দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির পরিচিতি ও অভিষেক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান রবিবার সকাল সাড়ে ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির কার্য্যকরী সভাপতি শওকত হোসেন। উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হক লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক ও ঠিকাদার কল্যান সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, কালীগঞ্জ উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাপ্পা, যুগ্ম সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, প্রমুখ। এসময় জেলা ঠিকাদার কল্যান সমিতির নেতৃবৃন্দ, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবুল কালাম, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের কাদু, আবুল হাসান, কিংকর কুমার দে বিভিন্ন সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা ঠিকাদার কল্যানে একযোগে সকলকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নূহ নবীর সময়েও নৌকা সবাইকে বিপদ থেকে রক্ষা করেছিল-শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‍নৌকা মার্কা আপনাদের মার্কা। নৌকা উন্নয়নের মার্কা। নৌকা মানুষ, পশুপাখি সবাইকে রক্ষা করে। নূহ নবীর (আ.) সময়েও নৌকা সবাইকে বিপদ থেকে রক্ষা করেছিল। তাই উন্নয়ন ও ধারাবাহিকতা রক্ষায় সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

রোববার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছে। বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন উন্নয়নের ধারাবাহিকতা থাকে।

তিনি বলেন, ২০১৪ সালে আমরা পুনর্নির্বাচিত হয়েছিলাম বলেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছি। তা যদি হয় তাহলে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

একমাত্র আওয়ামী লীগই উন্নয়নের রাজনীতি করে, অন্যরা নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নৌকামার্কায় ভোট দিলে গ্রাম পর্যায়ে উন্নয়ন হবে।

প্রধানমন্ত্রী বলেন, চাঁদপুরের উন্নয়নে আপনাদের কোনও দাবি করা লাগবে না। নৌকা মার্কায় ভোট দেন, আমরা নিজেরাই চাঁদপুরের সব উন্নয়ন করে দেবো। এখানে পর্যটনের প্রচুর সুযোগ আছে। বিশেষ করে পদ্মা ও মেঘনা যেখানে মিলেছে নৌভ্রমণের জন্য এ জায়গা সব থেকে সুন্দর। সেই জায়গাটা দেখতে দেশবাসীকে সুযোগ করে দেব চাঁদপুরে পর্যটন কেন্দ্র হবে।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো ডা. দীপুমনিকে দেখিয়ে বলেন, আপনাদের এই জন প্রতিনিধি একজন ডাক্তার। সে আমার কাছে আগেই চাঁদপুরে একটা মেডিকেল কলেজ করে দেওয়ার দাবি জানিয়েছে। কথা দিয়েছি, চাঁদপুরে মেডিক্যাল কলেজ করে দেবো।

তিনি বলেন, চাঁদপুরের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এখানে বিনিয়োগের ব্যবস্থা করা হবে। এছাড়াও এখানে একটা নৌবন্দর করে দেব।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জনগণের দোড়গোড়ায় আমরা চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের সিদ্ধান্ত, বাংলাদেশের একটা মানুষও গৃহহারা থাকবে না। যাদের ঘর নাই, বাড়ি নাই আমরা তাদের বাড়িঘর করে দিচ্ছি। আমরা চাই না দেশের মানুষ ভিক্ষা করে চলুক। এজন্য দেশকে ভিক্ষামুক্ত করার চেষ্টা করছি।

পদ্মা ও মেঘনা নদী তীরবর্তী জেলা চাঁদপুরের মৎস্যজীবী ও জেলেদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। যখন ইলিশ শিকার বন্ধ থাকে তখন আমরা জেলেদের মাসে ৪০ কেজি করে চাল দেই।

শেখ হাসিনা বলেন, আমরা চাই দেশের মানুষের উন্নয়ন। আমরা যা যা ওয়াদা করেছি সব কিছু ঠিকমতো পালন করে যাচ্ছি। ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে সক্ষম হয়েছি।

এ সময় প্রধানমন্ত্রী ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার অঙ্গীকার করেন।

জনসভায় বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এতিমদের জন্য টাকা এনে তারা সে টাকা মেরে দিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগে বিদেশে মামলা হয়েছে। আমরা সে টাকা সেখান থেকে ফেরত এনেছি।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তান কোথায় যায়, কেন যায় সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে হবে। এজন্য অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।

তিনি সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকা মার্কায় ভোট চান। এজন্য উপস্থিত জনতাকে দুই হাত তুলে অঙ্গীকার করতে বললে জনতাও দুই হাত তুলে তাদের সমর্থন ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

এবার তত্ত্বীয় পরীক্ষা ২ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে ১৩ মে রবিবার এবং ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে।

চলতি বছর ৮ হাজার ৯৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,১১,৪৫৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৬,৯২,৬৭৩০ জন ছেলে এবং ৬,১৮,৭২৭ জন মেয়ে।

২০১৭ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১,৮৩,৬৮৬ জন এবং ২০১৮ সালে পরীক্ষার্থী সংখ্যা ১৩,১১,৪৫৭ জন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ১,২৭,৭৭১ জন, বৃদ্ধির হার ১০.৭৯%।

মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৪৪টি

শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সারাদেশের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ (পঁচিশ) মিনিট পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বারে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

সূত্র জানায়, দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সাথে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রালপালসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় এবং পরীক্ষার কক্ষে তার অভিভাবক/শিক্ষক/সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবলীগ নেতাদের গ্রেফতার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ‘সাতক্ষীরায় ২৬ মার্চ মহান স্বাধীনাতা দিবসের আলোচনা সভা প-ের ঘটনায় যুবলীগের সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী’তে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ।
রোববার বিকাল ৫ টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগাঠনিক সম্পাদক শেখ নাইম হাচন, মনির হোসেন, সাইফুল ইসলাম, অনিক, জামান, নাহিদ, ওসমান, প্রদীপ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের আলোচনা সভায় যুবলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেক, পৌর যুবলীগের আহবায়ক অনু ও যুগ্ম আহবায়ক তুহিনসহ বেশ কয়েকজন আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধিঃ রবিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রথমিক বিদ্যালয়ে মধু আহারণ উদ্বোধন উনুষ্ঠান ও ময়ালীদের হাথে সুন্দরবনে মধু আহরণে প্রবেশ পত্র হস্তনতর ।প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এস এম জগলুল হায়দার সংসদ সদস্য, সাতক্ষীরা -৪,সভাপত্বিত করেন বশিরুল আল মামুন বিভাগীয় বন কর্মকর্তা সুন্দরবন পশ্চিম বন বিভাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মোঃ আমির হোসাইন চৌধুরী, বন সংরক্ষক, খুলনা অঞ্চল, খুলনা,এস,এম মহসীন -উল-মূলক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামনগর উপজেলা পরিষদ, ভবতোষ কুমার মন্ডল সভাপতি, সহ – ব্যাবস্থাপনা কমিটি সাতক্ষীরা রেঞ্জ, ও চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, মাছিদুল আলম চেয়ারম্যান গাবুরা, জি এম রফিক আহমেদ সহকারী বন সংরক্ষক সাতক্ষীরা রেঞ্জ, বক্তব রাখেন বনজীবীদের মধ্যে মন্টু মিয়া তিনি বলেন সুন্দরবনের সর্ব অংশে আমরা প্রবেশ করতে পারি তাহার সু -ব্যাবস্থা করে দিবেন বন বিভাগ, অনুষ্ঠান শেষে ময়ালীদের হাথে আগুন নিভানো ফায়ার স্টার তুলে দেন অনুষ্ঠানের সকল অতিথি ।সর্ব শেষ সুন্দরবনে মধুর চাক কেটে মধু আহরণ ২০১৮ শুভ উদ্বোধন ঘোষনা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সরকারি চাকরি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তানভীরের আত্মহত্যা’

অনলাইন ডেস্ক: সরকারি চাকরি না পাওয়ার হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর রহমান আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
তানভীরের খালা মেহেরুননেসা গণমাধ্যমকে জানান, মুক্তিযোদ্ধার সন্তান তানভীর চার বছর ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল। চাকরির পরীক্ষা দিয়ে এসে নানা অনিয়ম আর দুর্নীতির কথা বলত সে। চাকরি পেতে টাকা লাগে- এমন হতাশার কথা বলত।
‘সরকারি চাকরি না পাওয়ার হতাশা থেকে ও আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে,’ বলেন তিনি।
তিনি আরও জানান, কিছু দিন আগে বিমানে চাকরি হয়েছিল তানভীরের। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় ওই নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়।
মেহেরুননেসা জানান, তিন দিন আগে উত্তরায় ওর বাবার এক বন্ধুর গার্মেন্টে মার্চেন্ডাইজার হিসেবে কাজ শুরু করেছিল তানভীর। কিন্ত ওই কাজে সে খুশি ছিল না।
২০০৫ সালে বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে বিবিএ করেন।
পরে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি হন তিনি।
উল্লেখ্য, শনিবার রাতে তানভীর এমবিএ ভবনের ৯তলা থেকে ঝাঁপ দেন। রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দুপুরে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বুঝে নিয়ে ব্রাক্ষণবাড়িয়ায় যাবে বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হংকংকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

হংকংকে উড়িয়ে দিয়ে জকি গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ আমন্ত্রণমূলক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার হংকংয়ের সিউ সাই ওয়াংয়ে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। তিন ম্যাচের তিনটিতে জিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরছে।

বাংলাদেশ প্রথম ম্যাচে ১০-১ গোলে মালয়েশিয়াকে, দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে পরাজিত করে। রোববার চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে বাংলাদেশের হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। শনিবার ইরানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন এ ফরোয়ার্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় অসহায় দরিদ্র মহিলাদের সাবলম্বী করার জন্য বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জেস ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলমেন্ট প্রেগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ জন অসহায় মহিলাকে প্রশিক্ষন শেষে এ মেশিন ও অর্থ বিতরন করা হয়।
১এপ্রিল রোববার সকাল ১১ টায় প্রকল্প সমন্বয়কারী মিঠু সরদারের সভাপতিত্বে পৌর সদরের ডাকবাংলা সংলগ্ন জেস ফাউন্ডেশনের প্রকল্প অফিসে আলেচনা সভা ও সেলাই মশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের কলারোয়া প্রতিনিধি মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে অসহায় ৫জন মহিলাকে বিনা মূল্যে সেলাই মেশিন এবং অপর ৭ জনের (নিজস্ব মেশিন থাকায়) নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সেলাই প্রশিক্ষন কোর্স সমাপনী সনদপত্র প্রদান করা হয়। এর আগে তাদেরকে ১৬ দিনের প্রশিক্ষন দেয়া হয়।
প্রশিক্ষন প্রদান করেন পাপিয়া সুলতানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেস ফাউন্ডেশন কর্মকর্তা কামরুল ফিরোজ, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এমএ কাশেম, ফাতেমা প্রিন্টিং প্রেসের পারিচালক রেজাউল ইসলামসহ প্রশিক্ষনপ্রাপ্ত মহিলারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest