সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার

শ্যামনগরে অজ্ঞান পাটির কবলে ৪ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগর উপজেলার সদরের সন্নিকটে বংশীপুর গ্রামে রাতের খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে অজ্ঞানের ঘটনা ঘটেছে। এঘটনায় ৪ব্যক্তি গুরুত্বর অসুস্থ অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন- বংশীপুর গ্রামের যতিন্দ্রনাথ ঘোষের ছেলে লক্ষীপদ ঘোষ (৫৫), ছেলে তরুণ কুমার ঘোষ (৩৫), বৃদ্ধ মা আন্না ঘোষ (৭৫) ও তাদের কর্মচারী ব্রহ্মাশাসন গ্রামে সন্তোষ ঘোষের ছেলে তুলশী ঘোষ (৩৫)। সর্বস্ব লুট করার জন্য অজ্ঞান পাটির সদস্যরা এ কান্ড ঘটিয়েছে প্রাথমিক ভাবে জানাযায়।
বাড়ীর মালিক, জ্যোসনা রানী ঘোষ জানান, সন্ধ্যার দিকে রান্না ঘরে কাজ করার সময় বসত ঘরের মধ্যে হঠাৎ শব্দ হয়। এসময়ে দ্রুত ঘরে যাওয়ার সময় অচেনা এক ব্যক্তি লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডাক চিৎকারে ছেলে সহ অন্যরা বাড়ীতে এসে খোজা খুজি করে কাউকে পাওয়া যায়নি। এসময় ঘরে কোন মালমাল নষ্ট হয়নি জানতে পারে। রাত ১০টার দিকে সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। এক পর্যায়ে সবাই অচেতন হয়ে পড়ে। বাড়ীর মালিক আরও জানান, গভীর রাতে অজ্ঞাত ০১৯৯৮৭৪৫৭১৭ নম্বর থেকে তাদের হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীতে ফোনটি বন্দ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার আনিছুর রহমান খাদ্যের সাথে অচেতন দ্রব্য মিশানোর ফলে সবাই অসুস্থ হয় নিশ্চিত করেন। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অলিম্পিক খেলার স্বপ্ন সাতক্ষীরার নারী শুটার রজনীর

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার মেয়ে শুটার তৌফিকা সুলতানা রজনীর চোখে এখন স্বপ্ন অলিম্পিক খেলার। এজন্য সামনের খেলাগুলি পার করতে হবে তাকে। সেই প্রত্যাশা নিয়েই তার এগিয়ে চলা।
সাতক্ষীরার সৌম্য , মোস্তাফিজ যেমনটি করে বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়েছে , সাবিনা কাপিয়েছে যেমন বিশ্ব নারী ফুটবলকে তেমনি রজনীও বিশ্ব কাঁপাতে চায় শুটিং নৈপুন্যে। সাতক্ষীরার রাইফেল ক্লাবেই হাতে খড়ি হয়েছিল রজনীর। তারপর একে একে পেরিয়েছেন নানা ধাপ। এখন তার স্থায়ী ঠিকানা আর্মি শুটিং এসোসিয়েশন। শহরের কামাননগরের মেয়ে রজনী এবার এসএসসি পরিক্ষা দিয়েছেন। সামনের দিনগুলি শুটিংয়েই কাটাতে চান তিনি।
রজনী তার নৈপুন্যের জোরে ২০১৫ সালে বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটিতে ২৩ দিনের প্রশিক্ষন গ্রহন করেছেন রাইফেল শুটিংয়ে। একই সালে বাংলাদেশ স্পোর্টস শুটিং ফেডারেশনের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে লাভ করেছেন রৌপ্য পদক। এবার হামিদুর রহমান থার্ড ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশীপেও তিনি পেয়েছেন দ্বিতীয় স্থান। ১০ মিটার এয়ার রাইফেল (মহিলা) প্রতিযোগিতায় তিনি এবারও জিতেছেন রৌপ্য পদক। এখন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনে নিয়মিত শুটার হিসাবে অনুশীলন করছেন রজনী।
সোমবার দুপুরে রজনীর সাথে তার বাড়িতে কথা হয় এই প্রতিনিধির। রজনী বলেন আমার স্বপ্ন অলিম্পিক খেলার। এই প্রত্যাশায় ভর করে আছি। সেই স্বপ্নমাখা চোখ নিয়েই এগিয়ে যাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগ নেতা সোলায়মান হত্যা মামলার প্রধান সাক্ষী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ঃ কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা সোলাইমান হত্যা মামলার সাক্ষী ইউপি সদস্য ফারুক হোসেনকে সিআইডি গ্রেফতার করেছে। তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর থেকে গ্রেফতার করে।
অভিযোগ,মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডির(অর্গানাইজ) উপপরিদর্শক হুমায়ুন কবীর মামলার অন্যতম এজাহারভুক্ত আসামীদের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে এ গ্রেফতার করে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত ফারুক হোসেন (৩৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের অমেদ আলীর ছেলে, শোভনালী ইউপি’র ৬নং ওয়ার্ডের সদস্য ও শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
মামলার বিবরণে জানা যায়, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝায়ামারি গ্রামের সোলাইমান গাজীর সঙ্গে একই এলাকার তালেব পেয়াদার ছেলে ওহাব আলী পেয়াদাও তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত বছরের ১৯ নভেম্বর দিবাগত রাত ৮টার দিকে সন্নাসীর চকের সাহেব আলীর চায়ের দোকান থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রাতের কোন এক সময়ে আশাশুনি উপজেলার কৈখালি গ্রামের ভবতোষ মণ্ডলের বাড়ির সামনে সোলায়মানকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সামিউল্লাহ গাজী বাদি হয়ে ওহাব আলী পেয়াদাসহ ১৫ জনের নাম উল্লেখ করে পরদিন আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। রাতেই আমিরুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করে। এ মামলায় এজাহারভুক্ত ১০জন আসামী মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন পায়। ত৪দের মধ্যে নয়জন ১৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে আবেদন করলে সাতজন জামিন লাভ করে। সেলিম পেয়াদা ও জলিল পেয়াদার জামিন না’মঞ্জুর হয়। পরবর্তীতে ২৩ ডিসেম্বর মামলার তদন্তভার আশাশুনি থানার উপপরিদর্শক নয়ন চৌধুরীর হাত থেকে সিআইডিতে স্থানান্তর করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার কালিগঞ্জ উপজেলার সন্নাসীর চক গ্রামের গোলাম মোস্তফা ঢালীর ছেলে আজাহারুল ইসলামকে গ্রেফতার করে। রোববার সাতক্ষীরার বিচারিক হাকিম রাজীব রায় এর খাস কামরায় আজাহারুল তার ১৬৪ ধারার জবানবন্দিতে নিজেকে সোলায়মান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দেয়। এরই সূত্র ধরে রোববার সন্ধ্যায় শহরের পাকাপুলের উপর থেকে গ্রেফতার করা হয় মামলার সাক্ষী ফারুক হোসেনকে।
মামলার বাদি সামিউল্লাহ গাজী, নিহতে সোলাইমানের স্ত্রী আয়েশা ও ছেলে শাহীন গাজীর অভিযোগ, মামলার তদন্তকারি কর্মকর্তা হুমায়ুন কবীর গত ১১ জানুয়ারি দুপুর দু’ টোর দিকে সাতক্ষীরা আদালতের সামনে থেকে এজাহারভুক্ত আব্দুর রশীদ তার ভাই শহীদ হোসেন, ইয়াকুব আলী ও জলিল পেয়াদাকে ধরে নিয়ে যায়। পরে আর্থিক সুবিধা নিয়ে তাদেরকে ছেড়ে দেন। একইভাবে ওই কর্মকর্তা আজাহারুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আসামীদের দারা প্রভাবিত হয়ে তাকে দিয়ে সাক্ষী ফারুকের নাম উল্লেখ করিয়ে পরিকল্পিতভাবে গ্রেফতার করিয়েছেন বলে তাদের অভিযোগ। তারা ফারুেক হোসেনকে নিঃশর্ত মুক্তি দিয়ে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জানতে চাইলে মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডির(অর্গানাইজ) উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, গ্রেফতারকৃত আজাহারুলের জবানবন্দিতে পাওয়া তথ্য যাঁচাই বাছাই করে ফারুক হোসেনকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন জাানানো হবে। তবে গত ১১ জানুয়ারি এ মামলায় আটককৃত চারজন হাইকোর্টের জামিন সংক্রান্ত কাগজপত্র দেখানোয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী

বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স । গবেষণা সংস্থাটি তাদের গবেষণার মাধ্যমে এ মনোনয়ন দেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

এটাকে সরকারের অর্জন হিসেবে মন্তব্য করে উন্নয়নশীল দেশ হিসেবে সরকারের অর্জন জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। সরকারের অর্জনে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তারা আস্থা রেখেছে বলেই অর্জন সম্ভব হয়েছে।

তবে বাংলাদেশের এই অর্জন অনেক অগেই সম্ভব হতো বলে মনে করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই তিনি বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই লক্ষ্য অর্জন করতে পারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠার এই আনন্দময় দিনে দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মাদআলী সুজনের পরিচালনায় সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাঠক নন্দিত এই পত্রিকার ২৭তম বর্ষে পথচলার শুভকামনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার সাংবাদিক কল্যাণ ব্যনার্জি, সাবেক সভাপতি চ্যানেল আই প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, বর্তমান সেক্রেটারী আব্দুল বারি সাবেক সেক্রেটারীদ্বয় সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, এটিএন বাংলার এম. কামরুজ্জামান। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জনতার কালিদাশ রায়, সময়ের খবরের রুহুল কুদ্দুস, লোকসমাজের মাসুদ হোসেন, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, এস এ টিভি’র শাহীন গোলদার, ডিবিসির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, বাংলা ভিশনের আসাদুজ্জামান, খোলাকাগজের ইব্রাহিম খলিল, সাংবাদিক আব্দুল গফুর,দৈনিক জন্মভূমির শহীদুল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন প্রমুখ। দীর্ঘ ২৭ বছরের পথচলাকে অভিনন্দন জানিয়ে বক্তারা ভোরের ডাক পত্রিকার আপোষহীণ লড়াইকে সাধুবাদ জানান। সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী, অসাম্প্রদায়িকতা এবং সামাজিক সাম্য নিশ্চিতে ভোরের ডাক পত্রিকার অবদানকে তুলে ধরে বক্তারা বলেন, ভোরের ডাক মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে কথা বলে। গণমানুষের কথা তুলে ধরে বলেই ভোরের ডাক পাঠক মহলে নন্দিত সমাদৃত।

১৮.০৩.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় ২৩ মার্চ’র সভা স্থগিত

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সভাপতির কার্যালয় বাড়ি নং ৫১/এ, সড়ক নং- ৩/এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা-১২০৯ আগামী ২৩ মার্চ শুক্রবার বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত ৪ এমপি, ৩জন যুগ্ম সম্পাাদক, ৩জন সাংগঠনিক সম্পাদক এবং ৭টি উপজেলা কমিটির সভাপতি-সম্পাদক ও সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের সমন্বয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যে দ্বিপাক্ষিক আলোচনাসভা হওয়ার কথা ছিলো কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র নির্দেশনা মোতাবেক স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণে আফরিন

সিরিয়ার বহুমুখী গৃহযুদ্ধ আবর্তিত হচ্ছে প্রধান দুটি ক্ষেত্র (ফ্রন্ট) গৌতা ও আফরিনকে কেন্দ্র করে। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় কুর্দি সংখ্যাগরিষ্ঠ শহর আফরিনের নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়ার সরকার সমর্থিত কুর্দি বাহিনী। গতকাল রবিবার তুর্কি বাহিনী ও বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি শহরটির নিয়ন্ত্রণ নেয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও তুর্কি সেনাবাহিনী পৃথক বিবৃতিতে এ ঘোষণা দেয়।তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুর্কি বাহিনী সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা আফরিনের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘ফ্রি সিরিয়ান আর্মির ইউনিটগুলো তুর্কি সশস্ত্র বাহিনীর সহযোগিতায় আজ (গতকাল) সকাল ৮টায় আফরিনের কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ নেয়। এখন সেখানে মাইন অপসারণকাজ চলছে।’ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের দারদানেলিস ফ্রন্টে যুদ্ধ শুরু উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ তথ্য জানান। প্রসঙ্গত, স্বাধীনতাপন্থী কুর্দি বাহিনীকে সন্ত্রাসী বলে থাকে তুরস্কের সরকার।এরদোয়ান আরো বলেন, ‘সন্ত্রাসীদের’ বেশির ভাগ সদস্যই এরই মধ্যে লেজ গুটিয়ে পালিয়েছে। আফরিনের কেন্দ্রস্থলে সন্ত্রাসীদের ছেঁড়া ত্যানার (পতাকা) পরিবর্তে এখন আস্থা ও স্থিতিশীলতার প্রতীক তুর্কি পতাকা উড়বে, ফ্রি সিরিয়ান আর্মির পতাকা উড়বে। শহরটিতে তুর্কি স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।এ ছাড়া টুইটারে তুর্কি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে আফরিনের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়। তারা টুইটারে আফরিনে তুর্কি পতাকা ওড়ার ভিডিও পোস্ট করেতবে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, তুর্কি নেতৃত্বাধীন বাহিনী আফরিনে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা শহরটির নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে। সংস্থাটি জানায়, গত ২০ জানুয়ারি থেকে আফরিনে তুর্কি বাহিনীর ‘অলিভ ব্রাঞ্চ’ নামের এই অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় হাজার কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। শুধু গত সপ্তাহেই অন্তত আড়াই লাখ বেসামরিক নাগরিক এ শহর ছেড়ে পালিয়েছে। এ ছাড়া অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে গত শুক্রবার ও শনিবার তুর্কি বাহিনীর হামলায় অন্তত ২৭ বেসামরিক লোক নিহত হয়েছে, যাতে হাসপাতালে হামলায় নিহত হয় ১৬ জন। এ যুদ্ধে তুর্কি বাহিনীর ৪০০ সেনা নিহত হয়। তবে তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত তাদের ৪৬ জন সেনা নিহত হয়েছে।পর্যবেক্ষক সংস্থাটি জানায়, আফরিন ও গৌতাকে কেন্দ্র করে আবর্তিত সিরিয়ার গৃহযুদ্ধ চলতি সপ্তাহে আট বছরে এসে ঠেকেছে; যাতে সিরিয়া, কুর্দি বাহিনী, বিদ্রোহী বিভিন্ন বাহিনী এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্ক প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। সূত্র : এএফপি, বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারো নেপাল! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান!

নেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য আরেকটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল।নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার শোকের রেশ না কাটতেই এ ধরনের ঘটনা ঘটলো। নেপালি গণমাধ্যম মাই রিপাবলিকা একথা জানিয়েছে।

নেপালি গণমাধ্যমটি জানায়, রবিবার কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

খবরে বলা হয়, বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে।

প্রসঙ্গত, গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest