টেস্ট ক্রিকেট নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছে বিতর্ক। কেউ বলছেন, ৫ দিনের ক্রিকেট এখন আর চলে না; এটাকে ৪ দিনে কিংবা ৩ দিনে নামিয়ে আনা হোক।

আবার কেউ বলছেন, টি-টোয়েন্টির যুগে ধীরে ধীরে টেস্ট ক্রিকেটটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু ক্রিকেটের শাস্ত্রীয় বিশেষজ্ঞরা টেস্ট ফরম্যটে কোনো পরিবর্তন আনতে নারাজ। এই পরিস্থিতিতে নতুন এক মন্তব্য করে আলোড়ন তুললেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

টুইটারে পিটারসেন লিখেছেন, ‘আমি বলে দিলাম, আগামী দশ বছরে টেস্ট ক্রিকেট হবে পাঁচ দলের খেলা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দল টেস্ট খেলতেই পারবে না। তাদের বিপক্ষে এই পাঁচ দল টেস্ট খেলতে চাইবে না। তখন আমার এই টুইটের কথা সবাই স্মরণ করবে। ‘

পিটারসেনের কথাটা বেশ অহংকারসুলভ হয়ে গেলেও এতে বাস্তবতা আছে। এখনই ক্রিকেটের বড় শক্তিগুলো জিম্বাবুয়ে, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মত দলের বিপক্ষে টেস্ট খেলতে চায় না।

চাইলেও সেটা এক ম্যাচ থেকে সর্বোচ্চ ২ ম্যাচ হতে পারে। অবাক করা ব্যাপার হলো, পিটারসেনের তালিকায় নিউজিল্যান্ডের নামও নেই! যদিও টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড এত দুর্বল দল নয়।

টেস্ট প্লেয়িং দলগুলোর জন্য ম্যাচ খেলার দিক দিয়ে সমতা আনার দাবি অনেকদিনের। কিন্তু বাস্তবতা হলো, আইসিসি চাইলেও বড় দলগুলো নিচের সারির দলের সঙ্গে টেস্ট খেলতে চায় না। ২০১৭ সালে প্রথমবারের মত ভারতে টেস্ট সফরে গিয়েছিল বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর সেটা ছিল ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম একমাত্র টেস্ট খেলা। এরপর বাংলাদেশের মাটিতে ৯ বছর পর অস্ট্রেলিয়া আসে। সেটাও অনেক ঝামেলার পর। পিটারসেনের ভবিষ্যদ্বানী মিথ্যা প্রমাণ করার দায়িত্ব এখন আইসিসির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দীর্ঘদিন ধরে ঢাকায় কর্মরত বিসিএস শিক্ষা ক্যাডারের ২৩ কর্মকর্তাকে রাজধানীর বাইরে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকার কলেজে তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদারক ও মূল্যায়ন শাখার পরিচালক মো. সেলিম, উপপরিচালক মেসবাহ উদ্দিন সরকার, এস এম কামাল উদ্দিন হায়দার, শফিকুল ইসলাম সিদ্দিকি, খ ম রাশেদুল হাসান, সহকারী পরিচালক জাকির হোসেন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বাকিরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ বিভিন্ন দপ্তরে কর্মরত। এসব কর্মকর্তার মধ্যে কেউ কেউ ১৫ থেকে ২০ বছর ধরে রয়েছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিক্ষকদের হাতে অস্ত্র থাকলে স্কুলে বন্দুকধারীদের হামলা প্রতিরোধ করা সম্ভব। এমনকি গেল সপ্তাহের ফ্লোরিডায় বন্দুকধারীদের গুলিতে ১৭ জন নিহতের মতো ঘটনাও থামানো যেত।

তিনি আরো বলেন, হাতে বন্দুক থাকলে খুব দ্রুত এসব আক্রমণ ঠেকানো যায়।

স্কুলে স্কুলে ঢুকে গুলি চালিয়ে হত্যার ঘটনা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র দেওয়ার প্রস্তাব সামনে এনেছেন ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার স্কুলে ১৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে, তখনই ট্রাম্পের মাথায় এমন ভাবনা এলো।
বুধবার হোয়াইট হাউজে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ট্রাম্প বলেন, যারা অস্ত্র কিনেছেন তাদের অতীত সময় নিয়ে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা হবে। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেয়া হবে।
গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্কুলে গুলির ঘটনা ঘটে। ১৯ বছর বয়সী এক তরুণ একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।  নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনই ছিল বিভিন্ন বয়সের শিক্ষার্থী। খবর বিবিসি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শাকিব ও অপুকে নিয়ে তৃতীয় ও শেষ শুনানি হচ্ছে ১২ মার্চ। ঢাকা সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ২২ নভেম্বর শাকিব খান তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান। সে অনুযায়ী এই তালাক কার্যকর হবার কথা আজ ২২ ফেব্রুয়ারি। কিন্তু আদতে তা ঘটতে যাচ্ছে আগামী ১২ মার্চ। অর্থাৎ এখনো ১৮ দিন বাকি। কিন্তু কেন এই ১৮ দিন, কীভাবে এলো?

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন জানান, শাকিব খান ২২ নভেম্বর পাঠালেও অপু বিশ্বাস সেই নোটিশ হাতে পান ১২ ডিসেম্বর। ফলে চিঠি হাতে পাওয়ার দিন থেকেই তিন মাসের বিষয়টি গণনা শুরু হয়। সেই হিসেবে চিঠি হাতে পৌঁছানোর ঠিক এক মাসের মাথায় চলতি বছরের ১২ জানুয়ারি ডিএনসিসি প্রথম সালিশ বৈঠকের আয়োজন করে।

প্রথম বৈঠকে অপু উপস্থিত থাকলেও শাকিব ছিলেন অনুপস্থিত। এরপর ১২ ফেব্রুয়ারি আয়োজিত দ্বিতীয় বৈঠকে উপস্থিত ছিলেন না দুজনের একজনও। সেই হিসেবে এ বিষয়ে তৃতীয় এবং শেষ বৈঠক হতে যাচ্ছে ১২ মার্চ।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘরে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। বিয়ে এবং সন্তান জন্মের বিষয়টি গোপন থাকলেও গত বছর ১০ এপ্রিল বিষয়টি প্রকাশ করে দেন অপু বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাজা রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকের্ট। একই সঙ্গে জরিমানার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতির শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

এছাড়া এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। পাশাপশি নিম্ন আদালতের নথি ১৫ দিনের মধ্যে পাঠাতে ঢাকা বিশেষ জজ আদালতের ৫ এর বিচারককে নির্দেশ দেয়া হয়েছে।
বিস্তারিত আসছে…
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০১৭ সালে দুর্নীতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ বছর বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। বাংলাদেশ ১০০ এর মধ্যে এ বছর স্কোর করেছে ২৮। ২০১৬ বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ তম, স্কোর ছিল ২৬।
আজ বৃহস্পতিবার জার্মানির বার্লিন থেকে সারাবিশ্বে একযোগে প্রকাশিত টিআই-এর ২০১৮ সালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিন থেকে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ গত বছরের তুলনায় দুর্নীতি সূচকে দুই ধাপ আগালেও এদেশের দুর্নীতি এখনো উদ্বেগজনক।
বিস্তারিত আসছে…
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ব্যাবসায়ির টাকা ছিনতাই ॥ দুই পুলিশ সদস্যসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গরু ব্যাবসায়ির টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় দু’পুলিশ সদস্যকে ডুমুরিয়া থানা থেকে ও বাকি দু’জনকে রাতে সাতক্ষীরা শহর থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ডুমুরিয়া থানার এএসআই আব্দুর রউফ কনস্টেবল নাদিম ও সাতক্ষীরা শহরের কামালনগর গ্রামের মনি ড্রাইভার ঘোষপাড়া গ্রামের রাজু হোসেন।
খুলনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলি জানান, ১৫ ফ্রেব্র“য়ারি চুকনগর এলাকা থেকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের গরু ব্যবসায়ী লিটন সরদারের ৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে ডুমুুরিয়া থানার সহকারি পুলিশ পরিদর্শক আব্দুর রউফ ও সিপাহী নাদিমের বিরুদ্ধে। এ ঘটনায় লিটন ওই দিন ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরবর্তিতে ঘটনাটি তদন্তের দায়িত্ব পান খুলনা জেলা গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ডুমুরিয়া থানার দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া থানা থেকে দুই পুলিশ সদস্যকে আটক করা হয়। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ি বাকি দুইজনকে সাতক্ষীরা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে ওসি জানান।
উল্লেখ্য, বছর দুয়েক আগে পাটকেলঘাটা থানার মেল্লেকবাড়ি এলাকা থেকে পাচারকারির নিকট থেকে সোনা ছিনতাইয়ের অভিযোগে আটক হন তৎকালিন ঝিনাইদহা জেলায় কর্মরত সহকারি পুলিশ পরিদর্শক আব্দুর রউফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা ও স্বাধীনতা পেয়েছি তাদেরকে এ বাঙালী জাতি কখনও ভূলবেনা। বাঙালী জাতি সাহসী ও বীরের জাতি। কঠিন পরিশ্রম, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মায়ের ভাষা বাংলাকে বিশ^বাসী আজ আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। যাদের জন্য এ পাওয়া সেই বীর শহিদদের এ জাতি কখনও ভূলবেনা।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বির আহমেদ, জেলা লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, অধক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest