সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

আশাশুনিতে গ্রাম আদালতের মাসিক সমন্বয় সভা

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে গ্রাম আদালতের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা প্রকল্পের কার্যালয় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায়, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউ এন ডি পি ও স্থানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলা সমন্বয়কারি গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমন্বয় কারি কনক চন্দ্র মন্ডল, ধননজয় মন্ডল, হাবিবুর রহমান, অজয় কুমার মন্ডল, রহমতউল্লাহ, মুনসুর আলী, শহিদুল ইসলাম, ছন্দা রানি মন্ডল, নাসরিন সুলতানা, ছনিয়া প্রমুখ । উক্ত সভায় উপজেলার গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা ও মঙ্গলবার বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিত্র তেঁতুলিয়া পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবু ছাদেকের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা জি এম কওছার আলী। সহকারী শিক্ষক হিরন্ময় মন্ডল ও নাজমুল হকের পরিচালনায় এসময় বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান মন্টু, রিয়াজুল শাহ, আব্দুস সালাম, হাফিজুল ইসলাম, শংকর প্রসাদ ব্যানার্জী, এসএমসি সদস্যবৃন্দ, পিটিএ সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতাল, না কসাইখানা!

ছয় বছরের শিশু সামিয়ার চোখে-মুখে আতঙ্ক। কখন না তার ছোট্ট পা-টি কেটে ফেলা হয়! ফ্যালফ্যাল চেয়ে থাকে পায়ের দিকে। আতঙ্কে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। মাকে জড়িয়ে ধরে চিত্কার করে জানতে চায়, ‘মা, ও মা, অরা আমার পা কাইট্টা ফালাইব!’

অবুঝ শিশুসন্তানের এমন কান্না সইতে পারছিলেন না মা সাহানারা বেগম। সামিয়ার পা ভালো করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দেড় বছর আগে ২১ দিনে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। কিন্তু কিছুতেই কিছু হয় না। সন্তানের কান্না সইতে না পেরে শেষে ছুটে যান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। আকুতি জানান সন্তানের চিকিৎসার আর বিচার চান চিকিৎসার নামে প্রতারণা করা চক্রটির।

সাহানার আরজিতে সাড়া দিয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত। ওই সময় হাসপাতালের অপারেশন থিয়েটারে এক রোগীর অপারেশন করছিল ভুয়া ডাক্তার। র‌্যাবের অভিযান টের পেয়ে থিয়েটারে রোগী ফেলে পালানোর চেষ্টা করে কথিত ভুয়া ডাক্তার ও স্টাফরা। এ সময় রোগীর রক্তে ভেসে যাচ্ছিল অপারেশন থিয়েটারের মেঝে। কিন্তু র‌্যাব সদস্যরা তাদের বেশ কজনকে হাতেনাতে ধরে ফেলেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, অভিযানের সময় নানা ধরনের অনিয়ম ও অপরাধের প্রমাণ পাওয়ায় ওই হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা, দুই ভুয়া ডাক্তার হাসান ও আনোয়ারকে দুই বছর করে কারাদণ্ড, ম্যানেজার সোহাগকে এক বছরের কারাদণ্ড, টেকনোলজিস্ট পঙ্কজ ও লিটন, দালাল ইউসুফ ও ইসমাইলকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে হাসপাতালে থাকা ২২ জন রোগীকে তাত্ক্ষণিক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (সাবেক পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সাহানার শিশুসন্তান সামিয়াকেও নেওয়া হয় পঙ্গু হাসপাতালে।

সাহানা জানান, দেড় বছর আগে সামিয়ার পায়ের সমস্যা নিয়ে তিনি গিয়েছিলেন পঙ্গু হাসপাতালে। ওই সময় সেখানকার এক দালাল শারমিনের পাল্লায় পড়ে তিনি মেয়েকে ক্রিসেন্ট হাসপাতালে ডা. আসিফের অধীনে ভর্তি করান। তখন প্যাকেজে মোট সাড়ে তিন লাখ টাকায় ২১ দিনে মেয়েটির পা ভালো করে দেওয়ার কথা বলেন ওই ডাক্তার। কথামতো টাকা পরিশোধ করা হলেও দেড় বছরেও সেই পা আর ভালো হয়নি, বরং বর্তমানে অবস্থা আরো খারাপ হয়েছে। বর্তমানে প্রতারকচক্রটি আবার মেয়ের পা ভালো করে দেওয়ার প্রলোভনে তাঁর কাছে টাকা চাইছে। টাকা না দিলে সামিয়ার পা কেটে ফেলার ভয় দেখানো হয়েছে। ফলে শিশুটি বর্তমানে ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছে।

ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম আরো জানান, অভিযোগকারীরা পঙ্গু হাসপাতালের একাধিক চিকিৎসকের কথা বললেও তাঁদের হাতেনাতে ধরতে পারেনি র‌্যাব। তবে পঙ্গু হাসপাতালের দুই ডাক্তার ওই হাসপাতালে আসেন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ ছাড়া র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের মালিক নুরুন্নবীকে ফোন করে অফিসে আসতে বললেও তিনি আসেননি। উল্টো তিনি পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পল্লী বিদ্যুৎ লাইন উদ্বোধন

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরোঃ আশাশুনির হাজিডাঙ্গা মোড়ে পল্লী বিদ্যুতের লাইনের থাম্বা বসিয়ে উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক। বুধবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা মোড়ে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এস এম ফেরদাউস আলম, ইউপি সদস্য মতিয়ার রহমান, মমতাজ বেগম, বুধহাটা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বর্তমান সরকারের ঘোষনা পর্যায়ক্রমে দেশের শতভাগ পরিবারকে বিদ্যুতের আওতায় আনার ধারাবাহিকতায় উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ.ব.ম মোছাদ্দেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুন্দড়িয়া, হাজিডাঙ্গা, চুমুরিয়া ও নৈকাটি প্রায় পাঁচ শতাধিক পরিবারকে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত করার লক্ষ্যে দ্রুতগতিতে বিদ্যুৎ লাইনের কাজ চলছে। বিদ্যুৎ লাইনের কাজ উদ্বোধন হলেই এলাকার রাতে অন্ধকারে থাকা ভূক্তভোগী পরিবারের সকলের মাঝে খুশির আমেজ দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার টি,জি,পি ব্লাড ব্যাংকের সদস্যদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্প এবং ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আওতায় তারালী ইউনিয়নের সাধারণ নারী পুরুষ সহ স্কুলের শিক্ষার্থীদের বিনা মুল্যে চিকিৎসা সেবা এবং রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে টি,জি,পি ব্লাড ব্যাংকের সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ইসরাইল গাজী, তারালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছকিনা পারভীন, ইউপি সদস্য কবির হোসেন, মাষ্টার জিয়াদ আলী প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট বলেন মানুষ মানুষের জন্য এই শ্লোগান কে সামনে রেখে তারালী, জাফরপুর এবং পাইকাড়া গ্রামের যুবদের এ মহান উদ্যোগের জন্য তাদের কে মানব সেবার জন্য ধন্যবাদ জানাই। এইভাবে পুরা ইউনিয়ন জুড়ে সবাই এগিয়ে আসলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা এবং মুমুর্ষ রোগীর রক্ত প্রয়োজন হলে তার দ্রুত সমাধানের কাজ সহজ করা যাবে। এতে করে অনেক জীবন রক্ষা পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কালিগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ পালন উপলক্ষ্যে দিনভর ক্রীড়া, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার মৌতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগীতা, সন্ধ্যায় আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারুল ইসলামের সঞ্চলনায় এবং শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জর্জ কোটের এ,পি,পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ফিরোজ আহমেদ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রশান্ত কুমার শাহা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরী, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান আকুল, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, ফেরদাউস মোড়ল, হাফিজ উদ্দীন বাবু, খলিলুর রহমান, মৌতলা প্রভাতী সংঘের সভাপতি মহিবুর রহমান, মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপটেন, সাবেক ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক অনিক মেহেদী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধী ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন পরিষদ এবং মৌতলা বাজার কমিটির মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগীতা হয়। ফুটবল প্রতিযোগীতায় নির্ধারিত সময় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে পরিবর্তে রশি টানাটানির মধ্য দিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদ জয় লাভ করে। সন্ধ্যায় আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উক্ত অনুষ্ঠানে মৌতলা ইউনিয়নের সকল স্কুল, কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সকলেই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জামায়াত নেতাসহ ৩ ব্যক্তি আটক, ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় জামায়াত নেতাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট।
আটককৃতরা হলো- উপজেলার ওফাপুর গ্রামের মৃত আ.খালেক গাজীর পুত্র জামায়াত নেতা মাওলানা মজিবর রহমান (৫০), ব্রজবাকসা গ্রামের শামসুর রহমানের পুত্র তরিকুল ইসলাম (২১) ও আলাইপুর গ্রামের মৃত আইনাল হকের পুত্র শেখ এনামুল হক (৪২)।
থানা সূত্র জানায়- ওসি বিপ্লব দেব নাথের নির্দেশনায় পৃথক বিশেষ অভিযানে থানার এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই মাজরিহা হোসাইন, এএসআই সুুমন, এএসআই শাহিনুর ইসলাম, এমসআই রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আসামিদের আটক করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- আটকদের মধ্যে একজন জামায়াত নেতা ও একজন জিআর ওয়ারেন্টভূক্ত আসামি ও অপর একজন ইয়াবা ব্যবসায়ী। এছাড়াও কয়েকজন ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এ প্রজন্মের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে হবে’-কলারোয়ায় দুদক’র বিভাগীয় পরিচালক

নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মো. আবুল হাছান বলেছেন- ‘নতুন প্রজন্মকে দুর্নীতি বিরোধী চেতনা গঠনে উদ্দীপ্ত করতে হবে। সমাজের সকল স্তরে দুর্নীতিকে না বলার অনুশীলন করতে হবে। দুর্নীতি বন্ধ করা না গেলে উন্নয়নের চলমান চাকা থেমে যাবে। জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।’
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ (২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপনের তৃতীয় দিন বুধবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলার ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
কলারোয়া উপজেলা ও ১১নং দেয়াড়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও খুলনা বিভাগীয় দুদকের সহকারী উপ-পরিচালক ফয়সাল কাদের।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, খোরদো পলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাস্টার ইবাদুল হক, হাজী নাছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ.সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, উৎপল কুমার সাহা, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, প্রধান শিক্ষক আব্দুল আলিম, শফিকুল ইসলাম, ওমর ফারুক, সহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ফারুকুজ্জামান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আতাউর রহমান, আইউব হোসেন, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, মিয়া ফারুক হোসেন স্বপন, মনিরুল আলম টিটো প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest