সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

কলারোয়ায় নছিমনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ইঞ্জিনচালিত নছিমনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১১ এপ্রিল ভোর ৬টার দিকে উপজেলার কাদপুর গ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয়। থানা সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলা চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী কাদপুর গ্রামের দক্ষিনপাড়ার একটি রাস্তায় একটি ইঞ্জিনচালিত নছিমনকে চ্যালেঞ্জ করে। পুলিশের উপস্থিত টের পেয়ে নছিমন চালক ও অপর আরেক ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ নছিমনটি জব্দ করে। নছিমনে যাত্রীদের বসার স্থানের নিচে অভিনব কায়দায় বিশেষ ভাবে লুকিয়ে রাখা ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। নছিমনসহ ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩লাখ ৯৭হাজার টাকা।
সূত্র আরো জানায়- ফেনসিডিলের মালিক চন্দনপুর ইউনিয়নের হিজলদী দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আজগর আলী (৪৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আজগর ও নছিমন চালক পালিয়ে যায়। প্রাথমিক পর্যায়ে নছিমন চালকের নাম জানা যায়নি। থানার ওসি বিপ্লব দেব নাথের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম, এএসআই শাহীনুর ইসলাম, এএসআই নূর আলী, এএসআই মিলন হোসেন, এএসআই রাসেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে আজগর আলী ও অজ্ঞাত নছিমন চালককে আসামি করে কলারোয়া থানায় মামলা (২১) হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ জানান- ‘থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৯৪ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলবাহী নছিমন উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিত টের পেয়ে নছিমন ফেলে পালিয়ে যায় চালক ও ফেনসিডিলের মালিক। তাদেরকে আটকের জোর চেষ্টা চলছে।’
‘কলারোয়ায় মাদক, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোন ছাড় নেই’- বলেন ওসি বিপ্লব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

আসাদুজ্জামান: সাতক্ষীরা আশাশুনি সড়কের নওয়াপাড়া নামকস্থানে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহ হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ ঘটনটি ঘটে।
আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কপপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস যার নং ঢাকা মেট্রো-ট- ১৪-১২০৫ বুধহাটার নওয়াপাড়া নামকস্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো- ট- ১৬-১২১৩ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকরে মুখোমুখি সংঘর্ষের অনেকেই আহত হয়েছেন। তবে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, শতভাগ নিয়োগ হবে মেধায়

সরকারি চাকরিতে নিয়োগে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিবর্তে মেধার ভিত্তিতে শতভাগ নিয়োগ হবে।

বুধবার সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে যুগান্তরকে জানিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি বলেন, আজ সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আমাদের এ কথা বলেন।

পরে বুধবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে লেখা পৃথক পোস্টেও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একই কথা জানান।

এতে উভয় নেতা বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন।

বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাত করি। তিনি বলেন ‘সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ বিঘা জমির মালিক ৭০ কুকুর!

কোটিপতি লোক শুনেছেন, কিন্তু কোটিপতি সারমেয় শুনেছেন কখনও৷ তাও আবার একটা দুটো নয় গ্রামের সবকটি সারমেয় কোটিপতি৷ ভারতের গুজরাটের মেহসানার পাশেই রয়েছে পাঞ্চোট নামের একটি গ্রাম৷ সেখানে রয়েছে ‘মন্দ নি পতি কুতরিয়া ট্রাস্ট’ নামের একটি সারমেয়দের সংস্থা৷

জানা গেছে, এই ট্রাস্টের কাছে আছে ২১ বিঘা জমি৷ এই গ্রামেরই প্রতিটি কুকুর কোটিপতি৷ প্রতিটি সারমেয়র খাতায় তাদের নামে এক কোটি করে টাকা রাখা আছে৷ বাইপাসের পাশেই অবস্থিত সেই জমির দাম প্রায় ৩.৫ কোটি টাকা প্রতি বিঘা৷ সংস্থাটির কাছে রয়েছে প্রায় ৭০টি সারমেয়৷ সেই হিসাবে এখানের যতগুলি সারমেয় রয়েছে তাদের প্রত্যেকের ভাগে আসবে এক কোটি টাকা৷

সংস্থার অধ্যক্ষ ছগনভাই পটেল জানিয়েছেন, সারমেয়দের জন্য আলাদা ভাগ রাখার প্রচলন বহু বছর আগে থেকেই চলে আসছে৷ এটা একটা প্রথা৷ এটা জীবের প্রতি দয়া ও প্রেমের পরিচয় দেয়৷ বিত্তবানদের জমির ছোট ছোট টুকরো দান করার পর থেকে এই পরম্পরার শুরু হয়েছিল৷

ছগনভাই পটেল আরও বলেন, সেসময় জমির দাম এত বেশি ছিলনা৷ কিছু কিছু ক্ষেত্রে মানুষ তাদের ট্যাক্সের টাকা দিতে না পারায় নিজেদের জমি দান করে দেন৷ চাষিদের একটা বড় অংশ ৭০ থেকে ৮০ বছর আগে জমির রক্ষণাবেক্ষণ শুরু করে৷ ৭০ বছর আগেই এই জমিগুলি ট্রাস্টের কাছে চলে যায়৷ কিন্তু আজও সেই জমি গুলির মালিকের নামের জায়গায় তাদের নামই রয়ে গেছে৷

সংস্থার অধ্যক্ষ জানান, জমির দাম বাড়ার পরেও কেউই তাদের দান করা জমি ফেরত নেননি৷ এখানকার মানুষের দান করা জমি আবার ফেরত নেওয়া খুব খারাপ কাজ বলে মনে করা হয়৷ ফসল ফলানোর আগে এই সংস্থাটি তার নিজের জমির একটা প্লটের নিলামি করে৷ যে ব্যক্তি নিলামে সবথেকে বেশি দাম দেয় তাকেই সারা বছরের জন্য সেই জমিটিতে চাষ করার অনুমতি দেওয়া হয়৷ নিলামির থেকে পাওয়া টাকা প্রায় এক লক্ষের আশেপাশেই থাকে৷ সেই টাকা দিয়েই গ্রামের সারমেয়গুলির খরচ বহন করা হয়৷ তাদের সেবা করা হয়৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপস্থাপিকাকে একান্তে ডাকলেন ভক্ত! অতঃপর…

মায়ান্তি ল্যাঙ্গার। নাম শোনার পর নিশ্চয় চিনতে পারছেন। হ্যাঁ, ভারতীয় জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা মায়ান্তি ল্যাঙ্গার এর কথায় বলছি। অন্যরকম এক প্রস্তাব পেয়ে তিনি সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন। তা হলো- এই ক্রীড়া উপস্থাপিকাকে একান্ত ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন তারই একজন ভক্ত। লাস্যময়ী এই উপস্থাপিকাও ভক্তের সেই প্রস্তাবে রীতিমতো সাড়াও দিয়েছেন। তবে সেটা একটু অন্যরকম ভাবে।

সোমবার (৯ এপ্রিল) রাতে টুইটারে জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা মায়ান্তিকে এই প্রস্তাব দিয়েছেন তার সেই ভক্তটি।

ওই ভক্ত মায়ান্তিকে ডিনার এ নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন, তার নাম ফাহাদ খান। মায়ান্তিকে টুইটারে প্রশংসায় ভাসিয়ে দিয়ে ওই ভক্ত লিখেছেন, ‘‌তোমাকে একবার দেখলে আমার আর আইপিএল দেখতে ইচ্ছে করে না। আপনার মতো ব্যক্তিত্ব খুব কমই আছে। আপনাকে ডিনারে নিয়ে যেতে পারলে আমি গর্বিত হব। আপনি কত সুন্দর তা ভাষায় বোঝাতে পারব না।’‌

আর এরপর মায়ান্তি ল্যাঙ্গার তার ওই ভক্তকে জবাব দিতে দেরি করেননি।

মায়ান্তি ল্যাঙ্গার তার ভক্তের টুইটের জবাব বলেছেন, ‘‌ধন্যবাদ। আমি ও আমার স্বামী আপনার সঙ্গে ডিনারে যেতে রাজি।’‌

ক্রীড়া উপস্থাপক হিসেবে মায়ান্তি ল্যাঙ্গার নামটি যথেষ্ট পরিচিত। ক্রিকেট বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসসহ নানা টুর্নামেন্টে সুনামের সঙ্গে কাজ করেছেন ভারতীয় এই উপস্থাপিকা। ‌‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাবিব ওয়াহিদের বাপ-বেটার ‘ঝড়’

পহেলা বৈশাখকে সামনে রেখে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের নতুন ধামাকা ‘ঝড়’। নামের মতই গানটি দিয়ে দর্শক-শ্রোতাদের মনে ঝড় বইয়ে দিবেন এ গায়ক- এমনটাই আশা করছেন সবাই। গানটির ভিডিও নিয়ে এরইমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কারণ ভিডিওটিতে হাবিব ওয়াহিদের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাবা নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আর গার্লফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন চলতি বছর প্রকাশিত হাবিবের আলোচিত গান ‘চলো না’র মডেল শার্লিনা হোসেন। শুধু তাই নয় ভিডিওতে বাড়তি ‘ঝড়’ বইয়ে দিতে হাজির হয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অদিত রহমান এবং প্রীতম হাসান। সাথে রয়েছেন র‌্যাপ্যার তৌফিক। মেয়েকে হাবিবের কাছ থেকে উদ্ধার করার জন্য অদিত ও তৌফিককে নিয়ে হাবিবের ওপর ঝাঁপিয়ে পড়েন ফেরদৌস ওয়াহিদ? হাবিবকে রক্ষা করতে চায় তার সহকারী প্রীতম হাসান! কিন্ত শেষ পর্যন্ত কি ঘটে? জানতে হলো অপেক্ষা করতে হবে পহেলা বৈশাখ পর্যন্ত। বৈশাখে গানচিল মিউজিকের এক্সক্লুসিভ কাজ হিসেবে প্রকাশ পাবে এটি। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতেও নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি আমি। তারই অংশ হিসেবে এবারের ভিডিওটির গল্প সাজানো হয়েছে। এই প্রথম আমার ভিডিওতে মডেল হয়েছেন আমার বাবা। তাও আবার আমার গার্লফ্রেন্ডের বাবার ভূমিকায়! মেয়েকে রক্ষা করার জন্য আমার ওপর হামলা করেন অদিত এবং তৌফিককে নিয়ে। তাদের সঙ্গে ফাইটিংয়ের দৃশ্যটি বেশ এনজয় করেছি।’

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটা অত্যন্ত ব্যাতিক্রমী একটি কাজ হয়েছে। গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের! যাতে আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। আশাকরি শ্রোতারাও এনজয় করবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা হত্যার দায়ে মিয়ানমারের ৭ সেনার ১০ বছর কারাদণ্ড

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার দায়ে দেশটির সাত সেনাকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাখাইন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার দায়ে তাদের এ দণ্ড দেয়া হয়েছে। খবর- রয়টার্স, বিবিসি।

মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইংয়ের ফেসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সামরিক আদালতে দণ্ডিত এসব সেনা সদস্যদের ১০ বছর কারাভোগের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কঠোর পরিশ্রমের কাজেও নিযুক্ত থাকতে হবে।

গত বছরের ২৪ আগাস্ট রাতে মিয়ানমার পুলিশের ৩০টি তল্লাশি চৌকি ও একটি সেনা ক্যাম্পে হামলার পর ব্যাপক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ফলে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা।

সে সময় দেশটির সেনা সদস্যদের বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। এছাড়া রয়টার্সের এক অনুসন্ধানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ১০ জনকে হত্যা করেছে বলে ওঠে আসে। গত ১৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের রাজধানী সিতভি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে উপকূলীয় গ্রাম ইন দিনে গণকবরে ১০ জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকেও স্বীকার করা হয়। অবশেষে তার দণ্ডও দেয়া হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৮ বছর পর পিস্তলে বাংলাদেশের পদক

কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকী রুপা জিতে সবাইকে চমকে দিয়েছেন। তারই পথ ধরে এবার ৫০ মিটার পিস্তলে এসেছে আরো একটি রুপা। বাংলাদেশের পদক তালিকায় দ্বিতীয় পদক যোগ করলেন ২০১৬ সালে এসএ গেমসে স্বর্ণপদক জয়ী শাকিল আহমেদ।

অবশ্য আরেকটি দিয়ে এই পদক গুরুত্ববহন করছে। প্রায় ২৮ বছর কমনওয়েলথ গেমসের পিস্তল ইভেন্টে কোনও পদক ছিল না বাংলাদেশের। এবার সেই খরা কাটালেন শাকিল।১৯৯০ সালে এয়ার পিস্তল ইভেন্টে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি স্বর্ণ জিতেছিলেন।

বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিল আহমেদ ২২০.৫ স্কোর করে দ্বিতীয় হন। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিপাখোলি ২২৭.২ স্কোর করে স্বর্ণপদক জেতেন। আর ভারতের ওম মিতারভাল ২০১.১ স্কোর করে হন তৃতীয়।

বাছাইয়ে অবশ্য শাকিল হয়েছিলেন চতুর্থ। বাংলাদেশের অন্য প্রতিযোগী আনোয়ার হোসেন দশমস্থান লাভ করেন।

অথচ দুইদিন আগেও শাকিল হতাশ করেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হয়েছিলেন ষষ্ঠ। দুইদিনের মাথায় বাকীর মতো খুলনার এই ছেলে সবাইকে চমকেই দিলেন। যদিও ফেডারেশন শেষ পর্যন্ত আশা রেখেছিল। তারই প্রতিদান দিলেন শাকিল আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest