সর্বশেষ সংবাদ-
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটারজ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিলসাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাBonus offline nei giochi mobile: guida etica e tecnica per giocare senza reteVerde Casino App Verde Casino: Perché Sceglierla per il Gioco Mobile

কলারোয়ায় ১’শ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন !

নিজস্ব প্রতিনিধি: ১’শ টাকার জন্য চাচাতো ভাইয়ের হাতে খুন হলো কলারোয়ার এক যুবক। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হেলাতলায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক রুবেল হোসেন (২৮) হেলাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হেলাতলা গ্রামের (উত্তর দিগং) হাসানুর রহমান দফাদারের পুত্র।
স্থানীয়রা জানায়- ভ্যানচালক রুবেলের কাছে ১’শ টাকা পেতো তারই চাচাতো ভাই আফছার আলীর পুত্র রং মিস্ত্রি আবু সাঈদ (২২)। শুক্রবার সন্ধ্যার দিকে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে এক পর্যায়ে সাঈদ কাছে থাকা চাকু (ছোড়া) দিয়ে রুবেলের গলায় টান মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সাতক্ষীরা মর্গে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ‘হেলাতলা ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান- ১’শ টাকাকে কেন্দ্র করে চাচাতো ভাই সাঈদের হাতে খুন হয়েছে রুবেল। ঘাতক সাঈদ রং মিস্ত্রির কাজ করতো। তার পিতা মালয়েশিয়া প্রবাসী। আর রুবেল চাষকাজ করতো ও ভ্যান চালাতো। শুক্রবার সন্ধ্যার দিকে তাদের বাড়ির পাশে ঘটে যাওয়া মর্মান্তিক ও নৃশংস এ ঘটনায় ঘাতকের মা তরুনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
নিহত রুবেলের ছোট ভাই ইমামুল ও খালা সাজেদ খাতুন জানান- ‘রুবেলের কাছে ১’শ টাকা পেতো চাচাতো ভাই সাঈদ। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের দু’জনের ঝগড়া হয়। সেসময় সাঈদ চাকু দিয়ে রুবেলের গলায় পোচ দিয়ে খুন করে।’
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘১’শ টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জের ধরে আনুমানিক সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার উত্তর হেলাতলা গ্রামের আবুল হাসানের পুত্র রুবেল হোসেন (২৮)কে চাকু দিয়ে গলায় টান দেয় তারই চাচাতো ভাই একই গ্রামের আফছার আলীর পুত্র আবু সাঈদ (৩০)। পরে গুরুতর আহতাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। সংবাদ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘাতকের মা তরুনা বেগমকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) সাঈদ পলাতক রয়েছে। তাকে আটকের জোর প্রচেষ্টা চলছে।’
ওসি বিপ্লব দেব নাথ আরো জানান- ‘এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়খামার বটতলা ঈদগাহ ময়দানে মেহেরাব নির্মাণ কাজ উদ্বোধন

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার বটতলা ঈদগাহ ময়দানে শুক্রবার সকালে ঈদগাহের মেহেরাব ও মিম্বার নির্মাণের কাজ উদ্বোধন হয়েছে। ব্রহ্মরাজপুর ৬নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠুর উদ্যোগ ও পরিকল্পনায় বড়খামার যুব কমিটির বাস্তবায়নে এ নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের সভাপতি ও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদার, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি,এম আরশাদ আলী, বড়খামার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার কারিকর, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক, বাগান বাড়ী জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ শামসুর রহমান, বড়খামার যুব কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন রাজ, অর্থ-সম্পাদক আনিছুর রহমান, রবিউল ইসলাম, শেখ নজরুল ইসলাম, আব্দুল মালেক কারিকর, রনি প্রমূখ। উপস্থিত অতিথিবৃন্দ মাটি কেটে উদ্বোধন ঘোষনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গুনাকরকাটি খানকায়ের ওরশ

মইনুল ইসলাম: আশাশুনির ঐহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ৯৫তম ওরশ শরীফ ও ফাতেহা শরীফ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার আম বয়ানের মধ্যদিয়ে ওরশ ও ফাতেহা শরীফ শুরু হয়ে শুক্রবার সকালে আখেরী মোনাজাত ও তাবারক বিতরণে শেষ হয়। ওরশ শরীফ মূলত একদিনের হলেও কার্যক্রম চলে তিনদিন। এছাড়া ওরশ কেন্দ্রিক যে মেলা বসে তা চলে প্রায় মাসব্যাপী।

গুনাকরকাটি (ছালেমপুর) নকশবন্দী মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া ফাউন্ডেশনের আয়োজনে হযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলভী (রহঃ) এর ৯৫ তম ওরশ শরীফ এবং হযরত গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফে প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ)। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ওরশ ও ফাতেহা শরীফে বাস, মাইক্রো, প্রাইভেট, লঞ্চ ও অন্য যানবহান যোগে যোগদান করেন। ফাতেহা শরীফে মোনাজাত পরিচালনা করেন দিল্লী হুজুর হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ)। মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন। মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়। ওরশ শরীফে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান/মইনুল ইসলাম: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানা, সহ সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র, সদস্য তপন বিশ্বাস ও সত্যরঞ্জন সরকার। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় রিপোর্টার্স ক্লাবের আয় ব্যায়, বার্ষিক কর্ম পরিকল্পনা, প্রতি সদস্যের মাসিক ফি ধার্য করা সহ বিগত কমিটির সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে তার পত্রের মাধ্যমে রিপোর্টার্স ক্লাবের সদস্যপদ থেকে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আশাশুনি রিপোর্টার্স ক্লাব সংক্রান্ত কোন বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য সর্ব সাধরণকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় মিলছে না

প্রেস বিজ্ঞপ্তি: সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির সন্ধান মিলছে না। শুক্রবার সকালে বিনেরপোতা এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন এক ভ্যান চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তিনি গুরুতর আহত হওয়ায় ঠিকানা মিলছে না তার পরিবারের।

এদিকে, তার অবস্থা আশংকাজনক। এনিয়ে অনেকটা বিপাকে পড়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। যদি কেউ তার বাড়ির সন্ধান দিতে পারেন তাহলে সাতক্ষীরা সদরহাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাইক নিয়ে ভয়ংকর স্টান্ট দেখানো কে এই তরুণী? (ভিডিওসহ)

বাহন হিসেবে বাইক যতটা জনপ্রিয় ততটাই বিপজ্জনক। বাইক দুর্ঘটনার শিকার হয়ে অনেকের অঙ্গহানি এমনকী মৃত্যুর ঘটনাও প্রায়ই ঘটে থাকে। আবার এই বাইকটাকে অনেকে এমনভাবে কব্জা করেছেন, তাদের স্টান্ট দেখলে চোখ কপালে ওঠে! বুকের ভেতর দরাম দরাম শব্দ হতে থাকে, এই বুঝি বাইক থেকে ছিটকে গেল রাইডার।

সম্প্রতি এক তরুণীর এমনই বাইক স্টান্ট ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।হাইওয়ে ধরে ছুটে চলছে একটি বাইক। আরোহী ২৫ বছর বয়সী এক তরুণী। তার পরনে ছোটখাট পোশাক। কোনো নিরাপত্তা সরঞ্জামের বালাই নেই। সামনের চাকা শূন্যে আর পিছনেরটা মাটি ঘেঁষা! একটু এদিক ওদিক হলেই নিশ্চিত মৃত্যু। এরপরেও এক চাকার উপর ভর করেই চলছে হরেক রকম কেরামতি। কখনও বাইকের হাতল ধরে পাহাড়ে ওঠার ঢংয়ে হামাগুড়ি দিয়ে বাইকের হেডলাইটের কাছে পৌঁছে যাচ্ছেন সেই তরুণী।কখনও আবার সিটের উপর এক পা রেখে অন্য পা শূন্যে উড়িয়ে দিচ্ছেন। তরুণীর কেরামতি দেখলে মনে হবে শূন্যে পা ভাসিয়ে যেন নতুন টাইটানিক সিকোয়েন্স তৈরির চেষ্টা চলছে! বিস্ময়ে ভ্রু কুঁচকালেও, হার্টবিট প্রচণ্ডভাবে বেড়ে গেলেও এই তরুণীর সাহসের প্রশংসা না করে উপায় নেই। সার্কাসের বাঘ যেমন ‘রিং মাস্টার’ এর হাতে পোষ মানে, তেমনই এই তরুণীর হাতে যেন বশ মেনেছে তার বাইক!২৫ বছর বয়সী এই তরুণীর নাম শামস। ‘শামস’স স্টান্ট’ নামে তার ফেসবুক আইডিতে দেখা যায় ভয়ানক সব বাইক স্টান্ট। নিচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার ফেসবুক ফ্যানপেইজে দ্রুত গতিতে বেড়ে চলছে লাইক। বিপজ্জনক স্টান্ট দেখিয়েই জেন ইয়াইয়ের কাছে ভাইরালের খাতায় নাম তুলে ফেলেছেন এই বাইকার। তবে নিরাপত্তা সরঞ্জাম না পরে এমন স্টান্ট করাকে ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। তাদের মতে, শামস অনেক তরুণ-তরুণীদেরকেই ভুল বার্তা দিচ্ছেন।

https://www.facebook.com/stuntinternational/videos/1272366702862835/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মানবকল্যাণ সোসাইটির কম্বল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা মানবকল্যাণ সোসাইটির দরিদ্র কল্যাণ ফান্ড হতে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় কাটিয়া আমতলামোড়স্থ মেসার্স এম এ ট্রেডার্সে শীতার্থ দরিদ্র মানুষের মাঝে সংস্থার দরিদ্র কল্যাণ ফান্ড হতে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি মোঃ আব্দুল আলম,মোঃ মিজানুর রহমান, শেখ ফেরদৌসুল ইসলাম ময়না, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর মোল্ল্যা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, মোঃ আরিজুল ইসলাম, মোঃ আনোয়ার মাস্টার, সিরিয়া পারভীন, ইমরান হোসেন প্রমুখ। উল্লেখ্য : উক্ত সংগঠন মানব কল্যাণ মুখি কর্মকান্ডে নিয়োজিত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা নির্যাতন : মানবতাবিরোধী অপরাধে দোষী হতে পারেন সু চি

রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিত নিপীড়নের ঘটনায় নীরব থাকায় দেশটির নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অ সাং সু চিকে মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করা যেতে পারে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বুধবার ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘গত আগস্টে রাখাইন রাজ্যে আরসা বিদ্রোহীদের হামলায় ১১ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর মিয়ানমার সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ ঠেকাতে ব্যর্থ ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মুখোমুখি করা যেতে পারে।’

ইয়াংহি লি বলেন, দেশটিতে আরো গণকবরের সন্ধ্যান পাওয়া যেতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি জাতিসংঘের এই কর্মকর্তা।

তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে পালিয়েছে। সেনাবাহিনীর এ অভিযানে গণহত্যার সব উপাদান রয়েছে।

সু চির ভূমিকার ব্যাপারে এক প্রশ্নের জবাবে লি বলেন, ‘আমি মনে করি যে, তিনি হয় অস্বীকার (যা ঘটছে) করছেন অথবা মূল বিষয় থেকে তিনি অনেক দূরে রয়েছেন।’ তিনি বলেন, স্টেট কাউন্সিলর ‘দোষী সাব্যস্ত হবেন না’ তা হতে পারে না।

জাতিসংঘের বিশেষ এই দূত বলেন, ‘তিনি বিশ্বাস করেন, সহযোগিতা অথবা অভিযান থামাতে অনীহার কারণে দোষী সাব্যস্ত হতে পারেন সু চি… আমিও ভীত।’

তবে সু চিকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার সুযোগ কম বলে মনে করেন ইয়াংহি লি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নয় মিয়ানমার। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। চীনের বাধার মুখে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে ঘোষণা দিতে পারবে না নিরাপত্তা পরিষদ।

গত ডিসেম্বরে মিয়ানমার সরকার লিকে জানায়, তিনি মিয়ানমারে আর ফিরতে পারবেন না, তার মেয়াদে দেশটিতে তাকে সহায়তাও দেয়া হবে না। ওই সময় মিয়ানমার সরকার ও সেনাবাহিনী তাকে জানায়, রাখাইন পরিস্থিতি সম্পর্কে তিনি যে তথ্য তুলে ধরেছেন তা সম্পূর্ণ পক্ষপাতিত্বমূলক।

চ্যানেল ফোরকে জাতিসংঘের এই কর্মকর্তা আরো বলেছেন, তিনি অনেকবার হত্যার হুমকি পেয়েছেন। এমনকি তাকে পরিকল্পিত গুপ্তহত্যার চেষ্টার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের ব্যাপারে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি সম্পর্কে একদম সত্যের কাছাকাছি চলে গিয়েছিল এই দু’জন। জাতীয় গোপনীয়তা আইন কার্যকর করেছে দেশটির সরকার। যে কারণে মানুষ কথা বলতে ভয় পায়।

গত ডিসেম্বরে মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক ক্ষুদে বার্তার জবাব দেন দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র জ্য হতেই। ওই সময় তিনি বলেন, লি তার কাজে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ ছিলেন না।

তিনি বলেন, ‘তার ওপর কোনো বিশ্বাস নেই। এ অবস্থায় আমরা নিউইয়র্কে মিয়ানমারের পার্মানেন্ট মিশন এবং জেনেভায় জাতিসংঘ মহাসচিব ও মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়কে বিষয়টি জানিয়েছি।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ কর্মকর্তা লি বছরে অন্তত দু’বার মিয়ানমার সফর করে রাখাইন পরিস্থিতি সম্পর্কে সংস্থাটির মানবাধিকার পরিষদ ও সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। ২০১৪ সালে দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত ছয়বার মিয়ানমার সফর করেছেন তিনি।

রাখাইনে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সরকার। সূত্র : দ্য ইরাবতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest