সর্বশেষ সংবাদ-
বাগেরহাটে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাস সংঘর্ষে বর ও নববধূসহ প্রাণ গেল ১৪ জনেরসখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার- সময়মতো মিলছে না খাবারসাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভাসাতক্ষীরায় কর্মের প্রতিশ্রুতি: বাংলাদেশে সরাসরি তহবিল এবং ঝুঁকি ভাগাভাগি এগিয়ে নেওয়া শীর্ষক সেমিনারশ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপবিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিলকালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতায়ের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির ইফতারজেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়াকিং গ্রপের সভার অভিজ্ঞতা বিনিময় সভায় আশেক-ই-এলাহীসাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরাম এর ইফতার

সাতক্ষীরায় উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় প্রকল্প বাস্তবায়নে অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষণ বিষয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অগ্রগতি সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, অধ্যক্ষ আব্দুল হামিদ, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা উপ-পরিচালক তোজোম্মেল হক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আনিছুর রহিম, আলতাপ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ ভাগ তরুণ। তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ রুখতে উগ্রবাদ ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। বাংলাদেশের সকল জেলার মধ্যে অন্য চোখে দেখা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামাতের তান্ডবে জঙ্গিবাদি জেলায় পরিচিতি পাওয়ায় আজ সাতক্ষীরার বহু মেধাবী সন্তান বহুদিন বিসিএস ক্যাডার হতে পারেননি এবং সরকারি চাকুরীতে প্রমোশন পাচ্ছেন না। ইসলামসহ সকল ধর্মে উগ্রবাদ ও জঙ্গিবাদ সমর্থন করেনা। জেলার ইমাম ও ওলামারা যদি মসজিদের খুৎবায় ও ইসলামী জলসায় উগ্রবাদ ও জঙ্গিবাদের কুফল তুলে ধরে তাহলে দ্রুত উগ্রবাদ ও জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। দেশের উন্নয়নে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই দেশের উন্নয়নে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি। প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন রুপান্তরের প্রোগ্রাম সমন্বয়কারী শাহাদত হোসেন বাচ্চু। এসময় প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ঈমামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ নেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ^াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমার যৌথ কমিটি গঠন

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ও মিয়ানমার। দুই দেশের পররাষ্ট্রসচিব এ যৌথ ওয়ার্কিং কমিটির নেতৃত্ব দিবেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ আটক ৩

আশাশুনি ব্যুরো: আশাশুনি ও কালিগজ্ঞ পুলিশের যৌথ অভিযানে আশাশুিনতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ ৩জন মাদক পাচারকারিকে আটক করা হয়েছে। জানাগেছে মঙ্গলবার ভোর ৪ টা ৪০ মিনিটে আশাশুনি থানার
সোদকোনা গ্রামের আছাফুর রহমানের বাড়ীর সামনে রাস্তা থেকে তিন মাদক
ব্যাবসায়ী ঢাকার বংশাল থানার ১১৩/সি হাজি ওসমান গনি রোড, আলু বাজার এলাকার জমির হোসেনের পুত্র মানিক হোসেন(২৯), একই এলাকার মৃত মতিয়ার ররহমানের পু্ত্র আলাউদ্দীন সরদার(২৮) ও হাজিরহাটের চাওলার মৃত কাসিম ফকিরের পুত্র মিজানুর ররহমান(৩১)কে সহ ৭৮৭ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাক আটক করে। আটককৃতেদর
বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ১৩ নং আইনে মামলা হয়েছে । গ্রেফতারকৃত
ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ শাদিলুল ইসলাম শাহীন জানান,
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত
পুলিশ সুপার কে,এম, আরিফুল হক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সিনিয়র সহকারী পুলিশ
সুপার (দেবহাটা সার্কেল) জনাব মির্জা সালাহউদ্দিন মহদয়ের সরাসরি তত্ত্বাবধানে
ওসি কালিগঞ্জ জনাব সুবির দত্ত এবং ওসি আশাশুনি শাহিদুল ইসলাম শাহীনের
নেতৃত্ত্বে, কালিগঞ্জ থানার এসআই বিএম লিয়াকত আলী, এসআই প্রকাশ, এএসআই সুজিত
এবং আশাশুনি থানার এসআই বিশ্বজিত, এএসআই ফারক হোসেন, এএসআই উস্তার, এএসআই কামরুল, এএসআই আসলামসহ উভয় থানার সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে মঙ্গলবার ভোর ০৪.৪০ মিনিটে আশাশুনি থানার সোদকোনা গ্রামের আছাফুর্ এর বাড়ীর সামনে
রাস্তা হতে তিন মাদক ব্যাবসায়ীসহ ৭৮৭ বোতল ফেন্সিডিল ও ট্রাক (যার নং ঢাকা মেট্রাে ট-১৮৭৭৯৫) আটক
করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ সদস্য গোলাম মোস্তফা আর নেই

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহে….. রাজিউন)।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এবং গাইবান্ধা জেলার পুলিশ সুপার মাশরুকুর খালেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৮ নভেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজার নামাজ সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডীপুরে অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অত্যন্ত ভালোবাসেন, তাই একটু করে খাচ্ছেন মৃতা মাকে!

পৃথিবীতে কত রকমের ঘটনাই ঘটে চলেছে প্রতিনিয়ত। এমনি একটি ঘটনার কথা শুনলে সবাই হতভম্ম হয়ে যাবেন।

এটি ব্রিটেনের একটি ঘটনা। এই মাতৃপ্রীতির ব্যাপারটা একটু আলাদা। মা মৃত্যু বরণ করেছে অনেক আগেই। তাকে শেষকৃত্যও করা হয়েছে। আছে শুধু চিতাভস্ম।

মেয়ে ডেবরা পারসন শোকে আকুল। এখন তিনি দাবি তুলেছেন, মৃত মায়ের সেই চিতাভস্ম খাবেন। সরাসরি মায়ের মাংস ভক্ষণ করছেন না তিনি। মায়ের চিতাভস্ম খাবারের সঙ্গে মিশিয়ে চলতি বছরের মে মাস থেকে চলছে ভোজনপর্ব। ডেবরা পারসনের শোকের এই উদ্ভট বহিঃপ্রকাশ দেখে বিস্মিত না হয়ে উপায় আছে কি?

ডেবরা পারসন সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন মা ডোরিয়ান মে মাসে মারা যান। ক্রিসমাসে সেই চিতাভস্ম খেয়ে শেষ করতে চান তিনি।

অবশ্য ইতোমধ্যে সেই চিতাভস্ম খাওয়া শুরুও করে দিয়েছেন ৪১ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ডেবরা পারসন। তিনি জানিয়েছেন, চিতাভস্ম খেতে তার খারাপ লাগে না।

চলতি বছরই প্রথম ডেবরা মায়ের সঙ্গ ছাড়া ক্রিসমাস কাটাবেন। ডেবরা জানান, মাকে প্রতি মুহূর্তে নিজের মধ্যে অনুভব করতে চান। তিনি মনে করছেন, এভাবেই মায়ের কাছাকাছি যেতে পারবে সে। আর সে কারণেই এই বিশেষ ‘ভোজের’ পরিকল্পনা।

ডেবরা নিজের ছেলেকে ১৯৯৬ সালে হারিয়েছেন। তার মা সে সময় ডেবরাকে আগলে রেখেছিলেন। মায়ের কারণেই ছেলের শোক ভুলতে পেরেছিলেন ডেবরা। এখন তার মাও তাকে ছেড়ে চলে গেছেন এ কারণে সেই শূন্যতা পূরণ করতে এই ধরনের আজব ইচ্ছা পোষণ করেছেন তিনি। ডেবরার প্রেমিকও নাকি এই কাজকে সমর্থন করছেন।

উল্লেখ্য, তার মা ডোরিয়ান মে মাসে চলে যান পৃথিবী ছেড়ে।

এই ঘটনা নিয়ে মিডিয়াপাড়ায় ইতোমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোকে টপকে নতুন কীর্তি গড়লেন মেসি!

রোনালদো ও নেইমারকে টপকে নতুন কীর্তি গড়েছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি।গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। এ নিয়ে চতুর্থবার পিচিচি খেতাব জিতে নিলেন মেসি। এদিন মেসির হাতে ট্রফি তুলে দেন আলর্ফাডো ডি স্টেফানো।

এর আগে ব্যালন ডি’ অর এর দৌড়ে দু’সপ্তাহ আগে মেসি হেরে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। তবে এফএফটি বর্ষসেরা পুরস্কারের পর এবার
২০১৬-১৭ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি পুরস্কারও জিতেছেন মেসি। রিয়াল তারকা রোনালদো এটি জিতেছেন তিনবার।

এছাড়া স্পেনের সবচেয়ে মূল্যবান ফুটবলার হিসেবে একই মঞ্চে বিশেষভাবে পুরস্কৃত করা হয় আন্দ্রেস ইনিয়েস্তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের শহরই হাত ছাড়া মোদির

নিজের শহরই হাত ছাড়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যে রেলস্টেশনে এক সময় চা বিক্রি করেছেন, স্কুলে পড়েছেন সেখানে হেরে মর্যাদার লড়াইয়ে খানিকটা ধাক্কা খেতে হল মোদিকে।

মেহসানা জেলার এই শহর দু’টো বিধানসভা কেন্দ্রে বিভক্ত খেরালু আর উনঝা। খেরালুতে জিতেছে বিজেপি। কিন্তু উনঝাতে পাঁচ বারের বিধায়ক নারায়ণভাই লাল্লুদাস পটেলকে প্রায় ১৯ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের আশাবেন দ্বারকাদাস পটেল।

এই পরাজয়ের কারণ হিসেবে ভডনগর স্টেশনের এক চা-বিক্রেতা জানিয়েছেন, তুলার চাষ ছেড়ে অন্য পেশা খুঁজতে হচ্ছে। কৃষকদের মধ্যে ক্ষোভ প্রবল। ক্ষমতায় এলে দশ দিনের মধ্যে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল। তাতে কৃষকদের বড় অংশ প্রভাবিত হয়েছেন। সেই সঙ্গে পাতিদার ভাবাবেগও ছিল। এই কেন্দ্রে ৪০ শতাংশই ওই সম্প্রদায়ের। বছর দু’য়েক আগে পাতিদার আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে নিহত ১৪ জনের মধ্যে ছিলেন উনঝার এক বাসিন্দাও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছিনতাইকারী টান দিল ব্যাগ, মায়ের কোল থেকে পড়ে মারা গেল শিশু

এক সন্তানকে সুস্থ করে তুলতে শরীয়তপুর থেকে ঢাকায় এসেছিলেন শাহ আলম-আকলিমা বেগম দম্পতি। কিন্তু ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে হারালেন তাদের ছয় মাসের আরেক শিশু সন্তান। নিহত শিশুটির নাম আরাফাত। গতকাল সোমবার সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারীর নাম আকলিমা বেগম। শিশুটির বাবার নাম শাহ আলম গাজী।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বড় ছেলে আলামিন অসুস্থ থাকায় দুই ছেলেকে নিয়ে সোমবার সকালে ঢাকায় আসেন শাহ আলম ও আকলিমা দম্পতি। গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে এসে তারা নামেন সদরঘাটে। সেখান থেকে বাবা শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় শনির আখড়ায় বোনের বাসায় যাওয়ার সময় পথে ছিনতাইকারীর কবলে পড়েন আকলিমা। এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে কোলে থাকা আরাফাত মাটিতে পড়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

আকলিমা বলেন, ‘এক সন্তানকে বাঁচাতে এসে আরেক সন্তানকে হারাবো ভাবতে পারিনি। ওরা আমার শুধু ব্যাগ নিলেও আফসোস ছিল না। কিন্তু ওরা আমার বুকের ধনও কেড়ে নিলো।’

যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, তারা ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা করছেন। এ ঘটনায় শিশুর বাবা শাহ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, রাজধানীজুড়ে বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র চলন্ত রিকশা বা বাসে যাত্রীদের ব্যাগ বা মোবাইল ছিনতাই করে আসছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী এই চক্রের কোনো সদস্যকে এখনো ধরতে পারেনি। দুই বছর আগেও ধানমন্ডি এলাকায় একজন রিকশাযাত্রী গৃহবধূর ব্যাগ ছিনতাইয়ের সময় তাকে কয়েকশ’ গজ টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িতে থাকা ছিনতাইকারীরা। এতে ওই গৃহবধূ নিহত হন। গত বছর শাহবাগ মোড়ে এক নারী রিকশা যাত্রীও একই ভাবে ছিনতাইয়ের শিকার হয়ে নিহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest