সর্বশেষ সংবাদ-
তালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেনকে শুভেচ্ছা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বর’স এ্যাসোসিয়ানের সাংগঠনিক সম্পাদক এবং সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেনকে বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। শেখ আমজাদ হোসেনকে এই পদে মনোনীত করায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ আয়োজক কমিটিকে স্বাধুবাদ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, পৌর যুবলীগের সভাপতি জুলফিকার হোসেন, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, যুবলীগ নেতা সুব্রত কুমার, সেলিম হোসেন, মাস্টার নজরুল ইসলাম, সম গোলাম সরোয়ার সহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুজুলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

জি.এম আবুল হোসাইন : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে তুজুলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা-২০০৯ অনুযায়ী অভিভাবক নির্বাচন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ী প্যানেলের সদস্যদের মতামতের ভিত্তিতে ১জন সভাপতি মনোনিত করার জন্য সভা আহবান করেন।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের নব নির্বাচিত অভিভাবক সদস্যদের শতভাগ সম্মতিতে প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে আগামী ২ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আলী হোসেন – ডা. মোফাখ্খারুল ইসলাম প্যানেলের পক্ষে সভাপতি পদের জন্য আলী হোসেন এর নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. আবুল খায়ের, জাহারুল ইসলাম, মো. ফকরুল ইসলাম, মো. শরিফুজ্জামান, ফাতিমা খাতুন, দাতা সদস্য রাশেদ রেজা তরুন, শিক্ষক প্রতিনিধি রীপা রাণী মন্ডল, মফিজুর রহমান ও মো. জহিরুল ইসলাম।

উল্লেখ্য এনিয়ে তিনি ২য় বারের মত তুজুলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক মন্ডলী, সকল শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নারী কর্মচারীকে শিক্ষক সমিতির আর্থিক সহায়তা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে এক নারী কর্মচারীকে নগদ অর্থ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে ওই বিদ্যালয়ের কর্মচারী রহিমা খাতুনের হাতে চিকিৎসা সহায়তার এ অর্থ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি লিমিটেড’র সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দরগাহপুর-বাঁকা ইজিবাইক মালিক সমিতির সভাপতি কুদ্দুস , খোকন সম্পাদক

দরগাহপুর প্রতিনিধি : আশাশুনি উপজেলাধীন দরগাহপুর বাসষ্টান্ড সংলগ্ন দরগাহপুর-বাঁকা ইজিবাইক মালিক সমিতির নিজস্ব কার্যলয়ে মঙ্গলবার সকালে আঃ কুদ্দুস’র সভাপতিত্বে ও আঃ মুকিত’র পরিচালনায় নতুন কমিটি গঠন করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাইকগাছা থানা আঃলীগ সদস্য কামরুল ইসলাম ও আরশাদ বিশ্বাস, ইউ.পি সদস্য শেখ বখতিয়ার উদ্দীন ও আঃ সাত্তার গাজী, দরগাহপুর ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক শেখ শামীনুর রহমান শামীম, দরগাহপুর প্রেসক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ, রাড়–লী ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক শীমুল গাজী, ইট-ভাটা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি রাজ্জাক আলী গাজী। উপস্থিত ছিলেন দরগাহপুর মটর সাইকেল চালক সমিতির সভাপতি খন্দকার জিয়ার উদ্দীন, যুবলীগ নেত শেখ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সমিতির সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে আঃ কুদ্দুস শেখ সভাপতি ও শেখ আঃ মুকিত খোকনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ পুঃনাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আয়ুব আলী শেখ ও আঃ সালাম, সহ-সম্পাদক রাশেদুল ইসলাম ও আজিদুল সরদার। সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ও আনিছুর রহমান (১)। দপ্তর সম্পাদক আনিছুর রহমান (২) ও মোকলেছুর রহমান, কোষাদক্ষ জামিরুল ইসলাম ও আঃ জলিল, ক্রিড়া সম্পাদক মুজ্জাম্মেল সরদার, হাসান সরদার ও আফজাল হোসেন। লাইন সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন আক্তারুজ্জামান ও ইকরামুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা হিন্দু যুব মহাজোটের সহ-সভাপতি অলোক

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি হিসাবে অলোক কুমার দাশ কে মনোনীত করা হয়েছে। ৩ এপ্রিল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিহির কান্তি সরকার ও সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার স্বাক্ষরিত এক পত্রে অলোক কুমার দাশকে জেলা শাখার সহ-সভাপতি মনোনীনত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঔষধি গুনে ভরা ঘৃতকুমারী!

শরীরে নানা প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে আর অসুখ-বিসুখ সারিয়ে তুলতে অ্যালোভেরা বা ঘৃতকুমারী অতুলনীয়। এই উদ্ভিদ খাদ্য-পানীয় হিসেবে যেমন কার্যকর তেমনি তা বাহ্যিকভাবেও ব্যবহারযোগ্য। ঘৃতকুমারীর রস পান, সালাদ হিসেবে খেয়ে অথবা ত্বক ও চুলে ব্যবহার করে আপনিও দারুণ উপকৃত হতে পারেন।

প্রদাহ ও ব্যথা কমায়: শরীরে নানা ধরনের প্রদাহ দূর করতে খুবই কার্যকর ঘৃতকুমারী। এতে বি-সিসটারোলসহ এমন ১২টি উপাদান আছে যা প্রদাহ তৈরি হওয়া ঠেকায় এবং প্রদাহ হয়ে গেলে তা কমিয়ে আনে। ঘৃতকুমারীর এই সব গুণ হাত-পায়ের জোড়ার জড়তা দূর করে এবং গিঁটের ব্যথা কমাতেও সহায়তা করে।

ক্লান্তি ও অবসাদ দূর করে: আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন কিছু উপাদান থাকে যা দেহে ক্লান্তি ও শ্রান্তি আনে। কিন্তু নিয়মিত ঘৃতকুমারীর রস সেবন শরীরের শক্তি যোগায় এবং ওজনকে ঠিক রাখতে সাহায্য করে।

ত্বকের যত্নে: ঘৃতকুমারী পাতার রস বিষাক্ত উপাদানের প্রতি বিশেষ ভুমিকা পালন করতে পারে। এ জন্য চেহারা মেচেতার ওপর কিছু ঘৃতকুমারী পাতার রস রেখে দেয়, চেহারার ত্বক নরম হবে এবং কিছু ক্ষতচিহ্ন দেখা যায় না। যদি আপনার মুখের মেচেতা খুব গুরুতর হয় তাহলে ঘৃতকুমারী পাতার রস পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন দু‘বার খান। প্রত্যেকবার ১০ মিলিলিটার, কার্যকরভাবে মেচেতা প্রতিরোধ করা যায়।

শরীরের দূষিত পদার্থ দূর করে: দেহ হতে ক্ষতিকর পদার্থ অপসারণে ঘৃতকুমারীর রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধির কাজ করে। এছাড়া চারপাশের দূষিত পরিবেশ এবং বিভিন্ন ফাস্টফুড গ্রহণের কারণে নিয়মিত পরিপাকতন্ত্র পরিষ্কার করা দরকার। ঘৃতকুমারীর রস সেবনের ফলে শরীরে বিভিন্ন ভিটামিনের মিশ্রণ ও খনিজ পদার্থ তৈরি হয় যা আমাদেরকে চাপমুক্ত রাখতে এবং শক্তি যোগাতে সাহায্য করে।

হজমে সহায়ক: হজমের সমস্যা থেকেই শরীরে অনেক রোগ বাসা বাঁধে। তাই সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি হচ্ছে খাবার-দাবার পরিপাক বা হজমের প্রক্রিয়াটি ঠিকঠাক রাখা। পরিপাক যন্ত্রকে পরিষ্কার করে হজম শক্তি বাড়াতে ঘৃতকুমারী অত্যন্ত কার্যকর। ঘৃতকুমারীর রস পান করার দারুণ ব্যাপার হলো এটা কোষ্ঠকাঠিন্য ও ডায়ারিয়া দুই ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ জনের দেশত্যাগে দুদকের নিষেধাজ্ঞা

দি ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ও তার স্ত্রীসহ ১৭ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ এপ্রিল) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, দুদকের কার্যালয় থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা চেয়ে এ চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বর্তমান এমডি একেএম শামীমসহ ১৭ জনের বিদেশযাত্রা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।

২০১৩ সালের ৩ জুন চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ফারমার্স ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ব্যাংকটির শাখার সংখ্যা ৫৬ ও এটিএম বুথ রয়েছে ১১টি। প্রতিষ্ঠার পর থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটি মোট ঋণ বিতরণ করেছে ৪ হাজার ৪১৩ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে গত বছর এই ব্যাংক থেকে দেওয়া ঋণের পরিমাণ ১ হাজার ৮৩৯ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফারমার্স ব্যাংকের মোট আমানত সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩ কোটি ৬১ লাখ টাকা। যা ২০১৫ সালে ছিল ৩ হাজার ৪৮২ কোটি ৬৬ লাখ টাকা।

সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতি। গত ১৯ ডিসেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে প্রতিমাসে গড়ে ৫৫টি শিশু ধর্ষণের শিকার

বাংলাদেশে শিশু ধর্ষণ বেড়েছে আশঙ্কাজনক হারে। এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রতিমাসে গড়ে ৫৫ জনের বেশি শিশু এমন পৈশাচিক বর্বরতার শিকার হচ্ছে। অর্থাৎ, এই তিন মাসের হিসেবে অনুযায়ী দেশে প্রতিদিন প্রায় দুটো শিশুকে ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি ধর্ষণের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে শিশুরা।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ)। তাতে বলা হয়, ওই তিন মাসে মোট ১৭৬টি শিশু ধর্ষিত হয়েছে। জানুয়ারি ও ফ্রেব্রুয়ারিতে ৫৫টি করে এবং মার্চে ৬৬টি শিশুকে ধর্ষণ করা হয়। অর্থাৎ, মাসে গড়ে ৫৫টির বেশি শিশুকে ধর্ষণ করা হয়েছে। সেখানেই শেষ নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৫ জনকে। এই পরিসংখ্যান অতীতের যেকোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ধর্ষিত ১৭৬ জন শিশুর মধ্যে এক থেকে ৬ বছর বয়সী শিশুর সংখ্যা ১৫ জন, ৭ থেকে ১২ বছর বয়সী ৩৭ জন এবং ১৩ থেকে ১৮ বছরের মধ্যে রয়েছে ৫৭ জন। এ ছাড়াও ৬৭ জন শিশুর বয়স কোনো সংবাদপত্রে উল্লেখ করা হয়নি।

২৬৯টি বেসরকারি সংস্থার প্ল্যাটফর্ম বিএসএএফ। তারা মোট ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত শিশু অধিকার লঙ্ঘন বিষয়ক সংবাদ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করে। সেখানে আরো বলা হয়, গত বছর ধর্ষণের শিকার হয়েছিল ১৪৫ শিশু। প্রথম তিন মাসে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেনি। তবে গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছর গণধর্ষণ এবং প্রতিবন্ধী শিশু ধর্ষণ কমেছে যথাক্রমে ৫৫ শতাংশ এবং ১২ দশমিক ৫ শতাংশ। ৭ থেকে ১২ বছর বয়সী শিশুরা বেশি ধর্ষণের শিকার হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই মূলত দরিদ্র এবং শ্রমজীবী বাবা-মায়ের সন্তান।

সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকা জেলায়। ঢাকায় ২৫টি, চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে ৯টি করে, খুলনায় ৬টি এবং যশোর ও সিলেটে ৫টি করে। ২০১৭ সালের হিসেবেও ঢাকা সবার আগে। এখানে ৬৭টি ধর্ষণের ঘটনা ঘটে। এ ছাড়া গাজীপুরে ২৮টি এবং নারায়ণগঞ্জ ২৪টি। ধর্ষণে কম বয়সীদের জড়িয়ে পড়ার ঘটনাও আশঙ্কাজনক। পত্রিকায় পাওয়া তথ্যে ধর্ষকদের বয়স পর্যালোচনা করে দেখা গেছে, ১৮ জনের বয়স ১৮ বছরের নিচে, ৫৬ জনের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, ২০ জনের বয়স ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে এবং ১১ জনের বয়স ৪৫ বছরের বেশি।

শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস সহিদ মাহমুদ জানান, বাংলাদেশে শিশু নিরাপত্তার পরিস্থিতি খুবই খারাপ। ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেই চলছে। আর তা দিন দিন বাড়ছে। বেশির ভাগ ঘটনায়  বিচারের দীর্ঘসূত্রতা এবং বিচার হলেও রায় কার্যকর না হওয়া বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা নিলে পরিস্থিতি তো এত খারাপ হওয়ার কথা নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest