সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

বিচারপতি ওয়াহ্‌হাব মিঞার পদত্যাগ

পদত্যাগ করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা। আজ শুক্রবার তিনি পদত্যাগপত্রটি বঙ্গভবনে পাঠিয়ে দেন।

সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। বঙ্গভবনের কর্মকর্তারা তাঁর পাঠানো পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।

আজ শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। কাল শনিবার তিনি ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া এবং পরবর্তী সময়ে পদত্যাগের পর ওয়াহ্‌হাব মিঞা দায়িত্বরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চলতি বছরের ১০ নভেম্বর আবদুল ওয়াহ্‌হাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল।

সূত্র: প্রথম আলো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নিরাপদ খাদ্য দিবস পালিত

শ্যামনগর ব্যুুুুরোঃ সাতক্ষীরার শ্যামনগরে যথাযথভাবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালী শ্যামনগর উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের আংশিজনের বৈঠকখানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সকলকে উপজেলা নির্বাহী অফিসার খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটিতে শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরূজজামান। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুপার প্রভাষ কুমার তরপদার, ফ্রেন্ডশিপ সাতক্ষীরা জেলা সমন্বয়কাকারী উপজেলা এনজিও সমন্বয় কমিটির আহবায়ক আকতারুজ্জামান শিকদার,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক মোঃ আবু সাইদ, নকিপুর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ফিয়ার উপজেলা   সমন্বয়কারি রুপন, উপজেলা   টেকনিশিয়ান  রাশেদ ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ, বাজার ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১ কোটি ছাড়িয়েছে ‘আশিক বানায়া আপনে’

টি সিরিজ গত পাঁচ বছর ধরে তাদের জনপ্রিয় গানগুলো নতুন করে ফিরিয়ে আনছে। এই তালিকায় সর্বশেষ যোগ হয়েছে ‘আশিক বানায়া আপনে’। মুক্তির পর নতুন এ সংস্করণটি ইউটিউবে এক কোটির বেশি বার দেখা হয়েছে।

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘আশিক বানায়া আপনে’ ছবির এ টাইটেল ট্র্যাক এখনো অনেকের মুখে মুখে ফিরে। হিমেশ রেশমিয়া গানটি কম্পোজ করেছিলেন আর এর মাধ্যমে গায়ক হিসেবে পোক্ত আসন গড়েন তিনি।

সম্প্রতি ‘হেট স্টোরি ফোর’ ছবিতে গানটি ফের ব্যবহৃত হয়েছে তবে এতে বাড়তি কিছু লাইন যোগ করা হয়েছে। গানটির মূল লিরিকস লিখেন সামীর। এবারের গানটিতে কিছু লাইন যোগ করেছেন মনোজ মুনতাশীর। কম্পোজ করেছেন তানিশক বাগচি।

বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘হেট স্টোরি’র চতুর্থ কিস্তি আগামী ৯ মার্চ মুক্তি পাচ্ছে। সিনেমায় একজন সুপার মডেলের চরিত্রে দেখা যাবে ঊর্বশীকে। আরও অভিনয় করেছেন করণ ওয়াহি ও ভিভান ভাতেনা। বিশাল পান্ডিয়া পরিচালিত ছবিটির ট্রেইলার ২৬ জানুয়ারি ইউটিউবে ছাড়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

মাহফিজুল ইসলাম আককাজ : “নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যদে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য জনগণের মৌলিক অধিকার। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত সম্ভব করতে হবে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সুজিত কুমার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সহকারি কমিশনার একি মিত্র চাকমা, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, জেলার আবু জাহেদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা মার্কেটিং অফিসার এস.এম আব্দুল্লাহ, সুশীলন এনজিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামান প্রমুখ। এসময় জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার একি মিত্র চাকমা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ২৮ নেতা-কর্মীসহ আটক ৫৬

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২৮ নেতা-কর্মীসহ ৫৬ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৮ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৩ জন, পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তিনি শপথ গ্রহণ করবেন।

শুক্রবার দুপুরে সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগ আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন বলে জানান বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন।

গত নভেম্বরে প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে আছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা।

২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন সুরেন্দ্র কুমার সিনহা। এরপর বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারিক কার্যক্রম পরিচালনায় বেশকিছু উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সম্প্রতি নানা বিতর্কে জড়িয়ে পড়ে তার নাম। এ কারণে পদত্যাগ করেন তিনি।

গত বছরের ১১ নভেম্বর এসকে সিনহার পদত্যাগপত্র পৌঁছায় রাষ্ট্রপতির কার্যালয়ে। বাংলাদেশের ইতিহাসে কোনও প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনা এটাই প্রথম। ২০১৭ সালের ১৪ নভেম্বর তার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।

এর আগে একমাসের ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ায় যান এসকে সিনহা। এই ছুটি শেষ হয় গত ১০ নভেম্বর। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. আবদুল ওয়াহহাব মিঞা। তিনি ২০১৮ সালের ১০ নভেম্বর পর্যন্ত চাকরিতে বহাল আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙলেন মুস্তাফিজ

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গড়েছে ৫১৩ রানের বড় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও দেখাচ্ছে দারুণ নৈপুণ্য। শূন্য রানে এক উইকেট হারালেও সেই প্রাথমিক ধাক্কাটা ভালোভাবে সামলে নিয়েছে লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে ৩০৮ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন কুশল মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা। দুজনেই পূর্ণ করেছেন শতক। তবে দ্বিতীয় সেশনের শুরুতে ডি সিলভাকে আউট করে লঙ্কান প্রতিরোধ ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। এ প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৩১০/২।

গতকাল চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেই শতকের দেখা পেয়েছিলেন ধনঞ্জয়। আজ তৃতীয় দিনের শুরুতেই তাঁর পাশে নাম লিখিয়েছেন কুশল মেন্ডিস। দুজনেই উইকেটে আছেন শতরান পূর্ণ করে। ১৭৩ রান করে দ্বিশতকের পথেই হাঁটছিলেন ধনঞ্জয়। কিন্তু তাঁকে সেখানেই থামিয়ে দিয়েছেন মুস্তাফিজ। আর মেন্ডিস অপরাজিত আছেন ১৩৪ রান করে। এই দুজনের ব্যাটে ভর করে আজ তৃতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার স্কোরবোর্ডে একটি রানও জমা করতে পারেননি শ্রীলঙ্কার দুই ওপেনার। তৃতীয় ওভারে আঘাত হেনেছিলেন মেহেদী হাসান মিরাজ। শূন্য রানে সাজঘরে পাঠিয়েছিলেন দিমুথ করুনারত্নেকে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৫১৩ রান। মুমিনুল হকের ১৭৬, মুশফিকুর রহিমের ৯২, মাহমুদউল্লাহর অপরাজিত ৮৩, তামিম ইকবালের ৫২, ইমরুল কায়েসের ৪০ রানের ইনিংসগুলোতে ভর করে প্রথম ইনিংসে শক্ত অবস্থানই গড়ে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩২ ধারা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন; আজকের সাতক্ষীরাকে করা শোকজ প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮! সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা চলবে না’ ৩২ ধারা বাতিল কর’ শ্লোগানের মধ্য দিয়ে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সাংবাদিক শরিফুল্লাহ কাওসার এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, বতর্মান সাধারণ সম্পাদক আব্দুল বারি, সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, ইন্ডিপেনটেন্ড টেলিভশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, আমিনা বিলকিস ময়নাসহ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে ৫৭ ধারা বাতিল করে ৩২ ধারা অনুমোদন দেওয়ার প্রস্তাব তুলেছে সরকারি আমলারা। যা সাংবাদিকদের জন্য বড় ধরনের হুমকি স্বরুপ। এ আইন পাশ হলে সাংবাদিকরা কোন ধরনের অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতে পারবে না। সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে এ আইন পাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার প্রিন্টার্স লাইনে ভারপ্রাপ্ত সম্পাদকদের নাম সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক যে শোকজ করেছেন তার তীব্র নিন্দা জানান বক্তারা। বক্তারা বলেন, সাতক্ষীরায় ৭/৮টি পত্রিকায় রয়েছে প্রতিটি পত্রিকার প্রিন্টার্স লাইনে একাধিক ব্যক্তির নাম দেওয়া হয়। কিন্তু তিনি অন্য কোন পত্রিকা দেখতে পেলেন না। দেখতে পেলেন ওই পত্রিকাটি। সাংবাদিকদের হেনস্তা করার জন্য এধরনের শোকজ করা হয়েছে। এ শোকজের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যহারের দাবি জানান তারা। এছাড়া ৩২ ধারা আইনের তীব্র নিন্দা জ্ঞাপন করে এ আইন বাতিলের জন্য প্রধানমন্ত্রী আশুহস্তক্ষেপ কামনা করেন সাংবা‌দিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest