ছাত্রী নিপীড়নের প্রতিবাদে চার দফা দাবিতে অবস্থানরত বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মারধর করে অবরুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে উদ্ধার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ১০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে, চার দফা দাবিতে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এতে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান অবরুদ্ধ হয়ে পড়েন। পরে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকের (গেট) তালা ভেঙে কার্যালয় প্রাঙ্গণে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। পরে বেলা ১টার দিকে কলাপসিবল গেটও ভেঙে ফেলেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা হ্যান্ড মাইকে স্লোগান দেন।
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলনে নামেন এসব শিক্ষার্থীরা। আন্দোলনে তাদের অন্যতম দাবি প্রক্টরের পদত্যাগ। এছাড়া ছাত্র প্রতিনিধিদের নিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ‘হামলার’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার দাবি জানান তারা।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কোলাহলমুক্ত নান্দনিক ও মুক্ত পরিবেশে মানসিক প্রশান্তির সুযোগ পাওয়া যাবে- এমন স্থান খুবই কম। বিশেষ করে শহরে তো এরকম স্থান নেই বললেই চলে। নাগরিক জীবনের কর্মব্যবস্ততায় হাঁপিয়ে ওঠা মানুষ দিনের শেষে বা সপ্তাহান্তে সুযোগ খোঁজে একটু ভিন্নতায় নিজেকে, নিজের পরিবারকে নিয়ে ঘুরে আসতে। সাতক্ষীরা শহরে এমনই এক স্থান হিসেবে স্বল্প সময়ের মধ্যে সবার কাছে প্রিয় হয়ে উঠেছে লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এর নান্দনিক সৌন্দর্য্যে মুগ্ধ হচ্ছেন আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই। উদ্বোধনের এক মাসের মধ্যে সকলের নজরে পড়েছে এই চমৎকার রেস্তোঁরাটি।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ বিবাহ, জন্মদিন, হালখাতা, সভা-সেমিনার করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আছে পর্যটকদের জন্য আবাসিক ব্যবস্থা। পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। চমৎকার আবহাওয়া, নৈসর্গিক পরিবেশ পেয়ে সবাই খুশি। প্রশান্তি ও বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসছেন এখানে।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা বলেন, আমার মরহুম পিতার আদর্শকে পুজি করে সততা ও নিষ্ঠার সাথে সাতক্ষীরাবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টটি করেছি। সকল মানুষের জন্য স্বল্প খরচে রুচি সম্মত বিভিন্ন খাবার ও সুস্থ্য বিনোদন দিতে আমার এ প্রতিষ্ঠান কাজ করবে। ইতিমধ্যে সাতক্ষীরার বাইরে এর সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে। জেলার বাইরে থেকেও প্রতিদিন বহু মানুষ এখানে আসছেন, মুগ্ধ হচ্ছেন।
