সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

পাটকেলঘাটায় দীর্ঘদিনের দখলী সম্পত্তি ফিল্মি স্টাইলে দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
পাটকেলঘাটায় আইন ও আদালতের তোয়াক্কা না করে দীর্ঘদিনের ভোগ দখলী সম্পত্তি ফিল্মি স্টাইলে দখলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার গভীর রাতে পাটকেলঘাটার কুমিরায় মৃত শুকুর আলী সরদারের ছেলে জাহান আলীর বাড়িতে এঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা জাহান আলী জানান, বিগত ১৯৮৯ সালে একই এলাকার জোহর আলী ও তারা মাতা ফুলজান বিবি’র কাছ থেকে কুমিরা মৌজায় আর ও আর ১৫৬৪, ডিপি- ৪৪৯ নং খতিয়ানে সাবেক ৪৭৩১ দাগ হাল ৫০৩০ দাগে ০২০ একর সম্পত্তি ক্রয় করি। জমিদাতা ফুলজান বিবি’র পিতা পাচুদাই তার সম্পত্তি ৩ কন্যার মধ্যে থেকে ২ বোন সমত্তবান ও সূর্যবান কে বাদ দিয়ে ফুলজান বিবি ও নাতী জোহর আলীর নামে লিখে দেন। এরপর ফুলজান বিবি ও জোহর আলী উক্ত সম্পত্তি আমার কাছে বিক্রয় করে। জোহর আলী তার ভাগের সম্পত্তি বিক্রয়ের পূর্বে বাংলাদেশ কৃষি ব্যাংক তালা শাখা থেকে ঋণ গ্রহণ করেন। সে সময় ব্যাংকে একটি পিঠ দলিল প্রদান করেন। সম্পত্তি ক্রয় করার পর ফুলজান বিবি’র অন্য ২ বোন সমত্তবান ও সূর্যবান ওয়ারেশ সূত্রে উক্ত সম্পত্তি দাবি করে ৩০ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আদালত সকল কাগজপত্র পর্যালোচনা করে আদালত ফুলজান বিবি ও জোহর আলীর পক্ষে রায় দেন।
তারপর থেকে দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে ভোগ করে আসছিলাম। সম্প্রতি জোহর আলী উক্ত পিঠ দলিল ব্যাংক থেকে উত্তোলন করে তার অন্য ২ খালাকে ভুল বুঝিয়ে তাদের ডেকে নিয়ে লোভের বশবর্তী হয়ে উক্ত সম্পত্তি দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। এর জের ধরে গত ৯ এপ্রিল ২০১৮ তারিখে একই এলাকার মৃত. বাবুর আলী মোড়লের ছেলে রাজ্জাক মোড়ল, রাজ্জাক মোড়লের ছেলে হামিদুল মোড়ল, সাইদুল মোড়ল, রাজ্জাকের স্ত্রী আইফুল বিবিসহ কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে উক্ত সম্পত্তি দখল করার চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে তারা খুন,জখমসহ বিভিন্ন ধরনের হুমকি, ধামকি প্রদর্শন করে চলে যায়। আমি তাদের দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকায় গত ১০এপ্রিল ২০১৮ তারিখে সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালত আমার আবেদনটি গ্রহণ করে ফৌ:কা: বি: ১৪৪ ধারার বিধান মতে উক্ত স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশন এবং আগামী ০৮ জুলাই২০১৮ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। এঘটনা জানতে পেরে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একই এলাকার মৃত. বাবুর আলী মোড়লের ছেলে রাজ্জাক মোড়ল, রাজ্জাক মোড়লের ছেলে হামিদুল মোড়ল, সাইদুল মোড়ল, হামিদুল মোল্যার ছেলে রুবেল মোল্যা, রাজু মোল্যা, মৃত মোজাহার আলীর ছেলে জোহর আলী, মৃত গোলাপ রহমানের ছেলে মতিয়ার মোল্যা ও রাজ্জাকের স্ত্রী আইফুল বিবি ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মঙ্গলবার গভীর রাতে আমার বসতবাড়িতে প্রবেশ করে। সে সময় আমি-আমার স্ত্রী ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলাম এবং আমার পুত্র বধু ও তার ২ সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলো। এ সুযোগে তারা আমার পুত্র বধুর ঘরে বাহির থেকে শিকল লাগিয়ে দেয়। এছাড়া অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। সে সময় তারা আমার বসত বাড়িতে থাকা ১টি ঘরে আগুন নিয়ে জ্বালিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা মানুষ আসতে চাইলে তাদের অস্ত্র দেখিয়ে ভীতিপ্রদর্শন করে তাদেরও জিম্মি করে ফেলে। এরপর তারা ওই স্থানে নতুন একটি ঘর নির্মাণ করে চলে যায়।
স্থানীয়রা জানান, ফৌ:কা: বি: ১৪৪ ও ১৪৫ ধারার বিধান মতে আগামী ০৮ জুলাই২০১৮ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিলে উল্লেখিত ব্যক্তিরা সম্পত্তি তাদের দখল আছে দেখানোর জন্য গভীর রাতে ফিল্মি স্টাইলে কুমিরা পূর্বপাড়া এলাকার মানুষসহ জাহান আলীর পরিবারকে জিম্মি করে এধরনের ঘটনা ঘটিয়েছে। এঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ জাহান আলী তার দীর্ঘদিনে ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার এবং উল্লেখিত সন্ত্রাসী ব্যক্তিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তির অপেক্ষায় ‘প্রেমিক ১৯৮২’

মুনতাসির আকিব। তিনি একজন নতুন বিজ্ঞাপন নির্মাতা। ইতোমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন নির্মাণ করে বেশ প্রশংসা পেয়েছেন। এবার সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেমিক ১৯৮২’।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া প্রযোজিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সত্য (সার্জেন্ট জহুরুল হক হলের) ঘটনা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেমিক ১৯৮২’ নির্মাণ করেছেন নতুন এই নির্মাতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সরয়ার বাপ্পি ও পূর্বা।

চলচ্চিত্রটি আগামী বৃহস্পতিবার (১২ এপ্রিল) টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে থাকছে চিরকুটের ‘এ মন তোমার মনে’ শিরোনামের একটি গান।

উল্লেখ্য, বাইসাইকেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি গাজীপুরের কোনাবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, শহীদ মিনার ও পুরান ঢাকা এবং সার্জেন্ট জহুরুল হক হলে দৃশ্যায়িত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে ইসরায়েলি সৈন্যদের উল্লাস: ভিডিও ভাইরাল

দৃশ্যত: নিরস্ত্র একজন ফিলিস্তিনিকে গুলি করে ইসরায়েলি সৈন্যরা উল্লাস করছে – এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এর তদন্ত করছে।

রাইফেলের ওপর বসানো টেলিস্কোপের ভেতর দিয়ে তোলা ভিডিওটি ইসরায়েলি টিভিতেও ব্যাপক প্রচার পায় এবং ইসরায়েলি রাজনীতিবিদরাও এর নিন্দা করেছেন।

সামরিক বাহিনী বলেছে, ভিডিওটি সম্ভবত গাজা-ইসরায়েল সীমান্তে তোলা এবং কয়েক মাস আগের ঘটনা।

এমন এক সময় একজন ফিলিস্তিনিকে গুলি করার ভিডিওটি বেরুলো যখন গাজায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সোমবার প্রচারিত ভিডিওতে দেখা যায়, তিন জন লোক একটা বেড়া বা প্রতিবন্ধকের দিকে এগিয়ে আসছে। এর পর একটা গুলি করার মত শব্দ শোনা যায়। সাথে সাথে তিন জন লোকের একজন – যে স্থির হয়ে দাঁড়িয়ে ছিল এবং দৃশ্যত: নিরস্ত্র ছিল – সে মাটিতে পড়ে যায়।

এর পর হিব্রু ভাষায় একজনকে উল্লসিতভাবে বলতে শো্না যায়: “ওয়াও – দারুণ ভিডিও, হ্যাঁ। কুকুরের বাচ্চা! কি দারুণ একটা ভিডিও!”

এর পর বেশ কিছু লোককে দেখা যায় দৌড়ে গুলি-খাওয়া লোকটিকে উদ্ধার করতে যাচ্ছে। সে বেঁচে আছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরায়েলের চ্যানেল-টেন টেলিভিশনে এটা প্রথম দেখানো হয়, এর পর এটি অনলাইনে ‘ভাইরাল’ হয় অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এবং ব্যাপক প্রতিক্রিয়া হয়।

গত দু’ সপ্তাহ ধরেই গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ ও সংঘর্ষের সময় যেভাবে তাদের ওপর ইসরায়েল গুলি চালাচ্ছে – তার ব্যাপক সমালোচনা হচ্ছে। এসব গুলিবর্ষণে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েল বলছে, যারা সীমান্তের বেড়া টপকানোর চেষ্টা করেছে বা অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করেছে – শুধু তাদের বিরুদ্ধেই তাজা বুলেট ব্যবহার করা হচ্ছে।

ভিডিওটি দেখার পর ইসরায়েলি আরব এমপি আয়মান ওদেহ টুইট করেন – মানুষের মনকে আতংকিত করে, যাতে দেখা যাচ্ছে – যে লোকটি কাউকে কোন হুমকি দেয় নি তাকে হত্যা করে উল্লাস করা হচ্ছে।”

তিনি দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন।

ক্ষমতাসীন লিকুদ পার্টির ইয়েহুদা গ্লিক বলেন, “ভিডিওটি দেখা খুব কঠিন, এটা আমাদের বিচলিত ও মর্মাহত করে।”

অন্য অনেকে আবার অন্যরকম মতও দেন। জননিরাপত্তা মন্ত্রী জিলাদ এরদান বলেন, “এ ভিডিও নিয়ে এত হৈচৈ-এর কি আছে?” তেলআবিবে ‘আরাম কেদারায় বসে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিচার করার’ সমালোচনা করেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনী এর তদন্ত করার কথা বললেও মানবাধিকার গ্রুপ বিটিসেলেম বলেছে, সামরিক তদন্তের ওপর তাদের খুব কমই আস্থা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫৭

আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫৭ সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার।

তবে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।বুধবার সকালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে বিমানবাহিনীর ঘাঁটিতে অবস্থিত বৌফারিক সামরিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, উড্ডয়নের পরেই বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে পাওয়া ভিডিও দৃশ্যে দেখা গেছে, ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া রয়েছে।

আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে।

এর আগে চার বছর আগে আলজেরিয়ায় সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যবাহী একটি বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না- সংসদে প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না বলে সংসদে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদে ঢাকার সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে ছাত্ররা যেহেতু আর কোটা ব্যবস্থা চায় না সেহেতু এখন থেকে বাংলাদেশে আর কোটা ব্যবস্থা থাকবে না।

তিনি বলেন, এখন থেকে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যারা এ হামলা করেছে, তারা ছাত্র বলে বিশ্বাস করি না।

প্রধানমন্ত্রী বলেন, অর্জিত শিক্ষা ব্যবহার হওয়ার কথা গঠনমূলক কাজে। কিন্তু এখন ব্যবহার হচ্ছে গুজব ছড়ানোর কাজে। সেদিন এক ছাত্রের মৃত্যুর গুজব ছড়ানো হলো, তখন ছাত্রীরাও হলের গেট ভেঙে বেরিয়ে আসে। সেদিন কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব কে নিতো? সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ। আমরা আন্দোলন-সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছি, এতোদূর এনেছি। কিন্তু কখনো ভিসির বাড়িতে হামলা হতে পারে কেউ চিন্তাও করতে পারে না। সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ভিসির ওপর আঘাত করতে চেয়েছে। একতলা-দোতলা সব তছনছ করে দিয়েছে। ক্যামেরা সরিয়ে নিয়ে গেছে। কতো পরিকল্পিত। এই হামলার নিন্দা জানাই, যারা এ হামলা করেছে, তারা ছাত্র বলে বিশ্বাস করি না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরমে পাকস্থলি সতেজ রাখতে ৫টি খাবার

কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে গরমের তাপদাহ। আর এই গরমে বদহজম, অতিহজম আবার গরহজমের সমস্যা দেখা দেয় বছরের যে কোন সময়ের তুলনায় একটু বেশি। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য সমস্যাতো রয়েছেই।

আর অনিয়মিত খাবার গ্রহণ, কম নিদ্রা ও অস্বাভাবিক লাইফস্টাইল হজম প্রক্রিয়ায় নানা সমস্যার সৃষ্টি করে। তাই এই গরমে একটু সচেতনার সঙ্গে খাবার গ্রহণ করলেই পেটে পীড়া থেকে শুরু করে নানান সমস্যার মুক্তি মিলবে।

আসুন জেনে নেওয়া যাক, পাকস্থলি কার্যকর রাখতে অতি প্রয়োজনীয় ৫ খাবার ও তার পুষ্টিগুন…

১. কলা
হলুদ আবরণে ঢাকা কলার উপকারিতা যে কি, তা যদি কেউ জানতো দিনে অন্তত দুটি কলা খেতো। আয়ুর্বেদ শাস্ত্র মতে কলার অন্দরে এমন কিছু উপাদান রয়েছে, যা পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। চিকিৎসা শাস্ত্রমতে কলার মধ্যে পেকটিন নামক এক ধরণের রাসায়নিক উপাদান থাকে যা মানুষের হজমক্রিয়া বাড়িয়ে দেয়।

২.পেপে
পাকা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, প্রোটিন, পুষ্টি ও মিনারেল। তেমনি কাঁচা পেঁপেতেও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। পুষ্টি এবং ভেষজগুণে ভরপুর এই ফলটি কাঁচা অবস্থায় সবজি, সালাদ, চাটনি, ভর্তা, আচার বানিয়েও খাবারের উপযোগী করা যায়। এছাড়া আরো বিভিন্নভাবে এটিকে ব্যবহার করা হয়। কাঁচা পেঁপের তরকারি লিভার বৃদ্ধিরোধ করে এবং পাইলসের সমস্যা দূর করে।

প্রতিদিন দুপুর ও রাতের খাবারের পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খেলে এবং তারপর এক গ্লাস পানি খেলে সকালে পেট পরিষ্কার হয়। গ্যাস্ট্রিক ও বদহজমের কষ্ট দূর হয়ে যায়। ওষুধ হিসেবে কাঁচা ও পাকা পেঁপের অনেক গুণ রয়েছে। যেমন-পেপটিন বা পেঁপের আঠারও অশেষ গুণ। নিয়মিত পেঁপের তরকারি খাওয়া পেটের অসুখ ও হৃদরোগ সারাতে বেশ ফলপ্রসূ ভূমিকা রাখে। যাদের খাবার ঠিকভাবে হজম হয় না, তাদের জন্য কাঁচা পেপে খুবই উপকারী।

৩. আদা
হজমে সমস্যা সমাধান করতে এবং পেটে ব্যথা দূর করতে সহায়তা করে। প্রতিদিন সকালে ১ কাপ আদা চা পান করলে পুরোদিন পেট ফাঁপা বা বদহজম থেকে মুক্ত থাকতে পারবেন।

৪. দই
দুধ থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার পচনে দই তৈরি হয়। দই খেলে হজম শক্তি বাড়ে। বিশেষ করে, যারা কোষ্ঠকাটিন্যে ভোগে, তাদের জন্য দধি খুব উপকারী হবে।

৫. জিরা
জিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে ত্বক, চুল ও হজমের জন্য জিরার অনেক ভেষজ গুন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর ‘সুনির্দিষ্ট ঘোষণা’ চান আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘সুনির্দিষ্ট ঘোষণা’ চান। অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারীদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেছেন, আমরা কারো কথায় বিশ্বাস করি না। ইতোমধ্যে অনেকে বিভ্রান্তি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার দুপুরে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকরিতে সকল কোটা বাতিল করবেন। তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর এ আশ্বাসের পর কোটা সংস্কারের আন্দোলন আর চলার কোনো যোক্তিকতা থাকে না।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগ এমন তথ্য জানানো পর আন্দোলকারীদের পক্ষ থেকে উপরোক্ত কথা জানানো হয়। রাশেদ খান আরও বলেন, আমরা শতভাগ কোটা বাতিল চাই না। কোটার যৌক্তিক সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নামিয়ে আনতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরির সব কোটা তুলে দিচ্ছেন এবং আজ সংসদে এ বিষয়ে ঘোষণা আসতে পারে -সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক এমন তথ্য জানানো পরও কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (বুধবার) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়ে চতুর্থ দিনের মতো আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ঢাকা মেডিকেল, স্যার শলীমুল্লাহ মেডিকেল, ডা. শিরাজুল ইসলাম মেডিকেল কলেজসহ বেশকিছু সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী আন্দোলন করছেন। এছাড়া একই দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত শতাধিক

আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক সেনাসদস্য নিহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

বুধবার সকালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে বিমানবাহিনীর ঘাঁটিতে অবস্থিত বৌফারিক সামরিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, উড্ডয়নের পরেই বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে পাওয়া ভিডিও দৃশ্যে দেখা গেছে, ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া রয়েছে।

আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে।

এর আগে চার বছর আগে আলজেরিয়ায় সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যবাহী একটি বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest