সেন্সর বোর্ডে যাচ্ছে ‘বিজলী’

সেন্সর বোর্ডের জন্য প্রস্তুত চলচ্চিত্র ‘বিজলী’। চলতি সপ্তাহেই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির নায়িকা ও প্রযোজক ববি। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার রণবীর।

নায়িকা ববি বলেন, ‘আমরা ছবির কাজ শেষ করেছি, চলতি সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব। কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। দর্শক ছবিটি পছন্দ করলে সামনে আরো ছবি নির্মাণ করব।’

দর্শকদের ধন্যবাদ দিয়ে ববি বলেন, ‘আমি এই ছবির জন্য গত একটা বছর অনেক কষ্ট করেছি। বিশ্ব মানের একটি ছবি নির্মাণ করার জন্য যত চেষ্টা, আমরা সব করেছি।

অবশ্য এরই মধ্যে তার ফলও পেয়েছি। কারণ, ছবির একটি গান রিলিজ করা হয়েছে ইউটিউবে। প্রকাশের পর দর্শকদের আগ্রহ আর প্রশংসা আমাদের মুগ্ধ করেছে। আমি চেলেঞ্জ করে বলতে পারি ছবিটিও সবার পছন্দ হবে।

ছবিটি কেন বিশ্ব মানের মনে হলো জানতে চাইলে ববি বলেন, ‘আমি চলচ্চিত্র যতটা বুঝি তা হলো, একটি সিক্যুয়েন্স বাস্তব সম্মতভাবে ক্যামেরায় ধারণ করা। দেখে যেন মনে হয় এটা গল্প বা সিনেমা নয়। সেক্ষেত্রে আমার দেশে ছবি করতে গেলে শিল্পী প্রযুক্তি, সময়, বাজেট যেকোনো একটার অভাবে কোনো রকমভাবে বা কিছুটা ফাঁকি দিয়ে শুটিং করি। এ কারণে ছবিটি পরিপূর্ণ হয় না। আমি আমার ছবিতে সব কিছু পরিপূর্ণ দিয়েছি। এতে বাজেট বেশি লেগেছে, সময় বেশি লেগেছে। তবে ছবিটা নিখুঁত হয়েছে।

ছবিতে ববি ও নবাগত নায়ক রণবীর ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হলুদ খেলে বৃদ্ধি পায় যে শারীরবৃত্তীয় ক্ষমতা

রান্না হোক কিংবা অন্যান্য কাজে, হলুদের গুণাগুণ কখনই অগ্রাহ্য করা যাবে না। প্রাচীনকাল থেকেই বিভিন্ন জটিল রোগ নিরাময়েও ব্যবহার করা হয়ে থাকে এই হলুদ। এছাড়া আয়ুর্বেদিক জগতেও বেশ সুনাম আছে এই জিনিসটির।

এখানেই শেষ নয়, গবেষণা বলছে, স্মৃতিভ্রমকেও নাকি দূর করার ক্ষমতা রাখে হলুদ। নিয়মিত হলুদ খেলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। এছাড়া যাদের ভুলে যাওয়ার রোগ রয়েছে, তাদের স্মৃতিশক্তি বেড়ে যায়।

প্রায়শই বিভিন্ন জিনিস ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে ৫০–৯০ বছর বয়সী এমন ৪০ জনের ওপরে চালানো হয় সমীক্ষা। ৪০ জনের মধ্যে ২০ জনকে প্রতিদিন ৯০ মিলিগ্রাম হলুদ খাওয়ানো হয়। ১৮ মাস পর দেখা যায়, যে ২০ জন নিয়মিত হলুদ খেয়েছেন তারা মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন।

এমনকী স্মৃতিশক্তিও আগের তুলনায় অনেক ভাল হয়েছে। এরপরই বেশ কয়েকজন অ্যালঝাইমার্স রোগীদের ওপরে পরীক্ষা করেও সুফল পান গবেষকরা। তারপরই তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, সত্যিই হলুদ খেলে দূর হতে পারে স্মৃতিভ্রম। তবে একদিনেই ফল পাবেন না। নিয়মিত বেশ কিছুদিন ধরে হলুদ খেতে হবে। ‌‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনকে চাপে রাখতে সুড়ঙ্গ তৈরির পরিকল্পনায় ভারত

নতুন করে প্রতিরক্ষা খাতে বাজেট ঠিক করেছে ভারত সরকার। আর সেই বাজেটেই চীনকে আরও চাপে রাখতে রয়েছে নতুন পরিকল্পনা।

গত বছরের শেষেই ডোকা লা সীমান্তে ভারত ও চীনের সেনার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ভারত সীমান্ত দিয়ে পাকিস্তানের সাহায্য চীন একটি বিশেষ করিডরও তৈরি করছে। এর ফলে স্বাভাবিক ভাবেই চাপে ছিল ভারত। কিন্তু সেই চাপ কাটিয়েই এবার নতুন করে অরুণাচল সীমান্তে সুড়ঙ্গ তৈরি করার কথা ভেবেছে ভারত।

বাজেট ঘোষণার সময়ই অরুণ জেটলি সেই ঘোষণাই করলেন। জানিয়ে দিলেন সেলা পাসের নীচ দিয়ে প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গ তৈরি করা হবে। যে পথ দিয়ে দীর্ঘ পথ অনেক সহজে অতিক্রম করতে পারবে সেনা। ফলে স্বাভাবিক ভাবে সীমান্তে কোনও ঝামেলা বাধলে ভারতীয় সেনার পক্ষ থেকেও দ্রুত উত্তর দেওয়া সম্ভব হবে।

যদিও, ডোকা লা সীমন্তে ঝামেলা হওয়ার পরেই দু’‌দেশের প্রশাসনের মধ্যে একাধিক আলোচনা হয়েছে। বরফও কিছুটা গলেছে। এখন অরুণাচল সীমন্তে আর চাপা উত্তেজনা নেই। কিন্তু তবুও ভারত চীনের সীমান্ত নিয়ে আগে থেকেও প্রস্তুত থাকতে চাইছে ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ সোর্সের চোখ তুলে নিল মাদক ব্যবসায়ীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর এলাকায় মাসুদ পারভেজ নামে ডিবি পুলিশের এক সোর্সের ডান চোখ উপড়ে ফেলেছে মাদক বিক্রেতারা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুতুবপুরের শরীফবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাসুদ পারভেজ ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স হিসেবে কাজ করে আসছে। কয়েক মাস আগে পারভেজের দেয়া তথ্যে কুতুবপুরের চিহ্নিত মাদক বিক্রেতা রহমানের ভাই সজলকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে মাদক বিক্রেতা রহমান ও তার সহযোগীরা সোর্স পারভেজের উপর ক্ষিপ্ত ছিল। শুক্রবার পারভেজের কাছে তথ্য ছিল যে, আকন গলিতে বড় ধরনের মাদকের চালান আসছে। সংবাদটি জেলা ডিবি পুলিশের এসআই রবি চৌহানকে দিয়েছিল পারভেজ।

শুক্রবার সকাল থেকে পারভেজ আকন গলিতে অবস্থান করছিল। শনিবার রাত ৮টার দিকে আকন গলিতে মাদক বিক্রেতা রহমান, এনামুল, আকবর ও লিখনসহ ৭/৮ জন পারভেজকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা পারভেজকে মারধর করে। এক পর্যায়ে পারভেজকে মাটিতে ফেলে তার ডান চোখ উপড়ে ফেলে মাদক ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টার (অপারেশন) মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্লাস্টিক সার্জারি করেছেন যেসব বলিউড অভিনেত্রী!

ইশ্বর যা দেননি, তা দিয়েছেন ডাক্তররা। বলিউডের বেশ কয়েকজন নায়িকাদের সৌন্দর্য নিয়ে এই কথাটা ইন্ডাস্ট্রিতে খুব প্রচলিত। বলা হচ্ছে বলিউড অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা পরিবর্তনের কথা। প্লাস্টিক সার্জারির মাধ্যমে অভিনেত্রীর আগের ও এখনকার ছবির অনেক ফারাক। এক নজরে দেখে নিন-

১. শ্রীদেবী:

বলিউডের চিরকালীন সৌন্দর্য্যের মুখ তিনি। কিন্তু তাঁর সুন্দর নাকটা নাকি প্লাস্টিক সার্জারির দান।

২. ঐশ্বরিয়া রায়:

নিখুঁত সুন্দরী হিসেবেই বলিউড তাঁকে পরিচয় দেয়। কিন্তু ঐশ্বর্যার এই নিখুঁত সৌন্দর্য নাকি ডাক্তারদের দান।

৩. প্রিয়াঙ্কা চোপড়া: সুন্দর নাক, ঠোঁট সব কিছুই প্লাস্টিক সার্জারির দান।

৪. শিল্পা শেঠি:
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত লাস্যময়ীর খেতাবটা তাঁরই দখলে। তবে প্লাস্টিক সার্জারিতে মুখের অবয়ব পুরোদস্তুর যেন বদলে ফেলেছেন শিল্পা। আবেদনময়ী রূপ থেকে বরং তাতে এখন ভারতীয় নারীর সারল্যই বেশি, সবই চিকিৎসকের কৃতিত্ব!

৫. শ্রুতি হাসান:

বলিউডের সৌন্দর্যের দক্ষিণা বাতাস তিনি। কমল হাসানের মেয়ের সৌন্দর্যের পাগল ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু শ্রুতির আগের ছবিই প্রমাণ করে কোথাও না কোথাও বড় ধরনের একটা ম্যাজিক কাজ করেছে, যাতে তিনি পারফেক্ট লুক পেয়েছেন। বলাই বাহুল্য সেটা প্লাস্টিক সার্জারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলায় ১১ সেনা নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটিতে তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন।

ডন অনলাইন জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সোয়াত উপত্যাকার ওই সেনাঘাঁটিতে ভলিবল খেলছিলেন সেনারা। তখনোই আত্মঘাতী হামলাটি চালানো হয়। এ সময় সেখানে বেসামরিক নাগরিকও উপস্থিত ছিলেন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে তেহরিক ই তালেবান। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী খাকান আব্বাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকাশ্যে দীপিকা ও প্রিয়াঙ্কার ঝগড়া! ভাইরাল ভিডিও

দীপিকা ও প্রিয়াঙ্কার মধ্যে যে একটা অদৃশ্য লড়াই রয়েছে, একথা বি-টাউনে কান পাতলেই শোনা যায়। অভিনয় দক্ষতার দিক থেকে তারা যে একে অপরের প্রতিদ্বন্দ্বী সেকথা আর নতুন করে বলার কিছু নেই।

তবে শুটিং চলাকালে বলিউডের এই দুই শীর্ষ অভিনেত্রী যে এভাবে প্রকাশ্যে ঝগড়া করতে পারেন, সেকথা হয়ত কেউ ভাবতেও পারেন না। তবে এমনটাই ঘটেছে। দু’বছর আগে সঞ্জয়লীলা বনশালি ‘বাজিরাও মস্তানি’ সিনেমার শুটিংয়ের সময় দুই অভিনেত্রী ঝগড়ার ভিডিও সম্প্রতি নতুন করে সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে।

বিশ্বাস হচ্ছে না তো? তবে একথা সত্যি। ভিডিওতে দেখা গেছে ‘বাজিরাও মস্তানি’ ‘পিঙ্গা’গানের শুটিংয়ের সময় একে অপরের উল্টো দিকে মুখ করে বসে ঝগড়া করছেন। এমনকি ঝগড়া জের এতটাই যে দীপিকা প্রিয়াঙ্কাকে ছুরি দেখাতেও দ্বিধা করলেন না।

তবে না, এসবই ঘটেছে নেহাতই মজা করেই। ‘বাজিরাও মস্তানি’তে দুই সতীনের যে ঝগড়া দেখানো হয়েছে সেটাই পর্দায় তুলে ধরার আগে কিছুটা মজা-মশকরা করছিলেন দিপ্পি ও পিগি চপস। তারপরই আবার শুরু করে দিলেন পিঙ্গা গানের শুটিং।

ভিডিওতে ‘পিঙ্গা’ গানটির শুটিংয়ের পুরো দৃশ্যটিও দেখা গেছে, যে কীভাবে এই কঠিন নাচটি পর্দায় ফুটিয়ে তুলেছেন দীপিকা ও প্রিয়াঙ্কা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন সবুজে এক অন্যরকম শ্যামনগরের গাবুরা

শ্যামনগর ব্যুরো: সবুজের জন্য নানারকম কর্মসূচি চলছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ খ্যাত গাবুরা ইউনিয়ন। ভয়ংকর আইলার ছোবলে সবুজ নামক দৃশ্যটি হারিয়ে ফেলেছিল গাবুরার মানুষ। চারিদিকে ছিলো ধু-ধু মরুভূমি।এ থেকে মুক্তি পেতে প্রতিবছর দেশের প্রতিটি উপজেলার বৃক্ষ মেলার আয়োজন হলেও গাবুরা ইউনিয়নে বৃক্ষমেলা থেকে বৃক্ষ ক্রয় করে মানুষ গাছ লাগাচ্ছে বিভিন্ন স্থানে। মানুষ গাছের প্রতি এখন অনেক আন্তরিক। সাধুবাদ জানাই এখানকার স্থানীয় মানুষকে। বিশ্বের আবহাওয়াবিদদের মতে, গত আইলার করাল ছোবল থেকে ম্যানগ্রোভ ফরেস্ট অনেকটা রক্ষা করেছে। ফলে দেশের উপকূলীয় এলাকার ক্ষতি কিছুটা কম হলেও মানুষ সহ জীব বৈচিত্র্য হারা হয়েছিলো গাবুরা। যদি এই অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্ট না থাকত তাহলে আইলা ও সিডরে যে ক্ষতি হয়েছে তার চেয়ে আরো ২০ গুণ বেশি ক্ষতি হতো। গাছ আমাদের বিপদের বন্ধু, গাছ বিহীন স্বাভাবিক জীবন বিপন্ন। জীবনে-মরণে গাছের প্রয়োজন। ফুল, ফল, কাঠ, জ্বালানি, ছায়া আমরা গাছ হতে পেয়ে থাকি। গাছ প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়। প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করে। ভারসাম্য বজায় রাখে। আবহমান বাংলার চিরচেনা শস্য-শ্যামল সবুজে ঘেরা ছায়া পথ ছিলো। গত কয়েক দিন আগে গাবুরায় পা দেখে এখানে নতুনভাবে জন্মানো গাছগুলো দেখে মনটা শান্তিতে ভরে উঠল। গাছগুলোতে একটু আলতো ছোঁয়া দেয়ার চেষ্টা করলাম। শরীর আনন্দে নেচে উঠল। অনেক সময় ধরে সবুজের দিকে তাকিয়ে থাকলাম। মনে হলো- চোখের পাওয়ার খানিকটা বেড়ে গিয়েছে। গাছ-গাছালি পাখ-পাখালির দেশ বাংলাদেশ। গাছ লাগানো এখন অনেক মানুষের অভ্যাসে পরিণত হয়েছে।নদী ভাঙন রোধে এখানে রাস্তার ধার বাঁধের পাশে গাছ লাগানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেক বাড়ির মালিক তার বাস্তু ভিটার ওপর শাক-সবজি, ফুল-ফল ছাড়াও দেশি-বিদেশি গাছের বাগান গড়ে তুলেছেন। এটা সত্যি আনন্দের বিষয়। দ্বীপ খ্যাত গাবুরায় বৃক্ষরোপণ অনেক বেড়েছে। এতে করে বেড়েছে সবুজায়নের মাত্রাও। যার ফলে তাপমাত্রা হ্রাস ও পরিবেশ রক্ষায় অনেক সহায়ক হচ্ছে। আমরা সকলেই সে জন্য এই সুন্দর কাজের সুদূরপ্রসারী অগ্রযাত্রায় আশাবাদী। সারাদেশের ন্যায় প্রতি বছর এখানে এখন বৃক্ষমেলা হয়। বৃক্ষমেলার মাধ্যমে বৃক্ষরোপন রোপন অনেকাংশে বেড়ে বলে এখানকার স্থানীয়দের কাছঠ থেকে জানা যায়। এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছেলেমেয়েরাও গাছ কিনে রোপণ করে তাদের অভ্যাসকে প্রতিষ্ঠিত করছে। নিঃসন্দেহে এটা শুভ উদ্যোগ। এখানকার স্থানীয় মুরব্বিদের সাথে কথা বললে তারা বলেন, মানুষ বেইমানি করলেও গাছ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। সে প্রতিনিয়ত আমাদের সেবা দিয়েই যায়। বাতাস, ফুল, ফল ইত্যাদি আমাদের অনেক উপকার করে থাকে। পরিশেষে আনাচে কানাচে সবুজে ভরে উঠুক। সবুজ বেষ্টনিতে পরিণত হোক গাবুরা ইউনিয়ন এই কামনা করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest