জি. এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “দি সাতক্ষীরা” শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা এলজিইডি অডিটোরিয়ামে প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. হাসিবুর রহমান রনি’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সামছুজ্জামান, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, রোটা. পিপি মুফতি মোখলেছুর রহমান, রোটা. পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা. পিপি মাহমুদুল হক পিএইচএফ, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সেক্রেটারি এ্যাড. রোটা. শাহনওয়াজ পারভীন মিলি, রোটা. মো. মনিরুজ্জামান টিটু প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষঙ্গ রোটা. ডা. মনোয়ার হোসেন, রোটা. হাবিবুর রহমান, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন, সেক্রেটারি রোটা. শেখ কাইয়ুম রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার।

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের মুক্তি এবং অন্যান্য নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনিসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। ইতোমধ্যে নেতৃবৃন্দ খন্ড খন্ডভাবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার সকালে মান্নানের মুক্তিসহ অন্যান্য নেতাদের নামে মামলা প্রত্যহারের দাবিতে শ্যামনগর বঙ্গবন্ধু মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্স চত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুজিদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হারুনুর রশিদ,আহসান, কামরুল ইসলাম,নিমাই গাইন,পরেশ কুমার দাশ,আনারুল ইসলাম, শিমুল, ভুরুলিয়া ইউনিয়নের সভাপতি আব্দুর রব সভাপতি, কাশিমাড়ি ইউনিয়নের সভাপতি এস এম রেজাউল প্রমুখ।
