প্রেস বিজ্ঞপ্তি : ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষনার্র্র্র্র্র্র্থীদের আয়োজনে ভ্যালেন্টাইন দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা সরকারি কলেজের উন্মুক্ত ক্যাম্পাসে এ উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান শাহিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উক্ত ব্যাচের শিক্ষার্থী রওশন জাহান রুপা, মিজানুর রহমান, বুশরা তাহসিন, শাহ আলম হোসেন, হাসানুজ্জামান, রফিখা লায়লা পাপড়ী, ছুইটি রানী দাস, আব্দুল্লাহ আল মামুন, সুমন প্রমুখ।

কাস্পিয়ানকে সাগর বলা হলেও এটি আসলে সাগর নয়, বিশ্বের সর্ববৃহৎ হ্রদ। পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের শতকরা ৯৩ ভাগ ক্যাভিয়ার রয়েছে এই কাস্পিয়ান হ্রদে। বলা হয়ে থাকে উপযুক্ত পরিবেশের কারণে বিশ্বের শতকরা নব্বুই ভাগ ক্যাভিয়ার এই কাস্পিয়ানেই শিকার করা হয়। ইরান, রাশিয়া,আজারবাইজান প্রজাতন্ত্র,তুর্কমেনিস্তান এবং কাজাখস্তানের মাঝখানে এই কাস্পিয়ান হ্রদ অবস্থিত। ক্যাভিয়ার মাছ মানে যেসব মাছ থেকে ক্যাভিয়ার পাওয়া যায় সারাবিশ্বের এরকম মাছগুলোকে কমপক্ষে বিশ ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে ৫ প্রকারের মাছ খুবই গুরুত্বপূর্ণ। যেমন হস্তি মাছ ইংরেজিতে বলা হয় গ্রেট হোয়াইল স্ট্রার্জেন বেলুগা, ইরানি আঁশবিহীন ক্যাভিয়ার বা পার্সিয়ান স্ট্রার্জেন, রাশিয়ান স্ট্রার্জেন, স্পাইনি বা শিপ স্ট্রার্জেন এবং ওজুন বরুন বা স্টিলেইট স্ট্রার্জেন। এই সব প্রজাতির মাছই কাস্পিয়ান হ্রদে রয়েছে।
