সর্বশেষ সংবাদ-
বাগেরহাটে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাস সংঘর্ষে বর ও নববধূসহ প্রাণ গেল ১৪ জনেরসখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার- সময়মতো মিলছে না খাবারসাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভাসাতক্ষীরায় কর্মের প্রতিশ্রুতি: বাংলাদেশে সরাসরি তহবিল এবং ঝুঁকি ভাগাভাগি এগিয়ে নেওয়া শীর্ষক সেমিনারশ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপবিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিলকালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতায়ের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির ইফতারজেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়াকিং গ্রপের সভার অভিজ্ঞতা বিনিময় সভায় আশেক-ই-এলাহীসাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরাম এর ইফতার

শাকিব খানের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ

হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অটোরিকশা চালকের দায়ের করা প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ দিয়েছেন আদালত।

সোমবার ধার্য করা দিনে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান মামলার তদন্তকারী কর্মকর্তাকে এ তাগিদ দেন। পরে এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২০১৮ সালের ৬ ফেরুয়ারি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ জানান, মামলার প্রতিবেদন নির্ধারিত তারিখে দাখিল না করায় তিনি আবেদন করলে বিজ্ঞ বিচারক এ তাগিদ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, তদন্ত কাজ এগিয়ে চলেছে। মামলার আসামিরা দেশের বিভিন্ন এলাকার হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে। বিশেষ করে প্রধান আসামি সাকিব খান দেশে না থাকায় তার বক্তব্য নেওয়া যাচ্ছে না। তাকে হবিগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর জন্য সময় প্রার্থনা করে আদালতে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ অক্টোবর প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনে হবিগঞ্জে একটি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া নামে এক অটোরিকশা চালক। অনুমতি না নিয়ে ‘রাজনীতি’ চলচ্চিত্রে ইজাজুলের মোবাইল নম্বর ব্যবহার ও শাকিব ভক্তদের ফোনে অতিষ্ট হয়ে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় শাকিব খানের পাশাপাশি ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও আসামি করা হয়। ইজাজুলের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত-রাশিয়ার বীর যোদ্ধাদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অবদান রাখা ভারত ও রাশিয়ার যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের ২৭ জন, তাদের পরিবার ও সন্তানরা, চারজন সামরিক কর্মকর্তা ও ছয়জন কূটনীতিক। আর মুক্তিযুদ্ধে অংশ রাশিয়ার চারজন, তাদের পরিবার এবং তিনজন দূতাবাস কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোমবার বিকালে গণভবনের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ করেন এবং মুক্তিযুদ্ধে ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জয় ভবন সিং যাদব।

অনুষ্ঠানে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাবনূরের স্বপ্নভঙ্গ…

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল পাইলট হবেন। চলচ্চিত্রে অভিনয় করবেন এমন ভাবনা কখনই ছিল না তার মধ্যে। যদিও ছবি দেখতে পছন্দ করতেন কিন্তু তা ছিল অন্য ১০টা মেয়ের মতো। কথা আছে ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশামের সঙ্গে পরিচয় ছিল শাবনূরের বাবার। সেই সুবাদে শাবনূরদের বাসায় যাতায়াত ছিল এই চিত্রনির্মাতার। শাবনূরের প্রকৃত নাম নূপুর। ১৯৯৩ সালে নূপুরকে দেখে পছন্দ করে ফেলেন এহতেশাম। তিনি তার নির্মিতব্য ‘চাঁদনী রাতে’ ছবিতে নায়িকা করতে চান নূপুরকে। রাজি করান তার বাবাকে। বাবার কথায় সায় দেন নূপুর। নূপুর দাদু বলে ডাকতেন এহতেশামকে। আর দাদুর হাত ধরে চলে আসেন রুপালি জগতে। দাদু এহতেশাম তার ফিল্মি নাম দেন শাবনূর। এই নামের অর্থ হলো রাতের আলো। ব্যস, উবে যায় নূপুরের পাইলট হওয়ার স্বপ্ন। শাবনূর হয়ে তিনি আলো ছড়াতে থাকেন রুপালি পর্দায়। দর্শকও তাকে সাদরে গ্রহণ করে নেন। ১৭ ডিসেম্বর এই নায়িকা তার জন্মদিনে এভাবেই জানালেন তার পাইলট হওয়ার স্বপ্নভঙ্গ ও একজন নায়িকা হয়ে ওঠার গল্প। তার কথায় কেউই নিশ্চিত করে বলতে পারবে না আগামীতে তিনি কী হবেন বা কী করবেন। সবই হয় বিধাতার ইচ্ছায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

শ্যামনগর ব্যুরো : ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭। দিনটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের নেতৃত্বে সকাল ১০ টায় এক র‌্যালি বের হয়ে উপজেলার সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অংশীজনের বৈঠকখানায় এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুর হোসেন মিয়া। বক্তারা অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সর্বাতœক অভিবাসন নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
অর্গানাইজার দেবাশীষ তরফদার, হোসনেয়ারা বেগম, সুফিয়া বেগম ও শিক্ষার্থী মিথিলা ফারজানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে “নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সেটেলমেন্ট কর্মকর্তা আছাদুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, এসআই মোমিনুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, শিক্ষক আব্দুল ওহাব, ফজলুল আজম, পঞ্চানন সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা জীবন ভদ্র, সোস্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কামাল আহম্মেদ পারভেজ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদার, হোসনেয়ারা বেগম, সুফিয়া বেগম ও শিক্ষার্থী মিথিলা ফারজানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে অভিবাসী দিবস পালন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম ও এমপি প্রফেসর রুহুল হক এর প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রাক বড়দিন পালন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় প্রাক বড়দিন পালন ও কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মুনজিতপুরস্থ মীর মহলে জেলা খ্রীষ্টিয়ান সমাজ এর আয়োজনে এবং জেলা দলিত পরিষদের সহযোগিতায় জেলা ফেলোশিপের সভাপতি শিবু সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, যুগ্ম সম্পাদিকা সুলেখা চন্দ্র দাস, রোখসানা পারভীন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক গৌরপদ দাস, জেলা ফেলোশীপের সাধারণ সম্পাদক জোসেফ সরকার, পালক রবিন মন্ডল, নয়ন দাস। পবিত্র বাইবেল থেকে পাঠ করেন লুইস বিশ^াস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মানিক দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাংবাদিক ক্লাবে লেনিন ও ডালিম ঘরামীর মতবিনিময়

মাহফুজুর রহমান তালেব: গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন সুন্দরবন সাংাদিক ক্লাবের নিজস্ব কার্যালয়ে মত বিনিময় করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ: সভাপতি শফিউল আযম লেনিন এবং সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ ডালিম কুমার ঘরামী। সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ:সভাপতি মাহফুজুর রহমান তালেব। শফিউল আযম লেনিন তার বক্তব্যে বলেন, সাতক্ষীরার ২টি বডারগার্ড ব্যাটেলিয়নের ১টি বুড়িগোয়ালিনীতে, সাতক্ষীরা ফরেষ্ট রেঞ্জ অফিস, নৌ-পুলিশ থানা, র‌্যাব ক্যাম্প, পর্যটন স্পট আকাশ লীনা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। অথচ, নীল ডুমুর হতে শ্যামনগর পর্যন্ত রাস্তাঘাট এত খারাপ যে, চলাচলের সম্পূর্ন অযোগ্য। তিনি আরও বলেন, কোন জন প্রতিনিধি আমাদের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়নগুলির উন্নয়নের দিতে আদৌ লক্ষ্য করেন না। আমি দৃঢ় আশাবাদি, প্রধান মন্ত্রী আমাকেই নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন। আর আমি নির্বাচিত হলে অবহেলিত এলাকায় কি ধরনের কাজ হয়, আপনারা দেখে বিস্মিত হবেন। তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এলাকার সমস্যা, নির্যাতিত মানুষের কথা নির্ভয়ে নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহবান জানান। ডালিম কুমার ঘরামীও অনেক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন গুবুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রহিম, বুড়িগোয়ালীনি ইউপি সদস্য আ. রউফ, আল মামুন লিটন, সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় উক্ত শফিউল আযম লেনিন-এর সফর সঙ্গী ছাড়াও সুন্দরবন সাংবাদিক ক্লাবের অধিকাংশ সদস্য উপস্থি ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক ক্লাবের সহ: সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest