সর্বশেষ সংবাদ-

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে সাতক্ষীরায় সেমিনার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বীর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম আজিজুর রহমান।
এসময় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শফিউল আজম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার একি মিত্র চাকমা, শাম্মি আক্তার, আরিফ আদনান। বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয় ও সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এহতাশামুল হক, নুর আলম, নয়ন কুমার মন্ডল এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার দেওয়ান আকরামুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নব গঠিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় নবগঠিত কমিটির সভাপতি মীর মোস্তাক আলী, সাধারণ সম্পাদক এম.বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও অর্থ সম্পাদক সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানান, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি, জজকোর্টের এডিশন্যাল পিপি এড. ফাহিমুল হক কিসলু, মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, আমির হোসেন খান চৌধুরী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা ঈদগাহ প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অবহিতকরণ সভা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথঃ বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপলক্ষে এক অবহিতকরণ সভা সোমবার সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অবহিতকরন সভায় অন্যান্যের মধ্যে এসএমসির সদস্য সাংবাদিক কে.এম রেজাউল করিম, এসএমসির সদস্য সাংবাদিক আব্দুর রব লিটু, সহকারী শিক্ষক ইমরান হোসেন ও অভিভাবক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে বড় নির্বাচনী মহড়া প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত কোমলমতি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবছর ১৫ জানুয়ারি ২০১৮ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সেমাবার) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। আলোচনা রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজাতে রহমত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী অক্ষয় সরকার, ও তালা উপজেলা সমন্বয়কারী ইউনুছ আলী। উপজেলার শ্রীউলা, আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নের ইউপি সদস্যদের অংশ গ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠানে গ্রাম আদালত কি, গ্রাম আদালতের সুবিধা, একতিয়ার, দেওয়ানী ও ফৌজদারী মামলা কি, এডিআর, শালিসী, বিচার ও আইন সম্পর্কে আলোচনা রাখা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নগরঘাটায় জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন জাসদ এর আহবানে পোড়া বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ জেলার সভাপতি সরদার কাজেম আলী। তিনি বলেন, আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জাসদ জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। তিনি বলেণ, লুটপাট ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে ও সমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ সময় হয়েছে জাসদ এর হাতকে শক্তিশালী করার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় যুবজোট জেলার সভাপতি আবু সেলিম এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর জেলার সভাপতি ও কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ এর সদস্য মোখলেছুর রহমান। উক্ত সভায় সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়স জাসদের সভাপতি মাসুম বিল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশনিতে আধা-নিবিড় বাগদা চাষ প্রশিক্ষণ

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আধা-নিবিড় বাগদা একক চাষ পদ্ধতি বিষয়ক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএসডিএ এর অর্থায়নে উইনরক ইন্টারন্যানাল এবং টিএমএসএস এর সহায়তায়, টিএমএসএস সেফটি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার সংকর কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম ও টিএমএসএস ব্রাঞ্চ ম্যানেজার প্রবীর কুমার শীল। অ্যাকোয়া কালচার এক্সটেনশান অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রজেক্টের এএফএফ ব্রজেন দাশ, জুবায়ের হাসান, তপন মহলদার, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকার ২৫ জন চাষীর অংশগ্রহণে একক চাষ পদ্ধতি, সুবিধা-অসুবিধা ও ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিএনসিসিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার রাত ৯টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিকতা শুরু হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। পদাধিকার বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

বোর্ডে আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাত সাড়ে ৮টায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী পাঁচ প্রার্থী গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। তারা হলেন- দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সাংসদ মেজর (অব) আখতারুজ্জামান, সহ-প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাউয়ুমের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কাটিয়া ফিডারে পূর্ব ঘোষণা ছাড়াই ২ দিনে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের কাটিয়া ফিডারের একটি বড় অংশে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গত দুই দিনে ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখে কাজ করছেন বিদ্যুৎ বিভাগ। এর ফলে এলাকাবাসী তীব্র ভোগান্তির স্বীকার হচ্ছেন।
কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ ময়না, তানভির আহমেদসহ একাধিক লোকজন জানান, গত রোববার ও সোমবার দুই দিনে তীব্র শীতের মধ্যে দিনের বেলায় ১৫ ঘন্টা বিদ্রুৎ বিচ্ছিন্ন থাকায় একদিকে যেমন শিক্ষার্থীদের লেখা-পড়ার ক্ষতি হচ্ছে, অন্যদিকে, এলাকাবাসীর ফিরিজে রক্ষিত বিভিন্ন হিমায়িত জিনিসপত্র নষ্ট হচ্ছে। এর ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে তীব্র ভোগান্তি। কাটিয়া এলাকার একটি বড় অংশে দিনের বেলায় মনে হচ্ছে ভুতুড়ে শহর। তারা আরো বলেন, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বিভাগের এই একটানা বিদ্যুৎ বিচ্ছিন্ন মেনে নেয়া যায় না। এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের কাটিয়া ফিডার ইনচার্জ শফিকুল ইসলামের কাছে ফোন দিলে তিনি জানান, প্রতিদিন কাজ চলবে, তাই কি প্রতিদিন আমাদের মাইকিং করতে হবে? তিনি আরো বলেন, কলেজ রোডে মেইন সড়কের বিদ্যুতের তার পরিবর্তন করা হচ্ছে এটি শেষ হলে বিকাল ৫ টার দিকে বিদ্যুৎ আবার সচল করে দেয়া হবে।
সাতক্ষীরা (ওজিপাডিকো) বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী খালিদুল ইসলাম জানান, ছোট একটি অংশে কাজ হচ্ছে বলে কোন পূর্ব ঘোষণা দেয়া হয়নি। তবে, এ ব্যাপারে বিস্তারিত তিনি কোন কিছু না জানিয়ে বিষটি এড়িয়ে গিয়ে এ ব্যাপারে জানার জন্য ফিডার ইনচার্জকে ফোন দিতে বলে তিনি তার ফোনটি কেটে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest