সর্বশেষ সংবাদ-
বাগেরহাটে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাস সংঘর্ষে বর ও নববধূসহ প্রাণ গেল ১৪ জনেরসখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার- সময়মতো মিলছে না খাবারসাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভাসাতক্ষীরায় কর্মের প্রতিশ্রুতি: বাংলাদেশে সরাসরি তহবিল এবং ঝুঁকি ভাগাভাগি এগিয়ে নেওয়া শীর্ষক সেমিনারশ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপবিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিলকালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতায়ের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির ইফতারজেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়াকিং গ্রপের সভার অভিজ্ঞতা বিনিময় সভায় আশেক-ই-এলাহীসাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরাম এর ইফতার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান (সাদিক) এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আছান হাবিব লিমু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওনসহ পৌর, উপজেলা এবং কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এসময় নেতৃবৃন্দ ৪ জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য উদ্যত্ত আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইটাগাছা পূর্বপাড়া এলাকায় এমপি রবির উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে অবহিতকর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়া এলাকায় আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘সরকারের ধারাবাহিকতা থাকলেই যে উন্নয়ন গতিশীল হয়। সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ের পর যেসব উন্নয়ন কর্মকা- গ্রহণ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা সেগুলো একে একে শেষ করেছেন। আর ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন বলেই আজকের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছেন। আর ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা বিজয়ী হতে পারলেই এই উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। সরকার বিগত পৌনে পাঁচ বছরে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, শিক্ষার হার ও মান উন্নয়ন, শিশু ও নারীসহ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সড়ক, রেল, নৌ-যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষির বিকাশ, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠাসহ প্রতিটি ক্ষেত্রেই রূপকল্পে দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছেন।’

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ উর রশিদ, নির্বাহী সদস্য জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, তহমিনা ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৌতলা বিএনপি’র সভাপতি আমিনুরের ইন্তেকাল

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মৌতলা ইউনিয়ন শাখার সভাপতি ও মরহুম কাজী আনোয়ার হোসেনে ছেলে কাজী আমিনুর ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবত তিনি নানা প্রকার রোগে ভুগছিলেন। সোমবার দিবাগত রাত ৮ টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর কালিগঞ্জের মৌতলা গ্রামে অবস্থিত বাসভবন প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাজী আমিনুর ইসলামের মৃত্যুতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মী এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ শোক জ্ঞাপন করার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এলিকজারের মুভাছির সরকারি স্কুলে ভর্তি পরীক্ষায় ১ম

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সাতক্ষীরার এলিকজার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মুভাছির রেজওয়ান। সে পুরাতন হারুন অর রশিদ কলেজে প্রভাষক মুনিবুর রহমান এবং জি এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বদরুননেছা মেহের নিগার এর পুত্র ২য় পুত্র। উল্লেখ্য সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক আব্দুস সাত্তারের প্রপৌত্র মুভাছির এবার সাতক্ষীরা সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৫০ নম্বর এর মধ্যে ৫০ পেয়ে প্রথম স্থান অধিকার করে। মুভাছিরে এ অভাবনীয় সাফল্যে তার পিতা-মাতা সকলের নিকট দোয়া কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডেইলি সাতক্ষীরা সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সাথে স্বাশিপ এর মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম এর সাথে মতবিনিময় করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় পত্রিকা অফিসে এ মতবিনিময় করেন স্বাশিপ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, স্বাশিপ’র সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক এম. সুশান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মিম সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম, সদর সাধারণ সম্পাদক সহ-প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ফিরোজ কবির, মাস্টার সায়ফুল্লাহ, পার্থ সারথী ঘোষ, প্রভাষক জি এম জাহাঙ্গীর, নির্মল চন্দ্র বৈরাগী, ডাঃ হারুন অর রশীদ, প্রভাষক বিধান দাশ প্রমুখ। মতবিনিমকালে জামায়াত-শিবিরের মদদদাতা বিতর্কিত সংস্থা স্টাফ এর কার্যক্রম স্থগিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করা হয়। এছাড়া ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত নোট, গাইড, এন.সি.টি.বি অনুমোদনহীন সহায়ক বন্ধে, বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসায় মোটা অংকের টাকার বিনিময়ে স্বাধীনতা বিরোধীদের নিয়োগের তীব্র নিন্দা জানানো হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিতর্কিত সংস্থা স্টাফ নিষিদ্ধ ও এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বুধবার

প্রেস বিজ্ঞপ্তি : সরকারের বিভিন্ন সংস্থার তদন্তে স্বাধীনতা বিরোধী জামাত-শিবির চক্র পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা স্টাফ এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও মৌলবাদী রাজনৈতিক মতাদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংস্থাটির সকল কার্যক্রম বন্ধ ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ বুধবার সকাল ১০ টায় নিউ মার্কেট মোড়স্থ শহিদ আলাউদ্দীন চত্বরে মুক্তিযদ্ধের স্বপক্ষের ছাত্র-জনতার এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের মুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষার্থী ও জনসাধারণকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক রাস্তারর পার্শ্ববর্তী চায়ের দোকানে উল্টেপড়ে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভোমরা বন্দরের সোনালী ট্রান্সপোর্টের সামনের জাহাঙ্গীরের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম উজ্জল হোসেন। তার বাড়ি খুলনার পাইকগাছায়।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিক সড়কের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের চায়ের দোকানে উল্টে পড়ে। এতে একজন নিহত ও ৪জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মামুন হত্যাসহ ১২ মামলার আসামি আজাদ ও ছাত্রদল নেতা সনজু আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ১২ টি নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন হত্যাসহ ১২ টি নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আবুল কালাম আজাদকে তার বাড়ি সদর উপজেলার বাবুলিয়া থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি নাশকতার মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest