নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘প্রাথমিক শিক্ষাই একজন মানুষের আদর্শ হিসেবে গড়ে ওঠার প্রথম সিড়ি। প্রাথমিক শিক্ষার ভিত যদি শক্ত হয় তবে সমস্ত শিক্ষা জীবনে সাফল্য অনিবার্য।’
২২ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন প্রাচীর ও গেট উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘কোমলমতি শিক্ষার্থীদের শুধু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে বই সরবরাহ দিয়েই শেষ নয় বর্তমান সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়কে একযোগে জাতীয়করণ করেছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো ও সংশ্লিষ্ট সকল বিষয় যগোপযোগি করে গড়ে তোলার কাজ অব্যহত রেখেছে শেখ হাসিনার সরকার।’
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদ হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে, তালার ধানদিয়া কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন করেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

এমসয় তিনি অশ্রু ভেজা কন্ঠে বলেন আশাশুনিতে রিপোর্টার্স ক্লাবের কর্মকা- আমার খুবই ভাল লেগেছে। রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকাল ৩বছর হলেও এ ক্লাবের সাংবাদিকদের কর্মকান্ডের মাধ্যমে তারা আজ অনেক এগিয়ে। আমি আমার প্রমোশন জনিত কারণে আশাশুনি থেকে চলে গেলেও আশাশুনি রিপোর্টার্স ক্লাব আমার অন্তরে গাথা থাকবে। উল্লেখ্য তিনি বিগত ২বছর আশাশুনিতে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করার পর প্রমোশন জনিত কারণে অতিরিক্ত জেলা প্রশাষক এর দায়িত্ব নিয়ে নরসিংদী জেলায় যোগদান করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার ফাতেমা জোহরা। রিপোর্টার্স ক্লাব নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন আশাশুনি রিপোর্টার্স ক্লাব সহ সভাপিত সুব্রত দাশ, শেখ বাদশা, সদস্য উত্তম কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান ময়না, ক্রিড়া সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র, সদস্য সত্যরঞ্জন সরকার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক জিএম আজিজুর রহমান রাজ, আবু হাসান, বি এম আলাউদ্দীন, শেখ আক্তারুজ্জামান সহ বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন আরাফাত ডেনিস প্রমুখ উপস্থিত ছিলেন।
