সর্বশেষ সংবাদ-
বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদনমির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিলদেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যুসাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনদেবহাটায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত : উদ্বিগ্ন অভিভাবকরাভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার সাতক্ষীরার মামুন : উদ্বিগ্ন পরিবারদেবহাটায় শিশু শ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণাদেবহাটায় অপসিজন তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষীরা

রতনপুর বাজারে মোবাইলের দোকানে চুরি

পলাশ দেবনাথ নুরনগর : কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজারের ফ্রেন্ডস টেলিকমে চুরি হয়েছে। গত ১১ই মার্চ গভীর রাতে রতনপুর বাজারের জিল্লু ফার্মেসী সংলগ্ন মোঃ হাসানুজ্জামানের ফ্রেন্ডস টেলিকম থেকে লক্ষ্যধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছে দোকানে মালিক। রতনপুর বাজারের ৬জন নৈশ্য প্রহরী থাকার পরেও দেয়াল কেটে চুরির ঘটনায় হতাশ বাজারের অন্যন্যা ব্যবসায়ীরা। নুরনগর-কালিগঞ্জ সড়কের পাশে মোবাইলের দোকানের পিছনের ১০ইঞ্চি পাকা দেয়াল কেটে দোকানে থাকা সমস্ত মালামাল সহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। দোকনের মালিক হাসানুজ্জামানের সাথে কথা বললে সে বলে ২০/২৫টি নতুন মোবাইল ও ৭টি লোডের সীম কার্ড সহ মোবাইল এবং নগদ ক্যাশে থাকা ৮০ হাজার টাকা চুরি হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত এ বিষয়ে কালিগঞ্জ থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাকালে আ’লীনেতার ক্রয়কৃত সম্পত্তির সীমানা পিলার ভাংচুর !

নিজস্ব প্রতিবেদক : শহরের বাকাল বারুইপাড়ায় আওয়ামীলীগ নেতার ক্রয়কৃত সম্পত্তির সীমানা পিলার ভাংচুরের অভিযোগ উঠেছে। এঘটনায় সাতক্ষীরায় সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবুল কাশেম।
অভিযোগ সূত্রে জানাগেছে, খড়িবিলা দক্ষিণপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম বাকাল বারুইপাড়ায় পলাশপোল মৌজায়, খতিয়ান নং, হাল- ১২১৫, দাগ নং- ১৩৫৯৩, জমির পরিমাণ-৭৮ শতকের মধ্যে ৯.৫০ শতক ক্রয় করেন। ক্রয়ের পর গত ২ মার্চ উক্ত জমির সীমানা নির্ধারণ করতে গেলে বাকাল এলাকার শেখ আব্দুস সবুরের ছেলে শেখ কামরুজ্জামান মুকুল, শফিকুজ্জামান তুহিন, লুৎফর রহমানের ছেলে বাবু ও কন্যা ইসমত আরা বাধা দেয়। এসময় তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে খুন জখমের হুমকি প্রদর্শন করলে ভুক্তভোগী আবুল কাশেম সীমানা নির্ধারণ না করে ফিরে আসে। পরের দিন সাতক্ষীরায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং থানার অনুমতিক্রমে তারা সীমানা পিলার পুতে আসেন আবুল কাশেম। এদিকে ওই অভিযোগটি আমলে নিয়ে উভয় পক্ষের মধ্যে মিমাংসা করার জন্য সোমবার সকাল ৯টায় থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। কিন্তু কামরুজ্জামান মুকুল গং থানায় হাজির না হয়ে সোমবার সকালে উক্ত সীমানা পিলারগুলো ভাংচুর করে তারা বাঁশের চটা দিয়ে ঘেরা বেড়া দিয়ে দখল করে নেয়। এছাড়া সে সময় তারা উক্ত সম্পত্তিতে না যাওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম তার ক্রয়কৃত সম্পত্তি উক্ত দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরের কুখরালীতে বন্ধ হলো বাল্য বিবাহ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার পৌরসভাধীন কুখরালীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছে প্রতিরোধ কমিটি। ওই ছাত্রী একই এলাকার আহমাদিয়া দাখিল মাদ্রাসার পড়াশোনা করেন। সোমবার দুপুরে ওই বিবাহ বন্ধ করা হয়। জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, সাতক্ষীরা পৌরসভাধীন ৬নং ওয়াডের কুখরালী গ্রামের আবুল কাশেমের ১২ বছরের কন্যা হালিমা খাতুনকে একই ৫নং ওয়ার্ডের গড়েরকান্দা গ্রামের মোস্তাকিম শেখের ছেলে রফিকুল ইসলামের সাথে মা ও নানা বাড়ির আত্বীয়রা পারিবারিকভাবে বিবাহের সিদ্ধান্ত নিয়েছিল। এব্যাপারে তারা কয়েক দিন পূর্বে সাতক্ষীরার এক আইনজীবী দ্বারা বিবাহের ভূয়া নোটারি পাবলিক করে এবং ইতিপূর্বে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কয়েকজন সদস্য সরেজমিনে পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে, ১২ মার্চ ২০১৮ তারিখে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র ৪ধারার ক্ষমতা বলে স্থানীয় সরকারের জেলা পরিষদ সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবি এ বিবাহের উপর আগামী ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারী করেছেন। এসময়ে কন্যার পিতা-মাতা, নানী, খালা এবং ছেলে ও তার মা মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবেনা বা বিবাহ করবেনা বলে মুচলেকা দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় ২৬ মার্চ উদযাপনে আলোচনা সভা

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আ’লীগের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাঃ ডাঃ আফম রুহুল হক’র নলতার টাউনপাড়ার বাসভবনে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আ’লীগ নেতা আব্দুল খালেক, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন স্বেচ্ছালীগের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ,ইউনিয়ন ছাত্রলীগের সাইফুল ইসলাম, তারিকুল ইসলাম, নয়ন, মাহবুব, মামুন, সুজন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে তারকনাথ বিদ্যাপীঠে ক্রীড়া প্রতিযোগীতা

নলতা প্রতিনিধি : কালিগঞ্জে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৬০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি ও রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম আহম্মাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, ইউপি সদস্য বাবু গাজী, সাইফুল ইসলাম, মোস্তফা, সুপেন মন্ডল, নুরুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধি ও সাংবাদিকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বালুইগাছা যুব ঐক্য সংঘের আহবায়ক বাবলু,যুগ্ন আহবায়ক শফি

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর বালুইগাছা যুব ঐক্য সংঘের আহবায়ক কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল বিকালে থান্দার পাড়ায় এক আলোচনা সভা মোঃ আবুল হোসেন বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আলহাজ¦ কওসার মোড়ল,সাবেক মেম্বর আঃ রশিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, শাহাদাৎ হোসেন বাবু,আঃ মাজেদ থান্দার,শেখ শামছুর রহমান,আঃ হামিদ,আয়ুব আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আবুল হোসেন বাবলুকে আহবায়ক ও মোঃ শফিকুল ইসলাম শফিকে যুগ্ন আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এছাড়া উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বজ্রপাতে গৃহবধু নিহত

তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী গ্রামে গৃহবধু বজ্রপাতে নিহত হয়েছে। বজ্রপাতে নিহত গৃহবধুর নাম ঝর্ণা রাণী ঘোষ (৩২) সে উপজেলার উজয়মারী গ্রামের সরজিৎ ঘোষের স্ত্রী ও দেয়া গ্রামের চন্দ্র শেখরের কন্যা এবং ২ সন্তানের জননী। সরেজমিনে গিয়ে জানাযায়, সোমবার সন্ধ্যায় পুকুর থেকে হাঁস আনার সময় পুকুর পাড়ে নারিকেল গাছে বজ্রপাতে এ দূর্ঘটনা ঘটে। বজ্রপাতে মায়ের কোলে থাকা শিশু শুভজিৎ ঘোষ (২) কোল থেকে ছিটকে পড়ে আহত হওয়ায় তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাঃ শিশুটি আশঙ্খা বলে জানান। বজ্রপাতে গৃহবধুর মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবাগত জেলা প্রশাসককে ভূমিহীন ঐক্যপরিষদের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্যপরিষদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ইফতেখার হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভূমিহীন ঐক্য পরিষদের সভাপতি মোঃ কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দেবহাটা কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ওহাব আলী সরদার, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, মোঃ শওকত হোসেন, দেবহাটা নোড়ারচক ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফফার, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুজ্জামান টুটুল, দেবহাটা ইউপি সদস্য শহীদুল ইসলাম, শ্যামনগর ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি মোকছেদ আলী, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, বাবলু হাসান, নোড়ারচক ভূমিহীন সংগ্রাম কমিটির সদস্য রুহুল আমিন, আব্দুল মালেক, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুস সেলিম, ইব্রাহিম হোসেন মধু, নাজমা খাতুন, হাফিজুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest