সর্বশেষ সংবাদ-
কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুমারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ

এমপি রবিকে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের শুভেচ্ছা

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এমপি ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য মেহেদী আলী সুজয়, আব্দুর রহিম, মাহাফিজুল ইসলাম আক্কাজ, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, শেখ কামরুল ইসলাম, সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটা ব্যাডমিন্টন টুর্র্নামেন্টে খুলনা চ্যাম্পিয়ন

পাটকেলঘাটা প্রতিনিধি : মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, যে মুখে মা ডাকি সে মুখে মাদক খেতে পারি না এই শ্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটা বন্ধু সংঘ আয়োজিত আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট জমজমাট অনুষ্ঠিত শেষ হয়েছে। সোমবার রাতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত খেলোয়াড়রা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে। খেলায় খুলনা চ্যাম্পিয়ন ও ইসলামী সোস্যাল ব্যাংক পাটকেলঘাটা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। রাত ৮টায় খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ তালা শাখার সভাপতি শেখ নুরুল ইসলাম। খেলা পূর্বক আলোচনা সভায় সাংবাদিক সৈয়দ মাসুদ রানার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুর করিম সাবু, বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, বাংলাদেশ টেলিভিশন এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও খশিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, লোকনাথ নাসিং হোমের প্রতিষ্ঠাতা পরিচালক পুলক কুমার পাল, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আব্দুর রব পলাশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, রীনা টেলিকমের মালিক রুপায়ন হাজরা, জাতীয় শ্রমিকলীগ পাটকেলঘাটা শাখার সভাপতি শহিদুল বিশ্বাস, সাধারন সম্পাদক বাবলু রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সুধীজন। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের টিম ম্যানেজারের হাতে পুরষ্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটকেলঘাটা বন্ধু সংঘের ক্রীড়া সম্পাদক শিক্ষক অলিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় পানিতে ডুবে মৃত্যু

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে। সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের টুকুল সরদারের ৩ বছরের পুত্র আফরাজ বাড়ীর আঙ্গিনায় খেলা করছিলো। এসময় পরিবারের সকলের নজর এড়িয়ে সে পার্শ্ববর্তি পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর মৃত অবস্থায় এলাকাবাসী উক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। বিকাল ৫টায় শিশু পুত্র আফরাজ এর দাফন সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ,মন্দির,মুক্তিযোদ্ধা সংসদ ও মাঠ সংস্কারের জন্য অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এ অনুদান প্রদান করেন। জানা গেছে উপজেলার শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠ সংস্কারের জন্য ৫০ হাজার ,বসন্তপুর ঢালিপাড়া মসজিদের উন্নয়নের জন্য ২৫ হাজার, ঘোজাডাঙ্গা কামাল স্মৃতি সংসদের উন্নয়নের জন্য ২৫ হাজার ,পীর গাজন আজিজিয়া ফোরকানিয়া মাদ্রাসায় ২০ হাজার,উজায়মারি জামে মসজিদে ২০ হাজার,খুবদীপুর সরদার পাড়া জামে মসজিদে ২০ হাজার,দত্ত নগর জামে মসজিদে ২০ হাজার,কৃষ্ণনগর ইউনিয়ন মুকিযোদ্ধা সংসসদকে ২৫ হাজার,ডেমরাইল হরি মন্দিরে ২০ হাজার,উকসা মন্দিরে ২০ হাজার,চাঁদখালী রাধা মন্দিরে ২০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৬৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, আওয়ামী লীগ নেতা কাজী নবীদুল ইসলাম স¦পন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার,উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ,কলেজ ছাত্রলীগের নেতা শেখ মহিবুল্লাহ মানিক,উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক আশরাফুল ইসলাম কদম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ছকিনা ব্রিকস সংক্রান্ত উচ্চ আদালতে দায়ের করা রিটের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় ছকিনা ব্রিকস এর মালিক মোশারফ হোসেন মুসা কর্তৃক উচ্চ আদালতে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে দায়ের করা নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি গত ৫ ফেব্রুয়ারী এক আদেশে আগামী ১২ এপ্রিল রিটের পরবর্তী শুনানির দিন পর্যন্ত এই স্থগিদ আদেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নীতিমালা লংঘন করে ও প্রশাসনের পূর্বানুমতি ছাড়াই সাতক্ষীরার দেবহাটার দক্ষিন কুলিয়া গ্রামে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে চার ফসলি জমিতে ছকিনা ব্রিকস নামের একটি ইট ভাটা নির্মাণ কাজ শুরু করেন আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের দ্বীন আলী গাজির ছেলে শহরের ইটাগাছা কামার পাড়া (বউ বাজার) এলাকার মোশারফ হোসেন মুসা। সাতক্ষীরা জেলা প্রশাসন মুসার ইট ভাটার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ গ্রামবাসীর পক্ষে দক্ষিন কুলিয়া গ্রামের মৃত হেবাজউদ্দিন গাজীর ছেলে মোঃ আজহারুল ইসলাম খুলনা পরিবেশ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে ভাটা মালিক মোশারফ হোসেন মুসাকে গত বছরের ১৪ সেপ্টেম্বর খুলনা পরিবেশ অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। কিন্তু তিনি হাজির না হয়ে ভাটার কাজ চালিয়ে যেতে থাকলে ২০ সেপ্টেম্বর পুনরায় ভাটার যাবতীয় কাজ বন্ধ রাখার নির্দেশসহ তার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুসারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আবারও নোটিশ জারি করা হয়।
এদিকে ছকিনা ব্রিকস নামের ইট ভাটা নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য গত বছরের ২১ সেপ্টেম্বর হাই কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম ভাটা মালিক মুসাকে উকিল নোটিশ প্রদান করেন। এসময় মুসা উচ্চ আদালতে ১৬৪২৬ নং একটি রিট পিটিশন দায়ের করলে ২০১৭ সালের ১৬ নভেম্বর উচ্চ আদালত ভাটার কাজে ব্যাঘাত সৃষ্টি না করতে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় জেলা প্রশসাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। বিষয়টি জানার পর জনস্বার্থে শফিকুল ইসলাম চলতি বছরের জানুয়ারী মাসে উচ্চ আদালতে ৩৯১/১৮ নং সিভিল পিটিশন দায়ের করলে আদালত পরিবেশ অধিদপ্তরকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।
পরবর্তীতে নিষেধাজ্ঞার বিষয়টি অবগত হয়ে উচ্চ আদালতের আপিল বিভাগে নিষেধাজ্ঞার আদেশ চ্যালেঞ্জ করা হয়। শুনানী শেষে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি গত ৫ ফেব্রুয়ারী এক আদেশে আগামী ১২ এপ্রিল পরবর্তী শুনানির দিন পর্যন্ত ১৬৪২৬/১৭ নং রিট পিটিশনের আদেশের উপর স্থগিদ আদেশ দেন। এই আদেশের ফলে পরিবেশ অধিদপ্তর এখন মুসার ভাটার বিরুদ্ধে যে কোন ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একাধিক মামলার আসামী শাল্যের ডাবলু আটক

নিজস্ব প্রতিবেদক : চুরি, ডাকাতি, নাশকতাসহ একাধিক মামলার আসামী শাল্যে এলাকার কুখ্যাত সন্ত্রাসী জামায়াত নেতা আবুল হোসেন ডাবলুকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামের আলহাজ্ব শের আলীর ছেলে। সে চুরি, ডাকাতি, নাশকতাসহ প্রায় ডজন খানেক মামলার আসামী। তাকে নাশকতা মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে। (যার মামলা নং- ২৮)। তারিখ ১৩ফেব্র“য়ারি’ ১৮।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজিটাল প্রযুক্তিতে সংস্কৃতির ভৌত সুবিধাদি সন্নিবেশকরণ

প্রেস বিজ্ঞপ্তি : জরুরি ভিত্তিতে জানানো যাচ্ছে, ‘ডিজিটাল প্রযুক্তিতে সংস্কৃতির ভৌত সুবিধাদি সন্নিবেশকরণ’ কর্মসূচির আওতায় সারাদেশের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন সমূহের তালিকা, বিশিষ্ট শিল্পী ও জাতীয় ব্যক্তিত্বদের তালিকা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহ্যের তথ্য উপাত্ত সংগ্রহ করে আট ডিরেক্টরি অব বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কার্যক্রম চলমান এরই ধারাবাহিকতায় বিশিষ্ট শিল্পী ও জাতীয় ব্যক্তিত্বদের তালিকা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহ্যের তথ্য উপাত্তসমূহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রেরণের জন্য তথ্য সংগ্রহ ছক ফরম সকল উপজেলায় নির্বাহী অফিসার ও জেলা শিল্পকলা একাডেমি হতে সরবরাহ করা হচ্ছে। আগ্রহী সকল গুণীশিল্পী, কবি, সাহিত্যিক, সংস্কৃতিক, ব্যক্তিত্বদের ফরম সংগ্রহ পূর্বক আগামী ১৯/০২/১৮ তারিখের মধ্যে জেলা শিল্পাকলা একাডেমিতের প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রয়োজনে : ০১৭১২ ৬৯৪৮৬৬।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও উদ্ভাবনী চর্চার মাধ্যমে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার অভীষ্ট লক্ষ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই’র পৃষ্টপোষাতায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫-১৭ ফেব্রুয়ারি ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হবে। মেলা উপলক্ষে ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে। মেলায় ৫টি প্যাভিলিয়ানে প্রায় ৭৬টি স্টল থাকবে। ১নং প্যাভিলিয়ানে থাকবে ই-সেবা সমুহ, ২নং প্যাভিলিয়ানে থাকবে ডিজিটাল সেন্টার, পোস্ট ই-সেন্টার, ফিনান্সিয়াল, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান, ৩নং প্যাভিলিয়ানে থাকবে অর্থনৈতিক প্রবৃদ্ধি (জেলা ব্রান্ডিং, দক্ষতা উন্নয়ন ও কর্মস্থান এবং রুরাল ই-কমার্স), ৪নং প্যাভিলিয়ানে থাকবে শিক্ষা এবং ৫নং প্যাভিলিয়ানে থাকবে তরুন উদ্বাবক’র স্টল। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ কয়েকজন তরুণ উদ্ভাবক উক্ত মেলায় অংশ গ্রহণ করবে।
এছাড়া ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিকাল ৩টায় আমার চোখে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অংশ গ্রহণে সেমিনার “নতুন সোপান (একসেবা) ও আমাদের করণীয়” শীর্ষক প্রতিযোগিতা এবং বেলা আড়াইটায় তরুন উদ্ভাবক: প্রদর্শণী ও প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় হবে আলোচনাসভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, এনডিসি মোশারেফ হোসাইন সহ সাতক্ষীরার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার ২টি, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ২টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে ২টি, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়নে ১টি, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ১টি, শ্রেষ্ঠ তরুন উদ্ভাবক ৩টি, শ্রেষ্ঠ স্টল ১টি, শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দপ্তর ১টি এবং শ্রেষ্ঠ পোর্টালের দপ্তর জেলা ও উপজেলা) ২টি। এছাড়া মেলায় অংশগ্রহনকারী প্রতিটি স্টলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest