সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

সুলতানপুর ক্লাবে প্রস্তুতি সভা ও ক্রিকেট খেলোয়াড়দের জার্সি বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সুলতানপুর ক্লাবের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলোয়াড়দের জার্সি বিতরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় সুলতানপুর ক্লাব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি শেখ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নূরুল হক, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, জেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু। বক্তব্য রাখেন শেখ নাসিরুল হক, শেখ কামরুল হক চঞ্চল, কাজী বেলাল হোসেন, কাজী কবিরুল হাসান বাদশা, আবুল বাশার পিয়ার, শেখ আব্দুল কাদের, শেখ তৌহিদুজ্জামান চপল, শেখ মারুফ হাসান মিঠু, আব্দুর রহিম বাবু, কাজী আক্তার হোসেন, মীর মোস্তাক আলী, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ জিয়াউল হক বনি প্রমূখ। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলায় কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খন্দকার কবির হাসান দিপু, টিম ম্যানেজার থাকবেন কজী সাফিউল আযম, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রবিউল ইসলাম শিপলু। এসময় খেলা উপলক্ষে খোলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ ভূমি অফিসের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের বার্ষিক বনভোজন, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে দিনব্যাপী আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুমের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, এড. জাফরুল্যাহ ইব্রাহিম, এড. রফিকুল এলাহী বিশ^াস, এড. আব্দুল গফফার, জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষিকা কনিকা সরকার, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শর্মিষ্ঠা সরকার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হাওলাদার শফিকুল ইসলাম, অফিস সহকারী গোবিন্দ ঘোষ, আলাউদ্দীন আল মারুফ, প্রশান্ত সরকার, শফিকুল ইসলাম পুটে, ফারুক হোসেন, শিল্পী হামিদুল ইসলাম, অমিত, সুতপা প্রমুখ সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয়ে অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁশদহা তাঁতীলীগের সভাপতি জুলফিকার, সম্পাদক কবিরুল

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন তাঁতীলীগের কমিটি আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে সদর উপজেলা তাঁতালীগের সভাপতি শেখ এনামুজ্জামান নিপ্পন ও সাধারণ সম্পাদক উজ্জল কুমার সানা স্বাক্ষরিত একপত্রে মোঃ জুলফিকার আলীকে সভাপতি ও কবিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১নং বাঁশদহা ইউনিয়ন তাঁতীলীগের আংশিক কমিটি ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন সদর উপজেলার কমিটির নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

নলতা প্রতিনিধি : দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে। কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি গ্রামের এক ভাটা শ্রমিক জানান, স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে সরকারি খাস জায়গায় বসবাস করেন তিনি। সংসার চালানোর জন্য তিনি বাবার সঙ্গে পার্শ্ববর্তী একটি ইটভাটায় কাজ করে থাকেন। তার বাড়ির পাশেই রয়েছে ঘুষুড়ি ইঞ্জিনভ্যান শ্রমিক অফিস। ওই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন একই গ্রামের মাজেদ গাজী ওরফে ধোনা গাজীর ছেলে তোরাব আলী গাজী।
তিনি আরো জানান, ভাটায় থাকার কারণে বাড়িতে একা থাকা তার ২য় শ্রেনির পড়–য়া মেয়েকে শ্রমিক অফিসে টেলিভিশন দেখানোর নাম করে ডেকে নিয়ে যায় তোরাব আলী। টিভি ছেড়ে দেওয়ার পর দরজা লাগিয়ে দিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে ন্থানীয় লোকজন তোরাব আলীকে ধরে ফেলে। খবর পেয়ে তিনি রক্তাক্ত মেয়েকে নিয়ে কালিগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক ইস্রাফিল হোসেন রাতেই তোরাব আলীকে আটক করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে স্কুল ছাত্রীর নানা বাদি হয়ে তোরাব আলীর নাম উলে¬খ করে শুক্রবার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৯(৪) ধারায় একটি মামলা দায়ের করেছেন। তোরাব আলীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দির জন্য শনিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে ও আদালতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় রায়হান স্মৃতি ক্রিকেট লীগে তিবরপাড়া একাদশ জয়ী

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় শহীদ আবু রায়হান স্মৃতি ক্রিকেটলীগের ফাইনাল খেলায় তিবরপাড়া একাদশ জয়লাভ করেছে। পারুলিয়া যুবসমাজের আয়োজনে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সহযোগিতায় ৩য় বার্ষিক ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তিবরপাড়া ক্রিকেট একাদশ ৮উইকেটে ১৪৪রান করে অপরদিকে মোল্যাপাড়া একাদশ ১৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রান পরাজিত হয়। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারুলিয়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি যুবলীগ নেতা শেখ তাজুল ইসলাম, ক্লাবের ক্রিড়া সম্পাদক অসীম ঘোষ, বিশিষ্ট সমাজসেবক আবু হাসান। খেলায় ধারা ভাষ্য প্রদান করেন সিরাজুল ইসলাম ও পরিচালনা করেন পারুলিয়া যুব সমাজের আহবায়ক আফসার হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মায়ের বাড়ি মন্দিরে চলছে স্বরস্বতী পূজার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: শীতের শুভ্রতায় সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজা উৎসবকে সামনে রেখে চলছে উৎসবের সাজসজ্জা। স্বরস্বতি পূঁজার প্রতিমা তৈরিতে এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। হিন্দু ধর্মালম্বীদের অন্যতম এউৎসব সদর উপজেলার মায়ের বাড়ি মন্দিরে আগামী সোমবারে অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন মন্দিরে এখন চলছে দেবী প্রতিমার ওপর কাঁদামাটির প্রলেপের কাজ শেষ হওয়ায় প্রতিমার ওপর রং তুলির আঁচড়। সেদিন দেবী সেজে উঠবেন অপরূপা সাজে। শঙ্খ, উলুধ্বনি আর মঙ্গল সংগীতে বিদ্যার দেবীকে বরণ করে নেবেন সনাতন ধর্মাম্বলী ভক্তরা। পার্থিব শান্তি, কল্যাণ, সমৃদ্ধি ও বিদ্যা লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে স্বরস্বতি দেবীর আরাধনা করে আসছেন। জেলা মন্দির সমিতির যুব কমিটির আয়োজনে উৎসবকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। জেলা মন্দির সমিতির সভাপতি বাবু বিশ্বনাথ ঘোষ বলেন, এবারের স্বরস্বতি পুজা যুব কমিটির সার্বিক তত্বাবধানে দৃষ্টিনন্দন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে বলে আশা করছি। জেলা মন্দির সমিতির সাধারন সম্পাদক রঘুজিৎ গুহ বলেন, আগামী সোমবারে স্বরস্বতী পূজা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। যুব কমিটির দক্ষ নেতৃত্বে স্বরস্বতি উৎসব সুন্দর ও আকর্ষণীয় হবে। জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি শংকর কুমার ঘোষ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ধনী-গরিবের ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হবে। স্বরস্বতী পূজা উপলক্ষে সাতক্ষীরার মায়ের বাড়ি পূজা মন্ডপে প্রতিমা ও সাজ সজ্জার কাজ পূরোদমে এগিয়ে চলেছে। প্রতিমা তৈরির কারিগররা দিনরাত কাজ করছে। যুব কমিটির নেতৃত্বে রয়েছেন, সভাপতি শংকর কুমার ঘোষ, সহ-সভাপতি সুমন সাহা, সাধারণ সম্পাদক সুমন অধিকারী, অর্থ সম্পাদক তন্ময় সাহা, প্রচার সম্পাদক অলোক দাশ, মিলন বিশ্বাস, রনজিৎ ঘোষ, মিঠুন ব্যানার্জি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ইমাম সমিতির কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা ও দারুল আরকাম ট্রাভেলস এর যৌথ উদ্যোগে শনিবার এক ইসলামীক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের তুফান কনভেনশন সেন্টারে জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে এ কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কলেজের অধ্যাপক মাওলানা সাইদ আহমদ, মুফতি আখতারুজ্জামান, আলহাজ্ব আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন প্রতিযোগি এ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ক,খ ও গ গ্রুপ মিলে প্রত্যেকটি গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় করে মোট ৯ জনকে পুরস্কৃত করা হয় এবং একটি করে মেধা সনদ দেওয়া হয়। প্রতি গ্রুপের প্রথম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি আগামি বছর উপজেলা ওয়ারি শ্রেণি ভিত্তিক ইসলাম ও নৈতিক শিক্ষার উপর প্রাথমিক বাছাই করে জেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতার ব্যবস্থা করবেন বলে ঘোষনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতার্থদের এমপি রবির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা’র ব্যবস্থাপনায় জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্থ মানুষের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জাফর, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, মনোয়ারা খাতুন প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌর এলাকার ৩শ’ ৪৫টি অসহায় শীতার্থ পরিবার ও দলিত সদস্যদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest