সর্বশেষ সংবাদ-
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিবসাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতির নেতৃত্বে ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদানচ্যানেল -নাইন এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মাহমুদ হাসানসাতক্ষীরায় চাকুরী মেলায় চাকুরী পেলেন ৮ জনসাতক্ষীরা-২ আসনে ধানের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ ব্যস্ত সময় পারছেন দলীয় নেতাকর্মীরাসাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশুWie man bei Cipherwins Casino sicher ein- und auszahltনির্বাচনীয় জনসভায় বক্তব্য চলাকালিন সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক এমপি হাবিবসাতক্ষীরায় বিশ্বখাদ্য কর্মসূচি প্রকল্প পরিদর্শণে জেলা প্রশাসকসাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারে নগদ অর্থ সহায়তা

সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধী বই বাজারজাত বন্ধে শিক্ষা অফিসারকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা বিরোধী বই ক্রয়, বিক্রয় ও বাজারজাত না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার কে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৯ ফেব্র“য়ারি ০৫.৪৪.৮৭০০.০১০.৫৪০.১৮ নং স্মারকে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাকির হোসেন এক নির্দেশ দেন। নির্দেশে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি কিছু অসাধু পুস্তক প্রকাশন মহান স্বাধীণতা বিরোধী পুস্তক প্রকাশপূর্বখ বাজারজাতকরনের মাধ্যমে দেশের ছাত্র সমাজ/জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। দেশ, জাতি ও ছাত্রসমাজের বৃহত্তর স্বার্থে কতিপয় অসাধু পুস্তক প্রকাশক/ ব্যবসায়ীদের এ ধরনের অপচেষ্টা রোধ করা প্রয়োজন। যে কারণে জেলা কোন শিক্ষা প্রতিষ্ঠান যাতে মহান স্বাধীনতার চেতনা বিরোধী কোন ধরনের বই ছাত্র-ছাত্রীদের মাঝে প্রচলন করতে না পারে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, চাকরিবিধি লঙ্ঘনসহ একই প্রতিষ্ঠানে বহু বছর ধরে কর্মরত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই কর্মকর্তাদের বদলির নির্দেশনা জারি করা হয়েছে। তবে এখনও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দেশনাটি প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানান গেছে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বলেন, ‘অনেক কর্মকর্তা দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকায় তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির নানান অভিযোগ উঠেছে। এ কারণে তাদের বদলি করার সিদ্ধান্ত নেয়া হয়। তার আলোকে মঙ্গলবার তালিকাভুক্ত কর্মকর্তাদের বদলির নির্দেশনা জারি করা হয়েছে। বদলির প্রক্রিয়ায় আরও প্রায় ২০ জন কর্মকর্তা রয়েছেন। পর্যায়ক্রমে তাদেরও বদলির নির্দেশনা জারি করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মোস্তফা কামাল, বেসরকারি কলেজ শাখার উপ-পরিচালক মেজবাহ উদ্দিন, এস এম কামাল হায়দারসহ ১২ জন রয়েছেন। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তা, এনসিটিবির চারজনসহ অন্যান্য প্রতিষ্ঠানের ১২জন কর্মকর্তা রয়েছেন।

অভিযোগ রয়েছে, এসব কর্মকর্তার মূল পদ সরকারি কলেজগুলোতে হলেও প্রভাব খাটিয়ে তারা বছরের পর বছর প্রশাসনিক পদ আঁকড়ে ছিলেন। অনেকেই গড়ে তুলেন বাণিজ্য সিন্ডিকেট।

একইভাবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার, কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুস সালেহীন, বিদ্যালয় পরিদর্শক এটিএম মইনুল হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবদুল মজিদ, মোখলেছুর রহমান, মোছাব্বির হোসেন, মনির হোসেনসহ অন্তত ২০ জনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এছাড়া ডিআইএর সিদ্দিকুর রহমান, কাউছার হোসেন, এনামুল হকসহ ছয়জনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। শিগগিরই এসব কর্মকর্তাদেরও বদলি করা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

জানা গেছে, এনসিটিবিতে প্রতি বছর হাজার কোটি টাকার বই ছাপার কাজে কমিশন হাতিয়ে রাতারাতি সম্পদের পাহাড় গড়েছেন অনেক কর্মকর্তা। বোর্ডে তারা শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি, কেন্দ্র স্থাপন, কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। ডিআইএ কর্মকর্তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। সম্প্রতি একজন কর্মকর্তা ঘুষসহ দুদকের অভিযানে আটক হন। মাউশির কর্মকর্তাদের বিরুদ্ধে এমপিওভুক্তিসহ বিভিন্ন কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অনৈতিক সুবিধা নিতেই বছরের পর বছর সেখানে ‘খুঁটি’ গেড়েছেন অনেক কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া ২১ ফেব্রুয়ারি !

দেশের বিভিন্ন রাজনৈতিক দলে এমন কিছু লোকজন যোগ দিচ্ছে যারা শুধু দলীয় নয়- স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের মতো গর্বিত ইতিহাসকে গুলিয়ে ফেলছেন।

এমনই একটি ব্যানার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ‘আওয়ামী লীগ’ নেতার নাম সম্বলিত ওই ব্যানারে আওয়ামী লীগসহ অঙ্গসগঠনের নাম ব্যবহার করা হয়েছে।

ভাষা শহীদদের স্মরণ করে ওই ব্যানারে লেখা হয়েছে, ‘হে অমর একুশে ফেব্রুয়ারি হাজারো মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে শহীদ দিবস আমি ই তোমায় ভুলিতে পারি। ব্যানারের ডানপাশে নিচের দিকে একটি ছবিসহ সৌজন্যে- ফিরোজ পাটোয়ারি লেখা রয়েছে। ব্যানারের নিচে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।’

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছে। ইতিহাস নিয়ে এরকম ‘উল্টাপাল্টা’ ব্যানার ব্যবহারকারী ও প্রচারকারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন সোশ্যাল এক্টিভিস্টরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রশ্নপত্র ফাঁস রোধে আগামী বছর থেকে দেশের সব পাবলিক পরীক্ষায় নতুন পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশে এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ধারাবাহিকতায় উদ্বিগ্ন দেশের সচেতন নাগরিক সমাজ। একই সঙ্গে সমালোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়। তাই প্রশ্নপত্র ফাঁসরোধে করণীয় ঠিক করতে সচিবালয়ে বৈঠকে বসেন স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়কমন্ত্রী মোস্তাফা জব্বারসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী বছর প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের নতুন পদ্ধতির কথা।

শিক্ষাসচিব বলেন, ‘আমি আশা করছি আগামী এসএসসি পরীক্ষা থেকে নতুন কোনো ব্যবস্থাপনায় অবশ্যই সরকারকে যেতে হবে এবং যাবে। সেজন্য আমার কাছে অনেকেই পরিকল্পনা, বিভিন্ন প্রস্তাব করছেন। আমি নিজেও সে বিষয়ে কাজ করছি রাতদিন। আমার হাতে এ মুহূর্তে অনেক প্রস্তাব আছে। সেটি বিশেষজ্ঞদের সামনে আমরা নিয়ে যাব। তাদের সমর্থন নিয়ে আমরা একটা পর্যায়ে যাব। একটা প্রশ্নব্যাংক করার ব্যাপারে সবাই একমত হয়েছে।’

সোহরাব হোসাইন আরো বলেন, ‘এমন কোনো পথ আবিষ্কার করা প্রয়োজন যেখানে প্রশ্নপত্র ছাপাও হবে না বিতরণও হবে না ফাঁসেরও প্রশ্ন আসবে না।’

প্রশ্নপত্র ফাঁস হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হবে কি না সে ব্যাপারে তদন্ত কমিটির সুপারিশ পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষাসচিব।

চলমান এসএসসি পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের জন্য বিভিন্ন বিভাগের অসহযোগিতা, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের ব্যবহার ও নিয়ন্ত্রনহীন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ছয়টি কারণ শনাক্ত করা হয় বৈঠকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনূর্ধ্ব ১৯ দল থেকে বাদ পড়ে হতাশায় আত্মহত্যা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির হানিফের ছেলে। মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পাকিস্তানের সামা টিভির।

এদিকে, ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন নব্বইয়ের দশকে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা হানিফ। তিনি ছেলের মৃত্যুর জন্য অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কোচেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্য কারও সন্তানের যাতে এই পরিণতি না হয়, তা নিশ্চিত করার জন্যও কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন হানিফ।

জানা গেছে, গত জানুয়ারিতে লাহোরে অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে করাচির হয়ে খেলেছিলেন জায়রাব। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইনজুরির কারণে সেখান থেকেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এবং সুস্থ হলে দলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে বয়স বেশি দেখিয়ে জায়রাবকে বাদ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্ন ফাঁসের ৬টি বড় কারণ তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণে মঙ্গলবার বিকালে দুই মন্ত্রী এবং ছয় সচিবকে নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে লিখিত পর্যবেক্ষণ তুলে ধরেন শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস রোধ করতে হলে এর উৎস এবং পরীক্ষা গ্রহণ পদ্ধতির ত্রুটিসমূহ চিহ্নিত করা প্রয়োজন উল্লেখ করে ওই পর্যবেক্ষণে প্রশ্নপত্র ফাঁসের ৬টি বড় ক্ষেত্রের কথা বলা হয়। সেগুলো হলো।

১. বিজি প্রেসে প্রশ্ন কম্পোজ এডিট, প্রিন্ট ও প্যাকেজিং পর্যায়ে প্রায় ২৫০ জনের মতে কর্মী প্রশ্ন দেখতে পারে। তারা প্রশ্ন কপি করতে না পারলেও তার স্মৃতিতে ধারণ করা অসম্ভব ব্যাপার নয়। তিন/চারজনের একটি পুরো গ্রুপের পক্ষে এভাবে প্রশ্ন ফাঁস করা সম্ভব হতে পারে।

২. নির্বাহী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ট্রেজারি বা নিরাপত্তা হেফাজত থেকে প্রশ্ন গ্রহণ করে পরীক্ষা কেন্দ্রে পৌছানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না মর্মে অভিযোগ রয়েছে।

৩. অতিরিক্ত কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যবস্থাপনা করার মতো পর্যাপ্ত জনবল নেই। তাছাড়া ভেন্যুগুলো বেশিরভাগ ক্ষেত্রে মূল কেন্দ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থিত। ফলে ৩০ মিনিট সময়ের অধিক পূর্বে কেন্দ্র সচিবরা প্রশ্ন খুলতে বাধ্য হচ্ছেন।

৪. পরীক্ষার্থী কিংবা পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের স্মার্টফোন নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়ছে। গুটিকয়েক শিক্ষক-কর্মচারীর কারণে গোটা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছে।

৫. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস কারীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তৎপরতা আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এটা পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ দিন পূর্ব হতে করা সম্ভব হলে ভালো ফল পাওয়া যেতে পারে। গোয়েন্দা সংস্থার লোকবল, অবকাঠামোগত ও প্রযুক্তিগত স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় নজরদাবি করা সম্ভব হচ্ছে না মর্মে প্রতীয়মান হয়। দুষ্কৃতকারীদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ও শস্তির প্রদান করতে না পারায় অন্যরাও অপরাধ করতে ভয় পাচ্ছে না।

৬. বিটিআরসি কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আপলোডকারীদের চিহ্নিত করতে দেখা যাচ্ছে না এবং সন্দেহজনক একাউন্ট বন্ধ করা সম্ভব হচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বুধহাটায় হতদরিদ্রদের মাঝে জাগরণী কম্বল বিতরণ

মইনুল ইসলাম: আশাশুনির বুধহাটায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউ-েশন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় সংস্থান বুধহাটাস্থ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জাগরণী চক্রের কালীগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ নাহিদ রেজা। জাগরণী চক্র বুধহাটা শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক তাইফুর রহমান, তারালী শাখা ব্যবস্থাপক মোসাব্বির হোসেন, এরিয়া হিসাব রক্ষক মোঃ রাজু আহমেদ, বুধহাটা শাখা অফিসার দীপংকর ঘোষ, হসানুজ্জামান, মমিন উদ্দীন, বকুল হোসেন, রাসেল মল্লিক প্রমূখ। অনুষ্ঠানে বুধহাটা, কুল্যা, মহিষাডাঙ্গা, নৈকাটী, আগরদাড়ী সহ এলাকার ৩৫০ হতদরিদ্র পরিবারের সদস্যের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি কাদাকাটিতে ৭৩ হাত লম্বা প্রতিমায় বিশ্বরূপ পূজা

মইনুল ইসলাম: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তালবাড়িয়ায় তিন দিন ব্যাপী বিশ্ব শান্তি ও সকল মানব জাতির মঙ্গল কামনায় উদ্যাপিত হবে শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের ৭৩ হাত লম্বা কৃষ্ণ বিশ্বরূপ পূজা বুধবার থেকে শুরু। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ পূজা অনুষ্ঠানরে সকল প্রস্তুতি সম্পন্ন।

জানা গেছে,তালবাড়িয়া গ্রামের কালীপদ মন্ডলরে পুত্র অর্জুন কুমার মন্ডল ব্যক্তিগত উদ্যোগে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা ও এলাকার শান্তি -সম্প্রীতি অটুট রাখার মনোস্কামনা নিয়ে পূজার আয়োজন করেছেন। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ পুজা অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৭৩ হাত লম্বা এ মুর্তিটি একই ইউনিয়নের টেংরাখালী গ্রামের ভাঙ্কর সুশান্ত, কৃষ্ণপদ, আনন্দ, অনিল, স্বপন, গোয়ালডাঙ্গা গ্রামের মুকুল, হোসেনপুর গ্রামের সঞ্জয় ও নিরাঞ্জন সরকার দীর্ঘ একমাস ধরে এই মুর্তিটি নির্মাণ করেছেন। উক্ত পুজার উদ্যোক্তা অর্জুন মন্ডল জানান, ইতি পূর্বে তিনি ১৪ হাত উচ্চতার কালী পূজা শুরু করেন। পরবর্তীতে ২২ হাত উচ্চতার কালী পূজা, ৫১হাত উচ্চতার কালীপূজা, ৭১হাত উচ্চতার কালীপূজাও করেছেন। তিনি দীর্ঘ ৭৩হাত উচ্চতার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ও পূজায় সকলকে আমন্ত্রন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest