সর্বশেষ সংবাদ-
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবি

সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা ॥ স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জে নাসিমা খাতুন (৩৫) নামে এক গহবধুকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী জালাল সানা।
মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনটি ঘটে।
স্ত্রীকে হত্যার পর সকালে জালাল সানা থানায় যেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। গৃহবধু নাসিমা খাতুন দু’মেয়ে সন্তানের জননী।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, নাসিমা-জালাল দম্পত্তি দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করেন। তাদের ৮ম শ্রেণীতে ও দশম শ্রেণীতে পড়–য়া দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাকে-তাকে মার-ধর করাসহ মানুষের সাথে তিনি অসংলগ্ন আচরণ করছেন।
মঙ্গলবার রাতের কোন এক সময়ে তিনি তার স্ত্রীকে দাঁ দিয়ে জবাই করে হত্যা করেন। সকালেই তিনি থানায় এসে আত্মসমর্পণও করেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজ‌ের চিরচেনা ক্যাম্পাসে ফিরছেন জাফর ইকবাল

চিরচেনা শাবি ক্যাম্পাসে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কথা সাহিত্যিক অধ্যাপক ড. জাফর ইকবাল। ১১ দিন পর চিকিৎসা শেষে আজ বুধবার ঢাকা থেকে রওনা হয়ে দুপুরের দিকে সিলেট পৌঁছাবেন তিনি।

দুপুর পৌনে ১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জাফর ইকবালের ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা। জাফর ইকবালকে ক্যম্পাসের ‘ব্র্যান্ডম্যান’ উল্লেখ করে আজ তারা তাকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত।

জানা গেছে, বিকেল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের মুক্ত মঞ্চে আসবেন তিনি। যেখানে গত ৩ মার্চ হামলার শিকার হন তিনি ওই স্থানে দাঁড়িয়েই শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন তিনি। শিক্ষার্থীদের নিয়ে আবারও মেতে উঠবেন তিনি- এমন প্রত্যাশা সবার।

পরিবারের বরাত দিয়ে শাবিপ্রবির রেজিস্ট্রার ইশাফকুল হোসেন জানান, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসা ছাড়পত্র পাওয়ার পর আজ দুপুরে তিনি সিলেট পৌঁছাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ইমরান খানকেও জুতা নিক্ষেপ

নওয়াজ শরীফের পর এবার পাকিস্তানের আরেক নেতা ইমরান খানের দিকেও জুতা ছুড়ে মারা হলো।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাতে একটি র‍্যালিতে অংশ নেন ইমরান খান। সেখানে একটি গাড়িত ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ৬৫ বছর বয়সী এ নেতা।

বক্তব্যের শেষ দিকে জনতার ভিড় থেকে একটি জুতা ছুটে আছে ইমরান খানকে লক্ষ্য করে। তবে জুতাটি অল্পের জন্য তার গায়ে লাগেনি। জুতাটি এসে লাগে ইমরান খানের পাশে দাঁড়ানো পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে।

ইমরান খানের দিকে যিনি জুতা ছুড়েছিলেন, আশেপাশের জনগণ সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ইমরান খানও ওই মুহূর্তে স্থান ত্যাগ করেন।

পাকিস্তানের রাজনৈতিকদের ওপর জনগণের পক্ষ থেকে এটি ছিল এ সপ্তাহের তৃতীয় হামলা এবং দ্বিতীয় জুতা নিক্ষেপ।

গত রোববার (১১ মার্চ) একটি ইসলামি জলসা অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দিকে জুতা ছুড়ে মারেন কিছু শিক্ষার্থী। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এর ঠিক একদিন আগে, শনিবার (১০ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় উগ্রপন্থী মাদ্রাসাছাত্ররা তার ওপর অতর্কিতে চড়াও হয়। এসময় শত শত মানুষের চোখের সামনে তার মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয়। এ ঘটনার অভিযোগে একজন গ্রেফতার হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজেকে পাখি ভেবে মানুষের মাথায় মলত্যাগ !

রাস্তা দিয়ে যেতেই আচমকা এক পথচারীর মাথার ওপর কিছু একটা পড়ে। কিছুক্ষণ পরেই শেই ব্যক্তি বুঝতে পারলেন, ওপর থেকে তার গায়ে যা পড়েছে তা আসলে মানুষের মল। এক ব্যক্তি গাছের উপরে বসেই শৌচকর্ম সারছেন। এরপর যা ঘটল তা সত্যিই অভিনব।

খবর অনুযায়ী, স্পেনের অ্যালেবেসেটের বাসিন্দা এক ব্যক্তি হঠাতই গাছের উপর চড়ে বসেন। তার পর গাছের ওপর থেকেই পথচারীদের উপর মলমূত্র ত্যাগ করতে থাকেন। অভিযোগ, সেই সময় দুই জন পথচারীর উপর মলমূত্র ত্যাগ করেন তিনি। স্বাভাবিকভাবেই প্রবল ক্ষুব্ধ হন তারা।

ঘটনার খবর জানাজানি হতেই সেই এলাকায় আসে পুলিশ। পুলিশের দাবি, সেই এলাকায় তারা যখন পৌঁছান তখন দেখেন একদল যুবক গাছের নিচে দাঁড়িয়ে প্রবল চিৎকার করে যাচ্ছেন। কিন্তু তখনও স্বমহিমায় গাছের ওপর থেকে শৌচকর্ম সেরে যাচ্ছেন ওই ব্যক্তি।

তবে নাটক শেষ হয় কিছুক্ষণ পরেই। পুলিশ গাছে ওঠার আগেই সেই ব্যক্তি নিজেই গাছ থেকে নেমে পড়েন। জানা গেছে, সেই ব্যক্তিকে যখন উদ্ধার করা হয় তখন মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। তিনি ব্যক্তি মাদকের নেশাও করেছিলেন বলেও অনুমান করছে পুলিশ।

আপাতত তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। জানা গেছে, নেশার ঘোরে সেই ব্যক্তি নিজেকে পাখি ভাবতে শুরু করেছিলেন। তার জেরেই এই কাণ্ড। তবে এতেই শেষ নয়। যে ব্যক্তিদের ওপর তিনি শৌচকর্ম করেন, তারাও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন বদলা নেওয়ার জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রী ঘরে ঢুকতে না দেয়ায় অনশনে স্বামী!

স্ত্রী ঘরে ঢুকতে না দেয়ায় বাড়ির সামনেই অনশনে বসেন প্রবীর সাহা নামে এক ব্যক্তি।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুঁড়িতে এমন ঘটনা ঘটেছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রবিবার সকালে শিলিগুঁড়ির সূর্যসেন কলোনিতে প্রবীর সাহা নামে তার বাড়ির সামনে অনশনে বসেন। পাশেই স্ত্রীর ছবিসহ নানা অভিযোগ লেখা রয়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর তাকে দেখতে ভিড় করেন কলোনিবাসী।এর পর স্থানীয় কাউন্সিলর তৃণমূলের কৃষ্ণ পাল ও পুলিশের মধ্যস্থতায় প্রবীর বাবু অনশন তুলে নেন। বাড়িতেও ঢোকেন। তবে তার স্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।

স্ত্রীর ভাষ্য, এটি পুরোপুরি পারিবারিক বিষয়। বাইরের কাউকে কিছু বলব না।

প্রতিবেশীরা জানান, বছর দুয়েক ধরে এ দম্পতির মধ্যে টাকা-পয়সা নিয়ে গণ্ডগোল চলছিল।

কাউন্সিলর কৃষ্ণবাবু বলেন, এভাবে পাড়ার মধ্যে আমরণ অনশন করব বলে রাস্তায় বসে পড়াটা মানা যায় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমি মারা যাব, তবুও পর্ন ছবি করবো না’

সাবেক পর্ন অভিনেত্রী সানি লিওন বলিউডে পা রাখার শুরুর দিকেই তার সাথে বলিউড অভিনেত্রী রাখি সবন্তের সম্পর্ক খারাপ যাচ্ছে। রাখি একাধিকবার সানি লিওন সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। কিন্তু তাতে কোনো সময়ই কান দেননি সানি লিওন।

অন্যদিকে রাখিও সানির বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ হাজির করছে। এবার সানি সম্পর্কে আরেক অভিযোগ আনলেন তিনি।খবর এবেলাডটইনের।

রাখি সবন্তের অভিযোগ করেছেন, সানি লিওন নাকি রাখি সবন্তের ফোন নম্বর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি মুম্বাইয়ের একটি গণমাধ্যমের কাছে সানি লিওন সম্পর্কে এই মন্তব্য করেছেন রাখি সবন্ত।

রাখি বলেন, ‘সানি আমার ফোন নম্বর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিয়েছেন। প্রায়ই আমার কাছে ফোন
কল আসছে। এবং ফোন করে আমার ভিডিও ও মেডিকেল সার্টিফিকেট চাওয়া হচ্ছে। পাশাপাশি ফোন করে আমাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাবও দিচ্ছে।

তিনি আরো বলেন, আমি মোটেই এ রকমের কাজে আগ্রহী নই। রাখি এও বলেন, আমি মরে যাব, তবুও এই জগতে পা বা প্রবেশ করব না।

আমি মন থেকে ভারতীয় এটা উল্লেখ করে রাখি আরো বলেন, আমি একজন ভারতীয় নারী আর আমি আমাদের সংস্কৃতির মর্যাদা সম্পর্কে অবহিত।

কিন্তু রাখি কীভাবে এতোটা নিশ্চিত যে, তার ফোন নম্বরটি সানি লিওনই দিয়েছেন? এমন প্রশ্ন সবার মনে।

রাখি সবন্ত বলেন, আমার ফোন নম্বর কীভাবে পেয়েছেন জিজ্ঞাসা করায়, ফোন কল করা ওরাই সানি লিওনের নাম নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শসার গুণ অনেক

শসার গুণ অনেক

কর্তৃক Daily Satkhira

একাধিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিনের খাবারের তালিকায় শসা রাখতে পারলে রোগমুক্ত জীবন অনেক সহজ হয়ে যায়। কারণ শরীরকে কর্মক্ষম রাখতে শসার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভবই বলা চলে। আজকের আয়োজন এই শসা নিয়েই—

কোষ্ঠকাঠিন্য কমায়
কোষ্ঠকাঠিন্য থাকলে আজ থেকেই শসা খাওয়া শুরু করুন। কারণ এ কাজে শসার বিকল্প নেই। শসার ভেতরে থাকে ফাইবার। ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সমাধান হতে সময় লাগে না।

পানির অভাব মেটায়
দেহের ভেতরে পানির মাত্রা স্বাভাবিক থাকাটা খুবই জরুরি। নইলে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিদিন শসা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

ত্বকের যত্ন
শসায় সিলিকা নামক একটি উপদান রয়েছে, যা শরীরে প্রবেশের পর কোষের কর্মক্ষমতা বাড়ায়। ফলে ত্বকের সৌন্দর্য বাড়ে। সঙ্গে শরীরের প্রতিটি পেশি, লিগামেন্ট ও হাড়ের শক্তিও বাড়তে থাকে।

ক্যান্সার দূরে থাকে
বর্তমান পরিস্থিতিতে সবারই অতিরিক্ত সচেতন থাকাটা জরুরি। কারণ গবেষণা বলছে, ক্যান্সারে আক্রান্তের হার ক্রমাগত বাড়ছে। তাই সেসব খাবারই খাওয়া উচিত, যেগুলোতে এই মারণ রোগ দূরে থাকে। আর এ ক্ষেত্রে শসাকে বাদ দেওয়া কোনো ভাবেই চলবে না।

ভিটামিন
শরীর সচল রাখতে নানা ধরনের ভিটামিনের প্রয়োজন পড়ে। সেই ভিটামিনের জোগান ঠিক রাখতে শসা খাওয়া খুবই জরুরি। কারণ এতে প্রচুর ভিটামিন ‘সি’, ‘বি’ এবং ‘এ’ থাকে। এ ছাড়া খনিজের ঘাটতি মেটাতেও শসা কার্যকর।

পুষ্টির ঘাটতি দূর
একটি ৩০০ গ্রামের শসায় ১১ গ্রাম কার্বোহাইড্রেট, দুই গ্রাম প্রোটিন ও দুই গ্রাম ফাইবার থাকে। সেই সঙ্গে থাকে দিনের চাহিদার ১০ শতাংশ ম্যাগনেসিয়াম, ১৩ শতাংশ পটাসিয়াম ও ১২ শতাংশ ম্যাঙ্গানিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওম-মিমের গান ‘ও রানী’ প্রশংসিত

বিনোদন ডেস্ক: বিদ্যা সিনহা মিম ও ওম অভিনীত ‘পাষাণ’ ছবির ‘ও রানী’ গানটি মুক্তি পেয়েছে। গানটি বেশ প্রশংসিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গানটি প্রকাশ করা হয়। এরইমধ্যে শুধু ইউটিউবেই গানটি সাড়ে তিন লাখের বেশি দেখা হয়েছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাষাণ’ ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। ‘ও রানী’ গানটিতে সুর করেছেন কবির বকুল, সংগীতায়োজনে ছিলেন শওকত আলী ইমন। কোরিওগ্রাফি করেছেন হাবিব।

‘পাষাণ’-এ পেশাদার খুনীর চরিত্রে অভিনয় করেছেন ওম। অন্যদিকে টিভি রিপোর্টার হিসেবে দেখা যাবে মিমকে। রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন হয়। অ্যাকশনধর্মী ‘পাষাণ’-এ আরো অভিনয় করেছেন বিপাশা কবির, মিশা সওদাগর ও শিমুল খান।২৩ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest