লাবসা ইউপি পরিদর্শনে ডিডিএলজি

নিজস্ব প্রতিবেদক : লাবসা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল লতিফ খান। সোমবার বিকাল সাড়ে ৩টায় তিনি পরির্দশনে আসেন। এসময় উপস্থিত ছিলেন, সচিব আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু, মেম্বর মাসুদা বেগম, ফেরদৌসী ইসলাম, রামপ্রসাদ সরকার,সাঈদ আলী সরদার, মোঃ আজিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ কাজী মনিরুল ইসলাম, জামির হোসেন, আব্দুল হান্নান প্রমুখ। এসময় ইউপি সদস্যবৃন্দ চেয়ারম্যান কর্তৃক ৪৯ লক্ষ টাকা দুর্নীতির বিষয়ে অবগত করালে তিনি নিজেদের মধ্যে সমন্বয়ের কথা বললে মেম্বরসহ স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে অবশ্যই এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে শান্ত হন তারা।
এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল লতিফ খান বলেন, আমার অফিসিয়াল নিয়মে জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ পরির্দশন করতে হয়। সে রুটিন মাফিক আমি লাবসা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে এসেছিলাম। কিন্তু এখানে চেয়ারম্যান কর্তৃক অর্ধকোটি টাকা লুটপাটের ঘটনা বা অভিযোগ সম্পর্কে আমার কিছুই জানা ছিলো না। তদন্তের জন্য আসা হয়নি। বা সরকারও আমাকে দায়িত্ব দেয়নি। এখানে এসে জানতে পেরেছি। এ অভিযোগ আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানাবো তারা যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে ইউপি সচিব ও সদস্যবৃন্দ উক্ত প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না বলে ডিডিএলজির সামনে লিখিত মতামত ব্যক্ত করেন।
অপরদিকে উক্ত প্রকল্পের কাগজপত্রের বিষয়ে ইউপি সচিব আব্দুর রাজ্জাকের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ৩৭ লক্ষ টাকা এবং হাটের ১২ লক্ষ টাকার প্রকল্পের সকল ফাইল আমার নিকট থেকে চেয়ারম্যান সাহেবের নিকট নিয়ে নেন। যার তার নিজ হেফাজতে আছে।
উল্লেখ্য : সম্প্রতি লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে ১২লক্ষ ১৫হাজার ৮৮৮ টাকা এবং হাট ইজারা থেকে পাওয়া ৩৭লক্ষ ২৮হাজার ৭২৩টাকা মোট ৪৯লক্ষ ৪৪হাজার ৬১১ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এঘটনায় রোববার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান আব্দুল আলিম নাশকতা মামলায় পলাতক থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু এ ঘটনায় রবিবার বিকেলে জরুরি সভার আহ্বান করেন। সভায় চেয়ারম্যান আব্দুল আলিমের দুর্নীতি তুলে ধরেন ইউপি সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরের বিজিবি’র হাতে আটক ৯জন

পলাশ দেবনাথ,নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দুরমুজখালী সীমান্ত থেকে নারী শিশু সহ ৯জনকে আটক করা হয়েছে। দুরমুজখালী বি জি বির তথ্য মতে গত ২৫শে ফেব্রুয়ারি রাত্র ৩টার দিকে একটি ছোট নৌকায় করে কালিন্দী নদী পাড়ি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ কালে নারী শিশু সহ মোট ৯জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের ভাষ্যমতে তারা বিভিন্ন মেয়াদে অবৈধ পথে ভারতে গিয়েছিল বলে জানায়। ভারত থেকে পাচারকারী চক্রের নিহার ও যোগসাজসের মাধ্যমে ৯জন মোট ১৪ হাজার টাকার বিনিময়ে পার হয়ে এসেছে বলে জানায় আটকৃতরা। দুরমুজখালী বি জি বির টহলরত সদস্যরা উক্ত ৯জনকে আটক করে এবং নৌকায় থাকা পাচারকারী দালাল চক্রের মোঃ রফিকুল ইসলাম বিনু(২৬) পিতা হযরত আলী গাজী গ্রাম দুরমুজখালী ও গোলাম মোস্তফা বাচা (৩৫) পিতা শেখ হযরত আলী গ্রাম নৈকাটি এই ২জন পালিয়েছে বলে জানায়। দুরমুজখালী বি জি বির হাতে আটককৃতরা হলো (১) আবু নেছার মোড়ল(৬২) পিতা মৃত আছিরউদ্দিন, (২)রাশিদা বেগম(৫০) স্বামী আবু নেছার মোড়ল,(৩) আজিজুল ইসলাম(৩০) পিতা মোঃ হাফিজউদ্দিন, (৪)মোছাঃ আকলিমা(২৫) স্বামী আজিজুল ইসলাম,(৫)মোঃ আনারুল(০৯) পিতা আবু নেছার মোড়ল, (৬) মোঃ তাইজুল ইসলাম(০৮) পিতা আবু নেছার মোড়ল, (৭)মোছাঃ আইনুন্নাহার(০৫) পিতা আজিজুল ইসলাম, (৮) অনিমা মন্ডল(২৮) স্বামী বিকাশ মন্ডল, (৯)বিউটি মন্ডল(১০) পিতা বিকাশ মন্ডল। আটককৃতরা শ্যামনগর উপজেলার নদীর ধার চন্ডিপুর ও ধুমঘাট এলাকার বাসিন্দা। এ রির্পোট লেখা পর্যন্ত দুরমুজখালী বি জি বির পক্ষ থেকে আটককৃতদের শ্যামনগর থানায় সর্পদ্য করার প্রস্তুতি চলছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন করা হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট অনুমোদিত এই কমিটিতে শ্রী শিমুল কুমার দেবনাথ কে সভাপতি এবং শ্রী বাপ্পি কুমার দাস সাধারণ সম্পাদক করা হয়। ২৬ ফেব্র“য়ারি এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সহ-সভাপতি শ্রী স্বপন সেন, শ্রী মিঠুন কুমার মোদক, শ্রী প্রশান্ত কুমার মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নিতাই চন্দ্র ঘোষ, শ্রী উত্তম রক্ষিত, শ্রী সুশান্ত গায়েন। সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব মন্ডল এবং সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী স্বরোজিত চন্দ্র গায়েন,শ্রী তাপস কর্মকার সহ ৬১ সদস্যের অনুমোদন দিয়েছেন শ্যামনগর উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভপতি এ্যাডঃ স্বপন কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক সন্দীপ কুমার গায়েন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার হজে যেতে লাগবে ৩ লাখ ৯৭ হাজার টাকা

হজযাত্রায় খরচ বাড়িয়ে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৮’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

খসড়া অনুযায়ী এবার সরকারি ব্যবস্থাপনায় ১ নম্বর প্যাকেজের আওতায় হজে যেতে লাগবে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। গত বছর ছিল তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। আর ২ নম্বর প্যাকেজের আওতায় খরচ করতে হবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। গত বছর তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারিত ছিল।

সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম।

সচিব জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ পালিত হবে। এবার হজে যেতে চাইলে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) লাগবে। আগ্রহী হজযাত্রীদের অনলাইনে প্রাকনিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না।

তিনি আরও জানান, ৪৫ জন হাজির টিমে একজন করে গাইড থাকবে। কোনো কারণে নিবন্ধিত কেউ হজে যেতে না পারলে প্রাকনিবন্ধন করা ব্যক্তিদের মধ্য থেকে সর্বোচ্চ শতকরা চারজনকে প্রতিস্থাপন করার সুযোগ পাবে এজেন্সিগুলো। আগামী ২৫ জুন (১০ শাওয়াল) তারিখের মধ্যেই হজে গমনেচ্ছুদের অফিসিয়াল কার্যক্রম শেষ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্র নির্যাতন : ছাত্রলীগের ৭ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্র এহসান রফিককে মারধর ও নির্যাতনের দায়ে হল শাখা ছাত্রলীগের ৭ নেতাকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি।

এ ঘটনার মূল হোতা শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ওমর ফারুককে (মার্কেটিং বিভাগ, দ্বিতীয় বর্ষ) স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এরা সবাই শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের অনুসারী। আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারের বিষয়টি চূড়ান্ত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, শৃঙ্খলা কমিটির সুপারিশ সিন্ডিকেটে চূড়ান্ত করা হয়। শৃঙ্খলা কমিটি শুধু সুপারিশ করতে পারে। তদন্ত কমিটির দেয়া সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় শৃঙ্খলা কমিটি।

হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ওমর ফারুক ছাড়াও দুই বছরের জন্য বহিষ্কারের সুপারিশ প্রাপ্তরা হলেন- শাখা ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম সামি (সমাজবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ) ও সদস্য আহসান উল্লাহ (দর্শন বিভাগ, দ্বিতীয় বর্ষ), সহ সম্পাদক রুহুল আমিন বেপারি (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, দ্বিতীয় বর্ষ), উপ-সম্পাদক মেহেদী হাসান হিমেল (উর্দু বিভাগ, দ্বিতীয় বর্ষ) এবং সহ সম্পাদক ফারদিন আহমেদ মুগ্ধ (লোক প্রশাসন বিভাগ, দ্বিতীয় বর্ষ)। প্ররোচণার দায়ে হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলামকে (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চতুর্থ বর্ষ) এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাত ও ৭ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত এহসান রফিককে মারধর করে শাখা ছাত্রলীগের নেতারা। এসময় তার চোখের কর্ণিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রক্তাক্ত হয় শরীরের বিভিন্ন অংশ।

মারধরের পর চিকিৎসকের পরামর্শে ভুক্তভোগীকে হাসপাতালেও ভর্তি করেনি শাখা ছাত্রলীগের নেতারা। উল্টো হল শাখা ছাত্রলীগের সভাপতির কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করে এহসান। এসময় তাকে কোনো খাবারও দেয়া হয়নি। ঘটনা বাইরে প্রকাশ না করতে বিভিন্ন ধরনের হুমকিও দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাঁদপুরে ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলার ধুলিহরের চাঁদপুর ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চাঁদপুর সিআইজি (ফসল) সমবায় সমিতির সদস্যরা ক্ষতিকর পোকা দমন ও ক্ষতিকর পোকার উপস্থিতি জানার জন্য এ ফাঁদ স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার বিশ্বজিৎ দাশ, পাশ্ববর্তী ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার নীলকণ্ঠ সরকার, সি আইজি সদস্যসহ পাশ্ববর্তী অন্যান্য প্রায় ৩০জন কৃষক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় হিন্দু যুব মহাজোটের পাইকগাছা উপজেলা কমিটি গঠন সভাপতি বিজয় ॥ সম্পাদক নয়ন

প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বরত মিহির কান্তি সরকার ও প্রধান সমন্বয়কারী প্রবীর দাশ স্বাক্ষরিত একপত্রে বিজয় কৃষ্ণমন্ডল কে সভাপতি ও নয়ন রায়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রবির ব্যাংক হিসাব জব্দে এনবিআরের চিঠি

কর ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক হিসাব তিনদিনের জন্য ফ্রিজ (জব্দ) রাখতে দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে।

এলটিইউ’র কর কমিশনার মতিউর রহমান বলেন, অন্য অপারেটররা নির্ধারিত সময়ে ভ্যাট দিলেও রবি দেয়নি। এ কারণে ‘প্রথম পদক্ষেপ হিসেবে’ এ ব্যবস্থা নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest