সর্বশেষ সংবাদ-

স্বামীকে চান অপু, শাকিব বিচ্ছেদে অনড়

স্বামী শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ চান না বলে নিজের জবানবন্দিতে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁর দাবি, তাঁদের দুজনের মধ্যে অন্যরা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে।

আজ সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (অঞ্চল ৩) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের কাছে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন অপু বিশ্বাস।

শুনানিতে অপু বলেন, ‘আমার একটা সন্তান রয়েছে, আমি এখন বিচ্ছেদ চাই না। তা ছাড়া শাকিব খান যে অভিযোগগুলো করেছেন এগুলো ঠিক নয়। শাকিবকে আমি পাচ্ছি না, ভেবেছিলাম আজ এখানে আসবেন, আমাদের দেখা হবে। ওর সাথে সরাসরি দেখা করে কথা বললে হয়তো সব ঠিক হয়ে যেত। ওর জন্য আমি ধর্ম পর্যন্ত ত্যাগ করেছি। আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তাঁকে আসলে অন্যরা ভুল বুঝিয়েছে।’

এর আগে দুপুর ১টার দিকে শাকিব খানের পাঠানো তালাকের নোটিশের ওপর শুনানিতে অংশ নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (অঞ্চল-৩) যান অপু বিশ্বাস। সেখানেই নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

অন্যদিকে থাইল্যান্ডে একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ে ব্যস্ত থাকায় আজ শুনানিতে উপস্থিত ছিলেন না শাকিব খান। তবে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘শাকিব খান এখন দেশের বাইরে শুটিং করছেন, যে কারণে তিনি আসতে পারেননি। তিনি আসলে কোন সমঝোতা চান না। তিনি তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। শাকিবের এই বক্তব্য আমরা সিটি করপোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করেছি।’

এ বিষয়ে সিটি করপোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন বলেন, ‘আমরা সমঝোতার চেষ্টা করছি। কাউকে জোর করা আমাদের কাজ নয়। তবে ৯০ দিনের মধ্যে বিষয়টির সমঝোতা না হলে এমনিতেই তালাক কার্যকর হয়ে যাবে। তবে আমরা আবারও চেষ্টা করব, এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি আবারও বৈঠক ডাকা হয়েছে।’

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তালাকের একটি কপি ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঠানো হয়। তারই সূত্র ধরে আজ শুনানির দিন নির্ধারণ করা হয়। গত ২৪ ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে আজ সিটি করপোরেশনে হাজির হতে শাকিব খান ও অপু বিশ্বাসকে বলা হয়।

গত বছর এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এর পরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পর পরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপনি দুধে ধোয়া তুলসি পাতা না : নাফিজা

আপনার বাপ-মা আপনাকে আটকে রাখতে পারে নাই? আমি অনেকটা সময় ধরে মিডিয়ার বাইরে আছি। কিন্তু একটা সময় আমি মিডিয়াতে ছিলাম। এজন্য নিউজটি পড়ে আমার গায়ে খুব লেগেছে। মিডিয়ার মানুষজনকে পাবলিকের কাছে এতটা নিচে নামানোর তো কোনো কারণ নাই, তাই না!

আপা বিশ্ববিখ্যাত প্রিন্সেস ডায়না। যার কারণে সবাই তাকে কফি খাওয়ার জন্য, এই করার জন্য, সেই করার জন্য প্রস্তাব দেন। মিডিয়া যদি এতই খারাপ হয়ে থাকে তবে একজন সুবর্ণা মুস্তাফা, একজন বিপাশা হায়াত, একজন শমী কায়সার হতো না। শোনেন, খারাপ ভালো সব জায়গাতেই আছে। নিজে ভালো থাকলে সবকিছুই ভালো। নিজেকে ম্যানেজ করা বিষয়টি শিখতে হবে। আমি জিনিসটা কীভাবে কী করবো।

আপনি একদিন হলেও মিডিয়াতে কাজ করেছেন। কিন্তু এখন আপনাকে কেউ কাজে নেয় না। আর এজন্য আপনি মিডিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। আর নিজেকে সতী সাবিত্রী ভেবে নিজেকে দুধে ধোয়া তুলসি পাতা বানায়া ফেলবেন। আপনি দুধে ধোয়া তুলসি পাতা না। আপনি যদি দুধে ধোয়া তুলসি পাতা হতেন তবে মিডিয়া নিয়ে মানুষের সামনে এতটা খারাপভাবে বলতে পারতেন না। আপনাকে যে কজন মানুষ চিনে সেটা কিন্তু এই মিডিয়ার বদৌলতেই চিনে।

আপনাকে এখন কাজে নেয় না এজন্য আপনি নেতিবাচক কথা বলে বিখ্যাত হতে চান? এগুলো করে লাভটা কী? উপরের দিকে থুথু ফেললে সেটা নিজের শরীরেই পড়ে। পাবলিকের সামনে মিডিয়াকে খারাপ না করে আগে আমরা ভালো হই। আজকে আপনি কাজ করেন না তাতে কি? আপনি বরং নতুন আরেকজন শিল্পীকে কাজ করতে দেন। তার জায়গা এটা।

লেখক: টেলিভিশন অভিনেত্রী

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি পরীক্ষার পূর্বেও আশাশুনিতে অশ্লীল নৃত্য ও জুয়া; ক্ষুব্ধ অভিভাবক মহল

আব্দুল জলিল: যাত্রার নামে সাতক্ষীরার আশাশুনিতে আবারও শুরু হয়েছে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা।
শনিবার রাত্রি থেকে শুরু হওয়া এই অশ্লীলতার প্রতিবাদ করেছেন এলাকাবাসী। তারা বলেন এসএসসি পরীক্ষা সামনে। এমন সময়ে এ ধরনের অশ্লীলতা ছাত্রছাত্রীদের মনোযোগ কেড়ে নিচ্ছে। এতে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
গ্রামবাসী জানান আশাশুনি সদর ইউনিয়নের শবদালপুর ও কোদন্ডার মধ্যবর্তী স্থানে চলছে এই যাত্রা ও জুয়া। সেখানে ভিড় হচ্ছে জুয়াড়ি মাদকসেবী ও সামাজিক অপরাধী চক্রের। রাতভর জুয়ার সময় এলাকায় আইন শৃংখলার অবনতিও হতে শুরু করেছে। স্থানীয়রা জানান, ৩০০ টাকা ও ১০০ টাকা টিকিটে যাত্রা শুনতে আসছেন আগ্রহীরা।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান সাতক্ষীরা জেলা প্রশাসন ‘তাজমহল’ যাত্রার অনুমতি দিয়েছে। থানায় অনুমতির একটি কপি আছে।
জানতে চাইলে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন সেখানকার একটি মন্দির সংস্কারের লক্ষ্যে মন্দিরের সভাপতি দীপংকর মন্ডল একটি অনুমতি নিয়েছেন। সেখানে জুয়া ও অশ্লীল নৃত্য এমন কিছু হয়ে থাকলে তা বন্ধ করে দেওয়া হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুষমা সুলতানা বলেন, দশ দিনের অনুমতি নিয়ে যাত্রা শুরু হয়েছে। তবে কোনো ধরনের আপত্তিকর প্রদর্শন থেকে থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন জানান, যাত্রার অনুমতির বিষয়ে তার কোনো মতামত নেওয়া হয়নি।
শবদালপুর হাজরাতলা কালিমন্দিরের সভাপতি দীপংকর মন্ডল বলেন ‘শনিবার রাত থেকে যাত্রা শুরু হয়েছে। ডিসি, এসপি, ইউএনও সবার অনুমতি আছে। তবে অশ্লীল নৃত্য বা জুয়ার খবর বলতে পারি না। ২০০ টাকা ও ১০০ টাকার টিকিটের বিনিময়ে এই যাত্রা হচ্ছে’। তিনি আরও বলেন, যাত্রার অনুমতির জন্য এ যাবত প্রায় তিন লাখ টাকা আমরা ব্যয় করে ফেলেছি। যাত্রা পার্টিকে প্রতি রাতে ২০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়েছে। তবে এসএসসি পরিক্ষার মুখে এই আয়োজন করা ভুল হয়ে গেছে’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী ৩০ অক্টোবর থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে–সাতক্ষীরায় প্রধান নির্বাচন কমিশনার


আসাদুজ্জামান ঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারন করা হবে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদ আগামী ২০১৯ সালের ২৮ জানুয়ারী শেষ হবে। সেহেতু আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারন করা হবে। আগামী সংসদ নির্বাচনে নিবন্ধিত সকল দলই অংশ গ্রহন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে না। সিটমহল, নদী ভাঙ্গন ও প্রশাসনিক জটিলতার কারনে ৬০/৭০ টি আসনে সীমানা পুনঃনির্ধারন হতে পারে।
নির্বাচন কালিন সরকার গঠনের কথা বলেছেন প্রধানমন্ত্রী, আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সহায়ক সরকার গঠনের আসলে কি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কোন মন্তব্য করার সুযোগ নেই। সকল দলের সাথে সংলাপ হয়ে গেছে। সব দলই নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদী।
এরপর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা নির্বাচন অফিসার মো.মাজহার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
সেখান থেকে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সার্ভার ষ্টেশন পরিদর্শন করবেন বলে জানা গেছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একাই লড়ছেন কোহলি

একাই লড়ছেন কোহলি

কর্তৃক Daily Satkhira

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৩৫ রানে বেঁধে ফেলার পর সবাই ভেবেছিল এবার বোধহয় ভারত কিছু করতে যাচ্ছে। কিন্তু প্রোটিয়া পেসারদের তোপের মুখে ভারতীয় ব্যাটসম্যানদের যাচ্ছেতাই অবস্থা।

মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা কিংবা রোহিত শর্মারা বলতে গেলে দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৪৬ রান করে আউট হয়েছেন মুরালি বিজয়।

তবে একপাশে উইকেট পড়তে থাকলেও অন্যপাশ আগলে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টে খুব বাজে ব্যাট করায় কোহলির সঙ্গে তার স্ত্রী আনুশকাও সমালোচনার শিকার হয়েছেন। এবার হয়তো সেই কারণেই জ্বলে ওঠলেন তিনি!

দ্বিতীয় দিন শেষে ৮৫ রানে অপরাজিত রয়েছেন কোহলি। যেখানে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান। তবে এখনো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ১৫২ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবের প্রথম ওভারেই কেঁপে উঠলো জিম্বাবুয়ে

শুরুটা সাকিব আল হাসানের স্পিন দিয়ে করে বাংলাদেশ।  আর দ্বিতীয় বলেই সাফল্য পান বিশ্বসেরা অলরাউন্ডার।  উইকেটের বাইরে এসে খেলতে গিয়েছিলেন ওপেনার সলোমন মিরে।  তাতেই তার উইকেট ভেঙে স্টাম্পড করে দেন মুশফিকুর রহিম।  এক বল বিরতি দিয়ে আবার সাকিবের আঘাত।  এবার ক্রেগ আরভিন সরাসরি ক্যাচ উঠিয়ে দেন মিড উইকেটে সাব্বির রহমানের কাছে। জিম্বাবুয়ের সংগ্রহ ১ ওভারে ২ উইকেটে ৫ রান।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিক বাংলাদেশ। দুই বছর পর ফিরলেন ওপেনার এনামুল হক বিজয়। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

এই ম্যাচ দিয়েই অনন্য কীর্তি গড়েছে মিরপুর স্টেডিয়াম। শততম ওয়ানডে আয়োজন করেছে শেরে বাংলা স্টেডিয়াম। আর ৫টি স্টেডিয়ামের আছে এমন শততম ম্যাচ আয়োজনের কীর্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সার নাটকীয় জয়

বার্সার নাটকীয় জয়

কর্তৃক Daily Satkhira

শেষ সাত ম্যাচে রিয়াল সোসিয়াদের মাঠে জয়ে দেখা না পাওয়া বার্সা এবার ব্যর্থ হওয়ার শঙ্কায় পড়েছিল। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে সুয়ারেজ ও মেসির গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে ভালভার্দের দল।

এস্তাদিও মিউনিসিপাল ডি অ্যানোয়েতায় বারবার ব্যর্থ হওয়া বার্সেলোনা ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে। ম্যাচের ১১ মিনিটে ডান দিক থেকে চাবি প্রিয়েতোর দারুণ ক্রসে হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসে।

ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান বাড়িয়েছিলেন জোসে। কিন্তু তার শট নেওয়ার ঠিক আগে রাকিতিচ পড়ে গেলে বিতর্কিত ফ্রি-কিক দেন রেফারি। ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন হুয়ানমি। ডি-বক্সে ডান দিক থেকে স্প্যানিশ ফরোয়ার্ডের শট রবের্তোর পায়ে লেগে পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

দুই গোলে পিছিয়ে পড়ে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান কমান পাওলিনিয়ো। বাঁ দিক থেকে সুয়ারেজের পাস ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

বিরতি থেকে ফিরেই দলকে সমতায় ফেরান সুয়ারেজ। ম্যাচের ৫০ মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্সের মধ্যে বাঁ-দিক থেকে দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষভেদ করেন তিনি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। আর ৮৫তম মিনিটে চমৎকার এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন মেসি। এবারের লিগে এই নিয়ে সর্বোচ্চ ১৭ গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এ জয়ে ১৯ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারকে ছাড়াই পিএসজির জয়

পাঁজরে চোটের কারণে ছিলেন না দলের সেরা তারকা নেইমার। তবে এরপরও জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। আর্জেন্টাই তারকা ডি মারিয়ার দেওয়া একমাত্র গোলে নঁতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়ে উনাই এমেরির দল।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডি মারিয়া। বাঁ দিক দিয়ে কাভানি বাড়ানো বল জালে জড়ান আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচের ৫৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ডি মারিয়া। তবে ডান দিক থেকে এমবাপের বাড়ানো ক্রসে ডি মারিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর সালার হেড জালে জড়ালে সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে নঁত। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেই। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুদ হল দলটির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest