সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা দেশ

রাজধানী ঢাকার নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ-র‌্যাব। নিরাপত্তা নির্বিঘ্ন করতে রাজধানীসহ সবকটি বিভাগীয় শহর এবং বেশির ভাগ জেলায় র‌্যাব-পুলিশের পাশাপাশি নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানীতে নামানো হয়েছে ২০ প্লাটুন বিজিবি। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিভিন্ন জেলায় নতুন করে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অন্যদিকে গত কয়েক দিনে কেবল ঢাকাতেই বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের অন্তত দুই হাজারের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা বলে অভিযোগ সংশ্লিষ্ট দলটির। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরসহ দলের কেন্দ্রীয় ও নগর নেতাদের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। এর মধ্যে আটক করা হয়েছে বিএনপির তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, এসএম সায়েমসহ বেশকয়েক নেতা-কর্মীকে।

এদিকে নিয়মিত মামলার আসামির পাশাপাশি এই গণগ্রেফতারে থানার হাজতগুলোতেও তিল ধারণের কোনো ঠাঁই নেই। গতকাল নিরাপত্তা নিয়ে পৃথকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলেছেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ৮ ফেব্রুয়ারি দেশে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়-পরবর্তী বাংলাদেশ ভালো থাকবে। জানা গেছে, খালেদা জিয়ার রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে আগামী তিন দিন পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জোরদার চেকপোস্টে তল্লাশি : বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে ডিএমপি এলাকায় কর্মরত সব সংস্থার সদস্যের ছুটি গতকাল থেকে বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। রায়-পরবর্তী সহিংসতা হতে পারে- এমনটি বিবেচনায় রেখে সম্ভাব্য প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব জায়গায় সহিংসতা হতে পারে সেগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি কারা এগুলো ঘটাতে পারে তাদেরও একটি সম্ভাব্য তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই তালিকা আইন প্রয়োগকারী প্রতিটি সংস্থার কাছে পাঠানো হয়েছে। নাশকতা হতে পারে এমন সম্ভাব্য স্পটগুলোতে আগে থেকেই পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন। তারা গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। গতকাল সারা দিন সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ ও র‌্যাব। সন্দেহভাজন ব্যক্তি, রিকশা, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। তল্লাশি করা হচ্ছে সঙ্গে থাকা ব্যাগ, বস্তা ও লাগেজ। রেলপথ, সড়কপথ ও নৌপথসহ সব খানে তল্লাশি চালানো হচ্ছে। বাদ যাচ্ছে না সঙ্গে থাকা মোবাইল ফোনও। সন্দেহ হলেই গ্রেফতার করা হচ্ছে। পুলিশ ও র‌্যাব বলছে, নাশকতায় আশঙ্কায় তাদের ধরা হচ্ছে। গতকাল বিকাল ৫টার দিকে রামপুরা টেলিভিশন ভবনের সামনে চেকপোস্ট বসিয়েছে র‌্যাব-৩ এর একটি টিম। তখন ওই টিমের নেতৃত্বে ছিলেন মেজর আবদুল্লাহ আল মারুফ। তিনি বলেন, সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এই চেকপোস্টটি বসানো হয়েছে। এই সড়ক দিয়ে রাজধানীর বাইরে থেকেও যানবাহন প্রবেশ করে। তবে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান অবহিত করেছেন, পুরো ব্যাটালিয়নের নিরাপত্তা ব্যবস্থা চিত্র। অনেকটা একই চিত্র অন্য সব ব্যাটালিয়নগুলোতেও। র‌্যাব-৩ অধিনায়ক বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৬টি চেকপোস্ট বসিয়েছে র‌্যাব। একসঙ্গে ৫টি প্যাট্রল টিম বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। তবে বইমেলাকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অন্য সময় ২টি ওয়াচ টাওয়ার বসানো হলেও এবার বসানো হয়েছে ৩টি। একই সঙ্গে রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। সাদা পোশাকেও অনেকগুলো টিম কাজ করছে বইমেলা এলাকায়। দুপুরে রাজধানীর প্রবেশমুখ আবদুল্লাহপুরে র‌্যাব-১ এর চেকপোস্টে দায়িত্ব পালন করেছিলেন মেজর ইশতিয়াক। বিপরীত পাশেই ছিল পুলিশের চেকপোস্ট। এ ব্যাপারে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, একসঙ্গে আমরা ৫টি চেকপোস্ট পরিচালনা করছি। তবে রাজধানীর প্রবেশমুখ আবদুল্লাহপুর ও বিমানবন্দর রেলস্টেশনের দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। এর বাইরে পুরো ব্যাটালিয়নে টহল দিচ্ছে ৫টি বিশেষ প্যাট্রল। সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন।

বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় দেখা গেছে, আগের তুলনায় চেকপোস্টে দ্বিগুণের বেশি জনবল বাড়ানো হয়েছে। সন্দেহভাজন বাস, লেগুনা, ব্যক্তি ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। বেলা ২টার দিকে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী মোটরসাইকেল আরোহী দুই যাত্রীকে নামিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়। ঢাকায় যাওয়ার কারণ জানতে চাওয়া হয়। সদুত্তর দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। যাত্রাবাড়ী মোড় এবং সায়েদাবাদ চেকপোস্টে সন্দেভাজন সব ধরনের যানবাহনে তল্লাশি করা হচ্ছে। রিকশা থেকে যাত্রীদের নামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। সঙ্গে থাকা ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। হেঁটে যাওয়া ব্যক্তিরাও তল্লাশি থেকে বাদ পড়েননি। তাদের মানিব্যাগ, হাতে থাকা ব্যাগ, প্যান্টের পকেট চেক করাসহ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়।

জানা গেছে, গাবতলী পর্বতা সিনেমা হলের সামনে, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ শতাধিক স্পটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও র‌্যাব। বিনা টিকিটে রেল ভ্রমণ, রেলের ছাদে ভ্রমণকারী এবং কমলাপুর বা বিমানবন্দর স্টেশনে সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এসব অভিযোগে গতকাল অর্ধশত ব্যক্তিকে গ্রেফতার এবং অনেককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য রেঞ্জ ডিআইজি ও কমিশনারদের সঙ্গে আইজিপির একটি ভিডিও কনফারেন্স হয়েছে। সারা দেশে পুলিশের কী প্রস্তুতি রয়েছে, আরও কী পদক্ষেপ নিতে হবে, সেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এক বিন্দু ছাড় নয় : কেউ সহিংসতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘কেউ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করলে কোনো সমস্যা নেই। কিন্তু সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনোও ধরনের নৈরাজ্য ঠেকাতে আমরা বদ্ধপরিকর। আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। জনগণের জানমাল রক্ষার জন্য পুলিশি যত কৌশল রয়েছে, সবকিছুই আমরা নিয়েছি।’ গতকাল ডিএমপি সদর দফতরে অনির্ধারিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি আরও বলেন, একটি মামলার রায়কে কেন্দ্র করে আমরা প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব-শঙ্কার কথা শুনছি। আমরা এসব বিষয়ে অবগত। নগরবাসীকে রক্ষার জন্য, সরকারি সম্পদ রক্ষার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। সরকারের সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাগরিকের নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারবে না। সে জন্য যা কিছু আইনি পদক্ষেপ নেওয়া দরকার, আমরা নেব।

বিএনপির পক্ষ থেকে গণগ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নগর পুলিশের প্রধান বলেন, গণতান্ত্রিক দেশে মানুষের কথা বলার অধিকার রয়েছে। যে কেউ এটা বলতে পারেন। এ প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু বলব, কোনো গণগ্রেফতারের ঘটনা নেই। এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে দিলে আমি তা তদন্ত করে ব্যবস্থা নেব।

ডিএমপি কমিশনার বলেন, ২০১৪ ও ২০১৫ সালে যেভাবে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, আগুন সন্ত্রাস-বোমা সন্ত্রাস করা হয়েছে; তখনকার মতো যে কোনো ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করার জন্য, জনগণের সুরক্ষার জন্য আমরা সব ধরনের উদ্যোগ নেব। সব ধরনের আইনি ব্যবস্থা নেব। কোনোভাবেই নাগরিকদের সুরক্ষা বিঘ্নিত করার সুযোগ আমরা দেব না।

বিজিবি মোতায়েন : নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর সড়কগুলোতে গতকাল সন্ধ্যা থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় ২০ প্লাটুন এবং বাইরে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে এমন অনেক জেলায় আরও ৭০ থেকে ৮০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরেও বিভিন্ন জেলা প্রশাসন থেকে বিজিবি মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বলেন, ঢাকায় ২০ প্লাটুন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে ৭০ থেকে ৮০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে বিভিন্ন জেলা থেকে বিজিবি চাওয়া হয়েছে।

পাঠাওসহ তিন রাইড সেবা বন্ধ আজ : খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের দিন ঢাকায় মটরসাইকেল রাইড সেবা বন্ধ রাখছে তিন প্রতিষ্ঠান। সে অনুযায়ী আজ সারা দিন সেবা বন্ধ থাকছে বলে পাঠাও, মুভ ও বাহনের। সেবা বন্ধের জন্য দুঃখ প্রকাশ করে গতকাল রাতে গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়েছে মটরসাইকেলের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ কর্তৃপক্ষ। এতে লেখা হয়েছে, ৮ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে পাঠাও রাইড সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ঢাকার কিছু নির্দিষ্ট এলাকায় পাঠাও ফুড সার্ভিস চালু থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে খালেদা জিয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নূরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন আ”লীগের উদ্যোগে এতিমদের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে । ৭ই জানুয়ারী সন্ধ্যা ৭টায় নুরনগরে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নূরনগর ত্রীমোহনী মোড়ে এসে পথসভা অনুষ্টিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও পথসভার নেতৃত্ব দেন ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ।
পথ সভায় বক্তৃতাকালে জি এম হাবিবুর রহমান হবি বলেন, ১৯৯১ সালের ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে তৎকালীন প্রধান মন্ত্রী বেগম জিয়া ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা এতিমদের জন্য অনুদান পান অনুদানের এই টাকা তিনি এতিমদের কাজে ব্যয় না করে নিজের সন্তান ও আত্মীয় স্বজনদেরকে দিয়ে আত্মসাৎ করেন। বেগম জিয়ার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বক্তৃতা করেন অনান্য নেতা কর্মিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল্লাহ আল মামুন, তরুণলীগের সভাপতি ডি এম রবিউল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান বাবু, শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য মীর আলী মোল্ল্যা সহ ইউনিয়ন আ”লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি’

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশবাসীর উদ্দেশে সগৌরবে জানাতে চাই, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায়বিচার হলে বেকসুর খালাস পাব।’

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খালেদা জিয়া। বিকেল ৫টার দিকে ওই সংবাদ সম্মেলন শুরু হয়।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। ওই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। এর আগের দিন আজ সংবাদ সম্মেলন করলেন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘আপনারা জানেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় রায় হবে। এ রায়কে কেন্দ্র করে শাসক মহল আমাদের চেয়ে বেশি অস্থির।’

খালেদা জিয়া বলেন, ‘ভিত্তিহীন ও মিথ্যা মামলার বিরুদ্ধে জনগণের প্রতিবাদে ভীত হয়ে এ হীন পথ বেছে নিয়েছে এ অবৈধ সরকার। সারা দেশে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আদালত রায় দেওয়ার বহু আগে থেকেই শাসক মহল চিৎকার করে বেড়াচ্ছে আমার জেল হবে। যেন বিচারক নয়, ক্ষমতাসীনরাই রায় ঠিক করে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘কথিত সংসদে নেই প্রকৃত বিরোধী দল।’

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘মাদকের বিষাক্ত ছোবলে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে। সমাজে দেখা যাচ্ছে অবক্ষয়। এই অবক্ষয় থেকে মানুষ মুক্তি পেতে চায়। তারা অধিকার ফিরে পেতে চায়। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। ’

খালেদা জিয়া বলেন, ‘বিএনপির অগণিত নেতাকর্মী, অসংখ্য মানুষ হামলা ও মামলার শিকার হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘দেশের মানুষ তাদের নির্বাচন করেনি। তাদের দেশ পরিচালনায় জনগণের সম্মতি নেই। নৈতিক দিক দিয়ে তারা অবৈধ।’ তিনি বলেন, ‘জনগণের সমর্থন নেই বলেই তারা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে ভয় পায়।’

খালেদা জিয়া বলেন, ‘সরকারি খরচে এক বছর আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে। মানুষ প্রহসনের নয় সত্যিকারের নির্বাচন চায়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবদুল হামিদ ফের রাষ্ট্রপতি

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সিইসি কে. এম. নুরুল হুদা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইসির জনসংযোগ বিভাগের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আজ ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদের নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। মনোনয়নপত্র পরীক্ষার পর রাষ্ট্রপতি পদে জনাব মো. আবদুল হামিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি পদে জনাব মো. আবদুল হামিদ একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কে. এম. নুরুল হুদা, রাষ্ট্রপতি আইন ১৯৯১-এর ধারা ৭ মোতাবেক জনাব মো. আবদুল হামিদকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেন।’

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ছিল মনোনয়নপত্র পরীক্ষার দিন। এর আগে গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

রাষ্ট্রপতি পদে অন্য কেউ প্রার্থী হলে নির্বাচন কমিশনকে ভোটের ব্যবস্থা করতে হতো। তাহলে এবার ভোট দিত মোট ৩৪৮ জন সংসদ সদস্য। মৃত্যুজনিত কারণে দুটি সংসদীয় আসন শূন্য রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা যশোর মহাসড়কে ছয়ঘরিয়া নামকস্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও ১০জন আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সদরের ছয়ঘরিয়া নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত বাসযাত্রী কাথন্ডা গ্রামের হাজী আব্দুল মাজেদ (৫৫) ।
আহতরা হলেন, অরিন (৪৫), রওশন আরা (৩৫), মমতাজ (৩০), শরিফা খাতুন (৩৫), সালেহা (৩৫), প্রতিমা (২৮) সহ আরও অনেকে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ছয়ঘরিয়া নামকস্থানে পৌঁছালে ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে মেরে দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ছয়ঘরিয়া নামকস্থানে একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান!

ক্রীড়া ডেস্ক:
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অনেকটা ধীর গতিতে শুরু করেন দুই ওপেনার।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে একশ ৫৮ রান করে আফগানিস্তান। তার মধ্যে ২২ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন মুহাম্মদ শাহজাদ। আরেক ওপেনার কারিম সাদিক ৩০ বলে করেন ২৮ রান।
অধিনায়ক আসগর উইকেটে নেমে জিম্বাবুয়ে বোলারদের উপর চড়াও হয়ে খেলা শুরু করেন। ১৪ বলে তিন ছয়ে ২৭ রান করেন এই অধিনায়ক।
মুহাম্মদ নবিও দ্রুত রান তুলতে থাকেন। ২৬ বলে চার ছয়ে করেন সর্বোচ্চ ৪৫ রান। জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নেন টেন্ডাই চাতারা আর দু’টি করে উইকেট নেন জারভিস, মুজারাবানি এবং ক্রেমার।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ছয় রানেই সাজঘরে ফিরেন মিরে। টেলরকে নিয়ে দ্বিতীয় উইকেটে দলের বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন মাসাকাদজা। তবে দলীয় ৪০ রানের মাথায় তিনিও স্বীকার হন মুজিবের বলে। পরে সেকান্দার রাজা ২৬ বলে ৪০ রানে রাশিদের স্বীকার হলে তাদের আশা পুরোটাই শেষ হয়ে যায়।
শেষাবধি ১৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। আফগানদের পক্ষে দুটি করে উইকেট নেন মুজিব এবং রাশিদ খান। আর নবী নেন এক উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষের চেয়ে খুব বেশি আলাদা নয় উদ্ভিদ!

অনলাইন ডেস্ক:
বৈশিষ্ট্যগত দিক থেকে প্রাণী ও উদ্ভিদের মধ্যে অনেক পার্থক্য থাকলেও আসলে এরা খুব বেশি আলাদা নয়। সাম্প্রতিক একটি গবেষণা থেকে এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
উদ্ভিদের উপর বিভিন্ন অ্যানেস্থেসিয়ার (চেতনানাশক ওষুধ বা রাসায়নিক পদার্থ) প্রভাব পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বলছেন, চেতনানাশক ওষুধে মানুষ ও পশু-পাখির মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যায় একই প্রতিক্রিয়া ঘটে উদ্ভিদেও। গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স এবং জার্মানির বন ইউনিভার্সিটির একদল গবেষক। গবেষণাপত্রটি প্রকাশিত হয় অক্সফোর্ড অ্যাকাডেমিক জার্নালে।
বিজ্ঞানীরা উদ্ভিদের উপর অ্যানেস্থেসিয়ার প্রভাব পর্যবেক্ষণ করতে লজ্জাবতী, মটর, সানডিউ ও ভেনাস ফ্লাইট্র্যাপ (এক প্রজাতির গাছ যা ফাঁদ পেতে মাছি শিকার করে) এ চার প্রজাতির উদ্ভিদ বাছাই করেন। গাছগুলোর মূল লিডোকেইন নামক একপ্রকার স্নায়ু শিথিলকারী পদার্থে ডুবানো হয়। গবেষণার মূল উদ্দেশ্য ছিল, উদ্ভিদগুলোর মধ্যে বিভিন্ন প্রকার অ্যানেস্থেসিয়ার প্রভাব পর্যবেক্ষণ করা। গবেষণার আরেকটি বিষয় হলো, উদ্ভিদের মধ্যে এসব অ্যানেস্থেসিয়ার প্রভাব মানুষ বা অন্য প্রাণীদের মতোই কিনা তা জানা।
অ্যানেস্থেসিয়া প্রয়োগের বিভিন্ন পর্যায়ে উদ্ভিদগুলোর অঙ্গের ছবি ধারণ করেন বিজ্ঞানীরা। দেখা যায়, এ পরিস্থিতিতে মানুষ বা পশু-পাখির কোষে যে ধরনের প্রতিক্রিয়ার দেখা মেলে একই প্রতিক্রিয়া ঘটে উদ্ভিদের কোষে। তাছাড়া, সবগুলো উদ্ভিদেই অ্যানেস্থেসিয়া একইরকম প্রভাব ফেলতে দেখা যায়। এর প্রভাবে প্রতিটি গাছেই আচরণগত পরিবর্তন দেখা দেয় এবং সেগুলো অসার হয়ে যায়। উদাহরণ হিসেবে ভেনাস ফ্লাইট্র্যাপের কথা বলা যেতে পারে। এ উদ্ভিদের পাতা অনেকটা চোয়ালের মতো। কোনো পোকা এর চোয়ালসদৃশ পাতার সংস্পর্শে এলে পাতার সাহায্যে পোকাটিকে আঁটকে ফেলে এরা। তাই এদের নাম ফ্লাইট্র্যাপ, অর্থাৎ মাছির ফাঁদ।
বিজ্ঞানীরা দেখেন, অ্যানেস্থেসিয়ার প্রভাবে ফ্লাইট্র্যাপগুলোর পাতা স্বাভাবিক আচরণ করছে না। এদের মাছি ধরার ফাঁদ অকেজো হয়ে যায় এবং হজম ক্ষমতা বন্ধ হয়ে যায়। ওষুধের প্রভাব কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এদের ১৫ মিনিট সময় লাগে। একই প্রতিক্রিয়া দেখায় লজ্জাবতী, তবে এদের স্বাভাবিক হতে সময় লাগে ৭ ঘণ্টা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক:
আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সদরের ব্র্যাক অফিসের সামনে ঢাকাগামী বাসচাপায় একটি ইজিবাইকের চালকসহ পাঁচজন নিহত হন। ইজিবাইকটি ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার থেকে ভাঙ্গা উপজেলা শহরে আসছিল।
নিহতরা হলেন ইজিবাইকের চালক ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের এসকেন শেখের ছেলে আবুল শেখ (৩০), ইজিবাইকের যাত্রী ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী এলাকার শহিদুল শরীফের স্ত্রী খালেদা বেগম (৩৫), ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের সাত্তার শেখের ছেলে মিজানুর শেখ (৪০) এবং অজ্ঞাত নারী (৩৫) ও অজ্ঞাত পুরুষ (৫০)।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আফজাল হোসেন বলেন, ‘বাসটির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে তিনজন মারা গেছে। গুরুতর আহত অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest