সর্বশেষ সংবাদ-

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদা, বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয়। সকাল ৮ টায় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ও জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান সাতক্ষীরা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন ও শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
সকাল ৮টা ১৫ মিনিটে সারা দেশ ব্যাপি একযোগে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসরবিশ^াস সুদেব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা প্রশাসক পত্মী মিসেস সাদিয়া নুসরাত, জেলা পুলিশ সুপার পত্মী মিসেস আকিদা রহমান রিলা, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.জিয়াউল হক, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, এন.এস.আই সাতক্ষীরার উপ-পরিচালক মোজাম্মেল হক, সহকারী পরিচালক আনিসুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, ডেপুটি কমান্ডার আবু বক্কার ছিদ্দিক, সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকতাবৃন্দ। পরে পুলিশ, বিএনসিসিসহ ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সাতক্ষীরা স্টেডিয়ামে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী পালন করা হয়। শহিদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারতসহ অন্যান্য শহিদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত করা হয়, জেলা শিল্পকলা একাডেমিতে ২’শ ৫০ জন মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা দিঘীতে ছোট বড় সকলের জন্য সাতাঁর প্রতিযোগীতা, হাঁসধরা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা ও কাবাডি প্রতিযোগিতা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান, সৌখিন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শিক্ষক নিয়োগে বিশ লাখ টাকার অর্থ বানিজ্য! আদালতে মামলা!

কলারোয়া,প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রদানে ২০ লাখ টাকা ঘুষ দাবি করায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র বৈদ্য’র বিরুদ্ধে আদালতে মামলা (নং-২৫/১৮) দায়ের হয়েছে। উপজেলার খোর্দ্দ- বাটরা গ্রামের মৃত খোশাল গাজীর ছেলে (প্রধান শিক্ষক পদে প্রার্থী) হাবিবুর রহমান কলারোয়ার সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে হাবিবুর রহমান বলেন, ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন শুন্য হওয়ায় গত ৫ নভেম্বর ২০১৭ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় উপজেলার ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সে অনুযায়ী তিনি সহ ১০/১২ জন ব্যক্তি উক্ত পদে চাকুরীর জন্য দরখাস্ত করেন। তিনি আরোও জানান, কিছু দিন পর ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র বৈদ্য তাকে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদানের কথা বলে ২০ লাখ টাকা ঘুষ দাবী করেন। একই সময় আবুল কাশেম নামে অন্য এক প্রার্থীকে (আবেদনকারী) নিয়োগ দেয়ার কথা বলে তার নিকট ৩০লাখ টাকা ঘুষ দাবী করে।

এই ঘুষের টাকা দিলে নিয়োগ প্রদান করা হবে বলে পরিচালনা কমিটির সভাপতি বাবু ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদেরকে জানান। মামলার বিবরণে জানা যায়, অন্যদিকে গোপনে কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৌশলে আব্দুল আজিজ নামে আরেক আবেদনকারীর নিকট থেকে ২০লাখ টাকা নিয়ে তাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান নিশ্চিত করেন এবং ২৪ মার্চ শনিবার নিয়োগ বোর্ডের দিন ধার্য করেন। বিষয়টি জানার পর সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয় এবং বিদ্যালয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ দাবী করেন।

কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তা ব্যবস্থা গ্রহন না করে বিষয়টি নিয়ে তালবাহনা করায় তিনি কলারোয়ার সিনিয়র সহকারী জজ আদালতে ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শামসুদ্দিন আল মাসুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র বৈদ্যসহ ১৮জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘুষের দাবী বা ঘুষ নিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানি না। সব কিছু জানে সভাপতি চেয়ারম্যান বাবু।

উপজেলার ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঘুষ দাবি করার বিষয়ে অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে এ ধরনের কোন ঘটনা তার জানানেই। কিন্তু ২০ লাখ টাকা দিয়ে অন্য শিক্ষক নিযোগ দেয়া হয়েছে জানতে চাইলে বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না , অথচ আবার সভাপতি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে জানতে আমাকে তদন্ত করতে বলা হয়েছে।

তিনি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন। আশা রাখেন তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এদিকে ২৪ তারিখের নিয়োগ বোর্ড না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিদ্যালয়ের সভাপতির সাথে কথা বলার জন্য বলেন। সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত চলছে। এজন্য এখন নিয়োগ আপাতত বন্ধ থাকবে।তিনি আরোও বলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হামিদ তদন্ত রিপোর্ট দেয়ার পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করেন। তবে ২৪ মার্চ শনিবার গঠিত নিয়োগ বোর্ড স্থগিতের বিষয়ে কিছুই জানেন না বলে জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণহত্যা দিবসে দেবহাটায় বিভিন্ন অনুষ্ঠান

দেবহাটায় গণহত্যা দিবসের আলোচনা সভা
আরাফাত হোসেন লিটন: দেবহাটার পারুলিয়ায় ২৫ মর্চে ঐতিহাসিক গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থপনায় বিদ্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদ আলম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেউদ্দীন মুকুল। এসময় পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোর্শেদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দরা। বক্তরা ছাত্রীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।

দেবহাটায় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রদর্শন আজ
দেবহাটায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে সখীপুর লাইট হাউজ সিনেমা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রদর্শন আজ অনুষ্ঠিত হবে। সোমবার ২৬মার্চ উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলার সখীপুরস্থ লাইটহাউজ সিনেমা হলে এ সিনেমা প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রদর্শন করা হবে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু। তিনি আরো বলেন, আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাজ করে যাচ্ছে। তারই লক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হবে। জাতীয় কর্মসূচির বাহিরেও রয়েছে বিভিন্ন আয়োজন।

দেবহাটায় মুক্তিযোদ্ধা সংসদের গণহত্যা দিবস পালন
দেবহাটার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের গণহত্যা দিবস পালিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় পারুলিয়াস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার গোলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বক্তব্য রাখেন উপজেলা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা জামসেদ আলম,জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি ও উপজেলা জাতীয় পর্টির উপজেলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, প্রাক্তন শিক্ষক বিভূতি ভূষণ, ইউপি সদস্য আকবর আলী, আব্দুল করিম প্রমূখ।

সখিপুর কে বি এ কলেজে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
সখিপুরের ঐতিহ্যবাহী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ২৫ মার্চ রবিবার সকাল ১০ টায় গনহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম। শিক্ষক মো. আবু তালেবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৎকালীন অত্র এলাকার মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাহমুদ গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. জামসেদ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক মো. আকবর আলী, মো. শহিদুল ইসলাম, স্বপন কুমার মন্ডল, রিতা রানী, আবু জাফর সিদ্দিকি, তৌহিদুজ্জামান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
এদিকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে অত্র ঐতিহ্যবাহী কলেজের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে আছে- সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, দিবসের আলোচনা, সাংস্কুতিক অনুষ্ঠান, র‌্যালি ইত্যাদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়ঙ্কর হয়ে উঠছে সৌদি, ইউরেনিয়াম সক্ষমতা অর্জনের হুংকার

আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে ক্রমশই আরও শক্তিশালী হয়ে উঠছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার কয়েক দিনে আগে পরমাণু বোমা বানানোর হুমকি দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবার তিনি বললেন, রিয়াদ ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে চায়। পাশাপাশি সৌদি আরবের ইউরেনিয়াম রিজার্ভ নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ দাবি করেন, বিশ্বের ইউরেনিয়ামের পাঁচ শতাংশ রিজার্ভ রয়েছে সৌদি আরবে। প্রসঙ্গত, সৌদি আরব আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ১৬টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।

এ ব্যাপারে মোহাম্মদ বিন সালমান বলেন, বিদেশ থেকে ইউরেনিয়াম কেনার বদলে পরমাণু চুল্লিতে নিজের ইউরেনিয়াম ব্যবহার করতে চায় সৌদি আরব। এ ক্ষেত্রে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করাই রিয়াদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করলে তার জবাবে সৌদি আরবও পরমাণু বোমা বানাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল

২৬ মার্চ স্বাধীনতা দিবস। এ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে লাখো মানুষের ঢল নেমেছে স্মৃতিসৌধে। বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নানা সংগঠনসহ সবশ্রেণি-পেশার মানুষের এখন একটাই ঠিকানা স্মৃতিসৌধ।

সরকারি দল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এছাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে অনবরত মুক্তিযুদ্ধের সময়কার দেশাত্মবোধক গান শোনা যাচ্ছে। ফলে স্বাধীনতা অর্জন উদযাপনের আবেগ ও দেশাত্মবোধকতার টানে হাজারো মানুষের ঢল ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে।

সোমবার (২৬ মার্চ) ভোরে সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পরই সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের ফটক খুলে দেওয়া হয়। এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক দলের সদস্যসহ দলে দলে আসতে শুরু করে সর্বস্তরের মানুষ।

নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সকল শ্রেণির মানুষের স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ভরে উঠছে শহীদ বেদি।

আগত জনতার সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের টানে দলে দলে মানুষ এখানে জড়ো হচ্ছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের এ আগমন।

বাবারা ছোট সন্তানকে কোলে করে নিয়ে এসেছেন শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এমন চিত্রও চোখে পড়েছে অনেক। এসময় ছোট বাচ্চাদের স্মৃতিসৌধের সাতটি স্তম্ভের বিবরণও দিচ্ছেন বাবারা।

এমন একজন বাবা আবুল হোসেন এসেছেন তার পাঁচ বছরের মেয়ে সন্তান প্রিয়াকে নিয়ে। তিনি বলেন, মেয়েকে নিয়ে এসেছি আজকের এই মহান দিনে শহীদদের শ্রদ্ধা জানাতে। মেয়ে স্মৃতিসৌধে প্রথমে এসেছে, তাই তার মনে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিচ্ছি এবং তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাঙ্গণ।

সালাম দুই বন্ধুর সঙ্গে এসেছেন শহীদ বেদিতে ফুল দিতে। এসময় তিনি বলেন, পাকিস্তানী হানাদার বাহিনীর এতো অত্যাচারের ফলেও আমরা একটি স্বাধীন দেশ অর্জন করেছি। আর আজ হচ্ছে আমাদের সেই স্বাধীনতার দিবস। এ দিনটি বরাবরই আমাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

দিবসটি উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা জেলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাখো কণ্ঠে ‘আমার সোনার বাংলা’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাখো কণ্ঠে সারাদেশে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ একযোগে গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…. ’।

আজ সোমবার সকাল ৮টা ৮ মিনিটে দেশের পাশাপাশি প্রবাসেও একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে নেয়া হয় এই উদ্যোগ। একযোগে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু জাতীয়স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে সঙ্গে গেয়ে উঠেন ‘আমার সোনার বাংলা… ’।

এর আগে সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের আমতলা এলাকা থেকে ৩০ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করা যায়নি।
মৃত ব্যক্তির নাম মো. মাসুম (৩০)। তিনি আমতলা এলাকার আব্দুল সায়েরের ছেলে । পেশায় তিনি একজন ঘের ব্যবসায়ী।
রোববার সকালে তাকে তার ঘরের আড়ায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয় । পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, মাসুমের দুই স্ত্রী। বড় স্ত্রী সাজু বেগম দুই বছর আগে তাকে ছেড়ে ভারতে চলে যান। এরপর তিনি বিয়ে করেন আসমা বেগমকে। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতে মাসুমের সাথে ভারতে থাকা তার বড় বউ সাজুর ভিডিও কলের মাধ্যমে কথা হয়। এ সময় তিনি বলেন ‘তুমি ফিরে না এলে আমি আত্মহত্যা করবো’। সকালে নিজ ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
ওসি জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আইনজীবী সমিতির নির্বাচন  আবুল হোসেন সভাপতি: সবুজ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেন (২) এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক এড. রেজওয়ান উল্লাহ সবুজ নির্বাচিত হয়েছে। রাতে জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১ টি পদের মধ্যে কোষাধ্যক্ষ ও মাহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন বিজয়ী হয়েছে। বাকী ৯টি পদে ২১জন আইনজীবী নির্বাচনে অংশ গ্রহণ করেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সূত্র জানায়, সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেন (২) ২৩৩ ভোট পেয়ে নির্বাচন হন। অপর প্রার্থী জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. আব্দুল মজিদ ৮৫ ও কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সাত্তার ১১৩ ভোট পান। সভাপতি পদে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় লড়াই হচ্ছে মূলত বিএনপি’র প্রার্থীদের মধ্যেই হয়েছে।
অন্যদিকে, সহ-সভাপতি পদে ২৮৭ ভোট পেয়ে গোলাম মোস্তফা (২) নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী জাতীয় পার্টির শেখ মিজানুর রহমান ১২৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক এড. রেজওয়ান উল্লাহ সবুজ ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। উক্ত পদে দুদকের পিপি এড. মোস্তাফা আসাদুজ্জামান দিলু ১১৪ ভোট, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. তোজাম্মেল হোসেন তোজাম ১৪২ ভোট এবং আশাশুনি থানা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক এড. মোস্তফা জামান পান মাত্র ১৬ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান (শাহ নওয়াজ) ১৮৪ ভোট পেয়ে পরাজিত হন। কোষাধ্যক্ষ পদে এড. মোঃ জহুরুল হক বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। সহ সম্পাদক লাইব্রেরী পদে ২৪৯ ভোট পেয়ে এড. আব্দুর রাজ্জাক (৩) নির্বাচিত হন। উক্ত পদে আ. ক. সামসুদ্দোহা খোকন পান ১৬৮। সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতিক) পদে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন স. ম মমতাজুর রহমান মামুন এবং এড. মো. আকবর আলী পান ১৯৮ ভোট। সহ-সম্পাদিকা মহিলা বিষয়ক পদে এড. ফেরদৌসী সুলতানা লতা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন। নির্বাহী সদস্যের ৩ পদে এড. রফিকুল ইসলাম রফিক ৩০১ ভোট, সৈনিক লীগের এড. এ কে এম তৌহিদুর রহমান শাহীন ১৮৮ ভোট এবং এড. হাবিব ফেরদৌস শিমুল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সদস্য পদে এড. শিহাব মাসুদ সাচ্চু ১৫৪ ভোট, এড. সাইদুজ্জামান জিকো ১৩৪ ভোট এবং এড. সাহেদুজ্জামান সাহেদ ১৬৭ ভোট পেয়ে পরাজিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest