সর্বশেষ সংবাদ-
বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদনমির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিলদেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যুসাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনদেবহাটায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত : উদ্বিগ্ন অভিভাবকরাভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার সাতক্ষীরার মামুন : উদ্বিগ্ন পরিবারদেবহাটায় শিশু শ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণাদেবহাটায় অপসিজন তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষীরা

সাতক্ষীরায় মিথ্যা পাচার মামলায় হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : তালাক প্রাপ্ত স্ত্রী কর্তৃক পাচার মামলার নাটক সাজিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এব্যাপারে ভূক্তভোগীরা সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্র জানায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজায়মারী গ্রামের মোঃ আলতাফ গাজীর কন্যা মোছাঃ তাছলিমা খানম এর সাথে ইসলামি শরিয়ত মতে গত ২৭/০৭/০৮ তারিখে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের মিজানুর রহমানের পুত্র আবুল হোসেন(৩২) ওমান প্রবাসির সাথে বিবাহ হয়। বিয়েরর পর কিছুদিন যেতে না যেতেই স্ত্রী বেপরোয়া চলাফেরার কারণে পারিবারিক ও সাংসারিক কলহের চুড়ান্ত রূপ নেয়। কোন ভাবেই স্ত্রী তাছলিমা খানমকে শান্ত করতে পারিবারিক ভাবে বার বার চেষ্টা করে ব্যর্থ হয় স্বামী আবুল হোসেন। ফলে সংসারে প্রতি নিয়ত অশান্তি লেগেই থাকতো বলে আবুল হোসেনের পারিবারিক সূত্র থেকে জানায়।
পারিবারিক সূত্রে আরো জানা গেছে, অশান্তির এক পর্যায়ে স্বামী আবুল হোসেন স্ত্রী তাছলিমা খানমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে গত ২০/১০/২০১৬ ইং এফিডেভিট পূর্বক গত ২৫/০৮/১৬ দেনমহর ও খোরপোষ আদালতে জমাদিয়ে তালাক প্রদান করে। তালাকের খবর জানতে পেরে তাছলিমা খানম ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে মানব পাচার মামলার নাটক সাজিয়ে আবুল হোসেন ও তার পরিবার অন্য সদস্যদের মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ তাদের সম্মান বিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ আবুল হোসেনের পরিবারের সদস্যদের।
অপর দিকে তাছলিমা তালাক নামা ও দেন মোহর ও খোর পোষের টাকা আদালত কর্তৃক প্রদান করতে চাইলে তা গ্রহণ না করে তাছলিমা গত ১৪/২/১৮ ইং তারিখে এফিডেভিট করে এবং এফিডেভিট উল্লেখ করেন যে গত ০২/০১/১৮ ইং তারিখে সন্ধ্যা ৭ টায় পুরাতন সাতক্ষীরা বদ্দীপুর কলোনী মাও: রুহুল আমিনের বাড়ি হতে আসামী ১। মোঃ আবুল হোসেন(৩২) ২। আলী মোর্তজা (২৯) উভয় পিতা মিজানুর রহমান ৩। উম্মে তাহেরা (৩১) জং খালিদ সাইফুল্লাহ ৪। মিজানুর রহমান(৫২) পিতা- সুখচাঁদ গাজী, সাং- জয়নগর, শ্যামনগর সাতক্ষীরা। উল্লেখিত ব্যক্তিরা ভাল ডাক্তার দেখানোর নাম করে সাতক্ষীরা থেকে প্রাইভেট কারযোগে কলারোয়া নিয়ে যায় সেখান থেকে ভারতের বসির হাট শহরের এক মহিলার কাছে বিক্রয় করে দেয় এবং ওই মহিলা তাকে দিয়ে দেহ ব্যবসা করায়। সে একজনের মাধ্যমে ঐ বাড়ী থেকে বাংলাদেশে চলে আসে।
মামলায় আরো বলা হয়েছে, অভিযোগ নিয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকার করে। জানা গেছে, দায়েরকৃত এজাহারের সত্যতা নিয়ে সন্ধেহ হওয়ায় সাতক্ষীরা সদর থানা মামলা গ্রহণ করে নি।
অপরদিকে তাসলিমা খানম সাতক্ষীরা বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে উল্লেখিত ৪জনকে আসামী করে পি-৭৩/১৮(সাত) একটি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত সাতক্ষীরা সদর থানাকে তদন্তপূর্বক ঘটনার সত্যতা যাচাই পূর্বক এফ আই আর হিসাবে গণ্য করার জন্য নির্দেশ প্রদান করেন বলে আদালতের নথি সুত্র থেকে জানাগেছে। বাদীর আরজি সুত্র থেকে জানা গেছে, ৪নং আসামীর ভাই পুরাতন সাতক্ষীরা বসতিপাড়া সাতক্ষীরা রুহুল আমিনের বাড়ি থাকে। পালিয়ে ভোমরায় আসতে সক্ষম হয়। আরও বলা হয়েছে বিজিবি’র নিকট থেকে আসার পর পুনরায় মাও: রুহুল আমিনের বাড়িতে আসে মাও. রুহুল আমিনের কাছে ও এলাকা বাসীর কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানায় আদৌ এলাকায় এধরনের কোন ঘটনা ঘটেনি। খোজ খবর নিয়ে আরও জানাযায় ৪নং আসামী মো: মিজানুর রহমান দীর্ঘদিন যাবৎ ওমানে থাকেন ও ১নং আসামী দীর্ঘদিন যাবত ওমানে চাকুরি করে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রকৃত সত্য ঘটনা উৎঘটনের জন্য জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি : “জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” শ্লোগানকে সমানে রেখে দেবহাটায় জাতীয় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০১৮ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, বিআরডিবি কর্মকর্তা ইসরাইল হোসেন, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অলিউল্যাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিভিন্ন দাবিতে নাগরিক আন্দোলন মঞ্চের সভা

জলাবদ্ধতা নিরসনে সকল নদী খাল খনন, সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ভোমরা স্থল বন্দরের আধুনিকায়ন ও সুন্দরবন কে কেন্দ্র করে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র শিল্প, বাইপাস সড়ক আলীপুর চেকপোস্ট পর্যন্ত বর্ধিত রেল লাইনসহ সকল রাস্তাঘাট সংস্কারের দাবিতে নাগরিক আন্দোলন মঞ্চের এক আলোচনাসভা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি এড. ওসমান গণি, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীল, সিনিয়র সিটিজেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, চারুকলা এসোসিয়েশন জেলা শাখার সভাপতি এম এ জলিল, রওনক বাসার, মিজানুর রহমান, সুশীলনের জেলা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোমিন হাওলাদার, শেখ জাহাঙ্গীর আলম মেনন প্রমুখ। বক্তারা বলেন, বর্ষা মৌসুমের আগেই সাতক্ষীরা জেলাকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে হলে সাতক্ষীরার প্রাণ সায়ের খাল, বেতনা, মরিচ্চাপসহ সকল নদী খাল খনন করা না হলে এবারও সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর, পলাশপোল, রসুলপুরের একাংশ, খড়িবিলা, রইচপুর, পুরাতন সাতক্ষীরার বদ্দীপুর কলোনি, তালতলা, ডাঙ্গীপাড়াসহ আরো নতুন এলাকা প্লাবিত ও দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এ কারণেই স্থানীয় প্রশাসনকে তড়িত ব্যবস্থা গ্রহণ করার জন্য নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ আহ্বান জানান। আগামী শনিবার সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ বেতনা, মরিচ্চাপ, ভাড়–খালী ও প্রাণ সায়ের খাল পুন:খনন ও জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনমত গড়ে তোলার জন্য উপরেল্লিখিত এলাকায় ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় সভা ও জলাবদ্ধতা এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগরদাড়ীতে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ গঠন

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলার ১০ নং আগরদাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা করা হয়েছে। শনিবার বিকেলে নারানজোল বাজারে আগরদাড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের আহবায়ক জিয়াউর রহমান জিল্লুর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সদস্য সচিব সেলিম হোসেন, আগরদাড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন কবির, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম সহ সদর উপজেলার ও ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ। উক্ত আলোচনা সভায় সকলের সর্বসম্মিত ক্রমে বাবুল হোসেনকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা সদর উপজেলা শাখা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ আহবায়ক কমিটি পুনারায় ঘোষনা করা হয়েছে। ৮ মার্চ বিকেলে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়। সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জাহাঙ্গীর আলম আহবায়ক, সেলিম হোসেন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে সদর উপজেলা ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে সদর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওনের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন এবং দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী এদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত ডিজিটাল সাতক্ষীরা গড়তে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। যে কারণে সাতক্ষীরা পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান দিক নির্দেশনা মূলক সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিয়ে

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক কিশোরী।
শনিবার উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের আনোয়ার হোসেন কাগুচীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি এই বাল্যবিয়ে বন্ধ করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও জেলা প্রশাসক ইফতেখার হোসেনের নির্দেশে তিনি অন্যান্য সহকর্মীদের নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের আনোয়ার হোসেন কাগুচীর বাড়িতে যান।
ুএ সময় অষ্টম শ্রেণিতে পড়–য়া কিশোরীর বাল্যবিয়ের প্রস্তুতির বিষয়টি সত্য হওয়ায় মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেব না মর্মে অভিভাবকদের নিকট থেকে মুচলেকা নিয়ে সর্তক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের সভা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনির আয়োজনে আগামী ২৬ মার্চ, মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের কাজ তদারকী করাসহ বিভিন্ন বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। সভায় অন্যান্যের মধ্যে প্রাক্তন উপজেলা কমান্ডার জামশেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, দেবহাটা সদর ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রিস আলী, সখিপুর ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন-অর রশিদ সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনে করনীয় নির্ধারণ, উপজেলার পারুলিয়া শহীদ কাশেম পার্কে মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মান করা, উপজেলা সদরে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের কাজ তদারকী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সকল মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযোদ্ধাদের কল্যানে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে যেন মুক্তিযোদ্ধাদের কল্যানের কাজ প্রসারিত করা হয় সেদিকে সুনজর দিতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest