সর্বশেষ সংবাদ-
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটারজ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিলসাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাBonus offline nei giochi mobile: guida etica e tecnica per giocare senza reteVerde Casino App Verde Casino: Perché Sceglierla per il Gioco Mobile

রায়ের কপি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে : ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন এবং রায়ের সার্টিফাইড কপির ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন এবং রায়ের সার্টিফাইড কপির ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে। বৈঠকে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, যে বেআইনিভাবে তার রায়ের সত্যায়িত কপি দেয়া হচ্ছে না, এটা সম্পূর্ণ আইনের লঙ্ঘন। আইনে রয়েছে, ৫ দিনের মধ্যে সার্টিফাইড কপি দেয়ার কথা। কিন্তু ৮ দিন হলেও সেটা এখনও দেয়া হয়নি। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আইনকে হাতে নিয়ে বেআইনি করছে।

খালেদা জিয়ার মুক্তিকে বিলম্বিত করা চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, আইন যেন তার নিজের গতিতে চলে।

বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরে রাখাই সরকারের প্রচেষ্টা। কিন্তু জনগণ তাদের আন্দোলনের মধ্যে দিয়ে এর জবাব দেবে।

প্রায় পৌনে ১ ঘণ্টাব্যাপী এ বৈঠকের আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয় আলোচনা হয়েছে। এ বিষয়ে আইনজীবীরা সমর্থন দিয়েছেন। তারা বলেছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সর্বোচ্চভাবে অংশগ্রহণ করবেন। আর আন্দোলনের মধ্যে দিয়েই তাকে (খালেদা জিয়া) মুক্ত করা হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, রায়ের কপি দেয়ার এখনও পর্যন্ত যুক্তিসংগত ব্যাখ্যা আমাদের দেয়নি। রায়ের দিনই আমরা সত্যায়িত কপি চেয়েছিলাম। কিন্তু দেয়নি। আমাদের হাইকোর্টে বিধান আছে, একটি সত্যায়িত কপি দ্বারা আপিল ফাইল করা যায়। কিন্তু আজ পর্যন্ত সত্যায়িত কপিটিও তারা দেইনি।

রায়ের পর সেই রায় পরিবর্তন করার বিধান আছে কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় দেয়া পর কোনো শব্দ পরিবর্তন করারও সুযোগ নেই। ৫ দিনের মধ্যে রায়ের কপি দেয়ার বিধান রয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, মীর নাসির, নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যান পত্রিকা ৩৪ বছরে পদার্পণে করায় কেক কাটা ও আলোচনা সভা মধ্যে দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। এসময় তিনি বলেন, সংবাদ পত্র হল দেশে ও সমাজের আয়না, ভাল মন্দ সব কিছু এই আয়নায় ধরা পড়ে। আর সেই সাথে সাংবাদিকরা হল জাতির বিবেক। সত্য সংবাদ সংগ্রহের সন্ধানে সাংবাদিকরা প্রতিদিন ছুটে চলেছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জীবন বাঁজি রেখে। দেশের উন্নয়ন, সমাজের অসংগতি সব কিছুর কল্যানে অবদান রেখে চলেছে সংবাদ পত্র ও সাংবাদিকরা। সংবাদকর্মীদের প্রতি আহবান জানাই আপনারা বেশি বেশি করে অসংগতি ও উন্নয়মূলক সংবাদ পরিবেশন করুন। এই উপজেলায় দুই বছর চাকুরী করার সুবাদে সাংবাদিকদের ভাল মন্দ সব কাজ পর্যবেক্ষন করেছি এবং প্রশাসনের সকল ভালো কাজে বিশেষ ভূমিকা রেখে চলেছে। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কল্যান পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক আব্দুল ওহাব মুকুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওছার তুহিন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, দৈনিক কল্যানের শ্যামনগর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার হাসেম আলী, কৃষ্ণনগর প্রতিনিধি জালাল উদ্দিন, দৃষ্ণিপাতের কৃষ্ণনগর প্রতিনিধি আব্দুল মাজিদ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ ইমরান আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির আলম প্রমুখ। ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কাটা শেষে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কল্যানের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ইছামতিতে পাওয়া অজ্ঞাত শিশুর লাশের পরিচয় মিলেছে

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা সাড়ে ৪ বছরের মেয়ে শিশুর লাশের পরিচয় মিলেছে। শুক্রবার বিকালে পুলিশী তদন্তে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মেয়েটির বাড়ি ঋিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর গ্রামে। বৃহষ্পতিবার সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ ঐ মেয়েটির মায়ের লাশ উদ্ধার করার পরে বিস্তারিত তথ্য প্রকাশ পায়। পুলিশের দেয়া তথ্য মতে জানা গেছে, গত ১২-০২-১৮ তারিখ সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয়রা ইছামতি নদীতে একটি মেয়ে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স গিয়ে লাশটি উদ্ধার করেন। এ বিষয়ে দেবহাটা থানায় স্থানীয় গ্রাম পুলিশ বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেন। পরে গত বৃহষ্পতিবার সাতক্ষীরার কালীগঞ্জে ইছামতি নদী থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন থাকায় এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই ইসরাফিল হোসেন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তাং- ১৫-০২-১৮ ইং। মামলা পরবর্তী পুলিশ ঐ মহিলার ছবি বিভিন্ন মাধ্যমে দিয়ে তদন্ত শুরু করে। তদন্তে জানা গেছে, মহিলাটির নাম রিবনা আকতার (২২)। সে ঋিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর গ্রামের মুছা শেখের স্ত্রী। গত কয়েকদিন আগে রিবনা আকতার তার মেয়ে মুন্নী আকতারকে নিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে আসে। এ বিষয়ে রিবনার স্বামী মুছা শেখ মহেশপুর থানায় গত ১০-০২-১৮ ইং তারিখে একটি সাধারন ডাইরী করেন। কালীগঞ্জ থানার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুধাংশু কুমার জানান, কালীগঞ্জ থানায় উদ্ধার হওয়া মহিলার লাশের ছবি ও দেবহাটা থানায় উদ্ধার হওয়া শিশুটির লাশের ছবি তাদের পরিবারের সদস্যরা সনাক্ত করেছে। হত্যার কারন সম্পর্কে তিনি বলেন, বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তবে হত্যার বিষয়ে পরকীয়া সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে তিনি জানান। তবে স্থানীয়দের ধারনা মেয়ে ও মাকে হত্যা করে ইছামতি নদীতে ফেলে দিয়ে ঘাতকরা লাশগুলো গুম করতে চেয়েছিলো।

১৬.০২.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশির সময় পাঁচলাইশ থানার এএসআই আবদুল মালেককে (৩৮) গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, এটি পিস্তলের গুলি। তার হাঁটুর দুই ইঞ্চি উপরে এক রাউন্ড গুলি লেগেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দুই নম্বর গেট মোড় আর ষোলশহর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় এএসআই আবদুল মালেকের হাঁটুর ওপরে গুলি লাগে। আহত পুলিশের এক্স-রে করে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের খুলনা মহানগর শাখার আংশিক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের খুলনা মহানগর শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৬ ফেব্র“য়ারি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি সরকার স্বাক্ষরিত এক পত্রে খুলনা মহানগর শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি ব্রজ গোপাল সরকার, সহ-সভাপতি চন্দ্র শেখর সরকার, সাধারণ সম্পাদক সুকিত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যাম দাস সানা, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সানা নিলয়, কোষাধ্যক্ষ অমিত মন্ডল, প্রচার সম্পাদক পলাশ ঢালী, সদস্য অমিতোষ গোলদার, পুলকেশ মন্ডল, প্রণয়ন মন্ডল, প্রদীপ মন্ডল। উক্ত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিকদের ক্রমান্বয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার। ৮০৩২ জন রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকালে ঢাকায় সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সির সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকাল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।

এর আগে বেলা পৌনে ৩টায় মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দলের সালাম গ্রহণ করেন কিয়াও সোয়ে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবিসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুলশানে আইনজীবীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজাসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছে দলটির শীর্ষ নেতারা।

শুক্রবার বিকেল সোয়া ৫ টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, মীর নাসির, নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃদ্ধকে বাঁচাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

সারাদেশে ছাত্রলীগ যেখানে নানা বিতর্কে জড়িয়ে আলোচনা, সমালোচনায় উঠে আসে সেখানে অসহায় এক বৃদ্ধের জীবন বাঁচিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা।

ঘটনা বৃহস্পতিবারে সন্ধ্যার দিকের।

৭০ বয়সী এক বৃদ্ধ গাবতলী থেকে সদরঘাট আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। মুমূর্ষ অবস্থায় রাস্তায় ফেলে রেখে সর্বস্ব লুটে পালিয়ে যায় অজ্ঞান পার্টির লোকজন। বৃদ্ধ যখন জীবন মরণের মাঝামাঝিতে দাঁড়িয়ে পাঞ্জা লড়ছিলেন, কেউ তার পাশে না দাঁড়ালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের নেতৃত্বে অন্যান্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাসেল বলেন, অজ্ঞান অবস্থায় বৃদ্ধ লোকটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে পেয়ে ছাত্রলীগের কর্মীরা সাথে সাথে আমাকে খবর দেয়। আমরা দ্রুত তাকে মিডফোর্ট হাসপাতাল নিয়ে যাই।

জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার পর (চোখমুখ ওয়াস) করার পর জ্ঞান ফিরে আসে। এসময়টা ছাত্রলীগ তার পাশে ছিল। এরপর তার কাছ থেক নম্বর নিয়ে অসহায় বৃদ্ধের মেয়ের জামাই ও নাতনীর কাছে বুঝিয়ে দিয়েছি। অপরাধীদের ধরতে পুলিশকেও আমরা অনুরোধ করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest