সর্বশেষ সংবাদ-
শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটকসাতক্ষীরায় পরিত্যাক্ত ভাবন থেকে দুই দিন ধরে নিখোজ এক নারীর মরদেহ উদ্ধারউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণাশ্যামনগরে তিন বেকারীতে অভিযান: ২৫ হাজার টাকা জরিমানাপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

ইসরায়েলের সব মন্ত্রীর পদত্যাগ চেয়ে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে তেল আবিবে টানা নবম সপ্তাহের মতো বিক্ষোভ হয়েছে। রবিবারের বিক্ষোভেও হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। তারা নেতানিয়াহুর বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহুর পুরো পরিবার ও তার মন্ত্রিসভা দুর্নীতিগ্রস্ত। তার ছেলের বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। এরইমধ্যে আলাদা দুটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দু’টি মামলার একটি হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণ এবং বিনিময়ে একটি পত্রিকায় ভালো কভারেজ দেয়ার জন্য পত্রিকার মালিকের সাথে আলোচনা করে দেয়া। অন্যটি হচ্ছে- জার্মানি থেকে সাবমেরিন কেনার ক্ষেত্রে দুর্নীতি।

বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দেড় বছর জেল খাটতে হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে প্রিয়তির তিনটি প্রশ্ন

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে মিস আয়ারল্যান্ড খ্যাত প্রিয়তি তিনটি প্রশ্ন রেখেছেন ফেসবুকে তা তুলে ধরা হল-

১. যেখানে প্রশ্ন ছাপানো হয়, সেই স্থানটি পুরোপুরি সিসিটিভির আওতাভূক্ত কিনা এবং তাদের মোবাইল ফোন বা ক্যামেরা আছে এমন ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ কিনা। ওই স্থান ত্যাগ করার সময় তাদের ব্যাগ ও শরীর তল্লাশি চালানো হয় কিনা?

২. যারা প্রশ্নপত্র হ্যান্ডেল করেন, প্রতিবার তাদেরও ব্যাগ ও শরীর তল্লাশি করা হয় কিনা এবং তাদের মোবাইল ক্যামেরা আছে এমন ডিভাইস ওই সময়ের জন্য জব্দ করা হয় কিনা।

৩. জবাবদিহিতা থাকে কিনা যারা দায়িত্বে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মামুন হত্যার আসামি শিবিরের সাবেক জেলা সেক্রেটারি রেজাউল আটক

সমীর দাশ: সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পদক গাজী রেজাউল করিম (মনু)৩৫ কে আটক করেছে পুলিশ। ফেব্রুয়ারি ৪ রবিবার বিকাল ৩ টার দিকে খলিষখালী ক্যাম্পের পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পদক পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের দুধলী গ্রামের খাদেম গাজীর ছেলে গাজী রেজাউল করিম (মনু)-কে আটক করা হয়। খলিষখালী ক্যাম্পের ইনচার্জ নিখিল চন্দ্র ভদ্রের নেতৃত্ব এ এস আই মাসুদ ও এ এস আই নাসিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে দুধলী তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে। গাজী রেজাউল করিম সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি মামুন হত্যার মূল পরিকল্পনাকারী বলে সাধারণ মানুষের ধারণা এবং মামুন হত্যার আসামী, ১২৫/১২৬ ধারায় সাতক্ষীরা সদর থানায় তার নামে মামলা বিচারাধিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পিএন হাইস্কুলের সভাপতি হলেন শাফী আহমাদ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পিএন বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সংক্রান্ত সভা রবিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক শেখ শাফী আহমাদকে সভাপতি নির্বাচিত করেন। শেখ শাফী আহমাদ সাতক্ষীরা শহরের সুলতানপুর মৃত শরীফ আহমেদ এর ছেলে। তিনি ইতোপূর্বে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।
উল্লেখ্য, শেখ শাফী আহমাদ অত্র বিদ্যালয়ের ছাত্র ছিলেন। অপর দিকে শেখ শাফী আহমাদ’র পিতা অত্র প্রতিষ্ঠানে এক একর জমি দান করেছিলেন। দায়িত্বপালনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাইমা সেনের স্বামী বাবু

কলকাতার ছবি ‘সিতারা’তে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এতে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ভারতীয় অভিনেত্রী রাইমা সেনকে। ছবিটি পরিচালনা করছেন আশীষ রায়। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেতা জাহিদ হাসান ও শাহেদ আলী সুজনকে।

ধ্রুপদী লেখক আবুল বাশারের গল্প থেকে তৈরি হবে ‘সিতারা’ ছবিটি। ভারতের কুচবিহার সীমান্ত এলাকায় ৪ ফেব্রুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে। ফজলুর রহমান বাবু বলেন, ছবিটিতে আমি চোরাচালান গ্রুপের সদস্যের চরিত্রে অভিনয় করবো। যে কি না সীমান্ত এলাকার চোরাচালানের সঙ্গে যুক্ত থাকবে।

ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। এ নিয়ে তিনি বলেন, আমি নিয়মিত গায়ক নই। কিন্তু আমার গানেরও অনেক ভক্ত রয়েছে। মূলত তাদের জন্য মাঝে মধ্যে দু-একটি গান করি। সম্প্রতি ইমন সাহার সংগীতায়োজনে ‘সিতারা’র একটি গানে কণ্ঠ দিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালদ্বীপের পার্লামেন্ট দখল নিয়েছে সেনাবাহিনী

মালদ্বীপের পার্লামেন্ট থেকে বিরোধী দলের এমপিদের বের করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির বিরোধীদলীয় দুই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। স্পিকারের অভিসংশন ঠেকাতেই এ পদক্ষেপ বলে দাবি করেছেন বিরোধীরা।

বিরোধীদল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) এক নেতা টুইটারে দেওয়া পোস্টে জানান, সাদা পোশাক পরিহিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিরোধী দলের এমপিদের সংসদে প্রবেশ করতে দেয়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ স্পিকার মাসিহ সংসদ অধিবেশন শুরু করে তাৎক্ষণিক বন্ধ করে দেন, যেন সংসদ সদস্যরা অনাস্থা ভোট দিতে না পারেন।

দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে কারাবন্দি দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতাকে মুক্তি দিতে সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার আদেশ দেয়। সুপ্রিম কোর্টের এ আদেশ না মানায় বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে অপসারণের চেষ্টা শুরু হয়েছে বলে রোববার মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল জানান।

সুপ্রিম কোর্টের ওই আদেশ ঘিরে দেশটিতে গভীর রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছে। সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ এনে রোববার তার পদত্যাগের দাবিতে সংসদ সচিবালয়ে পিটিশন দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

এর পরপরই রাজধানী মালেতে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনের চারপাশে অবস্থান নেয় সেনাবাহিনীর দাঙ্গা ইউনিটের সদস্যরা।

৮৫ আসনবিশিষ্ট মালদ্বীপের পার্লামেন্টে বিরোধীদলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গত বছর দেশটির ক্ষমতাসীন দল থেকে বেরিয়ে যাওয়ায় পার্লামেন্টের ১২ সদস্যের পদ বাতিল করা হয়। পরে পুনরায় তাদের স্বপদে বহাল রাখেন সুপ্রিম কোর্ট।

প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে অভিশংসনের জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করছে বলে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে পার্লামেন্ট সিলগালা করে দিল দেশটির নিরাপত্তাবাহিনী।

রোববার স্থানীয় সময় সকালের দিকে মালদ্বীপের সেনাবাহিনী ও পুলিশপ্রধানের উপস্থিতিতে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে অভিশংসনের আদেশ জারি করতে পারেন বলে আমরা খবর পেয়েছি। আমি সব আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছি যে, এ ধরনের একটি অবৈধ আদেশ মানা উচিত হবে না তাদের।’

অ্যাটর্নি জেনারেল অনিল বলেন, রাজধানী মালেতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তিনি আইন-শৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর প্রধান আহমেদ শিয়াম বলেন, মালদ্বীপ সঙ্কটে পড়বে আর তা দেখে বসে থাকবে না নিরাপত্তাবাহিনী।

তিনি বলেন, আমরা অ্যাটর্নি জেনারেল বৈধ আদেশ অনুস্মরণ করবো এবং বেআইনি কোনো নির্দেশ মানতে বাধ্য হবো না।

এদিকে, রোববার রাজধানী মালের বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির বিরোধীদলীয় দুই সংসদ সদস্য আব্দুল্লা সিনান ও ইহাম আহমেদকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র আলজাজিরাকে জানিয়েছেন। সুপ্রিম কোর্টের আদেশে পার্লামেন্টে হারানো পদ ফিরে পাওয়া ১২ সংসদ সদস্যের মধ্যে এ দুজনও ছিলেন।

সংসদ সচিবালয়ের প্রধান কর্মকর্তা আহমেদ মোহাম্মদ পদত্যাগ করেছেন। আলজাজিরাকে তিনি বলেন, আমি পদত্যাগ করেছি। তবে পদত্যাগের কারণ জানাননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাপুটে মুমিনুলের রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের ড্র

ড্রেসিংরুমে চন্ডিকা হাথুরুসিংহের মুখটা পান্ডুরের মত দেখাচ্ছিল। তার সাজানো ছকেই যে চট্টগ্রাম টেস্টের চারটা দিন কেটে গিয়েছিল! আর তো বাকি মাত্র একটা দিন। এই একটা দিনও যদি পরিকল্পনা মতো এগোয়, তাহলে ঐতিহাসিক এক টেস্ট জয় হয়ে যাবে তার জন্য; কিন্তু হাথুরুসিংহে কী ঘূর্ণাক্ষরেও ভাবতে পেরেছিলেন, তারই হাতে বার বার উপেক্ষিত হতে থাকা মুমিনুল হক নামের এক লিটল বয়, টেস্ট ম্যাচটা বাঁচিয়ে দেবে!

মুমিনুল প্রথম ইনিংসে না হয় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। তাই বলে দ্বিতীয় ইনিংসেও! কিংবা লিটন দাসের মত ব্যাটসম্যান, প্রথম ইনিংসে যে বোকার মত বল ছাড়তে গিয়ে বোল্ড হয়েছিল প্রথম বলেই, সেই কি না হাথুরুর সাজানো বাগান তছনছ করে দেবেন! সব শেষে তারা পারলেন। পারলেন ম্যাচটাকে বাঁচিয়ে দিতে। বীরের মত লড়াই করে শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্ট ড্র করলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩০৭ রান। দিনের খেলা প্রায় ১৭ ওভার বাকি থাকতে যখন দেখা গেলো আর কারও জয়ের সম্ভাবনা নেই, তখন ম্যাচ সমাপ্তির আহ্বানই জানালেন দু’দলের দুই অধিনায়ক। আম্পায়াররাও ম্যাচ অমিমাংসিতভাবে শেষ করার ঘোষণা দিলেন।

ক্রিকেট এ কারণেই তো গৌরবময় অনিশ্চিয়তার খেলা। শেষ বল না হওয়া পর্যন্ত যে খেলা নিয়ে আগাম কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না। চতুর্থদিন শেষ বিকেলে পাকা ফলের মত টপাটপ তিন উইকেটের পতন ঘটলে বাংলাদেশ শিবিরে হারের শঙ্কা জেগেছিল ঠিক; কিন্তু ছোট শরীরে বিশাল হৃদয়ের অধিকারী মুমিনুল হক যেন ধনুভঙ্গ পণ করেই শেষ দিন ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। নিজের উজ্জীবিত হওয়ার মন্ত্রটা তিনি শুনিয়ে দিয়েছিলেন সঙ্গী লিটন কুমার দাসকেও। তাদের দু’জনের পরিকল্পনাই ছিল যেন, হাথুরুর সাজানো বাগান নষ্ট করে দেয়া।

সে কাজে তারা পুরোপুরি সফল। ১৮০ রানের অতিমানবীয় জুটি গড়ে শ্রীলঙ্কার হাতের মুঠো থেকে ম্যাচটি পুরোপুরি বের করে নিয়ে আসলেন তারা দু’জন। একই টেস্টের দুই ইনিংসে প্রথম বাংলাদেশী হিসেবে গৌরবময় সেঞ্চুরি উপহার দিলেন লিটল মাস্টার মুমিনুল হক। সঙ্গে লিটন কুমার দাস খেললেন অমিত সাহসী একটি ইনিংস। আক্ষেপ তার জন্য। নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটার ঠিক ৬ রান আগেই আউট হয়ে গেলেন; তবে ব্যাক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জণকেই রাঙিয়ে দিলেন তিনি। তার ৯৪ রানের এই ইনিংসটি বাংলাদেশের ম্যাচ বাঁচানোর ক্ষেত্রে কম ভূমিকা রাখেনি।

প্রথম ইনিংসে ৫১৩ রান করেও ২০০ রানে পিছিয়ে পড়তে হলো লঙ্কানদের ৭১৩ রানের কারণে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কান স্পিনারদের খুব হিসেবি বোলিং আর টাইট ফিল্ডিংয়ের কারণে দলের বাটিং স্তম্ভ বলে পরিচিত তামিম ইকবাল, ইমরুল কায়েস কিংবা মুশফিকুর রহীমের উইকেট হারানোর পর ৫ম দিনটাকে বাংলাদেশের জন্য মনে হচ্ছিল বিশাল লম্বা একটি দিন।

১১৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। হাতে মাত্র ৭টি উইকেট। ক্রিজে আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন কেবল মুমিনুল হক। তখন তার রান ১৮। পঞ্চমদিন ব্যাট করতে হবে রঙ্গনা হেরাথের মত বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি স্লো অর্থোডক্স স্পিনারকে মোকাবেলা করতে হবে। যে কি না এমন পরিস্থিতিতে বার বার প্রতিপক্ষের সামনে ভয়ঙ্কর রূপে হাজির হন। তারওপর বাংলাদেশ শিবিরে মুমিনুলছাড়া আর কোনো বাম হাতি ব্যাটসম্যান ছিল না। সবাই ডানহাতি। ডানহাতি ব্যাটসম্যানদের নামনে বাম হাতি স্পিনার দারুণ ভয়ঙ্কর হয়ে ওঠেন।

সেই হেরাথ, সান্দাকান, ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস কিংবা সুরঙ্গা লাকমালদের চারদিকে খেলে ১৮০ রানের বিশাল জুটি গড়রলেন মুমিনুল আর লিটন কুমার দাস। ১০৫ রান করে মুমিনুল যখন আউট হলেন, তখন দলীয় রান ২৬১অ। ততক্ষণে লঙ্কানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। তখন শুধু লক্ষ্য ছিল কতটা নিরাপদ দুরত্বে যাওয়া যায়।

লিটন কুমার ভুলটা করলেন হেরাথের বলে বিগ শট খেলে সেঞ্চুরির ইচ্ছা করার কারণে। মিড অফে তার বলটা উঠে গেলে দিলরুয়ান পেরেরা দৌড়ে এসে সেটা তালুবন্দী করলেন। দলকে বাঁচালেও নিজে বাঁচতে পারলেন না। সেঞ্চুরি থেকে ৬ রান দুরে থাকতে সাজঘরে ফিরে গেলেন।

সারাদিনে খুব কষ্টকর হলেও লঙ্কান বোলারদের সাফল্য ছিল মাত্র এই দুটি উইকেট। বাকি সময়টা অনায়াসে পার করে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। তারা দু’জন মিলে ২৮ রানের জুটি গড়লেও সেটাও ছিল খুব মূল্যবান। কারণ, একটা জুটি ভাঙলে বাংলাদেশের যে উইকেট পড়ার মড়ক লাগে, সেটা হতে দিলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ এবং মোসাদ্দেক সৈকত। ২৮ রান করে মাহমুদউল্লাহ এবং ৮ রান করে উইকেটে টিকে ছিলেন সৈকত।

লঙ্কান বোলারদের মধ্যে সফল রঙ্গনা হেরাথই বেশি। ৮০ রান দিয়ে যে তিনি নিয়েছেন ২ উইকেট! ১টি করে উইকেট নিলেন ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা এবং লক্ষ্মণ সান্দাকান।

এর আগে টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিলো ৫১৩ রান। সর্বোচ্চ ১৭৬ রান করেছিলেন মুমিনুল হক। ৯২ রান করে আউট হন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ করেন অপরাজিত ৮৩। তামিম ইকবাল করেছিলেন ৫২ রান। জবাব দিতে নেমে অসাধারণ ব্যাটিং করে শ্রীলঙ্কাও। তারা ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। ১৯৬ রান করেন কুশল মেন্ডিস। ১৭৩ রান করে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। ১০৯ রান করেন রোশেনা সিলভা। ৮৭ রান করেন দিনেশ চান্ডিমাল। ৬২ রান করেন নিরোশান ডিকভেলা।

২০০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে করে ৩০৭ রান। ১০৫ রান করে আউট হন মুমিনুল হক। ৯৪ রান করেন লিটন দাস এবং ৪১ রান করেন ইমরুল কায়েস। দুই ইনিংস মিলে ২৮১ রান করার কারণে ম্যাচ সেরার পুরস্কার ওঠে লিটল মাস্টার মুমিনুল হকের হাতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীসহ আটক ৩৬

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১৩ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৪ ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest