সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

শপথ নিলেন প্রধান বিচারপতি

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা।

গত বছরের ১০ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার পর থেকে প্রধান বিচারপতির পদ খালি ছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবদুল ওয়াহহাব মিঞা। গতকাল শুক্রবার সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর বিচারপতি ওয়াহহাব পদত্যাগ করেন।

গত বছর ১ আগস্ট উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়ে ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণ রায় প্রকাশ করা হয়। রায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আসছিলেন মন্ত্রী, আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও আইনজীবীরা। তাঁরা প্রধান বিচারপতির পদত্যাগেরও দাবি তোলেন। এরই মধ্যে গত ২ অক্টোবর হঠাৎ করেই এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি। তিনি আবেদনে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ছুটিতে যাওয়ার কথা জানান রাষ্ট্রপতিকে। পরে গত ১৩ অক্টোবর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন সুরেন্দ্র কুমার সিনহা। এরপর ১০ নভেম্বর ছুটির মেয়াদ শেষ হওয়ার দিনই দেশের বাইরে থেকেই পদত্যাগপত্র পাঠান সুরেন্দ্র কুমার সিনহা।

সংবিধানের ষোড়শ সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত হয়। এ নিয়েই বিচার বিভাগ ও সরকার পরস্পর বিরোধী অবস্থানে চলে গিয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে অভিনেত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানের মারদানে বাড়িতে ঢুকে স্থানীয় এক অভিনেত্রীকে গুলি করে হত্যা করেছে তিন বন্দুকধারী। স্থানীয় পুলিশ বলছে, মারদানের শেইখ মালতুন শহরে ওই অভিনেত্রীর বাড়িতে প্রবেশের পর বন্দুকধারীরা গুলি চালিয়ে তাকে হত্যা করেছে।

পাকিস্তানের দৈনিক ডন বলছে, বাড়িতে জোরপূর্বক প্রবেশের পর বন্দুকধারীরা তাদের সঙ্গে মঞ্চ অভিনেত্রী সাম্বুলকে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান ওই অভিনেত্রী।

দেশটির অপর দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, মারদানের ওই অভিনেত্রীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নাইম খাট্টাক, জেহাঙ্গীর খান ও নাসিব খান নামের তিন দুর্বৃত্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তুলে নেয়ার চেষ্টায় বাধা দেয়ায় তিনি খুন হয়েছেন।

হত্যাকাণ্ডের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পুলিশ অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশের এক সাবেক কনস্টেবলকেও খুঁজছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ দিনে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার পর পাল্টে গেল চট্টগ্রাম টেস্টের চিত্র। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে শেষ দিনে এখন ম্যাচ বাঁচানোর লড়াই স্বাগতিকদের। ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করে তারা এখনও পিছিয়ে ১১৯ রানে।

শ্রীলঙ্কা ৯ উইকেটে ৭১৩ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। যাতে ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাট থেকে ‘ফিফটি’ পূরণ হওয়ার পরই লঙ্কান ঘূর্ণিতে টাইগাররা হারিয়েছে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। দুই ওপেনারের সঙ্গে দিনের শেষ বলে আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম।

তার কাছ থেকে দারুণ শুরুর প্রত্যাশা ছিল বাংলাদেশের। তামিম সেই প্রত্যাশা মেটানোর ইঙ্গিতও দিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে। কিন্তু সান্দাকানের ঘূর্ণিতে ব্যাট চালিয়ে বিপদে ফেলে গেলেন বাংলাদেশকে। লঙ্কান স্পিনারের অফ স্টাম্পের অনেক বাইরের বল তামিমের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক নিরোশান ডিকবেলার গ্ল্যাভসে। আউট হওয়ার আগে বাংলাদেশি ওপেনার ৬২ বলে খেলে যান ৪১ রানের ইনিংস।

তামিমের আউটের আগে বাংলাদেশ প্রথম ধাক্কা খায় ইমরুল কায়েসের উইকেট হারিয়ে। ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তার কাছ থেকেও ভালো একটি ইনিংসের প্রত্যাশা ছিল। কিন্তু পারলেন না, ১৯ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। দিলরুয়ান পেরেরার বলে বাজে শটে আউট হয়েছেন তিনি। সুইপ খেলতে গিয়ে সহজ ক্যাচ দেন দিনেশ চান্ডিমালের হাতে। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ১৯ রান।

দ্রুত ২ উইকেট হারানোর প্রভাবটা আরও বেশি করে পড়ে দিনের শেষ সময়ে। আর একটি বল হলেও হয়তো দিনের শেষ ঘোষণা করতেন আম্পায়াররা। মুশফিকুর রহিম এই সময়টাই নিতে পারলেন না। তার আউটের পরপরই দিনের খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা। আউটের জন্য ভাগ্যকেও দোষ দিতে পারেন সাবেক অধিনায়ক। রঙ্গনা হেরাথের বল তার ব্যাট ছুঁয়ে পায়ের সামনের দিকে লেগে তালুবন্দী হয় কুশল মেন্ডিসের।

মাত্র ২ রানে মুশফিকের ইনিংস থামার পর এখন বাংলাদেশকে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে মুখোমুখি হতে হচ্ছে শেষ দিনে। শ্রীলঙ্কার চেয়ে তারা পিছিয়ে আছে ১১৯ রানে, হাতে আছে ৭ উইকেট। শেষ বিকেলে যেভাবে বল ঘুরেছে, তাতে আরও কঠিন সময়ই অপেক্ষা করছে পঞ্চম দিনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বাস ও মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে নিহত-২

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালয় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শনিবার বিকাল ৩ টার দিকে উপজেলার নওয়াপাড়ায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বাপ্পী হোসেন (২৭) ও আতাউর রহমান (৩০)। তাদের বাড়ি খুলনা মহানগরীর শেখ পাড়ায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নওয়াপাড়া নামকস্থানে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই উক্ত দুই যুবক নিহত হয়।
খুলনার চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহতদের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তান তালেবানদের সদর দফতর: আফগানিস্তান

আন্তর্জাতিক চাপের মুখে ক্রমশই কোণঠাসা হয়ে যাচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র এরই মধ্যে পাকিস্তানকে জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হিসেবে আখ্যা দিয়েছে। আর এবার পাকিস্তানকে তালেবানদের সদর দফতর বলে উল্লেখ করলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

শুক্রবার তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, পাকিস্তানকে অবিলম্বে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এছাড়া, বিশ্বজুড়ে নাশকতার জন্য পাকিস্তানকেই দায়ী করলেন আফগান প্রেসিডেন্ট ঘানি।

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে অ্যাম্বুলেন্সের মধ্যে বিস্ফোরক দিয়ে নাশকতা ঘটনো হয়। তার আগে কাবুলেরই চারতারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জঙ্গি হামলা হয়। নাশকতায় বারবার রক্তাক্ত হচ্ছে আফগানিস্তান। এই সমস্ত ঘটনাগুলোকেই এদিন উল্লেখ করলেন ঘানি।

আর তারই জের ধরে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে আফগানিস্তান। পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা বলেও উল্লেখ করেছে আফগানিস্তান। ফলে এই দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও জটিল হচ্ছে। এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের

অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত। ফাইনালে শতক তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার মনজ্যোত করলা।

প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ২১৬ রান কবে অস্ট্রেলিয়া। নির্ধারিত পঞ্চাশ ওভার খেলার আগেই ওয়া-পন্টিংদের উত্তরসূরীদের অল-আউট করে দেয় ভারতের যুবারা। ভারতের হয়ে ঈশান, অনুকূল, নাগারকোটি ও অভিষেক দুটি করে উইকেট পান। সিভম মাভির সংগ্রহ এক উইকেট। ভারতের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়ার শেষ ছয় উইকেট তুলে নেয় মাত্র ৩৩ রানে।

এদিকে, জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৩৮.৫ ওভারে প্রয়োজনীর রান তুলে নেয় ভারত। শতরান তুলে নেন ওপেনার মনজ্যোত করলা। ১০২ বলে ১০১ রান হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ব্যাট হাতে মনজ্যােতকে সঙ্গে দেন দেসাই। ৪৭ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার ব্যাটসম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নও ফাঁস হওয়ার অভিযোগ!

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নও ফেসবুকে ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টা খানেক আগে বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক (বহুনির্বাচনি) অভীক্ষার ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়া যায় ফেসবুকে। যার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটি শুরু হয়। শেষ হয় দুপুর ১টায়।

শুক্রবার রাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজ নজরদারিতে রাখার পরও শনিবার সকাল ৯টা ০৩ মিনিটে বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক অভীক্ষার ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্রটি ফেসবুকে একটি গ্রুপে পাওয়া যায়। প্রশ্নপত্রটি ওই গ্রুপে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক গ্রুপ ও পেজে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

ফেসবুকে ওই প্রশ্নপত্রটি ছড়িয়ে দিয়ে পোস্টকারীরা লিখেছেন, ‘দ্রুত প্রশ্নটি পড়ে নিন। যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন। পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।’

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া পাভেল নামে এক পরীক্ষার্থী বলেন, তার পরীক্ষা ভালো হয়েছে।

ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদুল খবীর চৌধুরী বলেন,  ‘আমরা এখনও এ ব্যাপারে কিছু জানি না। আমরাও নজরদারিতে রেখেছি। চেষ্টা করছি, মিলিয়ে দেখবো। তারপর করণীয় তা জানাবো।’

এর আগে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের প্রশ্ন একই কায়দায় ফাঁসের অভিযোগ পাওয়া যায়। বাংলা প্রথমপত্রের বহুনির্বাচনি অভীক্ষার ‘খ’ সেট প্রশ্নপত্র পরীক্ষার প্রশ্ন ও ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল ছিল।  পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই তা ফেসবুকে পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৬৮ শিশু : জাতিসংঘ

ইয়েমেনে সৌদি জোটের হামলায় গত গ্রীষ্ম থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অন্তত ৬৮ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার কাছ থেকে গোপন এ তথ্যটি নিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন প্রতিবেদক।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টম্বর পর্যন্ত ৬৮ জন শিশুকে হত্যা করা হয়েছে এবং আরো ৩৬ জন আহত হয়েছে সৌদি জোটের হামলায়।

প্রতিদিন গড়ে অন্তত ২০টি অভিযান চালায় সৌদি জোট। প্রতিবেদনে বলা হয়, সেই অভিযানে বিদ্যালয় এবং ঘরবাড়িই বেশিরভাগ সময় টার্গেট করা হয়ে থাকে। সূত্র : আলজাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest