সর্বশেষ সংবাদ-
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিবসাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতির নেতৃত্বে ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদানচ্যানেল -নাইন এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মাহমুদ হাসানসাতক্ষীরায় চাকুরী মেলায় চাকুরী পেলেন ৮ জনসাতক্ষীরা-২ আসনে ধানের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ ব্যস্ত সময় পারছেন দলীয় নেতাকর্মীরাসাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশুWie man bei Cipherwins Casino sicher ein- und auszahltনির্বাচনীয় জনসভায় বক্তব্য চলাকালিন সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক এমপি হাবিবসাতক্ষীরায় বিশ্বখাদ্য কর্মসূচি প্রকল্প পরিদর্শণে জেলা প্রশাসকসাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারে নগদ অর্থ সহায়তা

২১ গুণীকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ গুণীকে একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। ভাষা আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়েছে।

চলতি বছরের একুশে পদকপ্রাপ্তরা হলেন: অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অভিনেতা হুমায়ূন ফরিদী (মরণোত্তর), ইলিয়াস কাঞ্চন, আ. জা. ম. তকীয়ুল্লাহ (মরণোত্তর), অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশীদ আলম, মতিউল হক খান, বেগম মীনু হক (মীনু বিল্লাহ), হুমায়ুন ফরিদী (হুমায়ুন কামরুল ইসলাম), নিখিল সেন (নিখিল কুমার সেনগুপ্ত), কালিদাস কর্মকার, গোলাম মুস্তাফা।

সাংবাদিকতায় একুশে পদক পেয়েছে হয়েছেন রণেশ মৈত্র। গবেষণায় ভাষা সৈনিক প্রফেসর জুলেখা হক। অর্থনীতিতে ড. মইনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন। ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী।

দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে একুশে পদক। মন্ত্রিপরিষদ বিভাগ গত বছরের ৮ আগস্ট সংশোধিত ‘জাতীয় পুরস্কার/পদক সংক্রান্ত নির্দেশাবলী’তে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থ বৃদ্ধি করে।এর আগে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্রের সঙ্গে এক লাখ টাকা দেওয়া হত। অর্থ বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে

জিম্বাবুয়েকে ১৪৬ রানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজ ৪-১ এ জিতে নিয়েছে আফগানিস্তান। যেন আফগানিস্তানের কাছে দাঁড়াতেই পারলো না এক সময়ের শক্তিশালী দল জিম্বাবুয়ে।

দুবাইর শারজাহতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেয় মোহাম্মদ শাহজাদ। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়েন জাভেদ আহমাদি (৭৬) ও রহমত শাহ (৫৯)। দুইজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি।

কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। ১ উইকেটে ১৪২ থেকে হঠাৎ ধসে আফগানিস্তানের স্কোর পরিণত হয় ১৭৭/৭। সেখান থেকে দলকে আড়াই শ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব রশিদ খান ও শরাফউদ্দিন আশরাফের। শেষমেষ ২৪১ রান করে তারা।

আফগানদের দেওয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলটি ৩২.১ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। ২৭ রান করেন টেইলর।

১৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার লেগ স্পিনার রশিদ। দুটি করে উইকেট নেন আশরাফ ও মোহাম্মদ নবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আব্দুল জলিল: যশোর র‌্যাব-৬ সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিযান চালিয়ে দুটি পিক-আপ ভর্তি বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে। এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে পাটকেলঘাটা থানার কুটিঘাটা বাজার এলাকা থেকে মালামাল গুলো আটক করা হয়।
র‌্যাব ৬ এর অপারেশন অফিসার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তার নেতৃত্বে পাটকেলঘাটর কুটিঘাটা বাজারে অভিযান পরিচালনা করে। সেখানে ভারত থেকে নিয়ে আসা দুটি পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়। চোরাকারবারিরা ভারত থেকে মালামালগুলো এনে ঢাকায় পাচার করছিল। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের মুল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি বন্ধে কঠোর আইজিপি; আতঙ্কে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তারা

অনলাইন ডেস্ক: দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কারণ তাদের কড়া নজরদারিতে রেখেছেন নবনিযুক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পাশাপাশি নিয়োগ, বদলি এবং পদোন্নতিতে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না বলেও হুশিয়ারি করে দিয়েছেন পুলিশপ্রধান।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি কার্যকর হবে। ইতিমধ্যে পুলিশ ইন্টারনাল ওভারসাইডের (পিআইও) মাধ্যমে খোঁজখবর নেয়া শুরু হয়েছে। রোববার থেকে তৎপরতা বেড়ে গেছে পিআইও দফতরের।
পুলিশ সদর দফতরের এআইজি আবদুল্লাহ হীল বাকী এবং ফারুক আহমেদের নেতৃত্বে কাজ শরু করেছেন এ দফতরের কর্মকর্তারা। প্রায় দুই ডজন পুলিশ কর্মকর্তার প্রোফাইল নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, পুলিশ সদর দফতর মনে করে ঘুষ, দুর্নীতি ও মাদক ব্যবসা বন্ধ করতে হলে সংশ্লিষ্ট ডিআইজি, কমিশনার ও এসপিদের সৎ থাকা জরুরি। কিন্তু দায়িত্বশীল অনেকের বিরুদ্ধে অভিযোগের তীর স্পষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, কেউ কেউ ঘুষ-দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়া তারা নিয়োগ ও বদলি বাণিজ্যে জড়িয়ে পড়ায় মাদক ব্যবসা বন্ধ করা যাচ্ছে না।

কারণ যেসব ওসি বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি বা পোস্টিং নেন তারা কর্মস্থলে যোগদান করেই ওই টাকা উঠাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এজন্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করেন। পুলিশের কয়েকজন ডিআইজি, কমিশনার এবং এসপি পদমর্যাদার কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অবৈধ লেনদেনের বিস্তর অভিযোগ জমা হয়েছে।
এ তালিকায় রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ভোলা, যশোর, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, মুন্সীগঞ্জ, শেরপুর এবং ঝিনাইদহসহ কয়েকটি এলাকার পদস্থ পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে।

এদিকে রোববার পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ত্রৈমাসিক ক্রাইম কনফারেন্সে দুর্নীতিবাজ ও ঘুষখোর পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ওই ক্রাইম কনফারেন্সের বরাত দিয়ে সূত্র জানায়, পুলিশের ঘুষ ও দুর্নীতির কারণে দেশে মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না।

পুলিশ বাহিনীতে লোকবল নিয়োগ, পদায়ন ও বদলিতেও ঘুষ লেনদেন হচ্ছে। এই ঘুষের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতারাও জড়িত। সভায় পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, কোনো কোনো থানায় নতুন ওসি যোগদান করতে হলে তাকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে হয়।

শুধু ওসি নন, এসআই ও এএসআই বদলি করতেও লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়। এত টাকা ঘুষ দেয়ার পর ওই কর্মকর্তা মাদকের সঙ্গে যুক্ত হবেন, এটাই স্বাভাবিক। তাছাড়া ঘুষের এই অর্থ তিনি তুলবেন কী করে? ডিসি বিপ্লব কুমার আরও বলেন, জেলার এসপিরা যদি ওসির কাছ থেকে টাকা নেন, তাহলে ওসিকে মাদক ব্যবসা বন্ধ করতে বলবেন কীভাবে?
মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ডিআইজিরা টাকার বিনিময়ে পুলিশ সদস্য নিয়োগ করছেন উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের যোগসাজশের কারণে মাদক বন্ধ হচ্ছে না।

ক্রাইম কনফারেন্সে অভিযোগ করা হয়, বেশির ভাগ ডিআইজি এক থানা থেকে আরেক থানায় ওসিদের পোস্টিং দেন টাকার বিনিময়ে। এসআই বদলি করতে লাখ লাখ টাকা নেন। কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি দিতেও লাখ লাখ টাকা ঘুষ নেন। বলা হয়, কনস্টেবল নিয়োগে এসপির ঘুষ নেয়া বন্ধ করতে পারলে অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে বলে সভায় উল্লেখ করা হয়। এ সময় দুর্নীতিগ্রস্ত পুলিশের পদস্থ কর্মকর্তার মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যায়। কনফারেন্স শেষে বিক্ষুব্ধদের অনেকে বলতে থাকেন, এভাবে ওপেন মিটিংয়ে যে ধরনের আলোচনা হলো তা শুভ লক্ষণ নয়।

সভায় পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সামনে ১০ হাজার কনস্টেবল নিয়োগে কোনো রাজনীতিবিদদের কথা না শোনার আহ্বান জানিয়ে এসপিদের উদ্দেশে আইজিপি বলেন, এ নিয়োগ নিয়ে কোনো পুুলিশ সদস্যের বিরুদ্ধে অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড়া দেয়া হবে না। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রত্যেক জেলায় পুলিশ সদর দফতর থেকে এসপি এবং অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তা পাঠানো হবে বলেও আইজি জানান।

তিনি বলেন, যেসব পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে। কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা বজায় রাখাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নেন। রোববারের ক্রাইম কনফারেন্স ও এর পরবর্তী করণীয় বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মনিরুজ্জামান বলেন, ঘুষ-দুর্নীতির বিষয়ে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। তবে এটুকু নিশ্চিত যে, মাদক বন্ধে পুলিশ সদর দফতর সর্বশক্তি নিয়োগ করবে। এর সঙ্গে কোনো আপস নেই। পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
সূত্র: যুগান্তর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্সফোর্ড ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা

‘বাংলাদেশে আমার প্রথম সপ্তাহে দেশটির একজন নাগরিক আমাকে বলেছিলেন যে আমি অনেক বাংলাদেশির চেয়ে ভালো লিখি। এ মূল্যায়ন নিঃসন্দেহে অবাস্তব। তবে হয়তো তিনি বুঝিয়েছিলেন যে আমার লেখা বাংলা বেশি খারাপ না। এটুকুই যে পারি, তার কৃতিত্ব ড. উইলিয়াম রাদিচের।’ আমাজন ডটকমে রাদিচের লেখা বই ‘টিচ ইওরসেলফ বেঙ্গলি বুক’ গ্রন্থের মূল্যায়ন করতে কথাগুলো লিখেছেন একজন ক্রেতা। বাংলা ভাষার গুণমুগ্ধ এই বিদেশি নাগরিক আরো একজন ভিনভাষী বাংলা লেখকের লেখা বই পড়তে পরামর্শ দিয়েছেন বাংলা শেখায় আগ্রহী অন্য ভাষাভাষীদের। ডক্টর হানা রুথ থমসন। আমাজনে ড. হানা রুথের লেখা বেশ কয়েকটি বাংলা শিক্ষার বই বিক্রি হতেও দেখা যায়। উইলিয়াম রাদিচে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে বাংলার অধ্যাপক। ডক্টর হানা রুথ থমসন লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।

পেশা সূত্রে বাংলাদেশ বা বাংলা ভাষার সঙ্গে সম্পর্কিত বিদেশিরা ইংরেজিতে লেখা বিভিন্ন বই পড়ে বাংলা ভাষা যেমন রপ্ত করছেন, বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়েও রয়েছে স্বল্প থেকে দীর্ঘমেয়াদি কোর্সে বাংলা শেখার সুযোগ; যার মধ্যে আছে অক্সফোর্ড, ইয়েল, হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটির মতো খ্যাতিমান বিশ্ববিদ্যালয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রয়েছে ‘লার্নিং ইলিমেন্টারি বেঙ্গলি’ ও ‘মডার্ন বেঙ্গলি লিটারেরি টেক্সটস’ নামের দুটি কোর্স। ফ্যাকালটি অব ওরিয়েন্টাল স্টাডিজের অধীন অক্সফোর্ডে বাংলা শেখানো হচ্ছে। অক্সফোর্ড বলছে, মূলত মাস্টার অব স্টাডিজ অথবা এমফিলের শিক্ষার্থীদের জন্য এলিমেন্টারি বেঙ্গলি কোর্সটি পরিচালিত হয়। বাংলা শিক্ষার হাতেখড়ি হয় রাদিচে লিখিত ‘টিচ ইওরসেলফ বেঙ্গলি বুক’ বইটি দিয়ে। অক্সফোর্ডের সাইটে দেওয়া (http://intranet.orinst.ox.ac.uk/isa/bengali_language.html) প্রসপেক্টাসে লেখা হয়েছে তাদের ‘আধুনিক বাংলা সাহিত্য পাঠ’ কোর্সে ‘মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ চট্টোপাধ্যায় প্রভৃতিসহ কম পরিচিত লেখকদেরও রচনাও পড়ানো হচ্ছে।’

অক্সফোর্ড শিক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গের সংসদ বাংলা-ইরেজি অভিধান, সংসদ ইংরেজি-বাংলা অভিধান, জ্ঞানেন্দ্রমোহন দাসের ‘বাংলা ভাষার অভিধান’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড), সুকুমার সেনের ‘অ্যান এটিমোলজিক্যাল ডিকশনারি অব বেঙ্গলি ১০০০-১৮০০ এ.ডি.’ পড়ার পরামর্শ দিয়েছে। নেই বাংলা একাডেমি প্রকাশিত ‘বাংলা বানান অভিধান’।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (বার্কলে) প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর—তিন স্তরে বাংলা কোর্স পরিচালনা করছে ‘ইনস্টিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজ’-এর আওতায়। তাদের সাইটে (https://southasia.berkeley.edu/berkeley-bangla-initiative) বলা হয়, আমেরিকার উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ই বাংলা শিক্ষাদানে এগিয়ে রয়েছে। তাদের বাংলার সংস্কৃতি ও সাহিত্য কোর্সে উনবিংশ শতাব্দীতে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন থেকে শুরু করে ১৯৪৭-এর উপমহাদেশ ভাগ এবং ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস পড়ানো হয় বলে বিশ্ববিদ্যালয়টি তাদের প্রকাশনায় জানাচ্ছে। এদিকে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলের প্রি-কে ক্লাস পর্যায়ে দ্বিতীয় ভাষা হিসেবে অতি সম্প্রতি বাংলা অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার। জ্যামাইকার একটি স্কুলে নতুন শিক্ষাবর্ষে এই কার্যক্রম শুরু হবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খৎনা করলে ৬ বছরের কারাদণ্ড, তীব্র ক্ষোভ

প্রথম কোনো ইউরোপীয় দেশ হিসেবে খৎনা নিষিদ্ধের পরিকল্পনা করছে আইসল্যান্ড। পরিকল্পনা বাস্তবায়নে সংসদে একটি বিল আনার পর তা নিয়ে দেশটির ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আইসল্যান্ড সরকার মূলত পরিকল্পনা করছে চিকিৎসা ছাড়া অন্য কোনো কারণে যেন খৎনা না করা হয়।

এরআগে ২০০৫ সালে আইসল্যান্ড এফজিএম (ফিমেল জেনিটাল মিউটিলেশন) বা মেয়েদের যৌনাঙ্গ ছেদ নিষিদ্ধ করেছে।

সংসদে যে খসড়া বিলটি আনা হয়েছে সেখানে চিকিৎসা বাদে অন্য কোনো কারণে খৎনার জন্য শাস্তির বিধানও রাখা হয়েছে। সে শাস্তি হলো ছয় বছর কারাদণ্ড।

বিলে বলা হয়েছে, খৎনার মাধ্যমে শিশুদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। অন্যদিকে এটি নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতা খর্ব করার সামিল বলে অভিযোগ করছে মুসলিম ও ইহুদি সংগঠনগুলো।

আইসল্যান্ডের প্রগ্রেসিভ পার্টির সাংসদ সিলজা ডগ গানারসডটির বলছেন, এটি কারও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার বিষয় নয়, বরং এটি শিশুদের অধিকারের বিষয়। প্রত্যেকেরই অধিকার আছে তিনি কি বিশ্বাস করবেন বা করবেন না। কিন্তু শিশুদের অধিকারকে সবার ওপরে স্থান দিতে হবে।

আইসল্যান্ডের ইসলামিক কালচারাল সেন্টারের ইমাম আহমাদ সিদ্দিক এ বিলের সমালোচনা করে বলেছেন, ‘এটি আমাদের ধর্মীয় বিশ্বাসের অংশ। এটাতো আমাদের ধর্মে হাত দেয়ার সামিল। আমি মনে করি এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন।’

নরডিক ইহুদি কমিউনিটিজ এক বিবৃতি দিয়ে বিলটির নিন্দায় বলছে, ইহুদি ধর্মবিশ্বাসের সবচেয়ে কেন্দ্রীয় একটি রীতিকে এতে নিষিদ্ধ করা হচ্ছে। আপনারা ইহুদী ধর্মকে এমনভাবে আক্রমণ করতে যাচ্ছেন যা সারা বিশ্বের ইহুদিদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

আইসল্যান্ডের রাজধানী রেইকাভিকের বিশপ অ্যাগনেস এম সিগুরোয়ারডটির হুঁশিয়ারি দিয়েছেন যে এরকম বিল পাস হলে আইসল্যান্ডের মুসলিম এবং ইহুদিদের মনে এমন ধারণা তৈরি হতে পারে এই দেশটিতে তাদের আর জায়গা হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা সংকট: ঢাকায় আসছেন তিন নোবেল বিজয়ী, জোলিকে আমন্ত্রণ

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিতে ২২ ফেব্রুয়ারি আট দিনের সফরে ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। এরা হচ্ছেন ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের। নারীপক্ষের আমন্ত্রণে তারা ঢাকায় আসছেন। এছাড়া, বিশ্বখ্যাত মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এ হলিউড তারকা।

নোবেল বিজয়ীদের ঢাকা সফরের বিষয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন, ওই তিনজন নোবেল বিজয়ী নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের সদস্য। শান্তি, ন্যায্যতা ও সমতার জন্য তারা কাজ করে থাকেন। রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে তারা কক্সবাজার সফর করবেন। আশা করা হচ্ছে, তারা এখানকার অবস্থা দেখে প্রকৃত বাস্তবতা সম্পর্কে বিশ্ববাসীকে সেটি জানাবেন।

অ্যাঞ্জেলিনা জোলিকে আমন্ত্রণ

হলিউড অভিনেত্রী এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলিকে রোহিঙ্গাদের অবস্থা দেখতে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

একজন কর্মকর্তা বলেন, গত নভেম্বরে কানাডার ভ্যানকুভারে জাতিসংঘ শান্তিরক্ষী ডিফেন্স মিনিস্টেরিয়েল সামিটে অ্যাঞ্জেলিনা জোলি অংশগ্রহণ করেন। সেখানে দেওয়া বক্তব্যে রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্রায় প্রতিটি রোহিঙ্গা নারী হয় যৌন নিপীড়নের শিকার অথবা ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণের সাক্ষী। এমএসএফ যেসব ধর্ষিতার চিকিৎসা করেছে তার অর্ধেকের বয়স ১৮ বছরের নিচে।’

কবে নাগাদ অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে আসতে পারেন? এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, তার সফরসূচী নিয়ে আলোচনা চলছে। এ বছরের প্রথমার্ধে তিনি সফর করতে পারেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নতুন করে হামলা শুরু করে দেশটির সামরিক বাহিনী। এই হামলার ভয়াবহতাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের তাণ্ডবে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাত লাখ রোহিঙ্গা। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই হামলায় তিন হাজারের মতো রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া, এখন পর্যন্ত দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তরিকুল ইসলাম লাভলু: কালিগঞ্জ উপজেলার নলতার সোনাটিকারী আহ্ছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে গতকাল সোমবার সকাল ৯ টায় প্রতিষ্ঠা বার্ষিকী,অভিভাবক সম্মেলন,পুরস্কার বিতরণী সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলহাজ্জ বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,কালিগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম,বিদ্যালয়ের সহকারী পরিচালক শিক্ষক রজব আলী দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সহ-সভাপতি ডাঃ জিএম ফজলুর রহামান,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লাভলু,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মঈনুল ইসলাম মুকুল,মোহর আলী,আলহাজ্জ ইদ্রিস আলী, আলহাজ্জ আবুল কাসেম,মাহবুবুল হক,পাপিয়া সুলতানা,শিরিনা খাতুনসহ শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ,শিক্ষার্থীবৃৃন্দ ও সুধিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন,সুদর্শন কুমার ব্যানার্জি। অনুষ্ঠানের ২য় পর্বে বিকাল ৩ টা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest