সর্বশেষ সংবাদ-
বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদনমির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিলদেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যুসাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনদেবহাটায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত : উদ্বিগ্ন অভিভাবকরাভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার সাতক্ষীরার মামুন : উদ্বিগ্ন পরিবারদেবহাটায় শিশু শ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণাদেবহাটায় অপসিজন তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষীরা

আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১২০ বলের মধ্যে ৫৫টিই ডট! অর্থাৎ ভারতের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ৫৫ বলে কোনো রানই করতে পারেননি। বাকি ৬৫ বলে তারা করেছেন ১৩৯ রান। এই ৫৫ বলের মধ্যে ৪০ বলে সিঙ্গেল করে রান নিতে পারলেও তো স্কোর লাইনটা শেষ অবধি ১৭৯ রান হয়ে যেত! এই ডট বলের ফাঁদে আটকা পড়েই নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় আবারও মাঠে নামছে টাইগাররা। এবার প্রতিপক্ষ প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে আবার বাংলাদেশের জয়টাও বড় প্রয়োজন। আর সেদিক মাথায় রেখেই আজ মাঠে নামবে বাংলাদেশ।

গত ম্যাচে বাংলাদেশের বাজে ব্যাটিং হলেও আজ এই জায়গায় কোনো পরিবর্তন নাও আসতে পারে। কারণ অফ ফর্মে থাকা সাব্বির গত ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন। ফলে তাকে সরানোর কোনো সুযোগ নেই। লিটন দাস তিনটা লাইফ পেলেও দলের পক্ষে সর্বোচ্চ রানটাও এসেছে তার ব্যাট থেকে। বাকিদের মধ্যে কেবল সৌম্য সরকার, কিন্তু ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য তাকে সরানোরও আপাতত কোনো সুযোগ নেই।

তবে বোলিংয়ে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। তাসকিনের জায়গায় আবু হায়দার রনি কিংবা আবু জায়েদ রাহি। তবে গত ম্যাচে মার খেলেও বাংলাদেশি গতি তারকাকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. লিটন দাস
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. সাব্বির রহমান
৭. মেহেদী হাসান মিরাজ/আরিফুল হক
৮. নাজমুল ইসলাম অপু
৯. রুবেল হোসেন
১০. তাসকিন আহমেদ/আবু জায়েদ রাহি/আবু হায়দার রনি
১১. মুস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের লুকিয়ে রাখা ১৬০ কেজি গাঁজা উদ্ধার !

অনলাইন ডেস্ক: ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০০ কেজি গাঁজা গায়েবের যে অভিযোগ উঠেছিল তারমধ্যে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার  কসবা থানার একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার করা হয় এই বিপুল গাঁজা।

তবে উদ্ধারের তিনদিন পর গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন সাংবাদিকদের এই গাঁজা উদ্ধারের কথা জানান। এর আগেই জানা গিয়েছিল, মাদক উদ্ধারে অনিয়মের দায়ে ছয় পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কারের কথা।

মো. ইকবাল হোসাইন আরো জানান, এ ঘটনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) চার সদস্যও জড়িত। তাঁরা হচ্ছেন কনস্টেবল মহিউদ্দিন, ইব্রাহিম, তাজুল ইসলাম ও আবদুল আজিজ। এদের চারজনকেও প্রত্যাহার করে ব্যবস্থা নেওয়ার জন্য আরআরএফ পুলিশ সুপারের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। জানা গেছে, গায়েব করা এসব গাঁজা তারা পরে বিক্রি করত।

দায়িত্বে থাকা যেকোনো থানার কোনো পুলিশ সদস্য কোনো অন্যায় করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এর আগে গত বুধবার সাময়িক বরখাস্ত করা হয় কসবা থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার ও মো. মনির হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সালাহ উদ্দিন ও মো. ফারুক আহাম্মদ, পুলিশ কনস্টেবল মো. শাহজাহান ও কনস্টেবল আবুল কাশেমকে। গাঁজা আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই পলাতক এই ছয় পুলিশ সদস্য।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে কসবা সীমান্ত থেকে দুটি প্রাইভেটকারে করে বিপুল গাঁজা নিয়ে ঢাকার পথে রওনা দেয় দুই মাদক ব্যবসায়ী। কসবা থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে পৌর এলাকার টি আলী বাড়ি মোড়ে গাড়ি দুটি তল্লাশি করে। তারা বিপুল গাঁজা উদ্ধার এবং ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। কিন্তু পরে এএসআই সালাউদ্দিন ৪০ কেজি গাঁজা উদ্ধার দেখিয়ে একটি মামলা করেন।

এরপর বিপুল গাঁজা সরিয়ে ফেলার অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। তিনি থানার একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা নির্যাতনের বিচারের আহ্বান

রোহিঙ্গাদের ওপর ব্যাপক নিপীড়নের অভিযোগে মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখে দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন শীর্ষ জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তা জেইদ রাদ আল হুসাইন। সেখানে গণহত্যা হয়েছে বলে হুসাইন সন্দেহ প্রকাশ করেন।

এর আগে গত বছর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও (এইচআরডাব্লিউ) মিয়ানমার সরকারের বিরুদ্ধে আইসিসি’তে অভিযোগ দায়েরের আহ্বান জানিয়েছিল।

গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে হুসাইন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা নির্যাতনে বিচারের আহ্বান জানান।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হুসাইন মিয়ানমার সরকারের কাছেও রাখাইনের পরিস্থিতি তদন্ত করে দেখার জন্য পর্যবেক্ষকদেরকে সেখানে যেতে দেওয়ার আহ্বান জানান।

এর আগে জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা বলছি, সেখানে গণহত্যা হয়ে থাকতে পারে বলে সন্দেহ ঘনীভূত হয়েছে। কিন্তু বিষয়টি একমাত্র আদালতই নিশ্চিত করতে পারে।

গত বুধবার জেইদ রাদ আল-হুসাইন বলেছিলেন, রাখাইনে সেনাঅভিযান নিয়ে বিশ্বজুড়ে অভিযোগ ওঠার পরও মিয়ানমার সেনাবাহিনী তদন্ত প্রতিবেদন প্রকাশে গড়িমসি করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজেপিকে ঠেকাতে কৌশলী মমতা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ঠেকাতে কংগ্রেসকে পাশে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণায় সেই আভাস দিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান।

জি নিউজের খবর, পশ্চিমবঙ্গে রাজ্যসভার পাঁচটি আসনের মধ্যে চারটি প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস এবং একটি আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন বলে ঘোষণা দিয়েছেন মমতা।

এদিকে, মমতার এই ঘোষণার পর রাজনৈতিক মহল জোর গুঞ্জন ২০১৯ সালে বিজেপি বিরোধীজোটের পথ সুগম করতেই এই সিদ্ধান্ত নিলেন মমতা। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বিরোধী জোটে রাখতে কংগ্রেসের হাইকম্যান্ডও আগ্রহী বলে সূত্র জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনের মানসিক প্রতিবন্ধী যুবককেও হত্যা করল ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিমতীরের হেবরন শহরে এক মানসিক প্রতিবন্ধী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মুহাম্মদ জাইল আল জাবারি নামে ওই প্রতিবন্ধী যুবকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।-খবর আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের সময় বুকে গুলি লেগে ২৪ বছর বয়সী ওই যুবক নিহত হন।

জাবারির চাচা আবু নাসের বলেন, তার ভাইয়ের ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। সে ঠিকমতো কথা বলতে পারত না।

প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রায় সময়ে তিনি বিক্ষোভের সামনে থাকতেন। আবু নাসের বলেন, জাবারি ফিলিস্তিনকে ভালোবাসত। সে কখনও বসে থাকত না। কিন্তু ইসরাইলি বাহিনী যখন শহরে ঢুকে পড়ে, তখন সে কিছু করেনি।

তিনি বলেন, সে আমাদের পরিবারের গর্বের উৎস। তার মৃত্যু মেনে নেয়া আমাদের পক্ষে সহজ হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সা ছাড়া ভুল ছিল: নেইমার

অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন নেইমার। বার্সেলোনা ছাড়াটা ঠিক হয়নি তার। তাই পিএসজি ছেড়ে ফের ন্যু ক্যাম্পে ফিরতে চাচ্ছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, প্যারিসে ভালো নেই নেইমার। কোচ ও সতীর্থদের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। লিগ ওয়ানের খেলার মানও পছন্দ নয়। বড় টুর্নামেন্টে ভালো করা যাবে বলেও মনে করতে পারছেন না তিনি। সার্বিক দিক বিবেচনা করে ফের বার্সার ডেরায় ভিড়তে চাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এর পর থেকেই দ্যুতি ছড়াচ্ছেন তিনি। এরই মধ্যে নিজেকে প্যারিসের প্রিন্স হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তবে দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট নন ব্রাজিলিয়ান তারকা। সন্তুষ্ট নন কৃষ্টি-কালচারে সমৃদ্ধ নগরীর সতীর্থদের পারফরম্যান্সেও। তাদের ব্যর্থতায় সদ্যই চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছেন পারিসিয়ানরা। এর পরই সেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে শংকায় পড়েছেন তিনি। ফলে ফিরতে চাচ্ছেন সাবেক ক্লাবে।

পিএসজির হয়ে খেলতে গিয়ে মার্সেইয়ের বিপক্ষে ডান পায়ে চোট পান নেইমার। এতে তার পায়ের পাতার হাড় ভেঙে যায়। সদ্য এর সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি রিও ডি জেনেরিওতে নিজের বিলাসবহুল বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। এ অবস্থাতেই বার্সায় ফিরতে তোড়জোড় শুরু করেছেন হালের ক্রেজ।

নেইমার জানিয়েছেন, বার্সা ছাড়া ভুল ছিল তার। লিওনেল মেসির ছায়া থেকে বের হওয়ার প্রচেষ্টা অপচেষ্টা মাত্র। ফরাসি লিগ ওয়ানে প্রতিপক্ষ দলগুলোর খেলার মানও ভালো নয়। তাই পুরনো বন্ধু মেসি-সুয়ারেজদের সঙ্গে ফের জুটি বাঁধতে চাচ্ছেন তিনি।

দীর্ঘদিন ধরে নেইমারে চোখ করে রয়েছে রিয়াল মাদ্রিদ। বারবার ব্যর্থ হলেও এবার আর তাকে বেহাত করতে চান না গ্যালাকটিকোরা। আগামী গ্রীষ্মেই ফুটবল সেনসেশনকে দলে টানার পরিকল্পনা আঁটছেন তারা। এখন দেখার বিষয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের কার ডেরায় ভেড়েন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থাইল্যান্ডকে উড়িয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত হল বাংলাদেশের। নিজেদের ওপেনিং ম্যাচে থাইল্যান্ডের জালে ৫ গোল জড়িয়েছে লাল-সবুজের দল। সারোয়ার হোসেন, জোবায়ের হাসান, মিলন হোসেন, রোমান সরকার ও মামুনুর রহমান চয়ন- প্রত্যেকে করেছেন একটি করে গোল।

শুক্রবার ওমানের রাজধানী মাসকটে প্রথম কোয়ার্টারে গোলের খাতা খোলেন সারোয়ার। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান ২-০ করেন জোবায়ের। আর তৃতীয় কোয়ার্টারে ব্যবধান ৩-০ করে ম্যাচ মুঠোবন্দি করেন মিলন।

জয় একরকম নিশ্চিত হয়ে গেলেও আক্রমণে পিছপা হয়নি বাংলাদেশ। আয়েশি মেজাজের পরিবর্তে লড়াকু মনোভাব ধরে রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ কোয়ার্টারে আরও দুটি গোল আদায় করে নেন তারা। ওই ভাগে গোল করেন রোমান ও মামুনুর। এতে ৫-০ গোলের বড় জয়ে বাছাইপর্বে শুভসূচনা করে মাহবুব হারুনের দল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশের অতীত রেকর্ড দুর্দান্ত। আট দলের বাছাইপর্বে এবারও শিরোপার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে দল। বাছাইপর্ব থেকে সেরা পাঁচ দল আসছে আগস্টে ইন্দোনেশিয়ায় হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে ট্রাকের ধাক্কায় ২ স্কুলছাত্রী নিহত

যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে ট্রাকের ধাক্কায় রোজা ও জেরিন নামের দুই স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ও ভাগনিকে মোটরসাইকেলে করে স্কুলে দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাঁগআচড়া বাজারে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুই ছাত্রীর মত্যু হয়। প্রভাষক আলমকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest