ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
বিস্তারিত আসছে…
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসরের তৃতীয় ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নেমেছিল শোয়েব মালিকের মুলতান সুলতানস এবং ব্র্যান্ডন ম্যাককালামের লাহোর কালান্দার্স।
এই ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে যখল লাহোর কালান্দার্সের বোলারদের অসহায়ত্ব দেখা যাচ্ছিল ঠিক তখনই ম্যাচের পাল কিছুটা নিজেদের দিকে ঘুরিয়ে দেন মুস্তাফিজ। দলের প্রত্যেক বোলার ওভারপ্রতি ছয়ের বেশি রান করে রান খরচ করলেও কৃপণতার পরিচয় দেন বাঁহাতি এ পেসার।
শুধু রানের চাকাই ধরে রাখেননি বরং অধিনায়ক যখন যে অবস্থাতে তাকে আক্রমণে এনেছে, সে অবস্থাতেই ব্রেকথ্রু দিয়ে দলকে আবারও লড়াইয়ে ফিরিয়ে আনতে অসামান্য ভূমিকা পালন করেন। নির্ধারিত ২০ ওভার শেষে মুলতান সুলতানস ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করলেও, ওভার প্রতি ৫.৫০ ইকোনমি রেটে রান দিয়ে ২২ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট শিকার করেন তিনি।
মুস্তাফিজের নির্ধারিত ৪ ওভারের মধ্যে ছিল না কোনো ওয়াইড কিংবা নো বল। তাছাড়া তার করা ২৪ বলের মধ্যে ১৪টিই ছিল ডট বল। নিঃসন্দেহে এটি একই সাথে তার এবং দলের জন্য অনেকটা স্বস্তিদায়ক ব্যাপার ছিল।
চীন, রাশিয়া, সৌদি আরব ও তুরস্ক। মূলত এই চার বন্ধুর আপত্তিতে ‘সন্ত্রাসে আর্থিক মদদদাতা’ তকমা থেকে আপাতত বেঁচে গেল পাকিস্তান।
তবে পাকিস্তানকে সন্ত্রাসে সব ধরনের মদদ দেওয়া বন্ধ করতে তিন মাস সময় বেধে দেওয়া হয়েছে।
প্যারিসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র জোরদার চেষ্টা চালিয়েছিল, যাতে সন্ত্রাসে আর্থিক মদতদাতা রাষ্ট্র হিসেবে পাকিস্তানের নাম নজরদারি-তালিকায় তোলা যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে এই সংক্রান্ত তথ্যপ্রমাণ অনেকটাই সাজিয়ে দিয়েছিল ভারত।
কিন্তু গত কাল চীন-রাশিয়ার নেতৃত্বে তাদের বন্ধু দেশগুলি দেশ বেঁকে বসায় আপাতত তিন মাসের রক্ষাকবচ আদায় করে নিতে পেয়েছে পাকিস্তান। যা খারিজ করতে আজ সম্মেলনের শেষ দিনেও চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এফএটিএফের সদস্যদের মধ্যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব ব্যাঙ্ক, রাষ্ট্রপুঞ্জ, ইউরোপীয় কমিশনের শীর্ষ কর্তারা রয়েছেন। ফলে তালিকায় নাম উঠলে এই সংস্থাগুলি মুখ ফিরিয়ে নেবে, এমন একটা আশঙ্কা পাকিস্তানের ছিলই। শেষ পর্যন্ত গোটা ঘটনাপ্রবাহকে নিজেদের ‘জয়’ হিসেবেই দেখাচ্ছে ইসলামাবাদ।
কিন্তু দিল্লিও বিষয়টিকে ব্যর্থতা হিসেবে ভাবতে রাজি নয়।
ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বক্তব্য, পাকিস্তানি আর্থিক মদদপুষ্ট সন্ত্রাস বন্ধ করতে গত এক বছরের সুপরিকল্পিত চেষ্টার পরে অনেকটাই এগোনো গিয়েছে। প্যারিসে পাকিস্তানকে নজরদারি-তালিকায় তোলার সুযোগ ছিল ঠিকই। কিন্তু এমন চেষ্টায় সাফল্যও সচরাচর খুব চটজলদি আসে না।
দিল্লির মতে, পাকিস্তানকে তিন মাস সময় দেওয়া হয়েছে মাত্র। এর মধ্যে ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ প্যারিসের নজরদার গোষ্ঠীকে আশ্বস্ত করতে হবে যে, তারা সন্ত্রাসে টাকা জোগাচ্ছে না। ‘কাজ করে দেখানোর’ চাপ থাকবে পাকিস্তানের উপরে।
দিল্লির কর্তারা মনে করিয়ে দিচ্ছেন, প্যারিস সম্মেলনের ঠিক আগেই আন্তর্জাতিক চাপের মুখে লস্কর প্রধান হাফিজ সাঈদকে জঙ্গি হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছে পাকিস্তান।
সূত্র: দ্য ন্যাশন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের অতিকথন তাদের ভোট কমাবে। কারণ দুর্নীতিবাজের পক্ষে জনসমর্থন বাড়ে না। প্রতিদিন আওয়ামী লীগের ১০ লাখ ভোট বাড়ছে আর দুর্নীতির জন্য বিএনপির ১০ লাখ করে ভোট কমছে।
অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল খালেদা জিয়াকে জেলে নিলে বোধহয় বিএনপি ভেঙে যাবে। কিন্তু বিএনপি ভাঙেনি। বিএনপি ভাঙার দিবাস্বপ্ন নিয়ে তারা দিন কাটাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। বিএনপি এখন আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ আরো বেশি শক্তিশালী।
বিয়েতে উপহার হিসাবে পাঠানো হয়েছিল বোমা৷ সেই বোমা ফেটে বরের মৃত্যু হয়েছে৷ মারা গেছে বরের ঠাকুমাও৷ গুরুতর আহত হয়েছেন স্ত্রীও৷ শুক্রবার ভারতের উড়িষ্যা প্রদেশের বোলাংগির জেলার পাটনাগড় গ্রামে এ ঘটনা ঘটে।
খানিক সময় নাতনির চুলের বেণী বেঁধেছেন। খানিক সময় দুরন্ত নাতি-নাতনিদের সঙ্গে মেতেছেন খুনসুটি হাস্যোল্লাসে। ছুটির দিন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এমনই এক অনিন্দ্য সুন্দর বিকেল কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সহজলভ্য না হওয়ায় স্ট্রবেরির উপকারী গুণাগুণগুলি সম্পর্কে আমাদের বিশেষ কোনও ধারণা নেই। উজ্জ্বল লাল রং, স্বাদ, গন্ধের জন্য বিখ্যাত স্ট্রবেরি। জ্যাম, মিল্কশেক, চকোলেট, আইসক্রিম প্রভৃতিতে স্ট্রবেরি ব্যবহার করা হয়।
স্বাদে, গন্ধে অতুলনীয় এই ফল শুধুমাত্র জিভের স্বাদই মেটায় না। পাশাপাশি শরীরের বিভিন্ন উপকারে লাগে। এতে রয়েছে প্রচুর পরিমানে পলিফেনল, ডায়টারি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন। কেন প্রতিদিনের ডায়েটে অবশ্যই স্ট্রবেরি রাখবেন, জেনে নিন-
১) স্ট্রবেরিতে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং ফাইটোকেমিক্যালস রয়েছে। যা, আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন ভালো করে। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২) স্ট্রবেরি আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৩) অতিরিক্ত ওজন নিয়ে যে এত চিন্তায় রয়েছেন, প্রত্যেকদিন স্ট্রবেরি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝড়ে যায় সহজে।
৪) রক্তচাপ কমিয়ে হাইপারটেনশন কম রাখে স্ট্রবেরিতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম।
৫) এখানেই শেষ নয়। দৃষ্টিশক্তি উন্নত করে স্ট্রবেরি।
৬) শরীরে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করতে প্রত্যেকদিন ১ কাপ করে স্ট্রবেরি খান।
আশাশুনি প্রতিনিধি: “সবাই মিলে সচেতন হই, জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিহত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম সালাউদ্দিন শাকিল (এমএ,…
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর…