কালিগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু, মহিলা সদস্য রোজিনা কান্টু, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কমিশনার শৈলেন্দ্র নাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা দায়িক্তভার গ্রহণ করেছে। সদর উপজেলা শিক্ষক সমিতিতে গত শনিবার সকাল ১১ টায় নব নির্বাচিত কমিটি দায়িক্তভার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ৩ বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি পদে দায়িক্ত গ্রহণ করেছেন দেবহাটা উপজেলার ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সাধারণ সম্পাদক সাতক্ষীরা সদরের কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ও অর্থ-সম্পাদক কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে সাবেক জেলা শিক্ষক কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ ইউনুস আলী, সাবেক প্রধান শিক্ষক বিভূতি ভূষণ দত্ত, কালিগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক শফিউদ্দীন প্রমুখ। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, কৃষ্ণানন্দ মূখার্জী ও আমানুল্লাহ, সহ-সচিব সহকারী শিক্ষক মিলন কুমার মন্ডল,দপ্তর সম্পাদক নজিবুল ইসলাম, সদস্য প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, হাফিজুর রহমান, হরিসাধন ঘোষ,এবাদুল হক, করিমুল্লাহ, জয়দেব বিশ্বাস, সুব্রত কুমার বৈদ্য, বিএম শামসুল হক, অরুপ কুমার সাহা, আতাউর রহমান, ফজলুর করিম, হালদার সহদেব কুমার ও ভোলানাথ চক্রবর্তী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিবকে চান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

বাংলাদেশের বেশ কয়েকজন পরিচালক তাদের পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত জেসিয়া ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সব পরিচালকের কাছে একটাই দাবি জানিয়েছেন এই লাস্যময়ী। একমাত্র শাকিব খানের বিপরীতেই নায়িকা হতে রাজি তিনি।

এ প্রসঙ্গে জেসিয়া জানান, “শাকিব খান দেশের সেরা নায়ক। তাই আমার প্রথম ছবি তার সঙ্গে হওয়া উচিত। এতে প্রথম কাজটি স্মরণীয় হয়ে থাকবে। আমি এমনিতে শাকিবের ভক্ত। বেশ কিছু ছবি দেখেছি। শাকিব খানের ‘শিকারি’ ও ‘নবাব’ দেখে বেশি ভালো লেগেছে। আশা করছি, আমার ঢালিউডযাত্রা তার সঙ্গেই হবে। ”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে বুধহাটা বাজারের তিন রাস্তার মোড়ে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাতক্ষীরার এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।

বুধহাটা শাখা ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেল্স ম্যানেজার মোঃ জাকির হোসেন, শাখা অফিসার খলিলুর রহমান ও খালিদ সাইফুল্লাহ, কাদাকাটি আরার মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাফিউল্লাহ বাদশা, গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিমেষ রায়, কুন্দুড়িয়া পিএন মাধ্যঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রজেন্দ্র রায়, মোঃ রায়হানুজ্জামান প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদেও পেশ ইমাম মাওঃ আব্দুল আলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তালা ডেস্ক : তালার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন- তালা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, মহান বিজয় দিবস পালন ও সাংগঠনিক উন্নয়ন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সাধারন সভা ৩ ডিসেম্বর ২০১৭ (রোববার) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। রিপোটার্স ক্লাব কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত অধিকাংশ সদস্যদের সম্মতিক্রমে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন (দৈনিক গ্রামের কাগজ) সভাপতি এবং বি.এম. জুলফিকার রায়হান (দৈনিক সংবাদ, ডেইলি এশিয়ান এইজ ও দৈনিক প্রবাহ) সাধারন সম্পাদক নির্বাচিত হন। ২টি অধিবেশনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য এই কমিটি (আংশিক) গঠিত হয়েছে।
প্রথম অধিবেশনে অনুষ্ঠিত সাধারন সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের আহবায়ক মীর জাকির হোসেন। সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান’র সঞ্চালনায় এসময় সিনিয়র সদস্য পি.এম. গোলাম মোস্তফা, এম.এ. জাফর, হাফিজুর রহমান, আপতাব হোসেন, মো. রফিকুল ইসলাম, অমল সেন, মো. ফারুক হোসেন, সিদ্দিক শেখ, শাহীনুর রহমান, মোমরেজ আলম, আব্দুর রহমান ও শাহীন প্রমুখ বক্তৃতা করেন। সভায়, আলোচ্যসূচী’র উপর আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিধি মোতাবেক আহবায়ক কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশন আহবান করা হয়। উক্ত অধিবেশনে ক্লাবের সিনিয়র সদস্য পি.এম. গোলাম মোস্তফাকে ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচিত করা হয়। দ্বিতীয় অধিবেশনে পি.এম. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মাধ্যমে মীর জাকির হোসেন আবারও সভাপতি এবং বি. এম. জুলফিকার রায়হান সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমরা ৯২ ব্যাচের পঁচিশ বছর পূর্তি উৎসব

প্রেস বিজ্ঞপ্তি : এস.এস.সি ১৯৯২ – এইচ.এস.সি ১৯৯৪ ব্যাচের পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ শুক্রবার আমাদের প্রিয় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে পুনর্মিলনী ও পিকনিক এর আয়োজন করা হয়েছে। উক্ত পুনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ১০ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে নিবন্ধন করার জন্য আহবায়ক সোহেল (০১৭১১২৯৯৮৭২) এবং সদস্য সচিব হাবীব (০১৭৩৭৯২৮৫৬৯) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় শহিদ আবু স্মৃতি ক্রিকেট লীগ

দেবহাটা প্রতিনিধি : পারুলিয়া যুব সমাজ আয়োজিত ত্রি-বার্ষিকী শহীদ আবু রায়হান স্মৃতি ক্রিকেট লীগ ৩য় খেলা দঃ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে রবিবার বিকালে অনুষ্ঠিত হয়। খেলার মাঝ পারুলিয়া গাজী বাড়ীর একাদশ ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জবাবে ৭৭ রানের টার্গেটে খেলতে নেমে সখিপুর মিতালী সংঘ ৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌছে যায়। খেলায় ৪২ রান ও ৩ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হামিদুর রহমান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হামিদুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ও পারুলিয়া যুব সমাজের আহবায়ক আফসার হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : আশাশুনি রিপোটার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বুধহাটা করিম সুপার মার্কেটস্থ আশাশুনি রিপোটার্স ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান ময়না, দপ্তর সম্পাদক এম এম নূর আলম, নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমিন হোসেন ছোট্টু ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকা পরিবেশক মোঃ রেজাদুল ইসলাম। সভায় আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বিজয় দিবস পালন, বার্ষিক বনভোজন ও নতুন বছরের ক্যালেন্ডার তৈরী সহ ক্লাবের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest