সর্বশেষ সংবাদ-

দুঃসংবাদ পেলেন তামিম ইকবাল!

ব্যথাটা মাঝেমধ্যেই জানান দিয়ে যাচ্ছিল পুরনো চোটের। নিদাহাস ট্রফির ফাইনালে ফিল্ডিং করতে পারেননি। এরপর পিএসএল খেলতে গিয়ে অবস্থা আরও খারাপ হয়। পিএসএল শেষ না করেই তিনি উড়াল দেন থাইল্যান্ডে। সেখানে এমআরআই করার পর যে রিপোর্ট এসেছে, তা দেশসেরা ওপেনারের জন্য খুব বাজে খবর।

হাঁটুর সমস্যার কারণে কমপক্ষে ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। এই সময়ের মধ্যে অনুশীলনও করতে পারবেন না। এই সময়টুকুর মাঝে শুধু পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন তিনি। আপাতত জাতীয় দলের খেলা নেই বলে হয়তো দুঃসংবাদটা তত বড় নয়। কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকাই তো সবচেয়ে বড় দুঃসংবাদ। এই সময়টুকুতে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারতেন তামিম। কিন্তু আপাতত সেটি হচ্ছে না।

অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়াং যে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন, সেখানে অনেক দিন ধরেই ব্যথা অনুভব করছেন বাংলাদেশ ওপেনার। বিসিবি সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে নিশ্চিত হতে আগামীকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তামিম। ২৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে দেশসেরা ওপেনারের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আপিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য হলফনামা (এফিডেভিট) দাখিল করেছি। মঙ্গলবার (২৭ মার্চ) এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। এ মামলায় প্রধান আসামিকে দেওয়া হয়েছে ৫ বছর সাজা কিন্তু সহযোগিদের দেওয়া হয়েছে ১০ বছর করে। সুতরাং প্রধান আসামির সাজাটা অপর্যাপ্ত মনে করে দুদক। এ কারণে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে দুদক এ আপিল করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় যুব জোট তালা উপজেলা সম্মেলন ও কাউন্সিল

২৪ মার্চ, শনিবার ‘যুব’রা লড়বে নতুন পৃথিবী গড়বে’ এই প্রত্যয়ে জাতীয় যুব জোট তালা উপজেলা শাখার সম্মেলন তালাস্থ ডাক বাংলো চত্বরে অমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, জাসদ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, তালা উপজেলার সাবেক সভাপতি শেখ মমতাজ আলী, শেখ আজিজুল ইসলাম, আবু মুছা, জাতীয় যুব জোট জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম আব্দুল আলিম, প্রমুখ। সম্মেলন শেষে একটি মিছিল তালার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, শান্তি ও উন্নয়নের জন্য জঙ্গি নির্মূল কর, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচার কর, দুর্নীতি ও বৈষম্যের অবসান কর,। সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু। সম্মেলন শেষে কাউন্সিলে সভাপতি সম্পাদকপদে একাধিক প্রার্থী থাকায় আগামী ২৮ মার্চ কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোববার সন্ধ্যায় নাগরিক আন্দোলন মঞ্চের শহীদ বধ্য ভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন

প্রেস বিজ্ঞপ্তি : ১৯৭১ এর ২৫ মার্চ মহান মুক্তিযুদ্ধে নিরীহ মানুষের উপর পাকিস্থানী হানাদার ও তাদের দোসররা নির্মমভাবে গণ হত্যা চালায়। এই গণহত্যার শিকার শহীদদের স্মরণে নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার রোববার সন্ধ্যা ৬.৩০ মিনিটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্য ভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, শহীদ মিনার অভিমুখে আলোর মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। উক্ত সমাবেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল ব্যক্তি ও সংগঠনকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। আহ্বানে গণহত্যা দিবস পালন কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে জুয়াড়ীদেরকে সাজা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটককৃত জুয়াড়ীদেরকে সাজা প্রদান করেছেন। সাজাপ্রাপ্তরা হলো, গাজীরহাটের জয়দেবের ছেলে রঘুনাথ (২২), খেজুরবাড়িয়া গ্রামের আনছার আলীর ছেলে এছারুল ইসলাম (৩৮), একই গ্রামের মহররম মোল্লার ছেলে আকবর আলী (৩৬), একই গ্রামের মনি গাজীর ছেলে রিয়াজুল ইসলাম (৪৯), একই গ্রামের নছির সরদারের ছেলে গোলাম রসুল (৪৮), একই গ্রামের আবুল কাশেমের ছেলে মুনসুর আলী (৪০), একই গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে সাঈদ হাসান (৩০) গাজীরহাটের মোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুল আলিম (৫২) ও খেজুরবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে সাহেব আলী (৪৫)। দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, এসআই উজ্জ্বল কুমার, এসআই আনিছুর রহমান, এএসআই আমজাদ হোসেন, এএসআই কাইসারুল ইসলাম তাদেরকে আটক করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ কমিটির পরিচিতি অনুষ্ঠানের প্রস্তুতি

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটির পরিচিতি অনুষ্ঠানের প্রস্তুতি সভা শনিবার সন্ধায় উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সখিপুর রেজিষ্ট্রি অফিস সংলগ্ন অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক ও ঠিকাদার কল্যান সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, সাধারন সম্পাদক মাহমুদুল হক লাভলু, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাপ্পা, কোষাধ্যক্ষ আবুল কালাম, ঠিকাদারদের মধ্যে হাফিজুর রহমান, আব্দুল কাদের কাদু, আবুল হাসান, মোখলেছুর রহমান, আব্দুল মতিন বকুল সহ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১ এপ্রিল উপজেলা ঠিকাদার কল্যান সমিতির নতুন কমিটির পরিচিতি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে জাকজমকপূর্নভাবে করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বখাটের উৎপাতে অতিষ্ঠ কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষকসহ-ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : বখাটেদের উৎপাতে অতিষ্ট কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষাথীরা। প্রতিকার চাইছেন শিক্ষক বৃন্দ। সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী টাবরারডাঙ্গী গ্রামে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার ১ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত ছাত্র,ছাত্রী সংখ্য প্রায় ৪০০ শিক্ষকের সংখ্যা ১৭ জন। মাদ্রাসা চলাকালীন সময় ওই স্কুলের আশে পাশে দরজা জানালা দিয়ে ছাত্রীদেরকে উত্যাক্ত করে চলছে বখাটে ছেলেরা। এমনকি তাদের এই কাজে অতিষ্ট হয়ে ওঠেছে মাদ্রাসা শিক্ষিক শিক্ষাথীরা, ও অভিভাবকরা। তারা বলেন, আমরা এসব উৎঠতি বয়সী বখাটে দের যন্ত্রনায় অতিষ্ট আমাদের মাদ্রাসার ছাত্রীদের মাদ্রাসায় আসা যাওয়ার সময় এসব বখাটেরা বিভিন্ন রকম খারাপ কথা বার্তা বলে এর এ কারনে অনেক ছাত্রীরা মাদ্রাসায় আসতে চায় না। নবম শ্রেণির এক ছাত্রীর বাবা জানা আমার মেয়েকে প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আসার সময় উঠতি বয়সী বেশ কিছু বখাটে তরুণ ছেলেরা বিরক্ত করে সে কারনে আমার মেয়েকে কাজকর্ম বাদ দিয়ে মাদ্রাসায় নিয়ে যাওয়া আসা করতে হয়। মেয়েকে একা মাদ্রাসায় ছেড়ে দিতে ভয় পায়। মাদ্রাসা সুপার জাহাঙ্গীর মূত্তেজা রেজা জানান, বিভিন্ন সময় বহিরাগত ছেলেরা এসে মাদ্রাসা চলাকালীন সময় শিক্ষার্থীদেরকে উত্ব্যক্ত করে। এরফলে মাদ্রাসার গেট লাগিয়ে আমাদের পাঠ দান করতে হয়। কিন্তু তারা পাঠদান কক্ষের টিনের চালেও ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা বাইরে যাওয়ার আগে তারা পালিয়ে যায়। ওই বখাটেগুলো আশেপাশেই বসবাস করে আসছে। নিয়ে ওই স্কুল শিক্ষক ও অভিভাবকরা দৃষ্টান্ত মূলক শাশিÍর দাবি করেছেন এবং এদের হাত থেকে রক্ষা পেতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সাংবাদিকের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের আমির আলির পুত্র আলিমুজ্জামান লিন্টু কর্তৃক মিথ্যা, সাজানো ঘর জ্বালানো মামলায় কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি রফিকুল ইসলামকে আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন- কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, সহ-সভাপতি ডাঃ জি.এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লাভলু, যুগ্ম-সম্পাদক আউয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম, মিনুদ হাসান নয়ন, শিমুল হোসেন, বি এম জালালউদ্দীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest