড়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করতে শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ব আহ্বান জানান প্রধান অতিথি। সবশেষে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের একাদশ জাতীয় সংসদের সীমানা নিয়ে নানা ধরনের জটিলতার কথা আপনাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। তবে আমি জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বের সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এড. এস এম আসাদুর রহমান সেলিম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ নূরমোহাম্মদ বিশ্বাস, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আবুল হোসেন পাড়, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ ইসহাক, নলতার কে বি আহছানউল্লা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রন্ক্সি মিডিয়ার সাংবাদিকবৃন্দ তথা নানা শ্রেণি-পেশার হাজার হাজার নারী-পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী উপরোক্ত প্রতিষ্ঠানগুলো ছাড়াও অংশগ্রহণ করে- নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা আহ্ছানিয়া দারুল উলুম- ফাজিল মাদ্রাসা, ইন্দ্রনগর হুসাইনাবাদ ফাজিল মাদ্রাসা, আল-হেরা প্রি-ক্যাডেট মাদরাসা ও ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪৫

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫জনকে আটক করা করা হয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা ৯জন, তালা থানা ৪জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৪জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩জনকে আটক করা হয়েছে। এসময় ৫৭ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান। আটককৃত অন্যান্যদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest