হঠাৎ শাকিব-আব্রামের ছবি ভাইরাল!

বিনোদন ডেস্ক: অপু বিশ্বাসের সাথে দাম্পত্য কলহের মাঝেই সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও তার ছেলে আব্রাম খান জয়ের একটি খুনসুটির স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, সাদা পাজামা আর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের কালো রঙের গাড়ির উপর বসে আছে ছেলে আব্রাম। আর তাকে সযতেœ ধরে রেখেছেন তিনি। বাবার সান্নিধ্যে জয়ও আপন মনে খেলা করছে, হাতে রয়েছে খেলনা।

জানা যায়, নোলক ছবির শুটিংয়ের ফাঁকে হায়দ্রাবাদ থেকে গত সপ্তাহে ঢাকায় ফিরেছিলেন শাকিব। তখনই ছেলের সঙ্গে একান্ত কিছু সময় কাটান তিনি। ঢাকার বিভিন্ন জায়গায় গাড়িতে করে ঘুরে বেড়ান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। চলতি বছরের ১০ এপ্রিল বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এ ছয় মাস বয়সী ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর জানাজানির ৮ মাসের মাথায় শাকিব তার স্ত্রী অপুকে তালাক নোটিশ পাঠান গত মাসের ২৮ তারিখ। তালাকে তিনি উল্লেখ করেন, অপুর সঙ্গে দাম্পত্য জীবন করতে না চাইলেও একমাত্র সন্তান জয়ের ভরণপোষণ চালাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেসব খাবার ব্যায়ামের পর খাবেন

স্বাস্থ্য ও জীবন : সুস্বাস্থ্যের জন্য অনেকেই নিয়মিত ব্যায়াম করেন। আর ব্যায়ামের ফলে শরীর ক্লান্ত হয়, তখন প্রয়োজন হয় খাবার ও পানি। সেসময় কেউ যদি ঠিকভাবে খাওয়াদাওয়া না করেন তাহলে কখনই ভালো ফল আসে না। ব্যায়ামের পুরাপুরি উপকার পেতে হলে সে অনুযায়ী সাজিয়ে নিতে হবে খাদ্যভ্যাস।
১. যথেষ্ট পরিমাণে পানি পান করুন
আপনার যদি খুব বেশি ঘাম হয়ে থাকে কিংবা ৬০ মিনিটের বেশি সময় ধরে ভারী ব্যায়াম করেন, তবে শুধু পানি নয়, কোনো একটি ভালো মানের স্পোর্টস ড্রিঙ্ক পান করা আপনার জন্য জরুরি। আর কম কষ্টের ব্যায়াম করলে আপনার জন্য পানি পান করাই যথেষ্ট।
২. প্রোটিন ছাড়াও অন্যান্য খাবার খান
পেশি তৈরির মুল উপাদান হলো প্রোটিন, তাই ব্যায়ামের পর প্রোটিন খাওয়া জরুরী। এ ছাড়াও ভিটামিনযুক্ত খাবার এবং স্টার্চ জাতীয় শর্করা যেমন মিষ্টি আলু অথবা শিম।
৩. ব্যায়ামের আধাঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই খাওয়াদাওয়া করুন
খুব ভারী ব্যায়াম করে ফেললে যত জলদি সম্ভব ক্ষতিপূরণ করতে কিছু খেয়ে নিন। ব্যায়ামের সময়ে অনেক পুষ্টি উপাদান ক্ষয় হয় তাই আবার তা পূরণ করে নেয়া জরুরি।
৪. অতিরিক্ত খেয়ে ফেলবেন না
ব্যায়ামের পর অতিরিক্ত খেয়ে ফেলবেন না। একটু বেশি খেতে খেতেই অনেক বেশি ক্যালোরি খাওয়া হয়ে যায় ফলে ওজন আর নিয়ন্ত্রণে আনা যাবে না। মোটামুটি কত ক্যালোরি ক্ষয় করলেন এবং কত ক্যালোরির খাবার খাবেন তার ব্যাপারে লক্ষ্য রাখুন।
৫. খাওয়া শুরু করুন ‘আসল’ খাবার
খাবার থেকেই আসে আপনার জীবনীশক্তি। এ কারণে প্রাকৃতিক, টাটকা খাবার খাওয়ার অভ্যাস করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেঁচকি বন্ধ করার সহজ কিছু উপায়

স্বাস্থ্য ও জীবন : হেঁচকি অনেক সময় আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। মাঝে মাঝে কয়েক ঢোক পানি খেলে হেঁচকি থেমে যায়। আবার কখনও কখনও প্রচুর পানি খেয়েও হেঁচকি থামানো যায় না। তবে এই সমস্যা থেকে মুক্তির কিছু সহজ উপায় আছে।
১. দ্রুত হেঁচকি উঠা প্রতিরোধ করতে তাৎক্ষণিকভাবে দুই কানে হাতের দুই আংগুল পুরে দিন। হেঁচকি উঠা থেমে যাবে।
২. হেঁচকি শুরু হলে তাজা আদা কুঁচি কুঁচি করে কেটে মুখে নিয়ে চুষলে হেঁচকি উঠা বন্ধ হবে।
৩. হেঁচকি উঠা শুরু হওয়ার সাথে সাথে এক চামচ চিনি মুখে নিয়ে খেতে থাকুন। দেখবেন হেঁচকি উঠা বন্ধ হয়ে যাবে।
৪. একটানা হেঁচকি উঠতে থাকলেই এক চামচ ভিনেগার জিভের উপর নিয়ে নিন। এর টক স্বাদ আপনার হেঁচকি উঠা বন্ধ করবে।
৫. হেঁচকি উঠায় দ্রুত কার্যকরী পদক্ষেপ হিসেবে এক চামচ মধু গরম পানিতে মিশিয়ে পান করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোমর ব্যথায় যে ৫ কাজ করবেন না

স্বাস্থ্য ও জীবন: দৈনন্দিন জীবনে আমরা সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আর যারা চাকরি করেন, তাদের অফিসে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। এরকম নানা কারণে অনেকেই কোমর ব্যথায় ভুগে থাকেন। কোমরে ব্যথা থাকলে কিছু কাজ এড়িয়ে যাওয়া উচিত। জেনে নিন কি কি করবেন না:
১. ভারী জিনিস বহন করলে কোমর ব্যথা বাড়তে পারে। তাই একবারে বেশি ওজন বহন না করবেন না।
২. কোমর ব্যথায় আক্রান্তরা সাধারণত ব্যায়াম করা থেকে নিজেদের বিরত রাখেন। কিন্তু এটা ভুল ধারণা। ব্যায়াম পেশিকে শক্ত করে এবং শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তাই ব্যায়াম করুন। তবে কোন ধরনের ব্যায়াম আপনার জন্য সঠিক সেটি জেনে নিতে হবে।
৩. বসার সময় হাত ও পায়ের অবস্থান ঠিকমতো না থাকলে কোমর ব্যথা বাড়তে পারে। সামনের দিকে ঝুঁকে না বসে মেরুদ- সোজা রেখে বসুন। আর অন্তত এক ঘণ্টা অন্তর একটু হাঁটুন, বসার প্যাটার্ন পরিবর্তন করুন। এ ক্ষেত্রে চেয়ার পরিবর্তন করেও দেখতে পারেন।
৪. কোমর ব্যথা হলে অনেকেই গরম বা ঠা-া পানির সেঁক দিয়ে থাকেন। এতে অল্প সময়ের জন্য আরাম হলেও দীর্ঘস্থায়ী ব্যথা কমানো সম্ভব হয় না। তাই বাড়িতে চিকিৎসা না করে চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের সাহায্য নিন। আর এক সপ্তাহের বেশি ব্যথা থাকলে দেরি করবেন না। অবশ্যই চিকিৎসক অথবা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।
৫. ব্যথা হলে নিজেই ডাক্তারি করবেন না। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিষ্টি কুমড়ার মিষ্টি গুণ

স্বাস্থ্য ও জীবন: মিষ্টি কুমড়া আমাদের সবার পরিচিত একটি সবজি। এর রয়েছে নানা গুণ। প্রতি ১০০ গ্রাম মিষ্টি কুমড়ায় আছে আমিষ ১ দশমিক ৪ গ্রাম, শর্করা ৪ দশমিক ৫ গ্রাম, চর্বি ০ দশমিক ৫ গ্রাম, খনিজ লবণ ০ দশমিক ৭ গ্রাম, ভিটামিন বি ০ দশমিক ৭ মিলিগ্রাম, ভিটামিন সি ২৬ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৪৮ মিলিগ্রাম, কোলোস্টেরল দশমিক ০৬ মিলিগ্রাম, লোহা ০ দশমিক ৭ মিলিগ্রাম ও বিটা ক্যারোটিন ৭২০০ মাইক্রোগ্রাম। এছাড়াও বি কমপ্লেক্স, সি, ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিংক, ফ্লেভনয়েড পলি ফেনলিক, অ্যান্টিঅক্সিডেণ্ট উপাদান সমূহ যেমন লিউটিন, জ্যানথিন রয়েছে।
মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। বিটাক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি তাই চোখের জন্য খুবই ভালো। রেটিনার বিভিন্ন অসুখ প্রতিরোধে মিষ্টি কুমড়া বিশেষ ভূমিকা পালন করে। শুধু চোখের অসুখ নয়, ভিটামিন এ এর অভাবজনিত অন্যান্য রোগেও মিষ্টি কুমড়া উপকারী।
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের জন্য কুমড়া অনেক উপকারী খাদ্য। এটি পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করে ও কুমড়ার আয়রন বাচ্চাকে অক্সিজেন দিতে সাহায্য করে ও মায়ের রক্তশূন্যতা রোধ করে।
মিষ্টি কুমড়াতে অধিক পরিমাণে বিটাক্যারোটিন। বিভিন্ন দূষণ, স্ট্রেস ও খাবারে যে সব কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান থাকে সেগুলোর কারণে ফ্রি রেডিকাল ড্যামেজ হতে শুরু করে। মিষ্টি কুমড়া ফ্রি রেডিকাল ড্যামেজ প্রতিরোধ করতে পারে।
মিষ্টি কুমড়া নিয়মিত খেলে হৃদরোগও প্রতিরোধ করা যায়। তাছাড়া প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম যা হাইপারটেনশন এবং হৃদরোগ দূরে রাখে। এছাড়া মিষ্টি কুমড়ার বিভিন্ন উপাদান প্রস্রাবের সমস্যা কমায় ও কিডনিতে পাথর হতে বাধা প্রদান করে।
মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় তা সহজেই হজম হয়। হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মিষ্টি কুমড়া ভূমিকা রাখে।
মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে জিংক ও আলফা হাইড্রোক্সাইড। জিংক ইমিউনিটি সিস্টেম ভালো রাখে ও অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া বয়সের বলিরেখা মুছে ত্বক উজ্বল করতেও মিষ্টি কুমড়া সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্ত্রাস রুখতে মুসলিমদের ওপর কড়া নজরদারি চীনের

দক্ষিণ-পশ্চিম চীনের শিনজিয়ান প্রদেশের মুসলিমদের ওপর সেদেশের প্রশাসনের নির্যাতনের অভিযোগ নতুন নয়। ২০১৩ সাল থেকে শিনজিয়াংসহ চীনের বিভিন্ন জায়গায় একাধিকবার জঙ্গি হানা হয়েছে। ২০১৪ সালে উনান প্রদেশে কুমিং রেলওয়ে স্টেশনে জঙ্গি হানায় ৩৫ জনের প্রাণ গেছে। এরপরই সন্ত্রাস রুখতে নড়েচড়ে বসে চীনা প্রশাসন।

অভিযোগ পাওয়া গেছে, অধিকাংশ হামলাতেই দক্ষিণ-পশ্চিম চীনের উইঘুর সম্প্রদায়ের সদস্যদের যোগ মিলেছে। চীনের উইঘুর সম্প্রদায়ের ওপর অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়ছে। এই সম্প্রদায়ের ওপর কড়া নজরদারি চালাচ্ছে চিনা প্রশাসন।

চীন সরকারের দাবি, উইঘুরদের মূলস্রোতে ফেরাতে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিনজিয়ানের রাজধানী উরুমকিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রার উপর ১০০ পয়েন্ট ধার্য করেছে প্রশাসন। উইঘুর সম্প্রদায় হলে আগেই ১০ নম্বরকাটা যাবে বলে জানানো হয়েছে। ১৫ থেকে ৫৫ বছর বয়সী উইঘুররা নামাজ পড়লে কিংবা ধর্মীয় শিক্ষা নিলে আরও ১০ নম্বর কাটা যাবে।

চীনের শিনজিয়ান প্রদেশে প্রায় এক কোটি উইঘুরদের বাস। রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে পড়ে অনেকেই সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন দেশে। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে বিপদ বাড়তে পারে, এই আশঙ্কায় অনেকে আবার চিরতরে সম্পর্ক ছিন্ন করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি-রোনালদোকে ভুলে যান, এই এল ক্লাসিকো অনেক বেশি রাজনৈতিক!

পঞ্চম ব্যালন ডি’অর হাতে নিয়ে নিজেকে ইতিহাসের সেরা দাবি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ শনিবার এল ক্লাসিকোতে তার সেটি আরেকবার প্রমাণ করে দেখাতে হবে।

শুধু কথার লড়াইয়ে নয়, মাঠের লড়াইয়ে বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গে তার দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করছে। সেটি না পারলে তাকে যে অনেক সমালোচনা শুনতে হবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

কিন্তু এই এল ক্লাসিকোতে শুধু বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বৃহত্তর রাজনৈতিক সাবপ্লট! বার্সেলোনা স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চন কাতালোনিয়ার ক্লাব। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে স্পেন থেকে মুক্ত হয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চাইছে।

এ নিয়ে বৃহস্পতিবার ভোটের আয়োজনও করে স্পেন সরকার। সেখানে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদেরই নিরঙ্কুশ জয় হয়েছে। সেই ফলাফলের পর বেলজিয়ামে স্বেচ্ছনির্বাসনে থাকা কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা কার্লোস পুজেমন তো বলেই দিয়েছেন, ‘এতে স্পেন হেরেছে। আর কাতালোনিয়া প্রজাতন্ত্র জিতেছে।’

আজ মাঠের লড়াইয়ে ‘স্পেনের দল’ রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইয়ে নামবে ‘কাতালোনিয়া প্রজাতন্ত্রের’ ক্লাব বার্সেলোনা! সূত্র : গার্ডিয়ান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেলিকপ্টারে উড়ে হাতিতে চেপে এলেন বর

সকাল ১১টা। সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এসে নামল একটি হেলিকপ্টার।
কপ্টার থেকে বেরিয়ে এলেন পাগড়ি, শেরোয়ানি, চোস্ত পায়জামা আর নাগরা পরা এক ব্যক্তি। এরপর হাতিতে চড়ে দেড় শতাধিক সঙ্গীকে নিয়ে বাদ্য-বাজনার মধ্যে চললেন। আর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করল হাজারো মানুষ।

বগুড়ায় সোনাতলায় এভাবেই এসে বিয়ে করলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সফটওয়্যার প্রকৌশলী শামসুল আরেফীন খান। শুক্রবার দুপুরে উপজেলার কাবিলপুর গ্রামে এ ‘রাজকীয়’ বিয়ে হয়।

বর আরেফীন মতলব উত্তরের খানবাড়ি পূর্বনাউরী এলাকার প্রবাসী শায়েস্তা খানের একমাত্র ছেলে। কনে ফারজানা আকতার স্নিগ্ধা সোনাতলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাবিলপুরের মৃত শামসউদ্দিন আকন্দের ছেলে জাকির হোসেন বেলালের বড় মেয়ে। স্নিগ্ধাও সফটওয়্যার প্রকৌশলী।

শুক্রবার সকাল ১১টার দিকে আরেফীন হেলিকপ্টারে করে সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন।
তাঁর সঙ্গে ছিলেন মা জেসমিন খান, বোন ও বোনজামাই। সেখান থেকে বরকে হাতিতে চড়িয়ে বাদ্য-বাজনার মধ্যে প্রায় দুই কিলোমিটার দূরে শ্বশুরবাড়ি কাবিলপুরে নিয়ে যাওয়া হয়। হাজারো উত্সুক মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বরের যাওয়ার দৃশ্য উপভোগ করে।

দেড় শতাধিক বরযাত্রী বিয়ের আগের দিন বৃহস্পতিবার বগুড়ায় এসে শহরের একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করে। শুক্রবার সকালে ১৫টি মাইক্রোযোগে বিয়েবাড়িতে আসে তারা। বর হাতি থেকে নেমে স্থানীয় মসজিদে গিয়ে নামাজ পড়েন। পরে বিয়ের আসরে বসেন। স্থানীয় কাজি হাবিবুর রহমান হাবিব বিয়ে রেজিস্ট্রি করেন। সোনাতলা ফাজিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিয়ে পড়ান। বিয়েতে কাবিন ধার্য করা হয় ১৫ লাখ ৫০ হাজার টাকা। আমন্ত্রিত অতিথি ছিল প্রায় চার হাজার। অতিথিদের মধ্যে ছিল সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিয়েতে ব্যয় হয় প্রায় ৪০ লাখ টাকা।

বিয়ে অনুষ্ঠানের বাবুর্চি মঞ্জুর রহমান জানান, ২০ মণ চাল, চারটি গরু, আটটি খাসি জবাই করে রান্না করা হয়। রোস্ট করা হয় সাড়ে তিন হাজার মুরগি। আরো ছিল বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সালাদ, দই, বোরহানি, মিষ্টি, কোমল পানীয়।

কনের বাবা জাকির হোসেন জানান, তাঁর চার মেয়ের মধ্যে স্নিগ্ধা সবার বড়। শখ ছিল, মেয়ের জামাইকে হাতিতে করে বাড়ি নিয়ে আসবেন। এ জন্য তিনি হাতির আয়োজন করেন। স্নিগ্ধা জানান, তাঁর বাবা একজন শৌখিন মানুষ। তিনি মা-বাবার বড় মেয়ে বলে বিয়েতে ব্যাপক আয়োজন ও ধুমধাম করা হয়।

বর শামসুল আরেফীন জানান, তিনি ঢাকার একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করেন। তাঁর বাবা জাপানপ্রবাসী। মাসে তাঁদের আয় ৮-১০ লাখ টাকা। হেলিকপ্টারে আসতে তাঁর ব্যয় হয়েছে আড়াই লাখ টাকা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টায় বর-কনে, বরের মা ও বোন হেলিকপ্টারে চেপে সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে রওনা দেন। কয়েক হাজার উত্সুক মানুষ সেখানে উপস্থিত ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest