সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতারি বিতরণসাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতারদেবহাটার দর্জিরা আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যস্ত সময় পার করছেনবেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনদেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলা- নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে– সাবেক এমপি হাবিবসাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতারInsider Bonus Secrets at Sweety Win for Seasonal Celebrationsবাগেরহাটে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাস সংঘর্ষে বর ও নববধূসহ প্রাণ গেল ১৪ জনের

সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে গরিবদের ১০ টাকায় চাউল দিচ্ছে -জগলুল হায়দার এমপি

আরাফাত হোসেন, কালিগঞ্জ : সরকার ৪০ টাকা দরে চাল ক্রয় করে ১০ টাকা দরে বিক্রি করে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে অসহায় দুস্থ গরীবদের মাঝে বিতরণ করছেন শুধু তাই নয় এদেশের মানুষের আর্থিক ভাবে সমৃদ্ধি ও সুরক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জ বসন্তপুর খাদ্যগুদামে অভ্যন্তরীন আমন সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় আবার ও নৌকা প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এসএম মাহফুজুল আলম, বসন্তপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন বাসীদ, বীর মুক্তিযোদ্ধা এসএম নাসির উদ্দীন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি কাহফিল অরা সজল, মৌতলা ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক রুহল আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্বল,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কোটি কোটি টাকার বাণিজ্য চেষ্টা; দপ্তরী নিয়োগ বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

এম বেলাল হোসাইন : তালা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থগিত করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। আজ বৃহস্পতিবার ২১ ডিসেম্বর’১৭ তারিখে ১৮৫৫৮ নং রিট পিটিশনের ভিত্তিতে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের বিচারক শেখ হাসান আরিফ ও বিচারক বিশ্বদেব চক্রবর্তী এ স্থগিতাদেশ জারি করেন। রিটে বিবাদি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক তালা উপজেলা একাধিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জনপ্রতিনিধি ও প্রধান শিক্ষক জানিয়েছেন, তালা ইউএনও অফিসের দালাল হিসাবে পরিচিত পাওয়া এ শ্রেণির অসাংবাদিক নব্য সাংবাদিক নেতা, তালা ইউএনও নিজে বাদি হয়ে করা চাাঁদাবাজি মামলার এক আসামি, এক কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ কয়েকজনের একটি চক্র এলাকার বহু প্রার্থীর নিকট থেকে নিয়োগ দেয়ার নামে কোটি কোটি টাকা আদায়ও করেছেন।
উল্লেখ্য, তালা উপজেলার ৮৩টি স্কুলে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের জন্য নিয়ম নীতির তোয়াক্কা না করেই ০৫.৪৪.৮৭৯০.০০০.৩২.০১০.১৭-১৯২২ নং স্মারকে ৩০ নভেম্বর’১৭ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার। বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়। অথচ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী এসব নিয়োগের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে ৪ সদস্যের একটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং এমপি মনোনীত একজন ব্যক্তি ও সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান মনোনীত একজন ব্যক্তি। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের আগে নিয়োগ কমিটির কোন বৈধ সভা অনুষ্ঠিত হয়নি যেখানে এমপি ও উপজেলা চেয়ারম্যান মনোনীত ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন। তাদেরকে এড়িয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসার।
নিয়োগ কমিটির অন্য সদস্যরা বলছেন, কোটি কোটি টাকা অর্থ বাণিজ্যের কারণে ইউএনও সাহেব আমাদেরকে না জানিয়ে গোপনে মিটিং করে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এতে করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে উক্ত নিয়োগ অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে হাইকোর্টে রিটপিটিশন দায়ের করলে উক্ত বিজ্ঞপ্তির উপর আজ বৃহস্পতিবার স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

এবিষয়ে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন হাইকোর্টের আদেশের বিষয়ে তার কিছু জানা নেই জানিয়ে বলেন, “৬ সদস্যের নিয়োগ কমিটির প্রত্যককে ৩বার করে মিটিং এর চিঠি দেয় হয়েছে। কিন্তু যারা বলছেন তারা ইচ্ছে করেই আসেননি।” অর্থ বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, “কমিটির প্রত্যেকের হাতে ২০ নম্বর সুতরাং আমার একার পক্ষে কাউকে অনিয়ম করে নিয়োগ দেয় সম্ভব নয়। আর আমার নাম করে কেউ অর্থ আদায় করলে তার দায় তো আমার নয়। আমি মনে করি যারা এসব বলছেন তারাই অর্থ বাণিজ্য করছেন।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে : রিজভী

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বেশ কয়েকটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছে বিএনপি।

এ ছাড়া ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির অভিযোগ, গতকাল রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানো হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে গত দুদিন ধরে ক্ষমতাসীন দল ও জোটের তাণ্ডবে রংপুরে ভীতিকর অবস্থা বিরাজ করছে বলে দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, বিএনপি ও বিএনপি সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তাঁরা যেন ভোটকেন্দ্রে না যায়। এ ছাড়া নির্বাচনী এজেন্টদেরও নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

এমন অবস্থায় রসিক নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে বিএনপি। পাশাপাশি এ ব্যাপারে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। তারপর খানিক বিরতি দিয়ে শুরু হবে ভোট গণনা। এবারই প্রথম এ সিটিতে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম ২০৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৩৩টি। মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যার মধ্যে পুরুষ হচ্ছে এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওছার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা বাবু, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আক্তার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়পার্টি থেকে বহিস্কৃত এইচ এম এরশাদের ছোট ভাইয়ের ছেলে হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরাট-আনুশকার রিসেপশনে নিমন্ত্রিত মোদি

ইতালির তাস্কানিকে স্বপ্নের বিয়ে সেরে বিরাট কোহালি ও আনুশকা শর্মা দম্পতি হানিমুন করেছেন ফিনল্যান্ডে। অবশেষে মঙ্গলবারে ভারতে ফিরেছেন এই তারকা জুটি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বলিউড কাঁপানো অভিনেত্রীর বিয়ের আলোচনা তুঙ্গে। এবার আলোচনা রিসেপশন নিয়ে। আর এরইমধ্যে বুধবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল এই নবদম্পতি! রিসেপশনের নিমন্ত্রণ করতেই তারা গিয়েছিলেন বলে পিআইবি ইন্ডিয়ার টুইট থেকে জানা গেছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এই তারকা দম্পতির সাক্ষাতের কথা জানিয়ে ছবিসহ টুইট করে পিএমও ইন্ডিয়া। জোড়া টুইট করে পিআইবি ইন্ডিয়াও। সেই টুইটগুলো থেকেই জানা যায় বুধবারের সান্ধ্য সাক্ষাতে প্রধানমন্ত্রী নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর হাতে নিমন্ত্রণপত্র তুলে দেন কোহালি-আনুশকা।

জানা গেছে, বৃহস্পতিবার দিল্লিতে হবে প্রথম রিসেপশন। পরের রিসেপশন মুম্বাইতে হবে ২৬ ডিসেম্বর। রিসেপশন দু’টি শেষ হলে দু’জনে যাবেন দক্ষিণ আফ্রিকা। সেখানে বিরাট তৈরি হবেন নতুন সিরিজের জন্য। আর আনুশকা কাটাবেন ছুটি। তারপর জানুয়ারির প্রথম সপ্তাহেই দেশে ফিরে যোগ দেবেন শাহরুখ খানের সঙ্গে নির্মীয়মাণ নতুন ছবির শ্যুটিংয়ে। এ কথা জানিয়েছেন তাদের এক মুখপাত্র।

প্রধানমন্ত্রী স্বয়ং রিসেপশনে উপস্থিত থাকবেন কি না, সেটা এখনও জানা যায়নি। তবে তিনি এলে যে সেটাই হবে সেরা চমক, তাতে সন্দেহ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছের ডিমের গুণাগুণ

দারুণ সুস্বাদু একটি খাবার মাছের ডিম। বিভিন্ন পদে রান্না করা মাছের ডিমের খাবার যেমন মুখরোচক তেমনি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। জানেন কি, মাছের ডিমের রয়েছে কোন কোন গুনাগুণ!

১. মাছের ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি। যা দাঁত ভাল রাখে।

২.অ্যালঝাইমারের রোগীরাও মাছের ডিম খেতে পারেন, উপকার পাবেন। অ্যালঝাইমারটা আসলে স্মৃতিভ্রষ্ট হওয়া। এই সমস্যায় মাছের ডিম ভালো কাজে দিবে।

৩. মাছের ডিমে ভিটামিন এ থাকার ফলে চোখ ভাল থাকে।

৪. উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হল এমন একটি রোগ যখন কোন ব্যক্তির রক্তের চাপ সব সময় স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে থাকে। প্রায় ৯০–৯৫% ভাগ লোক উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগে থাকেন এবং এই রোগীদের জন্যও মাছের ডিম অত্যন্ত উপকারী খাবার।

৫. মাছের ডিম খেলে হাড়ও শক্ত হয়।

৬. তাছাড়া মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় এবং হিমোগ্লোবিন বাড়ে। ফলে অ্যানিমিয়া থেকে রেহাই পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুঁড়ি নিয়ে চিন্তা আর না !

‘ওবেসিটি’ এমন একটি সমস্যা, বর্তমানে যার দাপট বেড়ে চলেছে। ওবেসিটির জন্যই দেখা দিচ্ছে একাধিক শারীরিক সমস্যা। ডায়াবিটিস হোক কিংবা হাইপারটেনশন কিংবা হরমোনাল ডিসঅর্ডার, সবকিছুর জন্যই দায়ী ওবেসিটি। কিন্তু, জানেন কি প্রতিদিন যদি বেশ কিছু ভাল অভ্যাস রপ্ত করতে পারেন এবং তার মধ্যে দিয়েই চলেন, তাহলে ওবেসিটির হাত থেকে রেহাই পাওয়া যায়।

১। বিশেষজ্ঞদের মতে, নিয়ম করে যোগ ব্যায়াম, ধূমপান বর্জন, সঠিক খাবারদাবার, সময়মত ঘুমাতে পারেন, তাহলে ওবেসিটির হাত থেকে রক্ষা পেতে পারেন। যেমন প্রতিদিন আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ফল, সবজি, কম ফ্যাটযুক্ত দুধ জাতীয় খাবার, বাদাম এগুলিকে রাখতে হবে আপনার ডায়েটে।

২। ঘুম থেকে ওঠার পর কখনও সকালের খাবার খেতে ভুলবেন না। রাতের খাবারের পর প্রায় ১০ ঘণ্টা যদি খালি পেটে থাকেন, তাহলে ওবেসিটি হানা দিতে পারে। তাই, সকালের ব্রেকফার্স্ট করতে ভুলবেন না কখনও। পাশাপাশি সকালের খাবারে রাখুন দুধ, মধু, বাদাম এবং দানাশস্য জাতীয় খাবার।

৩। দুপুরের খাবারের প্লেটে যেন এক টুকরো ফল থাকে। সেই সঙ্গে সয়া কিংবা ওটমিল জাতীয় খাবার খেতে পারেন।

৪। শরীর সুস্থ রাখতে কসরত করেন? তাহলে ওয়ার্কআউটের আগে বাদাম, ডিম এবং ফল খেতে পারেন।

৫। ওয়ার্ক আউটের আধ ঘণ্টা পর ফল কিংবা প্রোটিন শেক কিন্তু আপনাকে খেতে হবে।

৬। কাজের চাপের জন্য অনেকেই দুপুরের খাবার খেতে ভুলে যান। বা সময়মত খান না। ফলে রাতের খাবারে থাকে এলাহি আয়োজন। আর এতেই আপনার শরীরের ক্ষতি হচ্ছে। রাতে সব সময় সুপ, স্যালাড, লিন মিট এবং দই-এর মত খাবার খাওয়া উচিত বলেই মত বিশেষজ্ঞদের।

৭। পার্টিতে গেলে যে কোনও ধরনের ভাজাভুজি এবং ক্রিমি খাবারের চেয়ে গ্রিল্ড, স্মোকড খাবার খেতে পারেন। এতে শরীরের কম ক্ষতি হয়।

৮। বেশি করে পানি খান। পানি খাওয়া কম হলে, তা কিন্তু শরীরের ক্ষতি করে। তাই শীতের সময়ও বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেন চিকিত্সকরা।

৯। বর্তমানে ‘স্ট্রেস’ একটি বড় শব্দ। কিন্তু, স্ট্রেস-এর ফলে আপনার শরীরের কতটা ক্ষতি হচ্ছে জানেন? তাই স্ট্রেসমুক্ত থাকুন সব সময়।

১০। শরীর সুস্থ রাখতে ঘুম কিন্তু অত্যন্ত জরুরি। প্রতিদিন যদি প্রয়োজনীয় ঘুম না হয় তাহলে ওবেসিটির মত সমস্যা ক্রমশ বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

১১। ধূমপান থেকে দূরে থাকুন। অ্যালকোহলের হাতছানিতেও সাড়া দেবেন না। এগুলি কিন্তু ওবেসিটির সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৮ বছর ধরে নির্জন ‘গোলাপি দ্বীপে’ একাকী এই বৃদ্ধ!

মওরো মোরান্ডি।৭৮ বছর বয়সী এ বৃদ্ধের নির্জন দ্বীপে একাকী থাকার গল্পটা বেশ চমকপ্রদ। ২৮ বছর ধরে তিনি জনশূন্য বুদেল্লি আইল্যান্ডে একাকী বাস করছেন।বুদেল্লি আইল্যান্ডের নির্জনতা ও নিঃশব্দ পরিবেশের প্রেমে পড়ে গেছেন। এ দ্বীপের সৌন্দর্যের কাছে হেরে যায় শহরের কোলাহল। তাই কখনোই চলে যেতে চাননি এ দ্বীপ ছেড়ে।

১৯৮৯ সালে একটি ভগ্নপ্রায় কাঠের নৌকায় ভাসতে ভাসতে বুদেল্লি দ্বীপে পৌঁছান মোরান্ডি। দ্বীপে পৌঁছানোর পর তিনি জানতে পারেন সেখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কেয়ারটেকার দু’দিনের মধ্যে অবসরে যাচ্ছেন। তার বদলে কে এই দ্বীপের কেয়ারটেকারের দায়িত্ব নেবে তা তখনও নির্ধারণ করা হয়নি। সুযোগটি লুফে নেন মোরান্ডি। নিজের নৌকাটি বিক্রি করে লেগে পড়েন জনশূন্য দ্বীপ দেখভালের কাজে। শুরু হয় তার একাকী জীবন।

ভূমধ্যসাগরীয় মাদ্দালিনা দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপের মধ্যে একটি বুদেল্লি আইল্যান্ড। অনন্য সুন্দর এ দ্বীপকে বলা হয় গোলাপি দ্বীপ। গোলাপি রঙের বালুর কারণে দ্বীপটি অনন্যরূপে ধরা দেয় মানুষের চোখে। নীল জলরাশি দিয়ে ঘেরা এ দ্বীপের জীববৈচিত্র্যের কোনো তুলনা নেই।

কিন্তু নব্বইয়ের দশকের শুরুতে ইতালি সরকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য দ্বীপে মানুষ চলাচল বন্ধ করে দেয়। দ্বীপের সুনসান নীরবতায় কাটতে থাকে মোরান্ডির একাকী জীবন। পাতার ছাউনির ঘরে রাত কাটে তার। দ্বীপের পাথুরে অঞ্চলে ঘুরে বেড়ান এবং গাছপালার দেখাশোনা করেন। কখনো কখনো ধ্যানে মগ্ন থাকেন। কখনো নীল জলরাশির দিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য আহরণ করেন।

ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদনে মোরান্ডি বলেন, মানুষ মনে করে তারা পৃথিবীকে শাসন করা দৈত্য। কিন্তু আসলে প্রকৃতির কাছে আমরা ক্ষুদ্র একটা মাছির সমান। বই পড়তে খুবই ভালোবাসেন বৃদ্ধ মোরান্ডি। দুই সপ্তাহ পরপর একজন ব্যক্তি তাকে প্রয়োজনীয় জিনিসপত্র ও বইপত্র দ্বীপে পৌঁছে দেয়। এভাবেই নির্জন দ্বীপে কেটে যায় মোরান্ডির একাকী ২৮টি বছর।

২০১৬ সালে শুরু হয় এক ঝামেলা। দ্বীপের মালিকানা নিয়ে নিউজিল্যান্ডের এক ব্যবসায়ীর সঙ্গে আইনি লড়াই বেঁধে যায় ইতালি সরকারের। লড়াইয়ের এক পর্যায়ে সবার নজর যায় বৃদ্ধ মোরান্ডির দিকে। আইনি লড়াইয়ের পর দ্বীপে বসবাসকারী এ বৃদ্ধের কি হবে? সঙ্গে সঙ্গে বৃদ্ধের পক্ষে দাঁড়িয়ে যায় ১৮ হাজার মানুষ। পিটিশনে স্বাক্ষর করে তারা জানায়, দ্বীপটি আর কারো নয়, এ বৃদ্ধের। তাকে সেখান থেকে সরানো যাবে না।

প্রকৃতিপ্রেমী মোরান্ডিও এ দ্বীপ ছেড়ে কোথাও যেতে চান না। তিনি চান, মৃত্যুর পর যেন তার ভস্ম বুদেল্লি দ্বীপের বাতাসে ছড়িয়ে দেওয়া হয়। তিনি বিশ্বাস করেন, পৃথিবীর সব শক্তিই এক। সবাইকেই এক সময় প্রকৃতির কাছে ফিরে যেতে হবে যেখান থেকে সে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরুষদের লিগে একমাত্র মহিলা ফুটবলারের ইতিহাস

ফুটবল বিশ্বকে রীতিমত চমকে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত টটেনহ্যাম হটস্পার মহিলা দলের প্রাক্তন ফুটবলার তানভি হান্স। পুরুষদের লিগে প্রথম মহিলা ফুটবলার হিসেবে বল পায়ে মাঠে নেমে ইতিহাস গড়েছেন তিনি।

ভারতীয় মহিলা দলে খেলার স্বপ্ন তার বহুদিনের। কিন্তু ব্রিটেনে বড় হওয়া ফুটবলারের এ দেশের নাগরিকত্ব না থাকায় সে স্বপ্ন পূরণ হয়নি এখনও। তবে ভারতে লিগের ম্যাচ খেলতে এসেই চমক দেখালেন করলেন তানভি। দ্য অ্যামেচার লিগে কাল্ট এফসি দলে শুধু জায়গাই করে নেননি ২৫ বছরের যুবতী, দলের নেতৃত্বও দিলেন তিনি। যে দলের বাকি সব ফুটবলারই পুরুষ। অর্থাৎ মাঠে পুরুষ ফুটবলারদের লড়াইয়ে একমাত্র মহিলা ফুটবলার হিসেবে নজর কাড়লেন তানভিই।

যদিও টুর্নামেন্টে ভাওকালি এফসি’র কাছে ১-২ গোলে হেরে যায় তার দল। তবে সতীর্থদের চাঙ্গা রাখতে টুইটারে তাদের পারফরম্যান্সের প্রশংসাও করলেন দলনেত্রী।

অভিজ্ঞ এই উইঙ্গার জানান, তার দলের বেশিরভাগ ফুটবলারেরই টানা ৯০ মিনিট খেলার অভিজ্ঞতা নেই। তা সত্ত্বেও যে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর লড়াই চালিয়ে গেছেন সকলে, তাতেই সন্তুষ্ট তিনি।

অনেকদিন ধরেই অ্যামেচার লিগে পুরুষ ও মহিলা উভয়কেই সুযোগ দেওয়ার পরিকল্পনা করছিল আয়োজকরা। সেই উদ্যোগকে কাজে লাগিয়েই প্রথম মহিলা ফুটবলার হিসেবে ভারতের মাটিতে ইতিহাস গড়লেন তানভি হান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest